পৃথিবী যুদ্ধক্ষেত্র, আমরা সবাই যোদ্ধা

গ্রামীন ফোনঃ এক ছদ্মবেশী বহিরাগত লুটেরা

১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২১

শেয়ার করুন:                   Facebook

[সংশোধিত]

গ্রামীন ফোন আমাদেরকে সেবা দিচ্ছে সত্যি, তবে এই সেবার মূল্য হিসেবে আমাদের সর্বস্ব নিংড়ে নিচ্ছে। যেহেতু আমাদের দেশের আমলারা একদল হিংস্র শ্বাপদ সদৃশ বুভুক্ষ শকুন, তাই সাধারন মানুষদেরকে বহিরাগতরা শুষে নিলে তারা ফিরেও তাকায়না। ক্রেতা-ভোক্তাদের স্বার্থ দেখার জন্যে দেশে ক্যাব নামে একটি সংগঠন রয়েছে। মোবাইল ফোন ব্যবহারকারীদের স্বার্থ রক্ষার ব্যাপারে তাদের উদাসীনতাও বিষ্ময়কর।

গ্রামীন এবং অন্যান্য মোবাইল অপারেটরদের কাছে পুরো দেশের মানুষ জিম্মি হয়ে আছে, বিষয়টি মিডিয়াজগত দেখেও না দেখার ভান করে। কোন মিডিয়াতেই এই শোষনের ব্যাপারে তেমন কোন লেখা কখনো চোখে পড়েনি। মোবাইল অপারেটরদের ব্যাপারে সাধারন মানুষদের ক্ষোভগুলো কখনোই কোনো মিডিয়া গুরুত্ব সহকারে তুলে ধরেনি।

বাস্তবতা হচ্ছে, আমলারা চাচ্ছেনা ঘুষের বান্ডিল হারাতে, মিডিয়া চাচ্ছেনা বিজ্ঞাপনের অঢেল টাকা হারাতে, আর বৈদেশিক কোমপানীগুলো সর্বশক্তিতে নিরীহ সাধারন মানুষের সর্বস্ব নিংড়ে নিতে তত্পর। এত লুটপাটের মাঝে আমরা একদল নির্বোধ ভেড়ার মতো দিগ্বিদিক ছুটছি।

আমার মোবাইলে কেউ কল করলে সে যদি সঙ্গীতের মূর্ছনা শোনে তার জন্যে আমাকে কেন টাকা দিতে হবে? মোবাইলের একটি রিং টোনের বা সঙ্গীতাংশের মূল্য ৫ থেকে ১৫ টাকা পৃথিবীর আর কোন দেশে আছে?

গ্রামীন আমার নিকট থেকে প্রতিটি কলের সময় ১ থেকে ২৮ সেকেন্ডর টাকা লুটে নেয়। যদিও আমি উক্ত সময়গুলোতে কথা নাও বলি। গ্রামীনের প্রতিটি গ্রাহকই এই নির্যাতনের শিকার। অথচ যে সময়টুকু আমি কথা বলিনি কেন তার জন্যে আমি টাকা দেব?

কয়েক সেকেন্ডর পয়সা শুনতে সামান্য মনে হতে পারে কিন্তু আমাদের সাধারন মানুষদের কাছে এই কয়েক পয়সাই অনেক কিছু। আমাদের কালো টাকা নেই। সাধারন মানুষের সারাদিনের প্রানান্তকর শ্রমলব্ধ আয়ের টাকা থেকে কয়েক পয়সা করে লুটে নিয়ে গ্রামীন আলীশান অফিস আর বড় বড় বিজ্ঞাপনী ব্যানারে দেশ চেয়ে ফেলেছে। আমরা দুই, তিন পয়সার মানুষ তাই আমাদের কাছে প্রমান চাওয়া হয় লুটপাটের। পরিসংখ্যান আর সূত্র উল্ল্যেখ করতে বলা হয়। সত্যি কথা বলতে গেলে দাম্ভিকতাপূর্ণ উক্তিতে ছিন্নভিন্ন করার প্রচেষ্টা চালানো হয়।

গ্রামীনের কারনে দেশের বহু মানুষের কর্মসংস্থান হয়েছে এই ধুঁয়া তুলে অনেকে গ্রামীনের পক্ষে সাফাই গাইতে চেষ্টা করেন। যারা গ্রামীনের পক্ষে সাফাই গাইবেন তারা কি কখনো ভেবে দেখেছেন যে, গ্রামীন ফোন (এবং অন্যান্য ফোন অপারেটররা তাদের) কর্মচারীদের বেতনের টাকা কোথা থেকে দেয়? এদেশের মানুষের ঘাম ঝরানো, কষ্টার্জিত টাকা রক্তচোষার মতো শুষে নিয়ে তার থেকে কর্মচারীদের বেতন বিজ্ঞাপন আর বিলাসী অফিস সাজানোয় খরচ করা হয়। মোবাইল অপারেটরদের আয়ের ১ টাকা দেশের ভিতর খরচ হলে ১০ টাকা চলে যায় বাহিরে।

আমাদের ভূখন্ডে আমরাই নির্ধারন করে দেব বহিরাগতরা কিভাবে এদেশে বানিজ্য করবে। আমরাই নির্ধারন করে দেবো বহিরাগতরা কতটুকু পরিমান লাভ করতে পারবে, কতটুকু পরিমান টাকা তারা দেশের বাহিরে নিয়ে যেতে পারবে। এ আমাদের অধিকার, এ আমাদের স্বাধীনতা। আমরা এ অধিকার আদায় করতে পারছি না, এ স্বাধীনতা রক্ষা করতে পারছি না। কারন আমরা জানিনা কি আমাদের অধিকার। আমরা জানিনা আমাদের স্বাধীনতার পরিসীমা কতটুকু।

আমাদের যদি নিজেদের অধিকারগুলোর ব্যাপারে জানা থাকে, যদি আমাদের স্বাধীনতার পরিসীমাটুকু জানা থাকে তবে আমরা অধিকার আদায় আর স্বাধীনতা রক্ষার ব্যাপারে সচেষ্ট হতে পারবো। আমরা কি জানি সংবিধান কর্তৃক সংরক্ষিত আমাদের মৌলিক অধিকারগুলো কি কি? যেহেতু আমরা এ বিষয়ে কিছুই জানিনা তাই আমরা প্রাপ্য অধিকার আদায় আর স্বাধীনতা রক্ষার ব্যাপারে ম্রিয়মান।

আমরা কি চিরকাল নির্বোধ ভেড়া থেকে যাবো? নাকি আড়মোড়া ভেঙ্গে জেগে উঠবো?

