আমার প্রিয় পোস্ট

একটি বিজয় দিবসের গল্প। (দ্বিতীয় পর্ব)

০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০

শেয়ারঃ
0 0 0




প্রথম পর্ব দেখুনঃ Click This Link

---------------

প্রথম কয়েকদিন গেল নেট থেকে তথ্য নামিয়ে, দেখে আর সেগুলোকে কনভার্ট করতেই। কেমন যেন খাপছাড়া লাগছিল ভিডিওগুলা। মুক্তিযুদ্ধের চেতনা এমন যে কয়েক মিনিটের প্রেজেন্টেশনে সেটাকে তুলে ধরা অসম্ভব বলে মনে হচ্ছিল। ৭ই মার্চের ভাষন, ২৫শে মার্চের গনহত্যা, ২৭শে মার্চের মেজর জিয়ার ঘোষনা, এগুলো তো রাখতেই হবে। কিন্তু এরি মাঝে গনহত্যার যে প্রামান্যচিত্রগুলো ইউটিউবের কল্যানে এখন বিশ্ববাসী দেখতে পায় সেগুলো কিভাবে নিয়ে আসব? এখানে অনেক ধরনের মানুষ থাকবে, ছোট বাচ্চা থাকবে, তাদেরকে কিভাবে দেখাব এক শহীদের লাশের ছবি, ক্লোজআপ ছবিতে যার উপড়ে ফেলা চোখের দৃষ্টি আমি নিজেই সইতে পারছি না? যদি না দেখাই, যদি শুধু বিজয়ের উল্লাস দেখাই তবে তার কাছে কি এই যুদ্ধের বাস্তবতা গ্রহনযোগ্যতা পাবে?

(দ্বিতীয় খন্ডে আছে মুক্তিযুদ্ধের প্রারম্ভ থেকে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পর্যন্ত)


(তৃতীয় খন্ডে আছে পাকিস্তানী হানাদারদের আত্মসমর্পন। যুদ্ধের বিভিন্ন ভিডিওচিত্রকে সাজিয়ে তৈরি করা একটি মিউজিক ভিডিও আছে এ খন্ডে)


গোদের উপর বিষ্ফোড়া হল যুদ্ধাপরাধীর বিষয়টা। প্রথমে আমার জন্য সময় বরাদ্দ ছিল ১০ মিনিট। পরে সর্বোচ্চ ৩০ মিনিট। এদিকে যুদ্ধাপরাধীদের অংশটুকু ছাড়াই আমার কালেকশন এক ঘন্টার উপরে। অতএব চালাও সেন্সরের কাঁচি। সব কিছু যখন শেষ করলাম, তখন সেটার দৈর্ঘ্য দাড়ালো ৪০ মিনিট।

টানা সাত দিন পড়াশোনা ফেলে, সমস্ত কাজ ফেলে এ নিয়ে কাজ করেছি ততদিনে। মুক্তিযুদ্ধ নিয়ে আমার আগ্রহের কোন কমতি আগেও ছিল না এখনো নেই। তবে এই কয়দিনে আমার মনের পরিবর্তন হয়েছে অনেকখানি। যারা ৪০ মিনিটের এই ভিডিওটি দেখবে, তারা কখনই বুঝবে না এটা তৈরি করতে করতে আমার মধ্যে যে অনুভূতি গুলো কাজ করেছে সেগুলো। অনেকগুলো ভিডিও আমি রাখতে পারিনি, সময়ের অভাবে, এবং বিষয়বস্তুর ধারাবাহিকতা রাখতে গিয়ে। পরবর্তিতে আপনাদের সাথে শেয়ার করব সেগুলো।

(চতুর্থ খন্ডে গণহত্যা নিয়ে তৈরি করা অসাধারন একটি শর্টফ্লিম “Frozen Tears” থেকে নির্বাচিত কিছু অংশ।)



মূল ভিডিওটির লিংকও আপনাদের সাথে শেয়ার করলাম। নির্মাতাদের ধন্যবাদ আমাদেরকে এটি প্রদর্শনীর অনুমতি দেবার জন্য।
Click This Link

এমন অনুভুতি কখনো হয়েছে আপনার যে মনে হয়েছে আপনি বসবাস করছেন কতকগুলো পিশাচের মাঝে? চারপাশে যারা হাটাহাটি করছে, কত অসংখ্য মানুষ, তার মাঝে হয়ত আছে কিছু ভয়াবহ পিশাচ? এরকম অনুভূতি আমার হয়েছে, এবং হচ্ছে। মানুষের প্রতি বিশ্বাস ধরে রাখতে চাই, কিন্তু যেসব মানুষ এসব জানোয়ারদের সহযোগিতা করেছে তাদের মানসিকতা বোঝার সামর্থ আল্লাহ হয়ত আমাকে দেননাই।

পঞ্চম ও শেষ পর্বে আছে রাজাকারদের কিছু নিদর্শন এবং সমাপনী। বিশেষ করে এই অংশটুকু নিয়ে আমি সন্তুষ্ট নই। আরো অনেক কিছু করার ছিল, সময় স্বল্পতার কারনে করে উঠতে পারিনি। এ নিয়ে অন্য কেউ আরো অনেক ভালো করে কিছু করবেন এ আশা রাখি।



সবাইকে দেখার আমন্ত্রণ। এবং Happy New Year

:):):)


(সমাপ্ত)

 

প্রকাশ করা হয়েছে: কৌতুক  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৯:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৮:২৪
ত্রিশোনকু বলেছেন: আপনার কাজ প্রশংসার দাবী রাখে। অনেক ধন্যবাদ।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৯:২৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৭
ফারহান দাউদ বলেছেন: দুর্দান্ত কাজ। ওয়েবে এমন দলিল যত বাড়বে ততই আমাদের কণ্ঠ জোরালো হবে।
০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ দোস্ত।

৪. ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১
মুক্ত বয়ান বলেছেন: ডাউনলোড দেই আগে।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটা কাজ করার জন্যে।
১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: ধন্যবাদ মুক্ত।

৫. ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৫
স্বপ্নকথক বলেছেন: সরাসরি প্রিয়তে।
১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৭
রোহান বলেছেন: হ্যাটস অফ বস.... অফিস থেকে ইউটিউব কিংবা ফেবু দেখা ব্যান... একটু কষ্ট করে ইউটিউবের লিংক গুলো কি আমার পোষ্টে দিতে পারেন... তাইলে ডাউনলোড দিয়ে দেখতাম...
১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১২

লেখক বলেছেন: http://www.youtube.com/watch?v=IfLgDv3-_P

http://www.youtube.com/watch?v=brKAMs07U40

http://www.youtube.com/watch?v=ZZsonSosJu4

http://www.youtube.com/watch?v=2D8_E68khlg

http://www.youtube.com/watch?v=rUV0cgzGYcA

কেমন লাগলো জানাবেন।

 

মোট সময় লেগেছে ১.০০৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তন্ময়।বুয়েট থেকে কম্পিউটার সাইন্স এন্ড এঞ্জিনিয়ারিং এ পাশ করে এখন সুদূর প্রবাসে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই