আমার প্রিয় পোস্ট

বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর-৫

১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৬

শেয়ারঃ
0 1 0

আজ একটা বেবি ডলের গল্প শুনাই। ক্লাসের সবচেয়ে ছোট্ট পুতুল এটি। গাল দুটি ফোলা ফোলা, চোখ দুটি বড় বড় কি এক মায়ায় ভরা চেহারা। ঠিক যেন শো কেস এ সাজিয়ে রাখা কোনও পুতুল। না উপমাটা ঠিক হলনা। ওকেই দেখে যেন পুতুলের কারিগররা পুতুল বানায়। কিন্তু আমার এই বেবি ডলের সমস্যা হল ও যেন সত্যিই ডল হয়েই থাকতে চায়। ধনুক ভাঙ্গা পণ তার কোনও কথাই সে বলবে না। এমন কি মামনি কিংবা বাবার সাথেও না। সব কথাই সে ইশারায় বলবে। কোনও কিছুতেই সে তার মহামূল্য বাক্য খরচ করতে রাজী নয়। আর তাই তো তার কথা ফুটানোর জন্য তার বাবা মা অন্য কোনও উপায় না পেয়ে স্কুলেই ভর্তি করে দিয়েছে।

প্রথম দিনই তার মা আমাকে ওর সমস্যাটার কথা জানিয়ে দিলেন। আমি লক্ষ্য করলাম ওর কথা বলায় কেন যেন চরম অনিহা। হয়ত বাসায় ওর সাথে বকবক করার লোকের অভাব ছিল আর তাই কথা বলার অভ্যেসটা গড়ে উঠেনি সেভাবে। যদিও সে সব কথাই বুঝতে পারে। অতঃপর শুরু হল ওকে কথা বলানোর মিশন।

না সে কিছুতেই কথা বলবেনা। পিপাসা পেয়েছে? গুটগুট করে আমার কাছে এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে যাবে ওয়াটারপটগুলো যেখানে ঝুলানো থাকে সেখানে। তারপর ওর পটটার দিকে আঙ্গুল দেখিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আমি পটের মুখটা খুলে দিলে পানি খেয়ে আমার হাতে আবার পটটি ধরিয়ে দিয়ে গুটগুট করে চলে গেল সে নিজের টেবিলে। কিন্তু এই তাবৎ প্রক্রিয়ার মধ্যে তার কোনও শব্দ কেউ শুনতে পারবেনা। শুধুমাত্র যদি কোনও বাচ্চা কাঁদে তখন ও কেমন যেন অস্থির হয়ে যায়। আমার কাছে এসে চোখ বড়বড় করে সেই বাচ্চার দিকে আঙ্গুল নির্দেশ করে আধো আধো বুলিতে অনেক কস্ট করে বলবে.."বাবুতা কাছ্ছেএএএএএ???" যদি বলি "হ্যাঁ বাবুটা ওর মামনির জন্য কাঁদছে" সে তখন খুব বুঝেছে এমন একটা ভঙ্গি করে চলে যাবে ওর টেবিলে। তারপর দুই মিনিট যেতে না যেতেই আবার চলে এসেছে আমার কাছে। এবং ঠিক একই ভাবে আবার প্রশ্ন, "বাবুতা কাছ্ছেএএএএএ??? অতঃপর এই চলমান প্রক্রিয়া চলতেই থাকবে।

যাই হোক ওকে কথা বলাতেই হবে কারণ দুস্টুটা তো বলতে পারে সবই কিন্তু সমস্যা হল বলতে চায়না। ওর কথা বলার এই অনিহাটা কাটানো দরকার। ওর সাথে প্রচুর বকবক করতে লাগলাম। ও মুখ ফুটে না বলা পর্যন্ত ওর কোন কথাই শোনা হত না। এভাবে ধীরে ধীরে আমার বকবক করার কারণেই হোক কিংবা অন্য বাচ্চাদের সঙ্গে মিশেই হোক খুলে গেল ওর কথার ডালা। তার পরের ইতিহাস? বড়ই করুণ (আমার জন্য)। মা গো মা এত কথাই জমা ছিল ওই এক ফুট মানুষটার পেটে! কথা আর কিসের শুধুই অভিযোগ। মিছ্‌ ও চেয়াল থেকে উথেছে, মিছ্‌ ও দুততামি কলে, মিছ্‌ ও পেনছিল দেয়না, মিছ্‌ ও চিৎকাল কলে, মিছ্‌ ও আমাকে মালে, মিছ্‌ ও দৌলায়, মিছ্‌ ও বাইলে গেল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওর কথা না শুনেও কি রেহায় আছে? দুই হাত দিয়ে আমার মুখটা ধরে ঘুরিয়ে নিবে ওর দিকে। তারপর ও খুলে বসবে ওর অভিযোগের ডালা। এবং অভিযুক্তদের প্রতি এ্যাকসন না নেয়া পর্যন্ত আমার আর রক্ষে নেই। এদিকে ও নিজে যে হাতে পেন্সিল পাওয়া মাত্রই দাগ এঁকে দিচ্ছে ওর বন্ধুদের শার্ট এ সেটার কোনও খবর নেই। কি দুঃখে যে এই ডল কে কথা শেখালাম। ইশারাই তো ভাল ছিল। এমনই অবস্হা আমার।

স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে। ক্ষুদে বিচ্ছুদেরও ইভেন্ট আছে। রাইমস এর সাথে সাথে হাত পা নেড়ে নেড়ে অভিনয়। প্রথম দিন রিহার্সাল করাতে গেলাম। সি ডি তে রাইমস ছাড়া মাত্রই সে এক দেখার মত দৃশ্য। ওরা তো আমার দেখানো অঙ্গভঙ্গির ধারে কাছেও না গিয়ে ইচ্ছেমত হাত পা ছুড়তে লাগল।আমি যদি বলি এক লাইনে দাঁড়াতে ওরা দেখি একে অপরের ঘাড়ে উঠে বসে আছে। হাত সামনে বাড়াতে বলছি তো হাত বাড়িয়ে সামনের জনের মাথার চুল টেনে ধরছে। নয়ত হাত বাড়িয়ে পাশের জনকে চিমটি কাটছে।ওদের এহেন কর্মকান্ড দেখে তো আমার নিজেরই চুল ছেড়ার দশা।যাই হোক অনেক কস্টে কোনও রকমে সবগুলোকে সাইজে আনলাম। হঠাৎ দেখি ওদের মধ্যে একটা নাচুনে পুতুল যেন প্রাণ ফিরে পেয়েছে। আমার সেই বেবি ডল। হাত উপরে তুলে কোমর দুলিয়ে ঘুরে ঘুরে তার সে কি নাচ। আমি হা হয়ে শুধু তার নাচই দেখছি। নাচতে নাচতে একসময় দেখি সে তার পাশের জনকে দিল জোরসে এক ধাক্কা। সে তো রেগে কটমট করে ওর দিকে এগুতে যাবে এর মধ্যে সে আরেকজনকে ধাক্কা মেরে দিয়েছে। মুহূর্তের মধ্যে ক্লাসরুমটি একটা ছোটখাট রণক্ষেত্রে পরিণত হল। সবাই তো মহা ক্ষ্যাপা এই পিচকির উপর। পারলে ধরে ওর পিঠে দুমাদুম লাগিয়ে দেয় আর কি। আমি অনেক কস্টে এই বিক্ষুব্দ জনতাকে আটকে রেখেছি। কিন্তু যার কারণে এই রণাঙ্গনের সৃষ্টি তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই এদিকে। সে কিন্তু রাইমস এর তালে তালে আগের মতই নেচে চলেছে। একসময় আমার চোখে চোখ পরতেই সে বলে উঠে "মিছ্‌ দেখো দেখো আমি নাতি" ।

অতঃপর.................আমি গালে হাত দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম ওর দিকে আর ও ওদিকে নেচেই চলেছে ' হিক্‌রি ডিক্‌রি ডক দ্যা মাউস রান আপ দ্য ক্লক'।

