আমার প্রিয় পোস্ট

একটি বিজয় দিবসের গল্প। (প্রথম পর্ব)

৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

শেয়ারঃ
0 4 0

শুরুটা কে করেছিল তা এখন আর কারো হয়ত মনে নেই। তবে শুরুটা কিভাবে হয়েছিল তা মনে আছে।

বিদেশে বাঙ্গালী সম্ভবত সবচেয়ে উৎসাহী যেকোন উপলক্ষে বিশাল করে খাওয়া দাওয়া করতে। শুরুটা তাই এভাবে হয়েছিল যে ১৬ ডিসেম্বরে একটা ওয়ান ডিস পার্টি হয়ে যাক। মানে, একেকজনকে একেকটা আইটেম রান্না করে আনতে হবে, তাতে সবাই মিলে জম্পেশ খানাপিনা। অনেকে আপত্তি করলো। বিজয় দিবস উপলক্ষে শুধু খাওয়া দাওয়া করা উচিৎ না। এম্নিতেই নাকি অনেকে মোটা হয়ে যাচ্ছে। আরো কিছু করা উচিৎ। যুক্ত হল কালচারাল প্রোগ্রাম আর নানান ইভেন্ট। এপর্যায়ে শুভ ভাই আর আতিউর ভাই বলে উঠলেন, গতবার বিজয় দিবসে বাংলাদেশের উপর একটা প্রেজেন্টেশন করা হয়েছিল, এবারো সেরকম কিছু করা যায় কিনা। সুখে থাকতে নাকি ভুতে কিলায়, আর মুক্তিযুদ্ধ এবং এসংক্রান্ত ঘটনার কিল খেতে আমি উৎসাহী, তাই খুব উৎসাহ নিয়েই রাজী হলাম এ নিয়ে কিছু একটা করতে।

গতবার উৎসব করা হয়েছিল বেশ আগে থেকে আয়োজন করে। তখন বিদেশী বেশ কিছু অতিথিও এসেছিলেন। এবার করার সিদ্ধান্ত হল শুধু বাংলাদেশীদের মাঝেই। আয়োজন অবশ্য শেষ পর্যন্ত আর কম থাকেনি। দেশকে নিয়ে কিছু করার চিন্তা করলে বাঙ্গালী ছোটখাট কিছু চিন্তা করতে পারে না!! সবাই খেটেখুটে তাই প্রিপারেশন নিতে থাকলো। প্রতিদিন রিহার্সেল। শায়লা আপু প্রতিদিন ৪/৫ ঘন্টা করে কিবোর্ড বাজিয়ে সবার গান ঠিক করে দিতে থাকলেন, সিনথি ভাবী একগাদা বাচ্চাকাচ্চা নিয়ে ব্যাস্ত থাক্লেন ফ্যাশন শো আয়োজন করতে। অনিন্দ্য স্যার সবার মাঝে ছুটাছুটি করে কোঅর্ডিনেশন করলেন। শহীদ ভাই, লুসি, সাদাত আর নাদিয়া আপু প্রেজেন্টেশন নিয়ে ব্যাস্ত। সবার মাঝে এমন তাড়া যেন এটাই মূল কাজ। পড়াশোনায় এম্নিতেই ফাকি দেয়া অভ্যাস, আমাকে এখন আর পায় কে?

ব্লগে ঘোরাঘুরি করার সুবাদে ইতিমধ্যেই মুক্তিযুদ্ধের বেশ কিছু প্রামান্য দলিল দেখার সুযোগ হয়েছে আমার। তাই ঠিক করলাম এবারের প্রেজেন্টেশন হবে এসব ডকুমেন্টারী নিয়েই। আমাদের অনেকে হয়ত দৈনন্দিন ব্যাস্ততার মাঝে এসব নিয়ে খুব একটা ঘাটাঘাটি করেননা। প্রথমে ঠিক করেছিলাম শুরু করব ১৯৪৭ থেকে। যেদিন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল হবার শপথ নিয়েছিলেন। পরে সময়ের কথা ভেবে ১৯৭১ এর দিকেই ফোকাস করার ঠিক করলাম। তবে ঘটনার ধারাবাহিকতা ঠিক রাখতে ১৯৫২ আর ১৯৬৯ এর গনআন্দোলনের বিবরন সংক্ষেপে আনতেই হল।

(মূল ভিডিওটির দৈর্ঘ্য অনেক বড় হওয়াতে পাঁচ ভাগে ভাগ করে ইউটিউবে আপলোড করলাম। প্রথম পর্বে ১৯৫২ থেকে শুরু করে মুজিবনগর সরকার গঠন।)



 

প্রকাশ করা হয়েছে: কৌতুক  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৮
ত্রিশোনকু বলেছেন: ভাল লেগেছে। প্রিয়তে।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ, আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ।

২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৮
ক্যামেরাম্যান বলেছেন: আপনার গ্রন্থনাটা চমৎকার হয়েছে। তবে চোট একটা ব্যাপার মনে হয় বাদ পড়ে গেছে। ২৬শে মার্চে গ্রেফতারের আগমূহুর্তে বঙ্গবন্ধু একটা গোপন বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করে যান। সেটা ইপিআরের মাধ্যমে চট্টগ্রাম সহ অন্যান্য জেলা শহরে পৌছায়। ২৭শে মার্চ জিয়ার আগে অন্তত ৮ জন আওয়ামীলীগ নেতা সেটা বেতারে পাঠ করেন।

প্রিয়তে ...
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ, আসলে শুধু ভিডিও দিয়ে করার চিন্তা থেকে এটা বাদ পড়েছে, তবে রাখা উচিৎ ছিল বলে মনে করি। আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ রইল। ২/১ দিনের মধ্যেই দেব ইনশাল্লাহ।

৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
অমি রহমান পিয়াল বলেছেন: প্রিয়তে নিলাম, পোস্ট পর্যবেক্ষনে
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পিয়াল ভাই। ২/১ দিনের মধ্যে পরের অংশগুলো দিয়ে দেব।

৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

বিদেশের মাটিতে যে আপনারা এইভাবে দেশকে তুলে আনছেন, সাধুবাদ পাবার যোগ্য ।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ। আমি যেখানেই অবস্থান করি না কেন, স্বদেশ তার অবস্থানেই থাকে - হৃদয়ে।

৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০১
মনজুরুল হক বলেছেন:
সবগুলো পার্ট একসাথে হলে এটা একটা প্রামাণ্য দলিল হয়ে উঠবে।
নিয়মিত পড়ব আশা করি।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ। বেশী কথা বলবো না এই নিয়ে সম্ভবত আগামী পর্বেই শেষ হবে।

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৩

লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ

৮. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৫
ফারহান দাউদ বলেছেন: ভাল একটা কাজ, এইগুলিই দরকার।
০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৪
স্বপ্নকথক বলেছেন: অসাধারণ!!! স্যালুট!
১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.০৬০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তন্ময়।বুয়েট থেকে কম্পিউটার সাইন্স এন্ড এঞ্জিনিয়ারিং এ পাশ করে এখন সুদূর প্রবাসে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই