কোন সৃজনশীল বই বা সংকলনের নাম “আমার বই” হতে পারে না।
প্রস্তাবিত প্রকল্পের সম্পাদনা পরিষদ অস্বচ্ছ, অযোগ্য। একটা সংকলনের সৃজনশীল সুন্দর একটা নাম বাছাই করার নূন্যতম যোগ্যতা তাদের নেই। তারা পাড়া-মহল্লাতে কোন সুদে সমিতির কোন স্যূভেনীর সম্পাদনা পরিষদে স্থান পাওয়ার যোগ্যতা রাখেন কিনা সন্দেহ আছে। ওনারা আগে ভাগে সংকলনের নাম ঠিক করতে পারেননি, নাম জানালেন লেখার লিংক দিতে পারার শেষদিনে।
এখন কথা হচ্ছে সংকলনে লেখকের নাম কিভাবে থাকবে। শুধু ব্লগনিক? শুধু লেখক নাম? নাকি ব্লগনিক ব্যাকেটে লেখক নাম, লেখক নাম ব্যাকেটে ব্লগনিক? আমার প্রখম প্রস্তাব ছিলো, শিরোনামে ব্লগনিক। তারপর এক লাইনে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি। তারপর লেখার সাথে লেখক নাম থাকতে পারে। না, ওনারা করলেন ‘সরসিজ আলীম (ভনে)’... এভাবে নাম যাবে শুধু লেখার সাথে। আমি বললাম: ‘সরসিজ আলীম
ব্লগনিক: ভনে’... এভাবে যাক। অযোগ্য পরিষদের বোধোদয় হলো না।
বাধ্য হয়েই উপহাসের জায়গা থেকে সরে আসতে হলো আমাকে। আমার লেখা ছাপার অনুমতি বাতিল করেছি। ‘ভনে’ নামে আমার একটা ম্যাগাজিন আছে, এখন থেকে মাসিক বের হবে। সরসিজ আলীম (ভনে)... এভাবে নাম ছাপা হলে সবাই মনে করবে ভনে আমার নাম। হায়রে আমার সোনার চান পিতলা ঘুঘুদের পরিহাস! ‘আমার বই’ ‘আমার ব্লগ ডট কম’ _এর পরিহাসের একটা নতুন ক্ষেত্র। ২১শে বইমেলার মতো জায়গায় ব্যাবসায়ীক ক্ষেত্রে নিজেকে তুলে ধরার বিশাল রঙ্গমঞ্চ পেয়ে যাচ্ছে তার প্রডাক্ট।
ব্লগে যারা লিখছেন, অধিকাংশই মুক্তমনের মানুষ, শুভচিন্তার, চিন্তার ক্ষেত্রে অবশ্যই সৃজনশীল প্রগতিশীল। সবাই লেখাক হবার ইচ্ছে নিয়ে এখানে লেখেনা। কেউ বিতর্ক করতে পছন্দ করেন বলে লেখেন। কেউ কেউ তার পঠন-পাঠন হতে একান্ত উপলব্ধিগুলো শেয়ার করার উদ্দেশ্যে লেখেন। কেউ কেউ সমাজ, রাষ্ট্রের পঁচা মস্তিষ্কের খেলাকে, ষড়যন্ত্রকে গণমানুষের পক্ষে দাঁড়িয়ে পতিরোধ করার চেষ্টাতে জনমত তৈরী করতে লিখে থাকেন।
হায়! আমার ব্লগ ডট কম_ এর মতো কাঁচা ব্যাবসায়ীক মস্তিষ্ক আমাদের আবেগ-স্লাঘাকে বিক্রি করে মুনাফা করতে চায়। এটা করতে দেয়া যায়!
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/vone03_1259734476_1-000-
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