-যোদ্ধা
http://www.genocide71.com

 

 

  • ৮৭ টি মন্তব্য
  • ৭৫৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৪
comment by: নাজিরুল হক বলেছেন: "মিডিয়া চাচ্ছেনা বিজ্ঞাপনের অঢেল টাকা হারাতে" এটাই আসল কথা।
২. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৫
comment by: 'ভিমরু' বলেছেন: এই সাইটের মালিকের সাথে গ্রামীন ফোনের ব্যবসায়িক সম্পর্ক আছে। আপনি কিছুক্ষনের মাঝেই ব্যান খাবেন মনে হচ্ছে।

হ্যাপি ব্যান মোবারক! ;)
৩. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৬
comment by: 'ভিমরু' বলেছেন: বাই দ্য ওয়ে, ৫ দিয়েছি। ব্যান খাইলে খাইছি। টাইম নাই।
৪. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৯
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: একমত।
৫. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩০
comment by: জেনারেল বলেছেন: ৫ দাগানো হল বুলেট পোষ্টে
৬. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩২
comment by: মুনিয়া বলেছেন: ভালো লিখেছেন।
৭. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৫
comment by: জুবুথুবু বলেছেন: আমি যতদুর শুনেছিলাম টেলিনর গ্রামীন ফোনের ৬২ ভাগ শেয়ারের মালিক, বংলাদেশের গ্রামীন টেলিকম বাকি ৩৮ শতাংশের মালিক। ৯০/১০ ভাগাভাগির ব্যাপারটা বুঝলাম না। নোবেল পুরস্কার পাওয়ার পর, ড. মো. ইউনুস নাকি নরওয়েজিয়ান সরকারের সাথে আলোচনা করেছিলেন তার সংস্থার শেয়ার বাড়ানোর, কিন্তু সফল হতে পারেননি।
আর আপনার বক্তব্যের বিষয়টা শুধু গ্রামীন ফোন কেন্দ্রিক নয়, অন্যান্ন মোবাইল ফোন কোম্পানি গুলোও পরিচালিত হচ্ছে বিদেশি পুজি আর মালিকানায়।
৮. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৭
comment by: জুবুথুবু বলেছেন: "আমি যতদুর শুনেছিলাম টেলিনর গ্রামীন ফোনের ৬২ ভাগ শেয়ারের মালিক" হবে
"আমি যতদুর শুনেছিলাম টেলিনর গ্রামীন ফোনের ৬২ ভাগ শেয়ারের মালিক টেলিনর"
৯. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৮
comment by: যোদ্ধা বলেছেন: "সব মানুষই মরে, কিন্তু সব মানুষই সত্যিকারভাবে বাঁচেনা"

সত্যকে জোড় করে দাবিয়ে রাখা যায় না। সত্যি কথাটিই বলেছি, কারন আমি সংবিধান পড়েছি। আমি জানি দেশের নিকট একজন বাংলাদেশী নাগরিকের কি কি অধিকার আর স্বাধীনতা প্রাপ্য।

আমরা আসলে রাজনীতিবিদদের কথায় মোহগ্রস্থ হয়ে আছি। বহু বইয়ের দোকানে খুঁজলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটি পাওয়া যাবে। সবার প্রতি অনুরোধ, কষ্ট করে হলেও কিনে পড়ুন। আপনার নিজ অধিকার আর স্বাধীনতার ব্যাপারে জানুন। পকেট সাইজের সংবিধানের মূল্য বড়জোর ৫০ টাকা নিতে পারে। সামনে সময় এবং সুযোগ হলে এই ব্লগেই সংবিধানের অনুচ্ছেদগুলো ধারাবাহিকভাবে দেয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।

-যোদ্ধা
http://www.genocide71.com
১০. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৮
comment by: খ! বলেছেন: কুনো কিচু না জাইনা করা আবাল মার্কা এই পুষ্ট ডিলিট করা হউক,
১১. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৪
comment by: আওরঙ্গজেব বলেছেন: @যোদ্ধার ডায়রী,
১. ভাই খুবই ভাল লিখেছেন। চালিয়ে যান।
২. যেসব পত্রিকা গ্রামীনের বিজ্ঞাপন দেয় তারা সবাই অসত ও জিম্মি। এরা বিজ্ঞাপনের টাকার জন্য কখনও দেশের স্বার্থে কথা বলেনা।
৩. শুধু ফোন কেন, তেল - গ্যাস কোম্পানী গুলো কি কম? পত্রিকায় এদের সম্পর্কেও তেমন দেখা যায়না। পত্রিকা গুলো এদের থেকে বিজ্ঞাপনের টাকার পরিবর্তে ঘুষ পায়। লক্ষ্য করুন, অক্সিডেন্টাল মাগুরছড়া অগ্নিকান্ডের জন্য এখনও ক্ষতিপূরন দেয়নি বলে জানি।
১২. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৭
comment by: যীশূ বলেছেন: "দুঃখজনক হলেও সত্য যে, গ্রামীন ফোনে এখন এদেশের ১০ ভাগ শেয়ারও নেই। ১০০ ভাগ শেয়ারই বৈদেশিক। এর সিংহভাগ শেয়ারের মালিক নরওয়ের টেলিনর কোম্পানী। ১০০ ভাগ শেয়ার বহিরাগতদের দখলে যাবার সাথে সাথে জিপি'র লোগো বদলে ফেলা হয়েছে।"
- এই বক্তব্যের তথ্যসূত্রটা দেন।

আর আপনার এই লেখাটা যে কোন বিদিশী কম্পানীর ক্ষেত্রেই ঘটে, আপনি খলি গ্রামীন ফোনের কথা কেন বলছেন। খুব সংকুচিত পোস্ট মনে হচ্ছে এটাকে।
১৩. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৫৫
comment by: লগ বলেছেন: ৫
১৪. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৮
comment by: যীশূ বলেছেন: খলি= খালি
১৫. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৩
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: "গ্রামীন ফোনে এখন এদেশের ১০ ভাগ শেয়ারও নেই। ১০০ ভাগ শেয়ারই বৈদেশিক। এর সিংহভাগ শেয়ারের মালিক নরওয়ের টেলিনর কোম্পানী। ১০০ ভাগ শেয়ার বহিরাগতদের দখলে যাবার সাথে সাথে জিপি'র লোগো বদলে ফেলা হয়েছে।"
দুঃখ জনক হইলেও সত্য এদেশে কিছু করাপটেড হোদল কুতকুত সাংবাদিক আছেন যারা ঘুষ না পাইলে খালি কৈ মাছের মতো ফাল পাড়ে আর উল্টা পাল্টা বকে। তবে তারা জনসমক্ষে বকে না, বকলে সোজা কোর্টে কেস খাবে মিথ্যা কথার বলার জন্য! আমি জানি না ঘিলুর পরিমান কত অংশ কম থাকলে এরকম মাতালের মত মিথ্যা বলে! আমি শুধু একটা কথাই বলি গ্রামীন টেলিকম বইলা একটা কোম্পানী আছে এদেশে যার মালিক এদেশে এখন নাগরিকত্ব আছে। আর পাবলিক জানে কে সত্য বলে!

এরকম হীন পোস্ট দেইখা আমার সকালডাই খারাপ হইলো!১ দাগাইলাম!
১৬. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪১
comment by: খ! বলেছেন: ১ দাগাইলাম
১৭. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪২
comment by: শাহেদুর রহমান বলেছেন: পর্যাপ্ত রেফারেন্স সহকারে পোষ্ট না দেয়ায় ৩ দাগানো হইল।
১৮. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৩
comment by: দেবতা বলেছেন: ৫
দেবতার পঞ্চ নিয়ে সুখি হও বত্স!
১৯. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৪
comment by: মাহবুব সুমন বলেছেন: টেলিনর ১০০% শেয়ারের মালিক এটা জীবনে প্রথম শুনলাম !!
গ্রামীন টেলিকম ৩৮% ও টেলিনর ৬২% এটাই সবাই জানে, যদিও গ্রামীন টেলিকম তাদের শেয়ার বাড়ানোর ব্যর্থচেষ্টা করছে ।
২০. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৬
comment by: যোদ্ধা বলেছেন: জুবুথুবু এবং উদাসী স্বপ্ন,
যেখানে বহিরাগতদের নিয়মকেই প্রাধান্য দেয়া হয় সেখানে ৬০ আর ৪০ এর ব্যবধানটা ৯০:১০-এ এসেই দাঁড়ায়। আর যখন, এদেশের শেয়ারধারীরা বহিরাগতদের সাথে লুটপাটে যোগ দিয়ে সাধারন মানুষদেরকে ছাড়পোকার মতো শুষতে থাকে তখন ৬০:৪০ বলা হোক আর ৪০:৬০ বলা হোক, প্রকৃতপক্ষে ১০০% শেয়ারই হচ্ছে লুটেরাদের। বহিরাগতদেরকে লুটপাটে সহযোগীতাকারী দোষররাও বহিরাগতদের মধ্যে গন্য হবার যোগ্য। আত্নসম্মানবোধ সমপন্ন কেউই এই সুচতুর রাজাকারী অভ্যাসের পক্ষে সাফাই গাইবে না।

রাজাকারদেরও এদেশের নাগরিকত্ত্ব রয়েছে। যদিও ওরা এদেশের মা-বোনদেরকে পাকিস্তানীদের কাছে ধর্ষনের জন্যে সাপ্লাই দিতো। যে দেশে, স্বাধীনতার ৩যুগ পরেও রাজাকারদেরকে রাজাকার বললে মুরতাদ আর নাস্তিক উপাধী উপহার পেতে হয়, সেখানে বহিরাগতদের লুটপাটের কথা বললে অপবাদ উপহার পাবো এটাই স্বাভাবিক।

-যোদ্ধা
http://www.genocide71.com
২১. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫০
comment by: বিহংগ বলেছেন: সেবার অন্তরালে,পুজিঁর ফেরিওয়ালা।৫৫৫৫৫৫
২২. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫১
comment by: যোদ্ধা বলেছেন: যীশু নামধারী ব্যক্তিকে বলছি, আমার লেখা ভালো করে পড়ে দেখুন। ওখানে সব অপারেটরদের কথাই বলা হয়েছে। তবে বাজারের সিংহভাগ যেহেতু গ্রামীনের দখলে তাই গ্রামীনের কথা প্রথমে বলা হয়েছে।

যীশু, আরবীতে যাকে ঈসা বলা হয়, তিনি ছিলেন একজন অন্তত বিচক্ষন ব্যক্তি। মন্তব্য করার সময় আপনার উচিত নিজ আইডি'র প্রতি সুবিচার করা।

দৃষ্টি অন্যদিকে ঘুরানোর প্রচেষ্টা না চালিয়ে বাস্তবকে অনুভব করতে চেষ্টা করুন। আমার কাছে ৬০:৪০ বড় বিষয় নয়। দেশের সাধারন মানুষের অধিকারই বড় বিষয়। এজন্যেই আপনার ৬০:৪০ আমার কাছে ৯০:১০।

-যোদ্ধা
http://www.genocide71.com
২৩. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৬
comment by: সাইফুর বলেছেন: @যোদ্ধা .....ভালঅ লাগছে..আপনের পোষ্ট......বাংলালিংক না আইলে জিপি কইতো যে.....দ্রব্যমুল্যের উদ্র্ধগতির কারনে আমরা কলরেট ৭ টাকা থেকে ১০ টাকা করতে বাধ্য হচ্ছি....
২৪. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৮
comment by: সাইফুর বলেছেন: ১সেকেন্ড কথা কইলেও তারা ৭ টাকা কাইটা ফেলতো....
২৫. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:০০
comment by: যোদ্ধা বলেছেন: আওরঙ্গজেব,
এদেশে যেসব বহিরাগতরা আসে তাদের সবার লক্ষ্যই থাকে সাধারন মানুষের ঘামঝড়ানো টাকা তাদেরকে ভেড়া বানিয়ে সুকৌশলে হাতিয়ে নেয়া। ১ টাকার জিনিষ ১০ টাকায় গছিয়ে দেয়া। এক্ষেত্রে বহিরাগতদের সহযোগী হিসেবে কাজ করে এদেশীয় দালালরা। যাদের অস্থি-মজ্জা, হাড়ে মিশে আছে রাজাকারী স্বভাব।

আমি শুধু মোবাইল অপারেটরদের কথা উল্ল্যেখ করেছি মাত্র।

-যোদ্ধা
http://www.genocide71.com
২৬. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৫
comment by: যীশূ বলেছেন: যোদ্ধা, প্রথম কথা "নামে কিছু আসে যায় না"।
আর দ্বিতীয় কথা, আপনি আবার বিষয়টা আবার ছোট করলেন। আমি বলেছি ,"আপনার এই লেখাটা যে কোন এদেশে বিনিয়োগকৃত অনেক বিদিশী কম্পানীর ক্ষেত্রেই ঘটে।" এখানে আমি শুধু মোবাইল কম্পানির কথা বলিনি।
মন্তব্য করার আগে দয়া করে একটু চোখ খুলে পড়ে তারপর উত্তর দিবেন।
২৭. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১০
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: "যেখানে বহিরাগতদের নিয়মকেই প্রাধান্য দেয়া হয় সেখানে ৬০ আর ৪০ এর ব্যবধানটা ৯০:১০-এ এসেই দাঁড়ায়।"

অংক কিছু আমিও জানি! আপনি কেমনে কি কন সেইটাই তো বুঝলাম না! আপনারে একটা পরিসংখ্যান দেই এদেশে সবচেয়ে বেশী ট্যাক্স কে দেয় একটু জানানতো!

আর আমি বুঝলাম না আপনার ভাবের কথার মানে কি? তাহলে আমাদের দেশের বিগত প্রধানমন্ত্রীরা কালো টাকা সাদা করে, মাগুড়ছড়া, টেংরাটিলা, তারেক জিয়া যা ক্ষতি করছে সেই ক্ষতির কাছে তো এইটা তেমন কিছু না- এই ব্যাপারে একটা পরিসংখ্যান দেন তো! তার সাথে এইটাও যুক্ত করেন জিপি এর কর্পোরেট সোশ্যাল ডেভেলপমেন্টে যত টাকা বের করেছে তা অন্যান্যদের তুলনায় কত অংশ!

দেখি আপনি কেমুন বলতে পারেন?
২৮. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৩
comment by: যোদ্ধা বলেছেন: মাহবুব সুমন এবং বহিরাগতদের পক্ষে সাফাইকারীগন,
আপনারা কি দেশে থাকেন? দেশে থাকলে গ্রামীনের দেশী, বিদেশী শেয়ারের অনুপাত হিসেব না করে আমাদের সাধারন মানুষের প্রয়োজন আর সামর্থ্যের অনুপাত হিসেব করুন।

সিদ্ধান্ত নিন, স্রেফ নির্বোধ ভেড়া হয়ে থাকবেন নাকি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। যে কোন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করুন, দেখবেন একসময় এটা সম্মিলিত চিত্কারে পরিণত হবে।

পরিবর্তন যেমন একদিনে সম্ভব নয়, তেমনি এটা কারো একার পক্ষে করাও সম্ভব নয়। অন্যায় বন্ধে প্রয়োজন সম্মিলিত প্রয়াসের।

-যোদ্ধা
http://www.genocide71.com
২৯. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২১
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: একে তো ভুল ইনফর্মেশন তারপর আবার প্রতিবাদ!

আপনি এট লিস্ট ইনফর্মেশন তো ঠিক করে দেন তারপর আপনার যুক্তির ক্ষেত্রে বলিষ্ঠ যুক্তি স্হাপন করুন! তাহলে আপনার পিছনে সবাই থাকবে!
এরকম অশিক্ষিত পোস্ট পুরা ফাউল!
৩০. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৩
comment by: ভাসমান বলেছেন: Mr.Oril এই সাইট এর মালিক। ভাল লেখা কিন্তু শুধু Grameenphone কে উল্লেখ করা ঠিক হয় নাই।
৩১. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৫
comment by: সাইফুর বলেছেন: @উদা..জিপিরে কন....আমাগো নেটওয়ার্ক সেরা সেরা(আসলেই সেরা)..বাট..ফাকা ফাকা সুবিধা না দিয়া ভালো ভালো সুবিধা দিতে..হেরা সুবিধা দিতে এত ভয় পান ক্যান বুঝিনা....জিপিরে যাই কই....অনলাইন সিভি তো রেগুলান দিতাছি....জিপির ওয়েবসাইটে
৩২. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৮
comment by: যোদ্ধা বলেছেন: উদাসী স্বপ্ন,
রাজনীতিকদের লুটপাট আর বহিরাগতদের লুটপাট, সবগুলো স্রেফ লুটপাট। লুটপাট যেই করুক তা সাধারন মানুষকে শুষেই করা হয়। এখানে খালেদা আর তারেকের কথা বলা অপ্রাসঙ্গিক। কারন এখানে বহিরাগতদের লুটপাট নিয়ে আলোচনা করছি। খালেদা-তারেকের লুটপাটের কথা যেদিন লিখবো সেদিন এ ব্যাপারে মন্তব্য করবেন।

আজকের এই লেখাটি লিখেছি শুধু বহিরাগতদের যুলুমের ব্যাপারে আমার হৃদয় নিঃসৃত প্রতিবাদ জানাতে। আমার কথা অন্যের কণ্ঠে প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে না যেয়ে এটা সম্মিলিত চিত্কারেও পরিণত হতে পারে।

এদেশে সাধারন মানুষের অধিকার সবসময় তাদের নিজেদেরকেই আদায় করতে হয়েছে। ইতিহাসই তার সাক্ষী।

পাঠকের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টাটা নিতান্তই অন্যায়।

-যোদ্ধা
http://www.genocide71.com
৩৩. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৮
comment by: হোঁদল কুঁত কুঁত বলেছেন: উদাসী, তুমি আমার নাম লইলা ক্যান? আমি সেন্টু খাইলাম


শেয়ার যাই হউক, বিদেশী কোম্পানীগুলারে আসলে সরকারের নিয়ন্ত্রন করার দরকার। হালারা ফাউল আছ। সেবার নামে ডাকাতি করতাছে।