 

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৯
রিমঝিম বৃষ্টি বলেছেন: আমি আন্দোলন করায় কাজ হইছে। আমি বহুত খুশ। না পইরাই কমেন্ট দিলাম। পইরা আবার কমেন্ট দিমু।
১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৫

লেখক বলেছেন: আন্দোলনে যে কাজ হয় আপনি তার জলজ্যান্ত প্রমাণ।

১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৩
শাওন৩৫০৪ বলেছেন: কিছ, এইতাও হেব্বি হয়েতে..তমতকাল...
ওহ, সেইরকম বৈচিত্রময় দিন কাটে তো আপনার...চরম...প্রিয়তে নিয়া গেলাম...
১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: হুমম এবার আরেকটি নতুন ব্যাচ এসেছে। ওদের কথাও লিখব।

৪. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৪
রিমঝিম বৃষ্টি বলেছেন: হাহাহা। এই পিচ্চির সাথে আমার ভাগ্নির (আমার প্রোফাইল ছবি হিসেবে যার ছবি ঝুলিয়েছি) অনেক মিল। সে অপরিচিত মানুষের সামনে, কিংবা পরিচিত মানুষকে অনেকদিন পরে দেখলে চুপ করে থাকে কোন কথা বলে না। তারপর ধীরে ধীরে তার কথা শুরু হয়। তারপর এক পর্যায়ে গিয়ে বুম, কথার আর অভাব নেই। থামানোই যায় না। :)
১০ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: কি যেন একটা কথা আছে ন' নরনাং মাতূলঃক্রম'। অর্থাৎ বাচ্চারা মামার মত হয়।;):)

আপনার ভাগ্নির জন্য রইল অনেক আদর।

৫. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৩
_তানজীর_ বলেছেন: এ পিচ্চির সাথে তো দেখি আমার বিশাল মিল! :)

মিছ্, তোমার লেকা সুন্দর হয়েছে! ;)
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: আচ্ছা। তার মানে আপনি আপনার মিস কে ভালই জ্বালিয়েছেন বুঝতে পারছি।

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: আসলেই বাবুটা অনেক কিউট। দেখলেই আদর করতে ইচছে করে।

৮. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৮
কিরিটি রায় বলেছেন: ' হিক্‌রি ডিক্‌রি ডক দ্যা মাউস রান আপ দ্য ক্লক'।

:) :)

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: দ্য ক্লক স্ট্রাক ওয়ান দ্য মাউস রান ডাউন
হিক্‌রি ডিক্‌রি ডক।

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: :):):):):):):):):):):)

১০. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৮
জটিল বলেছেন: চরম রকম ভাল লাগল , শীঘ্রই বাচ্চা পয়দা করার বন্দোবস্ত করতে ইচ্ছে হচ্ছে ...
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: শিগগীরই বন্দোবস্ত করেন। আমরা যেন দাওয়াত পাই।

১১. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫০
অজানা এক পথিক বলেছেন: আপনার দিন তো দেখা যায় ভালই মজায় কাটে। এইরকম পিচ্চিবাহিনী পাইলে তো আর কছু লাগে না।

আমার এক কাজিন আছে। ৪ বছর বয়স। এত কথা বলে পিচ্চিটা। কথা না প্রশ্ন করে এমন যে মাথা খারাপ হয়ে যায়। কি করো? কোথায় যাও? কেন যাও? কার সাথে যাও? কিভাবে যাও? যেয়ে কি হবে? কখন আসবা? ওর প্রশ্নের উত্তর দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়।

তবে পিচ্চিটা এখন আর কাছে নাই। চলে গেছে বিদেশে :(
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: হা হা হা আমারও এমন হয়। ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ।

অনেক অনেক আদর আপনার কাজিনের জন্য।

১২. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৫
গোয়েবলস বলেছেন: আমার বাবাসোনাটাকে তুমার কাছে কথা বলা শেখাতে পাঠাতে হবে। ;) ;)

Click This Link
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: এখুনি পাঠিয়ে দাও। তবে আমি কিন্তু শিখিয়ে দিব ও তোমাকে হিটলার বলে ডাকবে।

১৩. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৬
জনৈক আরাফাত বলেছেন: পিচ্চিটার একটা ছবি দেখতে পারলে বেশ হত!
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: দেখি কি করা যায়। ছবি দেয়ার চেস্টা করব।

১৪. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১৮
বড় বিলাই বলেছেন: জটিল তো পিচ্চিটা।

জটিল ভাইয়ার ইচ্ছাটাও জটিল। ;)
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ওর আধো আধো বুলিগুলো আরও জটিল।

১৫. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৪
জানজাবিদ বলেছেন: আপনার মনের অবস্থা ভাল করেই বুঝতে পারি। পর্বগুলো আরো তাড়াতাড়ি দিলে ভাল হয়।
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: স্কুল খুলে যাওয়ায় ব্যস্ততা একটু বেড়েছে তাই পর্বগুলো দিতে একটু দেরি হচ্ছে। চেস্টা করব তাড়াতাড়ি দিতে।

অনেক ধন্যবাদ আপনাকে।

১৬. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩২
এম নাঈম খুশবু বলেছেন: আলাদা হেডিং আশা করছি এখন। নয়ত রিমঝিম বৃষ্টিকে দ্বায়িত্ব দেয়া হবে।
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: হায় হায় আর আন্দোলনের কথা বলবেন না। ভয়পাই। স্কুলের রণক্ষেত্র সামলাতেই হিমসিম আমি।

আগের পর্বগুলোর এই হেডিং দিয়েছি তো তাই এখন অন্য হেডিং দেয়া কি ঠিক হবে?

১৭. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪৫
দ্রোহি বলেছেন: পিচ্চিরা সবসময়েই দারুণ!!! :)
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: আসলেই তাই। ওদের সবকিছুই সুন্দর।

১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লেখা পড়ার জন্য। ভাল থাকবেন সবসময়।

১৯. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২০
তারেক.মাহমুদ বলেছেন: নারী, প্রেম ও শিশু সবসময়ই সুন্দর,,,,,,,,,,,,
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: হুমম শিশুদের সবকিছুই সুন্দর। সবচেয়ে সুন্দর ওদের সরলতা।

২০. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৬
সেতূ বলেছেন: পিচ্চিরা সবসময়েই দারুণ!!!
ভালো লেগেছে +++
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: আসলেই দারুন ওরা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২১. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৩
অরুনাভ বলেছেন: হা হা হা খুব মজা পাইছি........

"মিছ্‌ দেখো দেখো আমি নাতি".....:):):)
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: হা হা হা সামনা সামনি দেখলে বুঝতে পারতেন কি মজার দৃশ্য।

২২. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩২
ইচ্ছে বলেছেন: এইতাও হেব্বি হয়েতে..তমতকাল...
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: থিঙ্কু থিঙ্কু।

২৩. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: ৬৯ এর গন আন্দোলন ৯০ এর আন্দোলন এর পর এই আরেকটা ব্যার্থ আন্দোলন হইলো আরকি! যাই হোউক পুচকাদের মধ্যে কোনো শেরে বাংলা ছিলো না বলেই সমস্যা আর আপনার মতো স্বৈরাচারী শাসক ছিলো বইলাই ঐ পিচকি ডল রক্ষা পাইছে!

পুলাপানের কাহিনী পুরাই হিট! প্রিয়তে লইয়া গেলাম বস। নেক্সট পার্টের লিগা আর কয় মাস ওয়েট করতে হইবো?
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: কি যে বলেন আমি আর স্বৈরশাসক হইতে পারলাম কৈ? প্রতিদিনই আমার রাজ্য দখল হয়ে যায় এইসব ক্ষুদে দস্যূদের দ্বারা। ঐ পিচকি ডলটাই কি কম দস্যূ নাকি?

স্কুল খুলে যাওয়ায় সেভাবে সময়ই করে উঠতে পারছিনা। লম্বা ছুটি কাটিয়ে অলস হয়ে পরেছিলাম। এখন সকাল ছয়টায় উঠতে খবর হয়ে যায় আমার।

দেখি তাড়াতাড়িই পরের পর্বটা দিব।

২৪. ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২
মুক্ত বয়ান বলেছেন: ব্লগ তো দেখি মাস্টারে ভর্তি হইয়া গেল!!! /:)

কই যে যাই!!! :(
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: ভাই আপনিও মাস্টার নাকি?

২৫. ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৫
কাব্য বলেছেন: "কি দুঃখে যে এই ডল কে কথা শেখালাম। ইশারাই তো ভাল ছিল"

নদীর এপার আর ওপার, এই আর কি :D

প্রতি পর্বের মতো এপর্বটাও ভালো লেগেছে B-) :)
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: নদীর এপার ওপার মানে? আমি বকবক করি নাকি?X((X((X((X((X((X((X((X#

নতুন পর্ব দিয়েছি এইবার দেখি কে দাবড়ানী দেয়।:P:P

২৬. ১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
মে ঘ দূ ত বলেছেন: কাল আমার দেড় বছরের ভাগ্নে কে বলছিলাম, "কিরে তুই কথা বলবি কবে রে?"। সাথে সাথে আপনার পোষ্টটার কথা মনে পরে গেল। থাক বাবা ধীরে সুস্থে কথা বলো তুমি :=)

উফ্‌ আপনি এত্তো কিউট করে লিখেন কেন! আপনার এই সিরিজের ভক্ত হয়ে গেলাম তো।
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: হা হা হা থাক ধীরে সুস্হেই কথা বলুক। নইলে পিচ্চিটার মামার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে।

আমি কিন্তু কিউট করে লিখিনা। আসলে ওদের কার্যকলাপগুলোই কিউট। আমি শুধু সেগুলোই লেখার চেস্টা করি।

২৭. ১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
অপ্‌সরা বলেছেন: ভোর আপুনি তোমার এই পর্বটা পড়ে পড়ে এই প্রথম আমারও পিচ্চিদেরকে নিয়ে লিখতে ইচ্ছে হলো।
কিযে ভালো হয়েছে লেখাটা!! একদম বুঝতে পারছি কি রকম বেবি বেবি ভালোবাসায় ভরা মনটা তোমার। একজন পারফেক্ট বেবিদের টিচারের ঠিক যেমন হওয়া উচিৎ।
তোমার এই লেখাটা খুবি ভালো হয়েছে। মনে হচ্ছে নাটকের মত সব দেখতে পেলাম।
এত অল্প সময়ে তুমি এত তাড়াতাড়ি এত ভালো লেখা শিখে গেলে কি করে !!!!!
খুবি আশ্চর্য্য হয়ে যাচ্ছি আমি। তুমি এই সিরিজের যে জনপ্রিয় টিচার লেখিকা আমি তো পোস্ট দিতেই ভয় পাচ্ছি আপুনি।

তোমার লেখায় জড়িয়ে আছে ঠিক সে ভালোবাসাটাই যা তুমি বেবিগুলোর জন্য ফিল করো।
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: অপ্সরা, শিগগীরই লিখে ফেল তোমার বেবিদের গল্প। আমার খুবই পড়তে ইচ্ছে করছে। আমি তো হযবরল যা মাথায় আসে লিখে যাই আর তুমি লিখলে কি যে চমৎকার হবে তা এখুনি বুঝতে পারছি। আমি তো আগে থেকেই তোমার লেখার ভক্ত।

আমার লেখা তোমার ভাল লেগেছে শুনে অসম্ভব ভাল লাগল আমার। সত্যিই আমার লেখার উৎসাহ আরও বেড়ে গেল।

২৮. ১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
আবিদ২০০৯ বলেছেন: আপু, কেমন আছো? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলা? :( :(
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: আমি ভাল আছি। তুমি কেমন আছ? কে বলেছে আমি তোমাকে ভুলে গেছি?

২৯. ১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
আবিদ২০০৯ বলেছেন: আমার ব্লগে স্বাগতম!!!
৩০. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৫
মুক্ত বয়ান বলেছেন: আমি মাস্টার?? !!!
মাথা খ্রাপ!!!
আপনি, অপ্সরা আপু, তারার হাসি আপু, ছন্নছাড়া ভাইয়া, একজন সৈকত.. সব মাস্টার-ই মাস্টার!!! /:)
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: comment by: মুক্ত বয়ান বলেছেন: আমি মাস্টার?? !!!
মাথা খ্রাপ!!!

মানে কি? আমাদের মাথা খারাপ নাকি?

বাহ্‌ ব্লগে যে এত মাস্টার আছে জানা ছিলনা তো।
যাক আমাদের দল তাহলে ভারিই আছে।

৩১. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৩
আনিকা শাহ বলেছেন: অসম্ভব ভাল লাগল। টানা সবকটা সিরিজ পড়ে কমেন্ট করলাম। চমৎকার লেখনী আপনার।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার বাচ্চাদের ভূবনে স্বাগতম।

৩২. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৩
কাব্য বলেছেন:
--আমি বকবক করি নাকি?

আরে নাহ, আপনারে আমি কেমতে আন্ডার ইশটিমেট করি,কন !!! আপনে যে শুধু বকবক-ই করেন তা নয়, আপনার তো মাউথ-পিচ ও লাগে না :P:P:P:P:P:P

১২ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: ইসস মনে হয় আমাকে কত কথা বলতে শুনেছেন? আপনার মাথা তো দেখি অর্ধ থেকে এখন পুরা পাগল হয়ে গেছে।

৩৩. ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৭
অগ্নিগিরি বলেছেন:

জাফর ইকবালের একটা বইয়ের নাম।
১২ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: হুমম আমি জানি কিন্তু কি করব বলুন? আর কোনও শিরোনাম খুঁজে পাচ্ছিনা যে।

৩৪. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৪
কাব্য বলেছেন:
বলগে বলগাইয়া যেমনে বক-বক,বক-বক করতাছেন, এইখানে কথা কওনের ব্যবস্থা থাকলে কি করতেন আল্লাহ মাবুদ জানেন:-&

অপ্সরা আপুতো ফটুক দিলো, তো আপনার খবর কি?
গুলু গুলু বাবুগুলোরে কবে দেখাবেন :)

১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: কি আমি বকবক করি? আর আপনি কি করেন? কিচমিচ? বান্দরের মত।

ছবি তো আছে কিন্তু বুঝতে পারছিনা দেয়া ঠিক হবে কি না। যদি ক্রসফায়ারে পরি?

৩৫. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৩
গোয়েবলস বলেছেন: উফ্ শুধু বাবাসোনা না তুমার সব বান্দরগুলানরে হিটলার ডাকা শেখাও :`> :`>
১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: ওকে নো প্রোবলেম। আমার সব বিচছুগুলো তোমাকে হিটলার আন্টি বলবে। খুশি তো?

৩৬. ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৮
কাব্য বলেছেন:
জিগাইছিলাম কি, আন্নে কুনখানে X(( :((
১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: আমি এই মুহূর্তে আমার বাসায় খাটের উপর গুটিশুটি মেরে বসে কাব্য নামক এক বান্দরের কমেন্ট এর উত্তর দিচ্ছি।

৩৭. ১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১২
অন্ধ দাঁড়কাক বলেছেন: মিস মিস ... তুমি একটা ভালো বাবুকে এট দুষ্টু ;)বানায় দিলা????

