আমার প্রিয় পোস্ট

আজও আমি খুজে ফিরি সেই পুরাতন আমাকে

বাড়িয়ে নিন আপনার ডাউন লোড স্পীড- ৫থেকে ৭গুন

০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৭

শেয়ারঃ
0 1 0

বড় কোন ফাইল ডাউন লোড করতে গেলেই বুক দুরু দুরু কাপে। কত সময় যে লাগে আল্লাই জানে। আর বাংলাদেশে তো কথায় নেই। স্পীড ৬-১০ কেবিপিএস এর মধ্যেই উঠা নামা করে। এবার চিন্তা করুন একটা ১০০ এমবি ফাইল নামানোর কথা ! কত সময় লাগবে ? ভাবুন তো একবার?

এসব সমস্যার সমাধান হলো ইন্টারনেট ডাউন লোড ম্যানেজার নামিয়ে নিন এই ঠিকানা থেকে।

Click This Link

এবার ইনস্টাল করে নিন। ইন্টারনেট এক্যেপ্লোরার থেকে সরাসরী ডাউন লোড করতে পারবেন ৭গুন বেশি স্পিডে। ডাউন লোডের সময় এরকম উইনডো আসবে।


খুশি মত ডাউনলোড করুন। যা ইচ্ছা তাই। আজ আর কোন বাধা নেই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডাউন লোডইন্টারনেট ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কিছু কথাশিরোনাম হীন।  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: জ্বি!

০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: ইনস্টল করে আওয়াজ দিয়েন ।

৩. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪১
আমড়া কাঠের ঢেকি বলেছেন: লিনাক্সের লাইগা কিছু থাকলে দেন
০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: নাই। পাইলে দিমুনে।

০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৫
সুইট ভাই বলেছেন: এরকম আরো লেখা চাই, অনেক ধন্যবাদ।
০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৭
লাভলুদা বলেছেন: ভাই isp এর যথেষ্ট ব্যান্ডোইথ না থাকলে আসবো কৈথেইকা ?
০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: আমিও তাই মনে করতাম। মাঝে মাঝে ২০কেবিপি পাইলে নিজেরে ধন্য মনে করতাম। এখন অনায়েসে ১০০পাই।

৭. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৫১
স্বপ্ন নীল বলেছেন: ডাউনলোড ম্যানেজার কি মজিলা ফায়ারফক্সের ডাউনলোড স্পীড বাড়াতে পারবে? নাকি শুধু ইন্টারনেট এক্সপ্লোরার এর ক্ষেত্রেই সীমাবদ্ধ?
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: আমি মজিলা ব্যবহার করি নি তাই বলতে পারছিনা।

৮. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৫২
ডি এস এন হীরা বলেছেন: কিভাবে সম্ভব বুঝতে পারছি না। আমার 256kbps ব্যান্ডউইডত দিয়ে দিয়ে (256 X 7)kbps স্পিড? মরে গেলেওতো সম্ভব না। আজকে ট্রাই করবো। কালকে ফিডব্যাক জানানো।
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ওকে।

৯. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৫২
ডি এস এন হীরা বলেছেন: সরি ... কালকে ফিডব্যাক জানাবো।
১০. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৮
রবিন৭৫৭ বলেছেন: মন্তবে কিভাবে পিকচার দেয়? তাইলে আমারটা দিতাম
১১. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:০০
আমিনুল ইসলাম বলেছেন: আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমি ইচ্ছে করেই বন্ধ করে রেখেছি। ওটা দিয়ে ডাউনলোড করতে গেলে পিসি কিছুক্ষণের জন্য হ্যাং করে এবং তারপর বলে কানেকশন ফেইল্ড। অথচ ফায়ারফক্স থেকে সরাসরি ডাউনলোড করা যায় খুব সহজেই।
১২. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:০১
বিপ্লব কান্তি বলেছেন: আই-এস-পি ব্যান্ডউইথ না দিলে এক ১ কেবি ও পাবেন না ভাই।

