আমার প্রিয় পোস্ট

আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া একটাকা আধখানা, আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল, আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্তো গাঁথা দুল...

সি প্রোগ্রামিং: বিগিনার লেভেল - পর্ব ১.১

২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৭

শেয়ারঃ
0 0

পর্ব ১.১:

সি ল্যাঙ্গুয়েজে একটি কোড দেখুন:

#include<stdio.h>
#include<conio.h>

int main()
{
clrscr();
printf(“Hello!”);
getch();
return 0;
}

এই কোডটি রান করলে স্ক্রীনে Hello! লেখাটি দেখা যাবে। অর্থাৎ এখানে printf() একটি ফাংশন যার “” এর মধ্যে যা লেখা হবে তা স্ক্রীনে দেখা যাবে। printf() এর গঠন -

printf(“some text to print on screen”);

লক্ষ্য করুন লাইনটির পর একটি সেমিকোলন ব্যবহার করা হয়েছে। সি ল্যাঙ্গুয়েজে একটি স্টেটমেন্টের পর সেমিকোলন দিতে হয়, এখানে printf() একটি স্টেটমেন্ট বা ইন্সট্রাকশন।
এখানে printf() একটি বিল্ট-ইন ফাংশন অর্থাৎ এমন একটি ফাংশন যা সি কম্পাইলারের সাথে দেয়া থাকে। কিন্তু এই ফাংশনটির কাজ কম্পিউটারকে বুঝানোর জন্য একটি হেডার ফাইল প্রয়োজন। printf() ফাংশনটির কাজ stdio.h নামক হেডার ফাইলে দেয়া থাকে। তাই প্রোগ্রামের শুরুতেই আমরা #include লাইনটি লিখেছি, ফলে কম্পাইলার এই কোডটি কম্পাইল করার সময় stdio.h ফাইলটিও কম্পাইল করবে। হেডার ফাইলগুলো কম্পাইলারের সাথে দেয়া থাকে। stdio হল standard input/output এর সংক্ষিপ্ত রূপ। নাম দেখেই বুঝা যাচ্ছে এই হেডার ফাইলটিতে ইনপুট আউটপুট সংক্রান্ত তথ্য দেয়া আছে।

এখানে conio নামে আরো একটি header file ইনক্লুড করা হয়েছে, conio হল configure input/output এর সংক্ষিপ্ত রূপ। একটি সি কোডের প্রধান অংশ হল main() ফাংশন। এই ফাংশনের মধ্যে যা ইন্সট্রাকশন থাকে কম্পাইলার সে অনুযায়ী কাজ করে। main() ফাংশনের পর সেকেন্ড ব্রাকেট/কার্লি ব্রেস {} এর মধ্যের অংশটুকু হল main() ফাংশনের অংশ।

এখানে main() ফাংশনের প্রথম লাইন হল clrscr() (clear screen-এর সংক্ষিপ্ত রূপ) যার কাজ হল স্ক্রীনের আগের লেখা মুছে ফেলা, অর্থাৎ স্ক্রীন পরিষ্কার করা। তাই কোডটি রান করা হলে কম্পাইলার সবার আগে এই ফাংশনের কাজটি করবে। এরপর দ্বিতীয় লাইনে অগ্রসর হবে, এবং printf(“Hello!”) পাবে। এই স্টেটমেন্টের কাজ করবে, অর্থাৎ স্ক্রীনে Hello! লেখাটি প্রিন্ট করবে।
getch() এর কাজ হল ইউজারের কাছ থেকে একটি ইনপুট এর জন্য অপেক্ষা করা। অর্থাৎ কিবোর্ড থেকে একটি কি প্রেস না করা পর্যন্ত এটি অপেক্ষা করবে।
এরপরে return 0 কেন লেখা হল এবং main() ফাংশনের আগে কেন int লেখা হল তা পরবর্তীতে আলোচনা করা হবে।