মাইনাস ;)
১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: আমি বানালাম? পেটের মধ্য কথার গাড়ি নিয়ে ও চুপচাপ বসে ছিল। মুখের তালা খুলে যাওয়ার সাথে সাথে তার কথার গাড়ি চলতে শুরু করেছে।

৩৮. ১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৭
সামছা আকিদা জাহান বলেছেন: দারুন লিখেছেন। ভালো লাগল কাহিনী পড়ে। আমারতো মাশাল্লা তিনটা। সারাটাদিন ত্রিমুখি আন্দোলন সামলাতে হয়।

আর এই পিচ্চিগুলি ওদের বাবা মাকে পাশাপাশি থাকা দেখতে পারে না জোর করে মাঝখানে ঢোকে। এটা আমার খুব মজা লাগে।
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: হা হা হা ওরা শুধু বাবা মার একসঙ্গে থাকাই না অনেক সময় ছোট ভাইবোন হলেও জেলাস ফিল করে। আমার ক্লাসের দুস্টের শিরোমণিটি (যার কথা ২ নং পর্বে লেখা আছে) ওর ছোট ভাইটাকে সহ্যই করতে পারতনা। ওর মা আমাকে বলেছিলেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য। আপনার দস্যূগুলোর জন্য রইল অনেক অনেক আদর।

৩৯. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৮
কাব্য বলেছেন:
আফনের বকবকানীর ঠেলায় তো কিচমিচ করনের ফুসরৎ পাই না :-&
এখনকার মৃত্যুর মাঝে,ক্রসফায়ারে মইরা যাওনের বেশ কেরেডিট আছে।পেপারে ফটুক দেখন যায়,বেশ কিছুদিন এইটা নিয়া কচলা-কচলি হয়।বিরোধীদল আন্দোলন করে। মানুষ তো বাইচা থাকতেই হিট হইতে পারে না, আর আপনে মইরা গিয়া পুরা হিট হইয়া যাইবেন গা।
তার আগে গুল্টুস-ঘাল্টুসদের ফটুক দিয়া যাইয়েন ;)

আইজকা ছুটির দিনেও গুরাগারাগোরে কস্ট দিছেন :-* :|
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: ক্রস ফায়ারে মরার পর ফেমাস হইতে হইলে কিছু যোগ্যতা থাকা লাগে। যেমন নামের আগে কান কাটা, হাতকাটা ইত্যাদি বিশেষণ থাকতে হয়। আমার তো ওগুলো কিছু নাই। খালি মরতেই হবে ফেমাস হওয়া হবেনা।

না রে ভাই আজ ছুটি ছিল। বিচ্ছুগুলোকে আজ জ্বালাইনি।

৪০. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৮
নিকলসন বলেছেন: শিশুরা দেবদূত। বৃষ্টি ভালোবাসি আর বাচ্চাদের ভাল পাই। আমি নিশ্চিত ভোর আপুও একটা শিশু, তবে বড় শিশু;)
প্রায় ২১ দিন অপেক্ষায় ছিলাম কবে কমেন্ট করতে পারবো। আজ পারছি তাই দ্বিতীয় কমেন্টটা করে গেলাম। ও একটা প্রশ্ন, ভোর আপুকি একদিনও স্কুল মিস করেন? না করলে কেন ?

সরি দুইটা হয়ে গেল:P
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: আপনার প্রথম পশ্নের উত্তর একান্ত বাধ্য না হলে আমি স্কুল মিস দেই না। দ্বিতীয় প্রশ্নের উত্তর হল আমি স্কুলে না গেলে বাচ্চাগুলো ক্লাসে অন্য মিস দেখলে কান্নাকাটি শুরু করে দেয়। বুঝতেই পারছেন অবস্হা।

অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগে আপনার ২য় কমেন্টটি দেয়ার জন্য। ভাল থাকবেন সবসময়।

৪১. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১২
কাব্য বলেছেন:
কেডায় কইলো আফনের সেরুম কুনো যুগ্যতা নাইক্কা।
প্রোফাইলের ফটুক থেইক্কা দেখা যাইতেছে, আফনের কপাল কাটা :|:|:-*
তাইলে আপনার নাম "কফাল কাটা ভোর"
=p~ :-B :-P B:-) B:-/

এইবার তো মরতে সমস্যা নাইক্কা ;)।মরবেনও আবার ফেমাসো হইবেন :D:D:D:D
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: একেই বলে বান্দরের বুদ্ধি। টিপ কে কিনা কপাল কাটা মনে হল। X(

জিব বের করা টাকলু কাব্য কোথাকার।X((X((X((X((X((X((X((

৪২. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৪
নিকলসন বলেছেন: হায় হায় একি উত্তর আমার কমেন্টে। (কান্নার ইমো হবে)
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: হা হা হা আপনার কমেন্ট এর উত্তর তো তখন দিয়েছিলাম। কিন্তু পোস্ট করার সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল। কিভাবে যে কাব্যর উত্তরটা ঐখানে চলে গেল বুঝলাম না।

৪৩. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪১
মমমম১২ বলেছেন: হা হা আমি কত নাতি।
মিছ কেমন আছ?
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: মিছ ভাল আছে। নতুন নতুন বান্দরদের নিয়ে মহা ব্যস্ত আছে।

৪৪. ১৪ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
কাব্য বলেছেন:
না কইছিলাম কি,তখন দেখতে ভুল হইছিল :((।আপনের তো শুধু কপাল কাটা না, আপনের তো দেখতেছি নাক-ও অর্ধেক নাই :-* :-//:)



তাইলে আপনের নাম রাখলাম "নাক কাটা ভোর"-- ওক্কে ?

B-) :-0 B-) :-0 B-) :-0 B-) :-0
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: আপনার নিজের যে শুধু মাথাটা ছাড়া আর কিছুই নাই। তার উপর নাই আবার একটাও চুল। তাইলে আপনি কি? গলা কাটা, ঠ্যাং কাটা, টাকলু কাব্য।

৪৫. ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২১
কাব্য বলেছেন:
আমার গলা কাটা, ঠ্যাং কাটা হইলে তো সুবিধা বা অসুবিধা কিচ্চু নাইক্কা।আমিতো আর করচ-ফায়ারে ফরমু না :P

আফনেই কইলাম কইচিলেন ---
ক্রস ফায়ারে মরার পর ফেমাস হইতে হইলে কিছু যোগ্যতা থাকা লাগে। যেমন নামের আগে কান কাটা, হাতকাটা ইত্যাদি বিশেষণ থাকতে হয়।

আফনের কইলাম নাক কাটা বিশেষণটা আচে ;)

তো হয়ে যাক :-0
১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: আচ্ছা যান আপনাকে ছবিগুলো' ঠ্যাং কাটা কাব্য বান্দর@ কলা গাছের ডাল.কম এই ঠিকানায় মেইল করে দিচ্ছি।

৪৬. ১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৭
কাব্য বলেছেন:
ওক্কি।
ঠ্যাং খাও ভুড়ি মাছ।

=p~ :-B :-P B:-) B:-/ B-)
৪৭. ১৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: শুক দিবস কেমুন গেলো?
৪৮. ১৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
ভোর বলেছেন: net khub slow. virtual key board ashsena. ki kori.
৪৯. ১৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
ভোর বলেছেন: sat sokale black sharee pore bristir moddhe school jete hoyese sei shok ekhono katie uthte parini.
৫০. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪২
বিপ্লব কান্তি বলেছেন: Bangladesh experiencing slow internet speeds over the past few days, after Typhoon Morakot damaged submarine cables in East Asia earlier in the weeক

Taiwan, Hong Kong, Philippines and Singapore were facing trouble because of the damage to the Asia Pacific Cable Network-2 (APCN-2),

Reuters also reported that up to 90 percent of all voice call and Internet services from parts of East Asia were disrupted after the typhoon damaged the undersea cables.
৫১. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৮
পারভেজ বলেছেন: বাচ্চাদের সাথে সময় কাটাতে পারাটা খুব চমৎকার। ওরা তো সবাইকে আবার পাত্তা দেয় না :)
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: হুমম এটা ঠিক ওরা সবাই কে আপন ভাবেনা তবে ওদের ছোট্ট মনটাকে বুঝেশুনে সেইভাবে ওদের সাথে মিশলে ওরা সহজেই কাউকে আপন করে নিতে পারে।

