আমাদের দেশের টিভি চ্যানেলগুলোকে ধন্যবাদ দিই, হিন্দী অনুষ্ঠানের ভারে যখন ঘাড় ভাঙ্গার দশা, সেই সময় বাংলা ভাষার মিঠে বোলে
মন ভরিয়েছে - গানে-নাটকে-সংবাদে-বিজ্ঞাপনে( তাওতো বাংলায়!);
এই যখন সুমধুর পরিস্থিতি তখন কিছু চ্যানেল দেখছি বিজ্ঞাপন
প্রচারণায় বাছবিচার করছে না - বিহারী উচ্চারনের বাংলায়, হিন্দী ভাষার ছবির নায়ক, নায়িকাদের আরও অন্যান্য সব ভারতীয় তারকাদের অভিনিত বিজ্ঞাপন প্রচারণায় নেমেছে;
এদেশের মুৎসুদ্দি পুঁজির কারবারিরা মুক্তবাজারে মাল বিকোতে গিয়ে দেশপ্রেম বিকোতে যাবে না, সেই সংস্কৃতি তার নেই - এ আমরা আশাও করি না,
কিন্তু এদেশিয় চ্যানেলগুলির সেই সাংস্কৃতিক ভিত্তি আছে আর দেশপ্রেম কপচালে আছে নগদ লাভও -
"আ মরি বাংলা ভাষা” বলে কোরবানি কবুল করতে এখনও প্রচুর লোক পাওয়া যাবে এই রঙ্গে ভরা বঙ্গ দেশে -
ফলে কোন চ্যানেল যদি মুক্তবাজারের মুৎসুদ্দির চাপে না নড়ে - বাংলা ভাষা আর বাংলাদেশের প্রেমে নড়েন - তবে সেই টিভি চ্যানেলের যে অতি দ্রুতই (শনৈ শনৈ!) উন্নতি হবে সে ব্যাপারে পূব বাংলার বাঙাল হিসেবে আমার অন্তত কোন সন্দেহ নাই।
তাই বলছিলাম আপনারা বঙ্গদেশী চ্যানেলের স্বত্বাধিকারীগণ, বঙ্গমাতার গর্বের সন্তানেরা যদি এক হয়ে যান যে দেশপ্রেমশুন্য মুৎসুদ্দি পুঁজির কাছে
বাংলাভাষার বলাৎকার হতে দেবো না, যে কোনো পণ্যের জন্য বিজ্ঞাপন হতে হবে বাংলা ভাষায় ও বাংলাদেশে নির্মিত, বাংলাদেশের হিরো আর হিরোইনদের অভিনিত, এইদেশের সুরকারের সুরারোপিত, এই বাংলার গীতিকারের লিখিত, এই মাটির গায়কের গীত।
আপনারা একজোট হয়ে বিজ্ঞাপনদাতাদের বাধ্য করবেন - সবাই একমত হলে হবে সফল এই প্রস্তাবনা।
বোন বা ভাই যিনি এই ন্যাশনাষ্টিক লেখা পড়ছেন - আপনি কী বলেন?
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৮ সকাল ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


