আমার প্রিয় পোস্ট

...আমার নিজের কথা....

কারণে কারণ খেয়েছে.....

১৯ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:২৪

শেয়ারঃ
0 0 0

এক চোর ছাগল চুরি করে বাড়িতে এনে ছেলেকে বলল, "এটাকে বেঁধে রাখ। দেখি কিছু চাল ব্যবস্থা করতে পারি কিনা। আর মরিচগুলো শুকাচ্ছে ভাল করে পাহাড়া দে ছাগল যেন খেয়ে না ফেলে। বিকালে এসে বিরিয়ানি পাকাবো।" ছেলে মাথা নাড়াল।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বাবার কোন দেখা নেই দেখে ছেলে ঘুমিয়ে পড়ল। হটাৎ জেগে দেখল ছাগল সব মরিচ খেয়ে ফেলেছে। এদিকে বাপের ও কোন দেখা নেই। ছেলে বাবাকে খুঁজতে হাটের দিকে গেল। হাটে গিয়ে দেখে এক জায়গায় কিছু লোক জটলা করছে এবং একটা লোককে বেঁধে রেখেছে। কাছে গিয়ে দেখে তার বাবা। চোরের ছেলে হওয়াতে তার কাছে এটা কোন ঘটনায় মনে হলনা। সে বাপের কাছে গিয়ে বলল,"কারণে কারণ খেয়েছে, কারণ খাব কি দিয়া?"
চোর বলল,"সেই কারণে এই কারণ, কারণ দাও ছাড়িয়া"

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯২৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