৫২. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৪
কাব্য বলেছেন:
I'm browing through mobile without any interruption :).Which connection u r currently using?Is it any ISP or mobile operator?
৫৩. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩১
ভোর বলেছেন: using zoom. joghonno performance. what to do?
৫৪. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৪
কাব্য বলেছেন: If u hv alternate way for browsing i.e GP,BL,Aktel,u can avail urself of it or waiting for splicing of the damaged portion of submarine cable as Biplob Kanti mentioned earlier :)
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: আজ অবস্হা অনেকটা ভাল। কবে যে পুরোপুরি ভাল হবে আল্লাহ জানে।

৫৫. ১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৫
পুরাতন বলেছেন: জটিল তো পিচ্চি গুলা
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: আমার বাচ্চারা জটিল না ওরা অনেক সরল।

৫৬. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৫
কাব্য বলেছেন:
লেখক বলেছেন: আমার বাচ্চারা জটিল না ওরা অনেক সরল।

ই-য়ে মানে, ই-য়ে মানে কি কমু, কেমতে কমু, কেমনে যে কই---

এত্তোগুলা বাচ্চা সব আপনের।

:| :-* :-/ /:) :``>> :`> :-&

দৌড়াইয়া পালাই ই ই ই ই ই ই............
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: হুমমমমমমম সব আমার বাচচা। আমার মোট বিশটা বাচ্চা। কোনও সমস্যা?? টাকলু কাব্য?

৫৭. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৬
কাব্য বলেছেন:
তাইতো কই দেশের জনসংখ্যার অবস্থা এত্তো বেহাল ক্যান :-&

অবশেষে সোর্স খুঁজিয়া পাইলাম ;) :-0
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: আপনারা শুধু জনসংখ্যা দেখেই ভয় পান। জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করতে পারেননা। আফসোস।

৫৮. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৮
কাব্য বলেছেন:
ভালা আচেননি? নেটের স্পীড বাড়ছে?
:):)
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: না বাড়লে ব্লগিং করছি কি করে? এই জন্যই বলি টাকলু মানুষের অনেক সমস্যা। চুলের সাথে সাথে বুদ্ধিও পরে যায়।

৫৯. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩১
গোয়েবলস বলেছেন: উফ্ নতুন কিছু লেখনা কেন?:(( :(( :((
কাইব্যর টাক মাথা ফাটই দাও /:) /:)
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: এমনিতেই অলস মানুষ তার মধ্যে আবার বাসায় ফিরি চারটায়। লিখব কখন? আর লিখবই যদি তাইলে পড়ব কখন। এইসব নিয়ে চিন্তায় আছি।

টাকলু কাব্যকে তো কলাগাছের মাথায় পাঠিয়ে দিয়েছি।

৬০. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩২
উদাসী স্বপ্ন বলেছেন: ২০ টা বাচ্চা?


মাগো বাঙ্গালির ১৫ থিকা ৩০ কোটি হইতে আর টাইম লাগবো না। এমনে রাস্তা দিয়া হাটন যায় না তার উপর একেক জন আবার স্পেশাইলাইজড ইন বান্দরামী!

কেমতে কি?
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: কেমতে কি আবার? আপনি যেমন বড় হয়ে বড় বান্দর হয়েছেন ওরাও তেমনি আপনার মতই বড় বান্দর হবে।

একদিন দেখবেন ওদের নিয়ে ওরা বিশজন নামে সিনেমা হবে। ওদেরকে আমি সেভাবেই গড়ে তুলব।

৬১. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৮
গোয়েবলস বলেছেন: কাব্য বলেছেন:
ভালা আচেননি? নেটের স্পীড বাড়ছে?
:):)
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: না বাড়লে ব্লগিং করছি কি করে? এই জন্যই বলি টাকলু মানুষের অনেক সমস্যা। চুলের সাথে সাথে বুদ্ধিও পরে যায়।

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: :);):P:)B-):P;)

৬২. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৩
শাওন৩৫০৪ বলেছেন: বেশ আড্ডা জইমা উঠছে দেখা যায়...;)
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: আপনিও সাদরে আমন্ত্রিত।

৬৩. ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫১
কাব্য বলেছেন:
@গোবলা--

ঘর ভালোই পরিস্কার হইছে,আর দরকার নাই।এইবার উইঠা বস। ;)
৬৪. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০১
কাব্য বলেছেন:
ওরা বিশজন নামে সিনেমায়

আমারে এক-খান নায়কের পাঠ দিয়েন;)
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন: ওই সিনেমায় একটা সিন আছে আমার বাচ্চারা চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে একটা বান্দরের খাঁচার সামনে যেয়ে বান্দরটাকে কলা খাওয়াবে। ভাবছি সেই বান্দরের পার্টটা আপনাকে দিয়েই করাবো।:P::P

কাজেই............এখুনি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খাওয়ার প্র্যাকটিস শুরু করেন।;););)

৬৫. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৩
কাব্য বলেছেন:
বান্দরের টিচারও তো বান্দরের সাথে খাঁচার মইধ্যে থাকবো ?

নাকি বলেন ;)
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন: আমি আবার আপনার টিচার হলাম কবে?

৬৬. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৭
কাব্য বলেছেন:
আরে আপু আমার নাতো, বান্দরের :P। তো আমারে যদি ঐ ক্যারেকটার দেন,তাইলে তো আপনি টিচার হইবেন ;)

নতুন ফুস্ট দেন, উইথ গুল্লু গুল্লু বাবু।

আইজকা গোবলায় কই গেলো।
আরে গোবলা তুই কুতায়য়য়য়য়য়য়য়য় :((
২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: নতুন পোস্ট দিব ইইকটু অপেক্ষা করেন।

গুবলি সোনা মনে হয় ঘুমাচ্ছে।

৬৭. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৮
সুস্ময় সুমন বলেছেন: হুম, চলুক, চলতেই থাকুক।
২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: চলুক তাহলে।

৬৮. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১৩
রিমঝিম বলেছেন: "মিছ্‌ দেখো দেখো আমি নাতি" :D

অনেক দিন পর ব্লগে এলাম। বরাবরের মতই অনেক ভাল লাগা নিয়ে ফিরে যাচ্ছি। পিচ্চিটার জন্য অনেক মায়া হচ্ছে। ছোটবেলায় আমারও এরকম ফোলা ফোলা গাল ছিল। সবাই কারণে অকারণে গাল ধরে টিপে দিত। খুবই বিরক্ত হতাম আমি তখন। :(

ভাল থাকবেন। :)
২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: হা হা হা ফোলা ফোলা গালের বাবুগুলোকে দেখলেই গাল টেনে আদর করে দিতে ইচ্ছে করে।

অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।

৬৯. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০০
কাব্য বলেছেন:
উহু গোবলার জ্বর হইছে :(( :((:((:((:((:((:((
২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: সত্যি ওর জ্বর হয়েছে? শুনে মনটা খারাপ লাগছে। হলে থাকলে অসুখ হলে খুব খারাপ লাগে। দোয়া করি ও তাড়াতাড়ি সুস্হ হয়ে উঠুক।

৭০. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৯
নাজমুল হাছান বলেছেন: আগে জানতাম সিরিয়াল মানুষ দেখে আপনিতো সিরিয়াল লিখেন। ভাল!! খুব ভাল এগিয়ে জান!!!!!
২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: হা হা কেউ একজন সিরিয়াল লেখে বলেই তো মানুষ সেটা দেখে। এটা তো নতুন কোনও বিষয় না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: দিব দুই একদিনের মধ্যে। আসলে লিখার চেয়ে অন্যর পোস্ট পড়তে মজা লাগে বেশি।