সি এর একটি বৈশিষ্ট্য হল এটি case sensitive, অর্থাৎ এর কম্পাইলারের কাছে UPPER CASE এবং lower case আলাদা গুরুত্ব বহন করে। তাই আপনি যদি printf() এর জায়গায় Printf() বা printF() এরকম কিছু লেখেন তা কাজ করবে না, এরর দেবে।
পরবর্তী পর্বে বিভিন্ন ডেটা টাইপ এবং কিভাবে ইনপুট দিতে হয় তা দেখব।


১.০ ১.১ ১.২

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সি প্রোগ্রামিং ;
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: দেখে আমারে সি শিখাইতে পারেন কিনা :)
বইলাম আপ্নার ক্লাসে :) ...

আগে সফট্ওয়ারের লিংক দেন
২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: সফটওয়্যারের লিঙ্ক পর্ব ১.০ তে আছে...কোন কারনে সেটা প্রথম পাতায় যায় নি...আমার পোস্ট আর্কাইভে দেখুন...

২. ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৩
সেতূ বলেছেন: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: দেখে আমারে সি শিখাইতে পারেন কিনা
বইলাম আপ্নার ক্লাসে ...

আগে সফট্ওয়ারের লিংক দেন


হ আমিও ছাত্র হইলাম ...
৪. ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪২
অকৃতকার্য বলেছেন: কম্পাইলার কি, ফাংশন কি, হেডার টা কি? ....
বিগিনারদের মনে তো এই রকম শত শত প্রশ্ন আসবে।

বিগিনারদের জন্য লিখতে হলে নিজেকে বিগিনার কল্পনা করে লিখতে হবে।

তবুও প্রচেষ্টার জন্য সাধুবাদ।
২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: আবার সব একসাথে লিখতে গেলে তালগোল পাকিয়ে যাবে...এগুলো সবই আস্তে আস্তে আলোচনা করা হবে

আর এটা পর্ব ১.১, হেডার এবং কম্পাইলার কি সেটা ১.০ তে সামান্য ধারনা দেয়া হয়েছে...আপনি সম্ভবত ওটা পড়েন নি...

মন্তব্যের জন্য ধন্যবাদ...

৬. ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৬
রুমমা বলেছেন: আমিনা ভুলে গিয়েছিলাম সি প্লাস।যদিও অল্প শিখেছিলাম।আমি একটা প্রোগ্রামিং কনটেস্টে অংশও নিয়েছিলাম ।সেখানে ৫/৬ টা প্রবলেম দিয়েছিলো আমি সব গুলা কমপ্লিট করে রান করাতে গি্য়ে দেখি সবগুলাতেই ১টা করে এরর দেখাচ্ছে।সেই একটা এরর আর সল্ভ করতেই পারলামনা দুঃখের কথা আর কি বলব।
২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: এররটা কি মনে আছে? থাকলে বলুন দেখি পারি কিনা

৭. ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৮
ভবঘুরে ছেলেটি বলেছেন: দুঃখিত, আমি লক্ষ করিনি এখানে কয়েকটি কোডের প্রথম দুই লাইনের পুরো অংশ আসে নি...

#include
#include

হবে...
২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: এবারও আসে নি
এখানে সম্ভবত এই চিহ্ন আসে না... যাই হোক #include!stdio.h!
#include!conio.h!

এখানে #include কথার পর পর যে ! চিহ্ন আছে সেটা লেস-দেন সাইন(শিফট কমা(,)) এবং .h এর পরেরটা গ্রেটার-দেন (শিফট পিরিয়ড(.)) হবে...

৮. ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫০
কাঠগোলাপ বলেছেন: #include
#include

কি
#include
#include
দিয়ে রিপ্লেস হবে?
১০. ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৯
অকৃতকার্য বলেছেন: এমন চাইছেন... তাইতো :


#include <stdio.h>
#include <conio.h>

 

মোট সময় লেগেছে ২.৮৭৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই