আবার তোমাকে চাই - সেই আগের মত
প্রতিদিন সূর্য্য উঠলে যেমন আরেকটা দিন
তুমিও তেমনি নবীন হয়ে এসেছো
স্বপ্ন ভাঙ্গা ভোরে আমার হৃদয়ের ঊষায়।
তোমারও কী এমন নবীনতা চাই?
তবে তোমারও সম্পন্ন করা প্রয়োজন
স্বপ্ন ভাঙ্গার আয়োজন।
স্বপ্নের গুটি ভেঙ্গে
এইবার তাহলে হোক প্রকৃত উড়াল;
ডানায় বর্নিলতার পাকা ছাঁপ তোমার আমার,
এবার আমরা দুজন হব সঠিক প্রজাপতি;
আমাদের জন্য তেমনি রয়ে গেছে
বদলায়নি একটুও দেখো . . .
উড়বার, পাখা মেলবার
একটা বিস্তৃত নিল আকাশ।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


