ভালবাসার দমকা হাওয়ায় উড়ে যেত যখন তখন অনাদরি চুল!!
মুগ্ধ দু'চোখ ফেরাতে পারতাম না বলে গালি খেয়েছি "অসভ্য" ।
তোমার ভালবাসায় মাতাল আমি,আর মাতালরা একটু -আধটু অসভ্য হতেই পারে !!!
দিন শেষ হয়ে গেছে রাতের ডাকে ।
কবিতার খাতায় অজস্র লাইন তোমার প্রতিবিম্ব হয়ে ভাসে !
জানালায় ফিসফিস করে বাতাস কথা বলে-ঘুম আসছে না কি করি বলত ??
দু'চোখে তোমার ঠোটের ঠান্ডা ছোঁয়া স্বপ্ন বুলিয়ে যায় !!
আমার হাতের মুঠিতে দুনিয়ার তাবত ফুল;
একি ! এত তোমার হাত,অবিকল যেন ফুলের স্নিগ্ধতা !!
আবারো তোমার দিকে বিস্মিত আমার চোখের অপলক চাহনি !!
"অসভ্যের মত কি দেখছ "??আবারো গালি !!!!
শাড়ির আঁচল আঙ্গুল জড়াতে জড়াতে তোমার স্ললাজ কথন-আজ যাই ?
তুমি প্রতিদিনই চলে যাও তোমাকে ধরে রাখার সাধ্য আমার নেই ।
জানিনা আবার কবে আসবে তুমি ! প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবি আজ তোমার দেখা মিলবে । ঘুম ভেঙ্গে যায়,শুরু হয় নতুন দিন তোমার দেখা মিলেনা ।
থেকে যাওনা আমার স্বপ্ন কণ্যা ? বাস্তবের সোনালি সকালে তোমায় বলব-ভালবাসি ।
যেয়ো না মেয়ে যেয়ো না !!!!!!
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