পোষ্ট দিছেন ভাল কথা।

আই-এস-পি'রা ব্যান্ডউইথ আটকিয়ে রাখে, অর্থাৎ ম্যানেজ করে বিভিন্ন উপায়ে। এরকম ৫-৭ গুন স্পিড বাড়াতে পারলে তো ১২৮কে কিনলেই ৫১২কে পাওয়া যেত।

০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: সরি বলতে পারছি না। আমার নরমাল স্পেডের চেয়ে ম্যানেজার দিয়ে বেশি পাছ্ছি তাই জানালাম। আপনি ট্রাই করতে পারেন।

১৩. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৪
স্বপ্নরাজ বলেছেন: নামাইলাম...ব্যভার কইরা ডেহি... :)
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: কাজের ছেলে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়।

১৪. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৫
সিউল রায়হান বলেছেন: অনেক অনেক দিন পর কোন পোস্ট মাইনাস দিলাম........ /:)


১০০ কেবিপিএস পাচ্ছেন আপনার আইএসপি আপনাকে অত দিচ্ছে জন্যে ( ইচ্ছাকৃত অবশ্যই না, নিশ্চয়ই কোন টেকনিক্যাল প্রবলেম )........... এতে ডাউনলোড ম্যানেজারের কোন কৃতিত্ব নাই......
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: মাইনাস খেতে আমার আপত্তি নাই। ভাল না লাগলে দিবেন, সুধুবাদ।
নরমাল ওপেরা, ফায়ার ফক্য, কিংবা এক্যপ্লোরার দিয়ে ডাউন লোড করে কখনোই ৭/৮কেবিপিএস এর বেশি পাই না। কিন্তু IDM দিয়েতো দেখতেই পাচ্ছেন কত পাচ্ছি!

০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: হতে পারে কোন সমস্যার কারনে। কাকটাও উড়তে বেলটাও পড়তে!

১৬. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৬
কাঙাল মামা বলেছেন: নুরুল বলেছেন: :) IDM এর নতুন User ?


@আমরা কাঠের ঢেকি : For ubuntu : Multiget (flashget type), Gwget, Kget, Downman, MTdownloader

try multiget 1st :)
১৭. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৫
রিফাত হোসেন বলেছেন: আই ডি এম ডাউনলোড করে ভাগ ভাগ করে পরে জোড়া দেয়, তাই স্পিড তুলনায় বেশী।
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: আপনি বুঝ্ঝেন।

১৮. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৯
জুমানজি১১ বলেছেন: ১০০ kB নাকি Kb কোনটা পান? পরথমটা হইলে আপনি কোন লাইন ব্যবহার করেন? আমিও চেশটা করতাম।

আমি IDM use কইরা মুভি নামাই...15-30 KB পাই। অবশই এটা নরমাল ভাবে ডাউনলোড স্পীদ এর ছে বেশি দেখায়।।কিন্তু তাই বলে ১০০!!!

BTW আমি GP net User.
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: একশ তো দেখায়। আজকেই আমি প্রায় ১জিবি পরিমান ফাইল নামাইছি নেট থেকে।

১৯. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৬
তৃষ্ণার্ত বলেছেন: অনেকে হয়তো আইডিএম সম্পর্কে একটা ব্যাপার জানেন না, তা হলো এটি আপনার নেটওয়ার্কের সম্পূর্ণ ব্যান্ডউইডথ টেনে নেয়, যার ফলে আপনি অনেক স্পীড পান। কিন্তু আপনার নেটওয়ার্কের অন্য কেউ ব্যান্ডউইডথ পাবে না। বেশীরভাগ আইএসপি এই ব্যাপারটা রোধ করার জন্য ব্যান্ডউইডথ ম্যানেজার ব্যবহার করে। আপনার আইএসপি সম্ভবতঃ তা করছে না।
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: হতে পারে। সমস্যা নেইতো ।যে কয়দিন চলে চলুক।

