একটা রুপালি আধুলি আমার চেটোতে শুয়ে শুয়ে খুব কাঁদল
কেননা আমি তাকে অন্য হাতে তুলে দেবো,
তার ধাতব বুকে বিচ্ছেদ বেদনা করুণ বাজতে লাগল,
আমি তাকে অন্য হাতে তুলে দেবো তাই -
আধুলির বুকে আমার জন্য প্রেম?!
বেঁধে রাখি পয়সাটা ফ্রেমে? - কিন্তু আমি যে
সুদৃশ চকোলেট খাব, তাই তুলে দেবো অন্য হাতে তাকে!
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৮ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


