মৃতদের উদ্দেশ্যে কবিতা
২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরসিজ আলীম_এর কবিতা
সময় উদাসীনউৎসর্গ: পৃথিবীর সকল মৃত মানুষকে
উদাসীন, সারাঘর তোমার
পায়ে পায়ে
গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছে,
তবু কিছুই তোমার
চোখেই পড়ছে না।
যে টেবিলে তুমি
মাথা গুঁজে
পড়ে আছো রাতদিন,
সেখানেই গ্লাসের জল
ঢাকা দেয়া আছে,
অথচ পিপাসার জন্য
জল ঢালতে উঠে এলে
খাবারের টেবিলে,
হাত ফসকে গিয়ে
জলের গ্লাসটা ভাঙলো।
বঙ্গপোসাগরের জলতরঙ্গ
উঠে আসছে
আমাদের কুটিরে কুটিরে,
ভেসে যাচ্ছে ঘরের ছই,
আর দুঃখিত ভাড়ারগুলো।
শিশু আর নারীদের
ভাসিয়ে নিচ্ছে
বাদাম খোলা নাও।
তোমার টেবিলটা
ভেসে যাচ্ছে উদাসীন,
তুমি মাথা গুঁজে আছো
টাইটানিক জাহাজের
নির্লিপ্ত একটি কোনায়।
ভেসে যাচ্ছে
নেংটি ইঁদুরগুলো,
আর তোমার ঘরের
অলস আরশোলাগুলো।
তুমি আটকে আছো
শেওলাতে এখন
সাগরের তলদেশে,
তোমার চুলে বিলি কাটছে
রূপসী মাছেরা;
উদাসীন, তোমার কি এখন
মনে পড়ছে
বইমেলার বান্ধবীকে?
হাতধরে ঘুরে ঘুরে
শরীরের গন্ধ নিতে পারতে,
আর নিজেকে তখন
খুঁজে পেতে ক্ষত্রিয় পুরুষ ব'লে।
উদাসীন, তোমার টেবিলটা
ভাসতে ভাসতে উঠে গেলো
আমাদের জাতীয় জাদুঘরে,
টেবিলটাতে ফুল দিয়েই
তোমাকে স্মরণ করি প্রিয়!
২০ । ১২ । ২০০৯, ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন