কবিতা এমন
খড়ের মাচার তলে পা ছড়িয়ে গল্প করতে থাকা ইঁদুরের যৌনগন্ধগুলো বৃষ্টির দিনে অবিরাম বয়ে চলা গড়াতে গড়াতে ভেসে বেড়ায় সারা মাঠ;Ñ বাদল দিনের এমনই ব্যাখ্যা করেছেন রবীন্দ্রনাথ।
খুব সকালে মদ্দামেয়ে খড়ের মাচার আড়ালে ব’সে মুতের গন্ধে ভাসিয়ে দ্যায় ঘুমিয়ে পড়া ইঁদুরের গর্তগুলো, আর ইঁদুরগুলো দৌড়তে থাকে, রাজহাঁসের একঝাঁকের পিছে পিছে গিয়ে দৌড়গুলো থমকে যায় দিঘির পাড়ে, আর দেখতে থাকে হংসমিথুনের ভাসতে ভাসতে ডুবে যাওয়া, আর ডুবতে ডুবতে ভেসে ওঠা যৌনগন্ধগুলো;Ñ একটি সকালকে এভাবেই ব্যাখ্যা করেছেন জীবনানন্দ দাশ।
খড়ের মাচার তলের ইঁদুরের বিনিদ্র যৌনগন্ধগুলো জোছনা বেয়ে দৌড়ে দৌড়ে বৃক্ষদের পল্লবে মাথা রেখে দুলতে থাকে সারারাত, দুলতে দেখা যাবেই, আর দুলতে থাকার জন্য হাওয়া বইতে হবেই এমন কোন কথা নেই;Ñ জোছনারাতের এমনই ব্যাখ্যা করেছেন প্রভাত চৌধুরী।
আর কবিতা পড়তে পড়তে সারারাতের বিনিদ্রসুখ বইয়ের পাতা থেকে ঝ’রে ঘর থেকে বেরিয়ে খড়ের মাচায় গিয়ে দোল খাচ্ছেন শামসুর রাহমান, আর রৌদ্রের গন্ধের ভেতর বাঁশি শুনছে বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



