somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ স্পেশাল

২৪ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঈদ স্পেশাল

সরসিজ আলীম

ঈদের আগ দিয়া নকশাল হইয়া যাই গা। তো লাল সুতাটি কিনোন লাগে না। আর সারা বছর হাফ নকশাল। মোটা ভাত মোটা কাপড়ে চইলা যাইতাছে ! এক কাপড় আর আধপেটা ক’রে দু’বেলা।
আহহারে কি ফকফকা শপিং মল! বিদ্যূত মাইস্টেররে ঘাড় মটকাইয়া বওয়াইয়া রাখছে মলের ভেতর! আহহারে লাল গোলাপী নীল গোলাপী গো ভীড় ! শপিং মলের পাশ দিয়া যাওনের কালে চোক্ষে কালা কাপড় বাইন্ধা চলি। সারা ঢাকা শহরের বেবাক রিকশাঅলারে খুব আপনা দোস্ত মনে লয় ! হালার পরিচিত বুর্জোয়ারা সামনে আইয়া পড়লে উল্টো মুখ কইরা উদাস হইয়া টুইন টাওয়ারের খিড়কি গুনবার থাকি। আজকাল মাথার জুলফিও বড় করতাছি। যেন জুলফিগুলো মুখের সামনে ফালাইয়া মুখ ঢেকোন যায়!
বান্ধবীরা আর পারতপক্ষে আমার ছায়ার চলাচলের সামনে পড়বার চায় না। ২০/৫০ টাকা দিতে দিতে মহাক্ষেপ্পাস হইয়া গেছে। বাড়ি থাইকা বেরনের কালে দোয়া গ্রামীন ব্যাংক পড়তে পড়তে বের হয়! তাইতো তাগো আর টিকিটি মেলবার পায় না।
ফেসবুকে আর লেদাইবার টয়লেট খানাত হগল গে আর লেস গোর মধ্যে কেউ কেউ আমার জন্মদিনে হেপী বাড্ডে কয়! তাগো তো আর আমার গায়ের গন্ধ পচা ডেরেনের লাহান গন্ধ নাকে ঝটকায় না!
সংযমের মাসে রংবেরঙের খাওন দাওন ফাল দিয়া রাস্তায় নাইমা খাড়াইয়া খাড়াইয়া ব্যাঙের লাহান গ্যাগু গ্যাগু করে। আমার জিভলা ব্যাটা বেজায় নচ্ছার! তামাম মুখের ভেতর কলকলাই, গড়গড়াই, খলখলাই। মুতের চেয়ে ছ্যাপ পড়ে বেশি!তখন বিড়িতে এককান ক’ষে দম দিয়া কাওয়া পক্ষি গোর ল্যানজাতে ফিক্কা মারি! হালার কাওয়ারা যেন দু’এককান পেলেট বিষ্ঠা ভইরা ফিক্কা মারে গ্যাগু গ্যাগুর মুখ বরাবর। বিষ্ঠা মারতাছে বিষ্ঠা পড়তাছে বিষ্ঠা ঝরতাছে মাগার গ্যাগু গ্যাগু বন্দ পায় না।
হের পর হালার হগল পাবলিক মোবারকের বাচচা মোবারক হইয়া যায় গা। যারে লেনিন ডাকি, যারে সাদ্দাম ডাকি, যারে ওসামা ডাকি, যারে ওবামা ডাকি, যারে মুজিব ডাকি, যারে জিয়া ডাকি, খালদা ডাকি যারে হাসু কই, হগল পাবলিক দেহি এক মোবারক! আবে হালায় মোবারকের হইলো ডা-কি?
সব মোবারক লাল সুতা কিনতাছে। আমি হালায় চোক্ষে কালা কাপড় বাইন্দা রাখছি কইলাম! সব মোবারক ওয়াকা ওয়াকা! আহহারে লাল গোলাপী নীল গোলাপী ওয়াকা ওয়াকা! আমার এক লেখিকা আবার আমার ধারের প্রেমিকা ফেসবুক দিয়া উঁকি দিয়া কয়, পাচ হাজার ট্যাকা দিয়া একখান ডেরেস কিনসি তয় মনে ভরে নাইক্কা। আমি কইলাম, লাল সুতা আর লাল ফিতা যাই কিনো, আমার কাগজের বিজ্ঞাপনের ট্যাকা আমারে অগ্রীম দিবার হবে মাই ডেয়ার! কুনুভাবেই কইবা না যেন, টাকা খরচ কইরা ফালাইছি ! ট্যাকা যদি না পাই তয় দুনিয়ার সব কমরেড গো কসম, এবার ঠিকই খতমের লাইনে নামুম! ডর খাইছে জব্বর! ট্যাকা ঠিক ঠিক দেবার কিরা কাটছে।
তয় ভালা পাই না। তয় ঠিকই সামনের কালে লাল তেনা পট্টি বাইন্দা কমরেড মাও জে দঙয়ের নামে লাল ঝান্ডা ওড়ামু!
২৪.০৮.২০১০, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×