somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবু হেনা স্যারকে মনে পরে.........(২য় পরব)

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম দিন

পরের শনিবার সকাল ৬ টা ৩০ এ বাসা হতে বের হলাম।শীত কাল, রিক্সা নাই। হেঁটে যাছি। স্যারের বাসার গলির কাছে এসে মনে হল আসলেই জংলা, আব্বুর সাথে রাতে এসেছিলাম, তাই বুঝি নি, কিন্তু এখন দেখা যাচ্ছে স্যরের বাসার অপসিটে বিশাল জলা, জলার অই পাশে মেয়েদের স্কুল।

স্যারের দরজার কাছে এসে দেখি কেউ আসেনি, আমিই প্রথম এসেছি। বেল বাজানোর পর স্যার জিজ্ঞেস করল, " তুই কেগু? "( মানে তুই কে )। স্যার ফতুয়া পড়নে, চোখে মোটা গ্লাসের চশমা, বয়স ৫০ এর উপর।
আমি সবকিছু বললাম। স্যার তখন গ্রিলের দরজা খুলে দিলেন।

প্রথমেই স্যার আমার খাতা দেখতে চাইলেন। তখন কিং অফ ফাইটার খুব খেলতাম। খাতার উপর K র নাম লেখা। স্যার বললেন, এইগুলা কি? খাতার জন্য প্রথম দিন যা বললেন, অন্য কেউ হলে আর স্যারের বাসায় পরত না। এরপর বললেন, কঞ্জুগেশন পারি নাকি? আমি বললাম, পারি(মনে মনে বলছি বাচ্চাদের জিনিস পড়তে হবে)। তখন স্যার ৪ টা ভারব দিলেন। ৮টা পরযন্ত একা একা বসে বসে করলাম, পারলাম, মনে হল যাক বাবা বাঁচা গেছে, কিন্তু তখনো জানি না, যারা স্যারের কাছে পড়ে ১মাস কেবল কঞ্জুগেশন করতে হয় এবং খাতার পর খাতা শেষ করতে হয়।

দ্বিতীয় দিন

বসে বসে গাধার মত কঞ্জুগেশন করছি। আমার সঙ্গি কেউ নাই, ক্লাস টেনে যারা পড়ত তারা বসে বারান্দার সাথে এক্টা রমে, আমরা যারা নাইনে পড়তাম বা মেয়েরা ভিতরে বসত। তখনও আমি বাইরের রূমে বসি, কারণ আমি একা, ভিতরে ক্লাস টেনের কিছু মেয়ে বসে, বাইরে আমার সাথে এইডেডের কিছু সিনিয়র।

পরের সপ্তাহ

আমি একা বসে আছি। হঠাত জয় আসল ওর ভাইকে নিএ ( আমাদের স্কুলের সব সময় ১ম হত , ওর ভাইয়ের নামও জয়।) আমার বেশ ভাল লাগ্ল, যাক একজনত পরিচিত পাওয়া গেল। ( জয়ের সাথে তখনো সম্পরক ভাল হয়নি, স্কুলের ফাস্ট বয়, একটু ভাব নিত, তাও নাই মামার চেয়ে কানা মামা ভাল, এই বলে মনকে সান্তনা দিলাম)

জয়ের ভাইয়ের সাথে স্যারের কথোপকথন

" আদাব স্যার, বালা আসইন নি? "
" হয়, কিতা ব্যাফার?"
" আমার বাই স্যার, আফনার টেইন পড়ত "
" ঠিক আসে, " তখন স্যার জঅয়ের নাম, স্কুল জিজ্ঞেস করে একটা উপদেশ দিলেন। আমি অলরেডি পাইয়া গেছি

" হুন বা, পড়ালেখা কিন্তু নিজে করতে অইব, আমি খালি হেল্প করতে পারমু, আমি কেবল চাবাইয়া দিতে পারমু। গিলতে অইব তুমারে নিজে, ভাত খাওত? ভাত যেম্নে নিজে খাও, তেম্নে নিজে পড়বায়, আমি গিলতাম নায়, তুমারেই গিলতে অইব............।"

আমি চুপচাপ শুন্তেছি, আর হাস্তেছি। পরে জয় যথারিতী খাতার জন্য গাল খেল। ও স্কুলের রাফ খাতা এনেছিল।
( সবচেয়ে মজার কথা হচ্চে জয়ের ভাইও স্যারের কাছে পড়েছিল, কিন্তু স্যার প্রথমে চিন্তে পারেন নি, ভুলোমনো সার! )
.............................................
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১০
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×