জগজিৎ সিং এর ভক্ত অনেকেই আছেন এখানে। তার চলে যাওয়াটা অনেক অনেক কষ্টের।জগজিৎ-চিত্রার অসংখ্য মন মাতানো গজল থেকে একটির অনুবাদ করলাম। খুবই সাধারন অনুবাদ। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।এটি খাঁটি উর্দু গজল।
*** *** *** *** *** ***
কেউ বুঝবে কি বাগানের রহস্য
কাঁটাই যদি না করল রক্তাক্ত?
হঠাৎ হঠাৎ দু'জন মুখোমুখি
থেমে যদি যায় হৃদস্পন্দন?
ফুল বেছে নিয়েছে তার পছন্দের কাঁটাও
তারপরও রিক্ত আজ ফুল কুড়ানির আঁচল
কি রাজকীয় আমার এ মহল!
তার নেশাতেই যদি নড়ে যায় তার ভিত্তি ?
গড়ে তো নিয়েছি সুউচ্চ প্রাসাদ,
বরফ আমার বন্ধু না শত্রু, বুঝেছি কি?
*** *** *** *** *** *** ***
গানটির ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=PD862561WxQ
গাজাল ভক্ত রা মুগ্ধ না হয়ে পারবেন না।গানটি শুনলে আমার মনে হয় পৃথিবী এখনও সুন্দর।
সবাইকে আগাম ঈদ মুবারাক।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