এবার নতুন বাচ্চাদের নিয়ে পোস্ট দিব।

৭২. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪০
আবিদ২০০৯ বলেছেন: আপু, আমার "জীবনের কীর্তি ও একটি মেয়ের সত্য কিন্তু লজ্জাকর ঘটনা" -এ স্বাগতম।
৭৩. ২০ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
কাব্য বলেছেন:
শারীরিকভাবে অসুস্থতা কখনই ভালো নয়।তবে আমার মনে হয় জ্বর,সর্দি,কাশি এরকম ছোটখাটো অসুখগুলো বাসায় না হয়ে হলে হলেই ভালো হয় B-)

-- হলগুলোতে যথেস্ট খাবার পাওয়া যায় :)
-- টুকিটাকি ঔষধ, ডাক্তার থাকে।
-- বাসার মানুষের টেনশন থাকেনা।
-- হল হইলো ঘুমানীর জন্য উপযুক্ত জায়গা।
-- যখন খুশী গোসল করা যায়।ইচ্ছা স্বাধীন বাংলাদেশ।কারো কিছু কইবার থাকে না।

:-0:-0:-0:-0:-0:-0
৭৪. ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪১
গোয়েবলস বলেছেন: ঐ কাইব্য??/:) তর টাক মাথায় পোকা। =p~=p~=p~
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: হায় হায় আমি তো এসবের কিছুই জানিনা। আমি তো শুক্র শণিবার ছুটি কাটাচ্ছি। কাল স্কুলে গেলে বোঝা যাবে।

৭৬. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩৬
কাব্য বলেছেন:
@গোবলা---

তুর মাথাতে নাকি উঁকুনে ছাইয়া গেছে !!!

:-B :-P B:-) B:-/
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪০

লেখক বলেছেন: দিন দিন খুব অলস হয়ে যাচ্ছি। কি যে করি।

৭৮. ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১:০১
গোয়েবলস বলেছেন: ওহ গোবলা নামে নতুন ব্লগার আইছে????????????
৭৯. ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৮
মুনিয়া বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুকেই আবার আপনার মুখরোচক(নাকি মনরোচক?) লেখা পেলাম... লাকি মি!
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: হা হা হা সুন্দর মন্তব্য। অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
ভাল থাকবেন সবসময়।

৮০. ২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৫
কাব্য বলেছেন:
আপনে তো পুরা হাওয়া :-*

রোজায় ধরছে নি? :| /:)
৮১. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৫
কাব্য বলেছেন:
"তোমার আসার পথে চাইয়া
ফিরায় দিলাম মরণ
আপু তুমি আইলা নাতো
মন জুড়িয়া দহন।।

দিন ঘুরিয়া মাস হইলো
মাস ঘুরিয়া বছর
তুমি আপু চক্ষের আড়াল
নিলানা হায় খবর।"

:((:((:((:((:((:((:((:((:((:((:((
৮২. ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৮
কাব্য বলেছেন:
আপু,তুমিতো পুরা উধাও :((
৮৪. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪
কাব্য বলেছেন:
সেই যে গেলেন,আর ফিরে এলেন না :((
৮৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: বস, আপনের কাছ থেকে বিদায় নেয়া দরকার! ফ্রী থাকলে একটু নক কইরেন!
৮৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১
~স্বপ্নজয়~ বলেছেন: বাবুতা কাছ্ছেএএএএএ :( মিছ কই? :(
৮৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
ভোর বলেছেন: আবার এলাম ফিরে। ব্লগের বন্ধুদের খুব মিস করেছি এই কয়েকদিন। আশা করি আবার নিয়মিত হতে পারব।
৮৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
শাওন৩৫০৪ বলেছেন: অনেকদিন পরে দেখলাম....
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: হুমম আপনাদের টানে আবার চলে আসলাম।

৮৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৬
কাব্য বলেছেন: আমরা তো আফনেরে হারিকেন ধরাইয়া খুঁজতেছি।হারানো বিজ্ঞপ্তিও দিছিলাম ;)
যাউকগা আফনে ফিরা আইছেন দেইখ্যা ভালো লাগতেছে।

আসল কথায় আসি।ইফতারীর দাওয়াত কবে পাইতেছি ? :)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: হ্যারিকেন নিয়ে খুঁজেছ বলেই পাওনি। ছোট্ট প্রদীপ নিয়ে খুঁজলে অবশ্যই পেতে।

আরে তোমাকে ইফতারির দাওয়াত দেয়া কোনও ব্যাপারই না। এক ছড়ি কলা কিনলেই হবে।

৯০. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪
কাব্য বলেছেন:
বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর-৬ --- টা পোস্ট করে ফেলেন।পোস্টটা পড়ে সেহরী খেয়ে ঘুমাতে যাই :) B-) :-0
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: ভাইরে এখনও ওটা লিখিনি। একদমই সময় পাইনি এই কয়েকদিন

৯১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০২
কাব্য বলেছেন: আসলে কলা তো সব সময়ই খাই,আজও জুম্ম্মার পরে ১৪টা কিনছি B-) :-0

এই জিনিসটা ইফতরীর আইটেম থেকে বাদ দিয়া দিয়েন ;)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: আচছা কলা বাদ। কবে আসছ বল

৯২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৯
কাব্য বলেছেন:

"ও যে বুঝতেই পারেনি তোমাকে নিয়ে ওর বাচ্চাদের সাথে ছুটোছুটি করাটা একদম ঠিক নয়।"

/:) :( !!
৯৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০০
কাব্য বলেছেন:
মানুষের জীবনটা তো সুখ-দুঃখ, আনন্দ-বেদনাতে ভরা,তবে আমার মনে হয়,মানুষ দুঃখ-বেদনা আর কস্টের সময়টাই,জীবনেটাকে বেশী feel করে।আর এই দুঃখ-বেদনা আর কষ্টগুলোকে যদি দিয়ে মজা উড়িয়ে দেয়া যায়।তবে ক্ষতি কি!! :):):):)

চলো সবাইইইইই

জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।

ইয়াহুঊঊঊঊঊঊঊঊঊঊঊঊউ ঢিস্টিং ঢিস্টিং

ইফতারীর দাওয়াত দেন,দেখবেন বান্দা হাজির হইছে B-) :-0
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: আমার ছোট্ট বাসাটায় তোমার প্রতিদিনই দাওয়াত রইল ভাইয়া। যেদিন খুশি চলে এসো।

৯৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩২
উদাসী স্বপ্ন বলেছেন: লাস্ট পোস্টে এভাবে না কাদালেও পারতেন!
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: আপনার সাথে অনেকদিন কথা হয়না। কবে চলে যাচ্ছেন?

৯৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
এই ব্লগে এসে পোষ্ট পড়তে পড়তে সবসময়েই হি হি হি, মাঝে মাঝে আম্মু বা ছোটভাইকে ও পড়িয়েছি পিচ্চিকাচ্চিদের দমফাটানো মজার কান্ডকীর্তি...

এর আগের পোষ্টটায় এসে থমকালাম, আবার পড়লাম, অসম্ভব মন খারাপ হলো। আমার আপু, রিমাপুর মতোই একই । রিমাপুকে কাছ থেকে দেখছি, আপনাকে বুঝলাম।

আমাদের শুভকামনা জানবেন সব মিলিয়ে, সবসময়।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: আপনার আপু এখন কেমন আছেন?

৯৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০২
কাব্য বলেছেন: হ্যালুঊঊঊঊঊঊঊঊঊঊঊউ
মাইক্রোফোন টেস্টিং......... ১,২,৩,৪.......

আপনে কুই ?! :-* :|
৯৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
অন্ধ দাঁড়কাক বলেছেন: আপু আপনার লাস্ট পোস্ট পড়ে আসলাম..............:(

ভালো থাকবেন
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: কেমন আছেন দাঁড়কাক?

৯৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০
কাব্য বলেছেন: আপনের আগের যে বাসায় গেছিলাম :-&(!!!!!!!!!) সেইটা তো চেইন্জ করছেন :-*:| ;)। নতুন বাসাটা জানি কুই :) :P ;)?
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: আমার বাসা পল্লবীতে। চলে এসো।

১০০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
ইচ্ছে বলেছেন: লাস্ট পোস্টে এভাবে না কাদালেও পারতেন!