২০. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৭
জুমানজি১১ বলেছেন: আগে খেয়াল করিনি। পরে দেখলাম ছবি তে। আপনি কি লাইন ইউজ করেন বলবেন কি?
২১. ০৮ ই জুন, ২০০৯ রাত ৯:৪৪
ডি এস এন হীরা বলেছেন:





আমার পরিক্ষার ফলাফল দেখুন প্লিজ।

আমি ডাউনলোড ক্লিক করে স্টপওয়াচ চালু করে বসেছিলাম আর ডাউনলোড শেষে স্টপওয়াচ বন্ধ করেছিলাম। পরিক্ষার জন্য উইনএম্প ফুল ডাউনলোড দিয়েছিলাম। একবার IDM দিয়ে আরেক বার IDM আনইনস্টল করে (ক্যাশ ক্লিয়ার এবং রিবুট করে)। দুই বারেই একি ফাইল ডাউনলোড করেছিলাম। ফাইল সাইজ ছিলো 9,915,072 bytes.

Time Format: Second:Munite:Millisecond
Download Time With IDM = 5:42:880
Download Time Without IDM = 5:58.360

পরিক্ষালব্ধ ফলাফল: ডাউনলোডার ম্যনেজার দিয়ে ভিন্ন সুবিধা পাওয়া যেতে পারে কিন্ত মোট ডাউনলোড স্পিড এর কোনো তারতম্য হয় না বা ব্যান্ডউইডতের ওপার ডাউনলোডার ম্যনেজার কোনো ক্রিয়া নেই।

আমার মন্তব্য:
আমার ৫ থেকে ৭ গুন ডাউনলোড স্পিড কোথায়??????



০৯ ই জুন, ২০০৯ সকাল ৯:২৩

লেখক বলেছেন: আমিও করে দেখবো, একই হলে পোস্ট এর জন্য ছরি বলব।

২২. ০৮ ই জুন, ২০০৯ রাত ১১:২৮
আকাশ_পাগলা বলেছেন: আমি বলি ডাউনলোড এক্সিলেটরের সুবিধাটা কী !

আসলে ওপেরা তে অনেক সময় ডাউনলোড করতে গেলে ডায়াল আপে নেট কানেকশন চলে যায়। ই এক্সপ্লোরারেও এমন হয়।

কিন্তু, আই ডি এম ব্যবহার করলে এটা নিজেই পরে আবার কল দেয়। আর, আইডিএম এ স্পীড খুব উঠা নামা করে। সত্যিকারের স্পীড জানার জন্য ডিইউ মিটার ব্যবহার করতে পারেন।

একুরেট স্পীড দেখবেন। তবে, এমনি এমনি ডাউনলোডের চাইতে আইডিএম দিয়ে ডাউনলোড করা অনেক ভাল। বড় বড় ডাউনলোদে কাজে আসে খুব।
২৪. ০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:৪১
ডি এস এন হীরা বলেছেন: সরি বলার দরকার নাই ভাইয়া, আমাদের জানা না থাকলে আমাদের শেয়ারিং এর মাধ্যমে শেখাটা তো ভালো। IDM এফেকটিভ না হতে পারে কিন্তু আমরা যে মজা করলাম, কিছু শিখলাম এটা আমার কাছে অনেক কিছু মনে হয়। ব্লগটির জন্য ধন্যবাদ।
০৯ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

২৬. ১৪ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৮
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ৫ বছর আগে এই পোস্ট দিলে সেইটা ঠিক হৈত.....
২৭. ১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
নাজিরুল হক বলেছেন: প্রথমে ভাবছিলাম ৫ বছর আগের পোষ্ট পড়তেছি হয়তো। পরে দেখি পোষ্ট করা হয়েছে আজকেই। ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৭ ।

১৫ ই জুন, ২০০৯ সকাল ৯:২৫

লেখক বলেছেন:

 

মোট সময় লেগেছে ০.৯৮৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হাবি জাবি হাবি জাবি

লিখে লিখে ছবি আকি

আমি কবি আমি অকবি

আমি মহাকালের মহাপ্রতারনার ছবি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