সীমান্তে গুলি করে কিশোরী ফেলানীকে হত্যার ঘটনায় দুই বিএসএফ সদস্যকে সাসপেন্ড করেছে ভারত। সোমবার লন্ডনে হাউস অব লর্ডসে এ তথ্য প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী। অনলাইন সংবাদপত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার গার্ডিয়ান পত্রিকায় ফেলানি হত্যা বিষয়ক মন্তব্য প্রতিবেদন লিখে বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আনা প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ব্র্যাড অ্যাডামসও এসময় ওই সেমিনারে উপস্থিত ছিলেন। ড. গহর রিজভী যখন সীমান্তে ফেলানী হত্যার বিষয়টি নিয়ে কথা বলছিলেন ঠিক তখনই তার মোবাইল ফোনে একটি ম্যাসেস আসে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ওই ম্যাসেসটি উপস্থিত সবাইকে পড়ে শোনান। এতে বলা হয়, কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী নিহত হওয়ার ঘটনায় দুই বিএসএফ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ঘটনার দিন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে দায়িত্ব থাকা বিএসএফ-এর কন্টিনজেন্টটি পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে ভারত সরকার। সেখানে বিএসএফ’র নতুন সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও মোবাইল ফোন ম্যাসেজে দেওয়া তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের জানান গহর রিজভী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