ভাল থাকুন.......
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন।

১০১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০
অন্ধ দাঁড়কাক বলেছেন: আমি ভালো আছি। আশা করি আপনার সামনের দিংুলো ভালো কাটবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: আমিও চেস্টা করছি ভাল থাকার। আপনিও ভাল থাকবেন।

১০২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৯
কাব্য বলেছেন: পল্লবীতে আসলাম .......... তারপর :-* :|?

বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর-৬ কবে নাগাদ পাইতেছি :)
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: তোমার মেইল এ বাসার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি।


সামনে লম্বা ছুটি। এর মধ্যে কোনও একদিন হয়ত মনটা হালকা লাগলে ৬ নং পর্বটা লিখে ফেলব। দোয়া কর যেন লিখতে পারি।

১০৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮
শাওন৩৫০৪ বলেছেন: পরের পোষ্ট দ্যান?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: দিয়েছি তো।

১০৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫২
শাওন৩৫০৪ বলেছেন: নাহ ঐটা পড়ছি...দু:খ পাইছি...কিন্তু কাটাইয়া উঠতে হবেতো..তাই বল্লাম, আরেকটা পোষ্ট দ্যান....
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: হুমম পরের পোস্ট দেয়ার চেস্টা করব। একটু সময় চাইছি।

১০৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
কাব্য বলেছেন: কোন মেইল :| :-* !!
ইনশাআল্লাহ লিখতে পারবেন।
আপনার স্কুলের গুল্লু-গাল্লার ফটুকগুলা আমারে দেন। আমি নিজেই ফুস্ট দিয়া ফেলাই ;) :P :D
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: ও হো তোমার মেইল এ্যাড তো আমার কাছে নেই। মনে ছিলনা ভাইয়া।

একটু সময় দাও। পরের পোস্টটা লিখতে পারব ইনশাল্লাহ্‌।

১০৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
কাব্য বলেছেন: একটা জোক্স মনে পড়ছে-- কইয়া ফেলাই :-0


এক মেয়ে মন্চে উইঠা বেসুরো গলায় গান গাওয়া শুরু করছে।স্টেজের দর্শকরা রাগে ক্ষোভে পঁচা ডিম,স্যান্ডেল মারতেছে।
মেয়ের বাবা বলতেছে,"মা তুই তাড়াতাড়ি স্টেজ থেকে নাইমা আয়"
মা বলে,"গাইয়া যা মা,গাইয়া যা,থামিস না।স্যান্ডেলের জোড়া মিইল্যা যাক"

=p~ :-B :-P B:-) B:-/
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: আহারে বেচারা মেয়েটা। ওর জোড়া যদি না মেলে? যদি অন্য পাটির সেন্ডেল পাওয়া যায়, তখন?

১০৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১
কাব্য বলেছেন: নিশ্চয় ওর আম্মু-আব্বুর মাথায় কোনো না কোনো বুদ্ধি আসবে ;)
১০৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৮
মে ঘ দূ ত বলেছেন: আপনার কোনো একটা পোষ্টে আপনি "এলোমেলো P"-র কথা বলেছিলেন মনে হয়। কিন্তু পোষ্টটা খুজে পাচ্ছিনা।

সালমান খানের একটা শো দেখায় সনি টিভিতে। ওটা দেখছিলাম। হঠাৎ ও বলা শুরু করলো, "স্কুলে তাদের এইভাবে শিখিইয়েছে A B C D Elomelo P" :)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১০

লেখক বলেছেন: অপ্সরা ওর পোস্ট এ বলেছিল। আমিও সাপোর্ট করেছিলাম যে ঐ একই সমস্যায় আমাকেও পরতে হয়।

সালমান খানের কথায় বুঝতে পারলাম এলোমেলো তাহলে সবজায়গাতেই বেশ পপুলার।

১০৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১০
কাব্য বলেছেন: এইটা আপনেরে দিলাম।যেই রং আপনের পছন্দ সেই রংয়ে রাঙায়ে নিয়েন :) :-0 B-)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: আমার নীল আর বেগুনী রং পছন্দ। কিন্তু গোলাপ কি নীল হয়? আচছা না হোক, আমার নীল গোলাপই পছন্দ। কিন্তু রং করব কিভাবে?

১১০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৩
মে ঘ দূ ত বলেছেন: ঠিকি অনুমান করছিলাম তাইলে। হ্যাঁ তাইতো মনে হচ্ছিল। একটা গান ও আছে এই "এলোমেলো P" নিয়ে। সে গেয়েছিল ও। এখন মনে পড়ছে না :(
১১১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭
কাব্য বলেছেন: দেখেনতো চলবো নাকি B-) :-0?

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৮

লেখক বলেছেন: চলবে না মানে? দৌড়াবে।

এত চমৎকার একট গিফ্‌ট এর পরিবর্তে কি দেয়া যায় বল তো?

১১২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২১
ভোর বলেছেন:

আমার এক মেয়ের ছবি।
১১৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪১
কাব্য বলেছেন: ও মা এতো দেখছি পরী B-)।ভাগ্নীটার জন্য এই টেডীবিয়ারটা দিলাম।



বাচ্চাটা খুবি সুন্দর আপু :)।নাম কি রাখছেন :)?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: আমার আপুর মেয়ে( তোমাদের ভাইয়ার বোন)। ওর নাম জয়িতা। আমার বাসায় এসেছিল যখন তখন তুলেছিলাম ছবিটা।

তোমার টেডি বিয়ারটা ওকে পাঠিয়ে দিচ্ছি।

টেডি বিয়ারটা তো দেখছি একদম তোমার মত দেখতে।

১১৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৯
কাব্য বলেছেন: আয় হায়,আমার পছন্দের জয়িতা নামটা এই পুচ্চি সুন্দরী নিয়া নিছে :(( :(।এই নামে এখন আমার ছোট বোনরে ডাকি,যদিও এইটা ওর নাম না।তয় ওরে কইছি, নামটা আসলে আরেকজনের(!) জন্য বরাদ্ধ রাখছি :`> :``>>(বিশাল লজ্জ্বা পাবার ইমো)।সে আসলে তাকেই এই নামে ডাকবো :-0!:#P। বোনও খুশি আমিও খুশি :)

ঐ টেডিটা আমি-ই ;) :P :D
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৫

লেখক বলেছেন: সেই আরেকজনের জন্য শুধু নাম বরাদ্দ করে বসে থাকলে চলবে? তাকে ঘরে নিয়ে আসছ কবে সেটা আগে বল।

ওই টেডিটা যে তুমি সেটা ওর সানগ্লাস পরে দাড়িয়ে থাকা দেখেই বুঝেছি। ও কি জয়িতা নামে আরেক টেডির সাথে দেখা করতে গেছে নাকি?

১১৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
আট আনা বলেছেন: আপনার পরের পোস্টের কমেন্টঃ অনেক ভাল লাগল, মনের একেবারে গভীরতম স্থান থেকে কথাগুলো এসেছে মনে হলো। প্লাস দিয়েছি। তবে জানি প্লাস দেয়া, সমবেদনা বা উপদেশ কোনটাই এখন আর ফিরিয়ে আনতে পারবেনা। যাহোক ভাল থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে।

১১৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আপু কেমন জানি ঘরকুনো হয়ে গেছে। আগের মত জমাটি আড্ডায় থাকেনা। মনে হয় দ্রুত আরেকটা বেবী পেলে ও আগের মত হাসিখুশী হয়ে যাবে। কিন্তু কিছু জটিলতা রয়ে গেছে, মেডিক্যাল সংক্রান্ত।

দোয়া রাখবেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: আপনার আপুর জন্য রইল অনেক শুভকামনা। দোয়া করি উনি শীঘ্রই আগের মতই হাসিখুশি হয়ে উঠুন।

১১৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪
কাব্য বলেছেন: কি যে বলেন না, আমার শরম লাগেনা বুঝি :``>> #:-S 8-|।শুধু নামই বরাদ্ধ করছি।খোঁজা শুরু করি নাই এখনো ;)।আর ঘরে নিয়া আসলেই কি হবে !! ভরণ-পোষণ,দেখ-ভাল,দায়িত্ব নেবার যোগ্যতা থাকতে হবেনা বুঝি :):)!!?? ব্লা ব্লা ......

আপনের খবর কি?আছেন কেমন? বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর-৬ এর খবর কি?
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: টেডি বিয়ারের আবার দায়িত্ব নেয়ার এত চিন্তা কিসের?

আমি ভালই আছি মনে হয়। ছুটি কাটাচ্ছি।

অলসতার কারণে লেখা হচ্ছেনা। কেমন যেন একটা ক্লান্তি চলে আসে।

১১৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৮
কাব্য বলেছেন: টেডীবিয়ার বলে কি দায়িত্বজ্ঞান থাকবে না B-)
ছুটি কাটানী ভালো।বাইরে গিয়া ঘুইরা আইসেন:)
ঈদে কি কি কিনলেন কন :)
আমার ল্যাইগ্যা কি কি কিনছেন? :):-0
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: ১৭ তারিখ রংপুর যাচ্ছি। এক সপ্তাহ থাকব।

ঈদের শপিং অনেক আগেই শেষ করেছি। ভীড় দেখলেই আমার ভয় লাগে।

তোমার জন্য একটা টেডি বিয়ারনি কিনেছি ।

তোমার ঈদ শপিং এর খবর কি?

১১৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫০
কাব্য বলেছেন: আমার টিকেট ১৯ তারিখ।এখনো সিওর না, যামু নাকি যামুনা :(
ঈদে আমি নিজেও কিছুই কিনি নাই,বাসার জন্যও কিচ্চু কিনি নাই:(।বাসার জন্য কিছু কেনা উচিৎ :)

আমার মার্কেটে যাইতে ভালো লাগেনা :(( ।শুধু ভীড় আর ভীড় X((।আমার বাসা একটা শপিং মলের উপরে।তাও এখনো যাই নাই :-* :|।অফিস--> বাসা-->অফিস এই নিয়েই আছি B-)।কুয়োর ব্যাঙ বলতে পারো :(

টেডী বিয়ারনীটা কোথায়? :) !:#P
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ইস পঁচা ছেলে এখনও বাসার জন্য কিছু কেনেনি। কাল খুব ভীড় হবে তারপরও কালকেই কিনে ফেল। পরে সময় পাবেনা।

টেডি বিয়ারনি রাগ করেছে। ওকে এসে নিয়ে যেতে হবে।

১২০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
কাব্য বলেছেন: বড় আপুকে দায়িত্ব দিয়া দিছি।ও কেনাকাটা করবে।আমি নিশ্চিন্ত B-) :)।ঝামেলা আর একজনের ঘাড়ে দিয়ে দিছি :P :D

টেডি বিয়ারনী রাগ করছে কেনো?বকা দিছেন নাকি X(( X((? শুধু কন কবে নিতে আসবো !:#P?
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৮

লেখক বলেছেন: টেডি বিয়ার কোনও খোঁজখবর নেয়না এইজন্য টেডিবিয়ারনি রাগ করেছে। কাজেই যত তাড়াতাড়ি পার ওকে এসে নিয়ে যাও।

১২১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৯
গোয়েবলস বলেছেন: এইখানে তো গিফটের ছড়াছড়ি। আমার ঈদ গিফট কই???:(( :((
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: তোমার বাবাসোনার জন্য একটা একটা বৌমাসোনা কিনেছি আর তোমার জন্য হিটলারের আত্মজীবনি। শিগগীরই এসে নিয়ে যাও।

১২২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৬
কাব্য বলেছেন: হ্যালুউউউউ :)
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: মাইক্রোফোন টেস্টিং 1234

১২৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪
গোয়েবলস বলেছেন: :(( :(( :(( :((
আমিতো বাড়িতে
১২৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০০
কাব্য বলেছেন: আপনে অনেক ফাঁকিবাজ হইছেন :(।নতুন ফুস্ট দেন না X((
১২৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪
কাব্য বলেছেন: আপনে তো মনে লয়, ঈদের আগে ফুস্টাইবেন না X((X((
১২৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪২
গোয়েবলস বলেছেন: ব্লগটা কেমুন ফাকা ফাকা লাগে আপুনি।
১২৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
ভোর বলেছেন: আজ রাতে বাড়ি যাচ্ছি। এক সপ্তাহ নেট ইউজ করতে পারব না। সবাই কে ঈদ মুবারক।
১২৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
শাওন৩৫০৪ বলেছেন: ঈদ মুবারক....আনন্দের ঈদ কাটান....
১২৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
কাব্য বলেছেন: :((:((:((
চইলা গেলেন কিন্তুক কইয়া গেলেন না :((
১৩০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: কি হইলো বস? মন খারাপ কেন?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: মন তো ভালই আছে শুধু অলস হয়ে যাচ্ছি দিন দিন। আপনার কি অবস্হা? কোনও খবর নাই।

১৩১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪০
কাব্য বলেছেন: আন্নে কুই? X( X(
১৩২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৬
শাওন৩৫০৪ বলেছেন: অনেকদিন পর দেখলাম ব্লগে?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: হুমম ঈদ করে ফিরে আসলাম।

১৩৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫
গোয়েবলস বলেছেন: আপুউউউউউউউউউ্উউ্উউউউউউউউউউ্
ঈদ মোবারক
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: ঈদ মুবারক। দিনকাল কেমন যাচ্ছে?

১৩৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৫
উদাসী স্বপ্ন বলেছেন: আমার খবর তো আমি ব্লগেই দেই, এখন খালি ম্যাসেন্জ্ঞারে আসি না, কারন আর বোধ হয় আসবো না কোনোদিন! এতো পরিচিত মানুষ সবার জন্য অবসরে মন কাদে! কেন কাদে জানি না! মন চায় সব কিছু ছেড়ে ছুড়ে দেশে চলে যাই! ইদানিং মাথাটা নস্ট হলে ল্যাবে বসে থাকি নাইলে এদেশের ভাষা শিখি!

আমার লাইফটা মনে হয় পচে গেছে, আমিও হয়তো পচে গেছি!
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: আপনি প্রয়োজনের চেয়েও বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছেন। এটাই হয়তো ভাল.....পিছুটান থাকলে লক্ষ্যে পৌঁছানো যায়না।

১৩৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৯
ইচ্ছে বলেছেন: আপনার মনটা কি এখনো ভাল হয় নাই.....

আপনার স্কুলের দেবদূত আর পরীদের খুব মিস করছি.....

তারা তারি লেখা শুরু করুন, মনভাল হয়ে যাবে...
১৩৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৪
শাওন৩৫০৪ বলেছেন: আপনি আর পোস্ট দ্যান না কেনো?
১৩৯. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৪
অপ্‌সরা বলেছেন: আপুনিমনি কেমন আছো??

তোমার গয়নাগাটি নিয়ে আসো আমার ব্লগ থেকে!! :P
১৪০. ১৭ ই মে, ২০১০ সকাল ৭:২২
রাগ ইমন বলেছেন: লে এ এ এ এ এ এ এ এ এ, মিছ , দেখো আমি ঘুমাই না!
১৪১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪২
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: দুই হাত দিয়ে আমার মুখটা ধরে ঘুরিয়ে নিবে ওর দিকে। ... আহারে বাবুটাকে খুব দেখতে ইচ্ছে করছে..
১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: বাবুটা এতদিনে নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। ওর কথাও হয়ত আগের মত আর আধো আধো নেই। মিসকে হয়ত তার আর মনেই নেই।

 

মোট সময় লেগেছে ১.৩০০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন অতি সাধারণ মানুষ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই