আমার প্রিয় পোস্ট

শান্তির অম্লান, শ্যামায়িত আরমান- হেজাজের ঝড়ে বীভৎস বাধা দলছে © ওয়ালী. ১৯৮৩ এবং পরবর্তী ;)

চেতনা 75

১৮ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:০৬

শেয়ার করুন:                   Facebook

(ধান্ধাবাজমুক্ত চিন্তার দিগন্ত)

পাবনার খবর পড়লাম পত্রিকাগুলোতে। ঘাঁদানি! কমিটির তিনদিনের কর্মসূচী বাদ দিয়ে একদিনের কর্মসূচী নিয়েছিলো। আর সেই একদিনের কর্মসূচী পালন করতেও নাকি রাস্তাতে কোন ঘাঁদানিকে দেখা যায়নি। বরং?জেলা শহরের রাস্তাঘাটে যানজট দেখা দিয়েছিলো নাকি। আর ঘাঁদানি তাদের সমর্থনে কোন প্রচারণাও চালায়নি। আর সাধারণ জনগনও ধান্ধাবাজদের উদ্দেশ্যহীন এবং ভ্রান্ত কর্মসূচীর বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে এসেছিলো। আমি জামায়াতের সফল সমাবেশের জন্য মোটেও খুশি হয়নি আমার খুশি হবার কারণ হচ্ছে তাদের দৃঢ়তা এবং ঐক্য দেখে। সাথিয়ার ঐক্য আবার প্রমাণ করলো যে পৃথিবীর কোন শক্তি এখন 71, ফান্ডামেন্টালিস্ট ইত্যাদী ধোঁয়া তুলে জামায়াতকে বিনাস করতে পারবে না। জনগন আবার প্রমাণ করলো যে তারা জামায়াতের কত কাছের। মাঠ পর্যায়ে দলটি যে আসলেও বিস্তৃত এবং সুবিন্যস্ত তা বোঝা গেল (বন্ড অফ ব্রার্দাস বলে একটা কথা আছে না)। তবে কিছু চিতকার প্রিয় ধান্ধাবাজের মতে এটা একটা অরাজকতা। যেটা গত চার বছর ধরে মনে হয় জামায়াত করছে বলে তাদের ধারণা! অবশ্য এই চিন্তাটি বিশেষ একটি গোষ্ঠীর যারা বর্তমানে জনগন থেকে একেবারে বিচ্ছিন্ন আর মাঝে মাঝে গর্ভ আর সাড়ির রাজনীতি করে রাজপথে কাপাঁয় আর ব্লগে এসে সাহিত্যচর্চা করে।

বর্তমানে তাদের নতুন ধোঁয়া সংস্কার প্রস্তাবের আলোচনা নিয়ে। কে থাকবে কে থাকবেনা, তা নিয়ে। যুক্তি হচ্ছে জামায়াত স্বাধীনতা বিরোধী এবং সামপ্রদায়িক দল (বি.এন.পি অবশ্য নাকচ করে দিয়েছে জামায়াত ছাড়া বসবেনা তারা)। একটু পেছনে ফিরে চাইলেই দেখা যাবে আওয়ামীদের এই দাবী দূর্বল, ভঙ্গূর তার সাথে নিতান্তই হাস্যকর। এই অভিযোগগুলো বস্তাপচা এবং বহু ব্যবহৃত। মজার বিষয় হচ্ছে আওয়ামী লীগ দু দফায় সাড়ে আট বছর ক্ষমতায় ছিলো। যাদের বিরুদ্ধে রাজাকার খেতাব দিচ্ছে তাদের কোন বিচার করতে পারেনি। যুদ্ধাপরাধের ছিঁটেফোঁটা প্রমাণ থাকলে আওয়ামী লীগ এভাবে চুপচাপ বসে থাকতো না। প্রফেসর গোলাম আযমের নাগরিত্ব মামলার মাধ্যমে তাদের মনগড়া মিথ্যে অভিযোগ মানুষের সামনে চলে আসার পরেও তাদের সিকি পরিমান লজ্জাবোধ জন্মায়নি। অথচ এমন একটি সময় ছিলো আল্লামা মওদূদীর দলের নেতাদের একদিন না দেখলে আব্দুল জলিল সাহেবদের পেটে নাস্তা ঢুঁকতো না। পেয়ারের খঁয়ের খাঁ ছিলো তারা। সকালের নাস্তা থেকে শুরু করে তাদের সাথে একই কাতারে নামাজ আদায় করেছিলো তারা। প্রফেসর গোলাম আযমের কদমবুসি নিতে এসে ছিলেন তারা। অতীতেই নয় এখনও তারা দুই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে বিভিন্ন বৈঠকে ঘন্টার পর ঘন্টা পাশাপাশি বসে আলাপ করে সময় কাটান। বিভিন্ন বিষয় সুরাহার জন্য দারস্থ হচ্ছেন দুই মন্ত্রীর কাছে। আর এখন তারা বলে এক টেবিলে জামায়াতের পাশাপাশি বসা যাবে না। তাদের বাদ দিতে হবে আলোচনা থেকে। গনতন্ত্রের চর্চা কারা করে? আওয়ামী লীগ এবং ঘঁদানীর সীমাহীন ভন্ডামী দেখে লজ্জা লাগে। তবে জামায়াতের ঐক্য আর আওয়ামী লীগের ভন্ডামী দেখে আমার এক বন্ধুর মন্তব্য ছিলো ইনজয় করার মতো। সে বলেছিলো, "it is going to give us confidence in our sheer strength. So much that if someone calls me razakar or rog kata I'm going to bruise him hard and send him to not cemetery but hospital. And I would do that without giving a second thought." তার মন্তব্যটা ফেলে দেই কিভাবে?

 

প্রকাশ করা হয়েছে:   বিভাগে ।

 

  • ৩ টি মন্তব্য
  • ৪৬০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ১৮ ই এপ্রিল, ২০০৬ সকাল ১০:০৪
comment by: অতিথি বলেছেন: জামাত ছাড়া আওয়ামী লীগ যে আলোচনায় বসতে চাচ্ছে এতে এত দুঃখ পাওয়ার কি আছে? তাছাড়া বিএনপিরও এই প্রস্তাব লুফে নেওয়া উচিৎ, কারণ তা না হলে তাদের প্রেমিক জামাত আবার আওয়ামী লীগের গলায় ঝুলে পড়তে পারে। জামাতের তো এ স্বভাব রয়েছে।
২. ১৮ ই এপ্রিল, ২০০৬ সকাল ১১:০৪
comment by: অতিথি বলেছেন: হে , সাজেদ বৎস : তুমি মুরি খাও ।

সংবিদিবদ্ধ সতর্কিকরণ : বেশি মুরি খাইলে পেট খারাপ হওয়ার আশংকা আছে ।
৩. ১৯ শে এপ্রিল, ২০০৬ রাত ২:০৪
comment by: ওয়ালী বলেছেন: উঁহু এতে দু:খ পাওয়ার কোন প্রশ্নই উঠেনা।

 



 


আমি একজন বাংলাদেশী। একজন মুসলমান হিসেবে গর্ববোধ করি এবং আমার বিশ্বাস বর্তমান পৃথিবীতে প্রতি নিয়ত যে সকল সমস্যা মোকাবিলা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৫৫৪৭