পোষ্টে ৫
৩৪. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৭
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: হোঁদল কুঁত কুঁত নামে যে এক বোলগার আছে হেইডাই তো জানতাম না। হালার মুখ দেখি বাড়ি রাইখা আসতে হইবো, নাদান, মানুষ, অচেনা বান্গালি, আরো কত কি! কয়দিন পর কাউরে গালাগালি করতে গেলেও কইবো আমার নাম ধইরা গালাগালি দেন ক্যান! নামের ব্যাপারে একটা নীতিমালা দরকার!
৩৫. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৪
comment by: রাগিব বলেছেন: @যোদ্ধা - বাংলাদেশের সংবিধান অনলাইনেই পাওয়া যায়।
৩৬. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০০
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: @যোদ্ধা, আপনি যদি এতই কন ফিডেন্ট থাকেন তাহলে আপনি কোর্টে যান না কেন? গ্রামীন, বা একটেল বা যাই বলুন না কেন এরা যদি সরকারী নীতিমালার বাইরে কাজ করে থাকে তাহলে বিটিআরসির নীতিমালা আপনি কেস করতে পারেন, আপনার জন্যতো লীগ্যাল প্রসেস খোলা আছে। নাকি আপনি চান ভয় দেখিয়ে শেরাটনের ইফতার!

আসলে আপনাদের মত লোকের উপর প্রথমে বেশ শ্রদ্ধা ছিলো, কিন্তু সবগুলারেই দেখি মুদ্রার এপিঠ ওপিঠ তখন এরকম কথা বললে তাদের দিকে হাসি পায়।
চালাইয়া যান দেখেন কতদূর কি করা যায়!

আর আরেকটা কথা কলরেট কিন্তু বিটআরসিই এখন রেন্জ ঠিক করে দিচ্ছে। আপনারা বিটিআরসিকে ধরেন না কেন? নাকি তাদেরটা ধরার মতো মাথায় একটু কম.
৩৭. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৪
comment by: যোদ্ধা বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই। বাংলাদেশের সংবিধান অনলাইনেই পাওয়া যায় জেনে ভালো লাগলো। তবে সরকারের উচিত সংবিধানকে আরো সহজলভ্য বং জনসাধারনকে সংবিধান পাঠে উত্সাহিত করা।

[গুগলের অফিস নিয়ে আপনার লেখা দারুন লেগেছে। তথ্যসমৃদ্ধ লেখা উপহার দেয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ।]

-যোদ্ধা
http://www.genocide71.com
৩৮. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৬
comment by: যোদ্ধা বলেছেন: [পূনঃসংযোজিত-
জিপি-তে শেয়ারের অনুপাতটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। গ্রামীন ফোন কম্পানীতে এদেশের শেয়ার ৩৮ শতাংশ এবং বাকী ৬২ ভাগ বহিরাগতদের।

রূপকটি নিয়ে তথ্যবিভ্রাটের সৃষ্টি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত।

বয়স এবং আকারে গ্রামীন যথেষ্ট প্রবীন এবং সিংহভাগ মোবাইল গ্রাহকই তাদের। একারনে গ্রামীনের কথা বিশেষভাবে উল্ল্যেখ করা হয়েছে। এই লেখা পড়ে জিপি-তে কর্মরত কেউ আহত হলে আমার করার কিছু নেই। আমরা সাধারন মানুষেরা নিয়তই আহত হচ্ছি রক্তচোষাদের সচতুর শোষনে। ]

-যোদ্ধা
http://www.genocide71.com
৩৯. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৭
comment by: রাগিব বলেছেন: @যোদ্ধা - ধন্যবাদ। !@@!1894070 !@@!1894071 !@@!1894072 !@@!1894073 !@@!1894074
৪০. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৮
comment by: হাসিব বলেছেন: আমি বুঝলাম না এইখানে সমস্যাটা কি । গ্রামীনের মালিকানা ১০০% বিদেশী হইলেও এই কোম্পানী ট্যাক্স দেয়, একটা বিশাল কর্মীবাহিনীরে ভালো বেতন দেয়, তাগো নেটওয়ার্ক আছে বইলা অনেক কোনাচিপার মানুষ ব্যবসাবাণিজ্যে গতি আনতে পারছে - এই সবগুলাই দেশের ইকোনমিতে কামে লাগে । দেশে ওরাই প্রথম দেশের সেরা মেধাবীগুলারে একটা কর্পোরেট পরিবেশে (এঞ্জিনিয়ার) প্রাপ
৪১. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৪৪
comment by: যোদ্ধা বলেছেন: উদাসী স্বপ্ন,
এদেশে ক্রেতা-ভোক্তা স্বার্থ রক্ষার্থে একটি সংগঠনের জন্ম হয়েছে যার নাম হচ্ছে "ক্যাব"। আমার লেখার মধ্যে তাদের উদাসীনতার কথা বলেছি, আমি মিডিয়ার কথাও বলেছি।

আইন বিষয়ে একটি কথা আছে যে,
আইন হচ্ছে মাকড়সার জালের মতো, দুর্বলরা এতে আঁটকে পড়ে আর সবলরা ছিঁড়ে বেরিয়ে যায়। যে দেশে ২টাকা দিয়ে পুলিশ কেনা যায় সে দেশে গ্রামীনের শোষনের বিরুদ্ধে আইনী লড়াইয়ে যাওয়া হাস্যকর।

সংবিধান দেশের প্রতিটি নাগরিকের জন্যে যে অধিকারগুলো দিয়েছে, সাধারন মানুষেরা সেই অধিকারগুলো ভোগ করতে পারছে না শুধুমাত্র অজ্ঞতার কারনে। যে সামান্য সংখ্যক ব্যক্তি এ বিষয়ে জানে তারাও অধিকারগুলো আদায় করতে পারছে না কারন সংবিধান লঙ্ঘন করে তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে। এ কারনে দেশের সিংহভাগ মানুষ যখন সংবিধানের অনুচ্ছেদ এবং নাগরিক অধিকারের বিষয়গুলো জানবে তখন সরকার এবং প্রশাসনের উপরে জনমতের একটি চাপ থাকবে সংবিধানের বিধানগুলো বাস-বায়নের। জনমতের এই চাপের ফলেই নাগরিক অধিকার সংরক্ষন সম্ভব হবে। আমি স্রেফ সংবিধান পড়ার জন্যে চিত্কার করছি। এ কারনে আমার লেখার শেষে সংবিধান পড়ে দেখার কথা উল্ল্যেখ করেছি।
দেশের প্রতিটি নাগরিক সংবিধান শিক্ষায় শিক্ষিত হলে লুটপাট বন্ধ হবে। কারন দেশের মানুষ তখন জানবে দেশটি কারো পারিবারিক সম্পদ নয়। দেশটি সাধারন মানুষদের।

উদাসী স্বপ্ন, আপনি হয়তো গ্রামীনের সাথে কোনভাবে জড়িত রয়েছেন তাই গ্রামীনের কথা বলায় মনক্ষুন্ন হয়েছেন। আপনি আপনার মতামত জানিয়েছেন, আমি আমার কথা বলেছি। হয়ত আমার কথা আপনার ভালো লাগেনি তাই আপনি অপবাদ দিয়ে সান্তনা খুঁজেছেন। আমি স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী যদি তা অন্যের নিকট তিক্তও হয়। মত প্রকাশের স্বাধীনতা আমাদের সবার সাংবিধানিক অধিকার।

-যোদ্ধা
http://www.genocide71.com
৪২. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১২
comment by: জ্ঞানী বলেছেন: সবই ঠিক আছে, গ্রামীণ রক্ত চুষে, সব শেয়ার বিদেশীদের কিন্তু গ্রামীণ ফোন এদেশে না এলে আজকের বাংলাদেশ যেখানে আছে সেখানে থাকতে পারতো না। প্রথমে সেবা-র মোবাইল ছিল দাম ১ লাখ টাকা। ভাই আপনে কি তখন দেশের বাড়ীতে আপনার অসুস্থ মায়ের খবর নিতে পারতেন? না না? চিঠি লিখে অপেক্ষা ১৭ দিন‍ ! গ্রামীণ যে পরিমান ট্যাক্স দেয় এমন সঠিক ভাবে কয়টা দেশী কম্পানী ট্যাক্স দেয় একটু ভেবে দেখুন? আর আমি জ্ঞানীও বেকার থাকতাম। ৩ বছর বেকারত্বের পর বর্তমানে আমার বেতন .... না থাক! তবে অনেক ভাল আছি ? আলহামদুলিল্লাহ্।
৪৩. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২২
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: আপনেগো ক্যাব সম্বন্ধে বলি ওর যে চেয়ারম্যান খুব সম্ভবত মার্গুব, সে খুব সম্ভবত বিটিআরসিতে থাকাকালীন সময়ে ধরতে গেলে লাইসেন্স পাইছে বিনা পয়সায়। তার বৌ এর নামে আর শ্বশুরের নামে ঢাকা শহরে কয়টা ফ্লাট আছে জানেন? সে অবসর নেয়ার পরই এ সংগঠন বানায় অন্যের নামে চেয়ারম্যান করে প্রথমে!তাইলে বোঝেন আপনি কার দলে গেছেন!
৪৪. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২৩
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: বেটা ছাগল! আপনে না ঐ মুর্শেদ ভাই!
৪৫. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২৭
comment by: জ্ঞানী বলেছেন: উ স্বপ্ন,
জ্ঞানীর কথায় সায় দেওয়া উচিত.............
৪৬. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩০
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: এই খানে কোন জ্ঞানী, একটা হইলেন আপনে আরেকজন যোদ্ধা নামক আকাইম্মা জ্ঞানী। আমি এই নাম লইয়া বড়ই তাফালিং এ আছি!
৪৭. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩১
comment by: মাহবুব সুমন বলেছেন: ব্যক্তিগত আক্রমন করাতে মর্মাহত।
যাই হোক, আমি ভেড়া না, ও বিদেশী বা বহিরাগত বলেই তার প্রতিবাদ করবো এমনি নয়। আমি শুধু অংকের হিসেবটা বলেছিলাম যা আপনি আপনার পোস্টে লক্ষ্য করেন নি মনে হয়। বিষয়টা আবেগীয় হলেও সংখ্যা ভুল লিখলে তো হবে না বাহে !
আমি সাফাই গাইলাম কোথায় ?????????
৪৮. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৬
comment by: যোদ্ধা বলেছেন: হাসিব,
আপনি জিপি'র যে কাজগুলোর কথা বলেছেন, সে ব্যাপারগুলো আমি নিজেই বলেছি। আচ্ছা, জিপি যেসব কাজ করছে এর খরচের টাকা কি কোম্পানীর শেয়ার হোল্ডারদের বাপ-দাদার ভান্ডার থেকে আসে? জিপি-তে কর্মরতদের বেতন কি নরওয়ে থেকে আসে? আপনি যদি জিপি-তে কর্মরত থাকেন তবে আপনার বেতনের টাকা আসে আপনারই আত্নীয় পরিজনের শ্রম নিংড়ানো টাকা থেকে। জিপি (একই কথা অন্য বিদেশী বিনিয়োগকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য) আপনাকে ২৫ হাজার টাকা বেতন দিলে আপনাকে দিয়ে সে ২৫ লক্ষ টাকা আয় করে নেয়। এই পচিঁশ লক্ষ টাকা কিন্তু আপনারই আত্নীয় পরিজনের পকেট থেকে আসে।

গ্রামীন শুধু শয়তানিতে আছে এমন মন্তব্য আমি করিনি। গ্রামীনের লুটের কথা বলে আমি স্রেফ নাগরিক অধিকার হরনের একটি দিকে দৃষ্টি আকর্ষন করেছি মাত্র। গ্রামীন অবশ্যই লুটেরা। ১ টাকার জিনিষ ১০ টাকায় দেয়ার নাম সেবা নয়।

ওয়েলকাম টিউনস্‌ (অন্য অপারেটররা ভিন্ন নাম ব্যবহার করে থাকে) সেট করতে মোবাইল অপারেটরগুলো যে টাকা চার্জ নেয় তা কি ডাকাতি নয়? সেরা নেটওয়ার্কের অজুহাত দিয়ে কলরেট নিয়ে নির্লজ্জ ডাকাতি করেনি?। জানি আপনার কাছেও গ্রামীনের অনেক ভালো ভালো কাজের উদাহরন রয়েছে। কোন কোম্পানী এদেশে এসে বানিজ্য করবে আর এদেশে ভালো কোন কাজ করবে না এটা কি আশা করেন? আই-ওয়াশ করার জন্যে এগুলো অপরিহার্য্য। গ্রামীন এদেশের ছেলেদেরকে দেশের বেকারত্ব দুর করার লক্ষ্যে চাকুরী দেয়নি। গ্রামীন চাকরী দেয় নিজের প্রয়োজনে। গ্রামীন তার প্রয়োজনের বাহিরে একজনকেও চাকুরীতে নেয়না।

গ্রামীন ফোনের কারনে এদেশের বহু মানুষের কর্মসংস্থান হয়েছে বলে কি সে দেশের মানুষকে জিম্মি করে মনোপলি ব্যাবসা করবে? ৫জনকে চাকুরী দিয়ে ৫হাজার জনকে শোষন করবে?

আপনার মতো লোকেরাই হয়ত বলবেন, তারেক নির্দোষ, জিয়ার ছেলে কোন অপরাধ করতে পারেনা, কিংবা হয়তো বলবেন জয়নাল হাজারী সন্ত্রাসী না। কে জানে হয়তো আরো একধাপ এগিয়ে বলে বসবেন, ৭১-এ ভুল করিনি।

আমেরিকার দিকে তাকিয়ে দেখুন, ওদের ওখানে কেউ ব্যবসা করতে গেলে কি কি নিয়ম মেনে ব্যবসা করতে হয়, এরপরে দেশের দিকে তাকান। আবেগকে দুরে সরিয়ে একচোখ দিয়েই তাকান না। লুটপাটের হিংস্রতা ষপষ্ট চোখে পড়বে।

-যোদ্ধা
http://www.genocide71.com
৪৯. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪০
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: "আমেরিকার দিকে তাকিয়ে দেখুন, ওদের ওখানে কেউ ব্যবসা করতে গেলে কি কি নিয়ম মেনে ব্যবসা করতে হয়, এরপরে দেশের দিকে তাকান। আবেগকে দুরে সরিয়ে একচোখ দিয়েই তাকান না।"

ওরকম দেশে আপনার মতো এরকম ইস্যু পাইলে ব্লগের চিপায় বইসা কান্দে। শীনাটা সোজা কইরা কোর্টে মামলা করে। ওগো একটা দেখবেন আরেকটা দেখবেন না এইটা কেমুন কানামী?
৫০. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৬
comment by: জ্ঞানী বলেছেন: ঐ মিয়া যোদ্ধা ! মানুষের রিজিকের ব্যবস্থা হইয়ে এর মধ্যে এতো মত বিরোধ কিসের হ্যা? আপনে ফোন করার আগে কোন দিন টাকা কাইটা নিছে কিনা সেটা বলেন? আমরা আমাদের প্রয়োজনেই কথা বলি। আপনার সমস্যা থাকলে আপনি বলবেন না ব্যাস! ভাল করে ভেবে পোস্টায়েন।
৫১. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৮
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: আমি টিএন্ডটি লাইন চাইয়া ২০০৪ সালে একটা আবেদন আর সেই বাবদ ১০০০০টাকা দিছিলাম। মাগার অখন আমি ভুইলাই গেছি আমি আবেদন করছিলাম কিনা! সেইটা নিয়া কেউ লেখে না! সব ঘুষের পিছনে ছুটে!
৫২. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৪
comment by: খালেদা আকতার বলেছেন: ঐ ১০০০০ টাকা দিয়ে ওনারা সেই কবেই তো ঈদের মার্কেটিং করে পেলছে উদাসু, তুমি তা ভুইলা বইসা্য আছ?
৫৩. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৮
comment by: যোদ্ধা বলেছেন: মাহবুব সুমন,
দুঃখিত। আমি আপনাকে কোন ব্যক্তিগত আক্রমন করিনি। আমার মুল লেখার সূত্রআমরা কি চিরকাল নির্বোধ ভেড়া থেকে যাবো? নাকি আড়মোড়া ভেঙ্গে জেগে উঠবো?) ধরেই আমি কথাটি বলেছিলাম।

-যোদ্ধা
http://www.genocide71.com
৫৪. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১১
comment by: যোদ্ধা বলেছেন: উদাসী স্বপ্ন,
আপনার সমস্যাটি আমি বুঝতে পারছি না। আপনি কি বুঝাতে চাচ্ছেন? ক্যাব আমার দল এ কথা কখনো বলিনি। গ্রামীনের নিকট আপনার বড় কোন স্বার্থ হয়ত আছে তাই অন্ধভাবে উল্টাপাল্টা কথা বলছেন।

গ্রামীন দেশের একটি বড় মোবাইল ফোন অপারেটর। মোবাইল ফোন কোমপানীগুলোর লুটপাটের কথা আসলে গ্রামীনের কথা সর্বাগ্রে বলতে হয়। বড় নেতার অপরাধ বন্ধ করতে পারলে পাতি নেতার অপরাধ অটো বন্ধ হয়ে যায় এটা আপনি জানেন? আমরা ব্যক্তিস্বার্থকে খুব বেশী বড় করে দেখি। ব্যক্তিস্বার্থের জন্যে সমষ্টি স্বার্থকে পদদলিত করি। এই ব্যক্তি স্বার্থকে বড় করে দেখতে যেয়েই কিন-ু ৭১-এ একদল পদলেহীর সৃষ্টি হয়েছিলো।

গ্রামীন এদেশকে স্বর্গ বানিয়েছে ভালো কথা, কিন-ু গ্রামীন কি এদেশের স্বার্থে এদেশকে স্বর্গ বানিয়েছে? বিভিন্ন নেতা আর মন্ত্রীদেরকে ঘুষ দিয়ে বশ করে এদেশকে মগের মুল্লুক বানিয়েছে কি এদেশের মানুষের স্বার্থে?

এদেশে ব্যবসা করবে আর কোটি কোটি টাকা কর দিবে না? এটা কেমন কথা? যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে, জিপি কর দিচ্ছে না যেন এদেশকে ভিক্ষা দিচ্ছে। কোটি কোটি টাকা কর দিচ্ছে মানে কি যা ইচ্ছে তা করার সনদ পেয়ে গেছে?

একটা কথা মনে রাখবেন, প্রত্যেক কোমপানীকেই এবং প্রত্যেক প্রতিষ্ঠানকে এদেশের নাগরিকদের কাছেই কৈফিয়ত দিতে হবে, মন্ত্রী কিংবা নেতাদের কাছে নয়। এই দেশে একজন নাগরিকের মর্যাদা একজন মন্ত্রীর থেকেও বেশী। কারন, মন্ত্রী জনগনের কর্মচারী মাত্র। সংবিধানই নাগরিকদেরকে এই সম্মান দিয়েছে।
আপনাদের অজ্ঞতার কারনেই এক একটা লুটেরা কোমপানী হয়ে যায় মহান সেবক কোমপানী আর নিচু শ্রেনীর লোকেরা হয়ে যায় মহান নেতা।

যোদ্ধা
http://www.genocide71.com
৫৫. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৮
comment by: যোদ্ধা বলেছেন: উদাসী স্বপ্ন,
আপনি আমেরিকার যে নিয়মের কথা বললেন, আমি আপনার সাথে সমপূর্ন একমত। ওখানে ওরকমই হয়। কারন ওরা ওদের সংবিধান মেনে চলে।

আমরা সাধারন নাগরিকরা যদি সংবিধান শিক্ষায় শিক্ষিত হই তবে আমাদের দেশেও সংবিধানের বিধানগুলো মেনে চলার আগ্রহ সৃষ্টি হবে, সরকারের উপরে এ ব্যাপারে চাপ বাড়বে। এ কারনেই আমি আমার মূল লেখার শেষের দিকে সংবিধান পড়ার কথা বলেছি। আপনি আমার লেখার মূল বিষয়টি না দেখে জিপি-কে নিয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছেন। জিপি-র লুটপাটের ব্যাপারটা সমকালীন একটা উদাহরন মাত্র। আশা করি এবার বুঝতে পেরেছেন।

-যোদ্ধা
http://www.genocide71.com
৫৬. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৯
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: "বিভিন্ন নেতা আর মন্ত্রীদেরকে ঘুষ দিয়ে বশ করে এদেশকে মগের মুল্লুক বানিয়েছে কি এদেশের মানুষের স্বার্থে"
গ্রামীন কত দিছে একটা তথ্যসূত্র দেন? দেখি আপনার কথার প্লাট ফর্ম কতখানি শক্ত?

আর ওয়েল কাম টিউনস নিয়া লাগছেন, এই সব ইনস্ট্রুমেন্টের দাম কত, তাদের মেইনট্যানেন্সের জন্য কত খরচ যায়, সেইটা হিসাব কইরা একটু কন পার হেড কত হইতে পারে! দেখি আপনার ব্যাকগ্রাউন্ডে কেমুন পড়ালেখা করছেন? আর আপনের মত প্লাটফরম দুর্বল যুক্তির লোক আসলে কেউ খুব একটা কেয়ার করে না! বলিষ্ঠ যুক্তি দিলে আমিও আপনার সাথে একমত। আপনারা যেই বিষয় বলা উচিত সেইটা নিয়া তো বলেন না, বলেন অন্য ব্যাপার নিয়া আর খান ধরা!
৫৭. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২০
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: জিপি-র লুটপাটের ব্যাপারটা সমকালীন একটা উদাহরন মাত্র

কথার ধারা সহজে পাল্টাইলেও আসল কথা গুলান এড়ান কেন?
৫৮. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৪
comment by: আওরঙ্গজেব বলেছেন: @যোদ্ধা,
সালাম,
আপনি আমাকে উদ্দেশ্য করে যা লিখেছেন, আমি তার সাথে একমত। ধন্যবাদ।
৫৯. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৯
comment by: যীশূ বলেছেন: যোদ্ধা,
মূল বিষয় যদি জিপি না হয়, তাইলে আপনার শিরনাম পাল্টান।
তা না হলে আপনার বক্তব্যের যে প্রমাণ গুলা চাওয়া হইছে ঐ গুলা দেন।
৬০. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪০
comment by: আসল ট্র্যাপ বলেছেন: যোদ্ধা গ্রামীণের দালাল,গ্রামীণের প্রচারণা চালাইতে আসছে। নয়তো এতো বড় যুক্তিহীন আবাল মার্কা পোস্ট লেখা সম্ভব না।
৬১. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪২
comment by: যোদ্ধা বলেছেন: জ্ঞানী,
উদাসী স্বপ্ন যে কথাটি বলেছিলো যে, আমেরিকায় একজন নাগরিক একটা কোম্পানীর যুলুমের বিরুদ্ধে সরাসরি আদালতে যেয়ে বিচার চাইতে পারে।

এটা আমাদের দেশেও সম্ভব। আমাদের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। যেহেতু আমরা সংবিধান প্রদত্ত অধিকারগুলোর ব্যাপারে জানিনা তাই স্রেফ মৌনতা পালন করি কিংবা ব্যক্তিস্বার্থের চিন্তা করতে বাধ্য হই। আর আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে মুষ্টিমেয় লোক লাঠি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা জাহির করে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংবিধান প্রদত্ত্ব নাগরিক অধিকারগুলোর ব্যাপারে জানা থাকলে মুষ্টিমেয় কিছু লোক আমাদের উপরে কখনোই ছড়ি ঘুরাতে পারবে না।

এজন্যে আপনাদের সবার প্রতি অনুরোধ রইলো, বাংলাদেশের সংবিধান পড়ে দেখুন। তাহলেই জানতে পারবেন, এদেশের নাগরিকগন কত সম্মানিত। নিজের সম্মান নিজেকেই বুঝতে হবে। নচেত্ অন্যেরা কখনোই সম্মান দিবে না। নিজের সম্মান আর অধিকারের ব্যাপারে জানলে অধিকার আদায়ের ব্যাপারে সচেতনতা বাড়বে।

এদেশ থেকে শুধু গ্রামীন ফোন নয়, সব কোম্পানীর, সব আমলা আর কামলাদের দুর্নীতি দুরীভূত করা সম্ভব। আমাদের অন্ধভক্তি আর মোহ ত্যাগ করতে হবে।

সবার প্রতি আবারও সংবিধান পড়ে দেখার অনুরোধ রইল।

-যোদ্ধা
http://www.genocide71.com
৬২. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৭