আমার প্রিয় পোস্ট

ব্যর্থ আবেগ

২২ শে জুন, ২০০৮ রাত ৯:২১

শেয়ার করুন:                   Facebook

তোমার শরীর আঁকাবাকা,
কাঁপন তুলে হেটে যাওয়া,
ছলকে উঠে রক্ত বুকে,
হীম দুটি চোখ আটকে যাওয়া।

মুচকি হেসে পেছন ফেলে,
একলা তোমার চলে যাওয়া,
হৃদয় পাগল অট্টহাসি,
বুক ভেঙ্গে কান্না পাওয়া।

একটি বার তোমায় পাওয়া,
অবলীলায় ফিরিয়ে দেওয়া,
তবুও তোমায় ছুয়ে যাওয়া,
অলীক ফাঁকি হাওয়ায় ভাসা।

পাগল করা তোমার রুপে,
আমার মনের ভালবাসা,
ব্যর্থ হয়ে আবার ফিরে,
ফিরে আসে ভাঙ্গা বুকে।

ডুকরে কাঁদা অন্ধকারে,
ভালবাসা খুজে ফেরা,
কাছে দূরে না বুঝেই,
তোমার কাঁপন তুলে চলে যাওয়া।

 

 

  • ৫ টি মন্তব্য
  • ৯২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে জুন, ২০০৮ রাত ৯:৪৩
comment by: রাতিফ বলেছেন: ভালো লিখছেন।
২৩ শে জুন, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: বিনম্র ধন্যবাদ রাতিফ

২. ২৩ শে জুন, ২০০৮ রাত ১২:২৭
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: শেষের চাইর লাইন ফসন্দ হইচে ব্যাপক.....

তয় ব্যার্থ আবেগ না ব্যর্থ আবেগ?
২৩ শে জুন, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেবার জন্য। স্কুলে বহু মাইর খাইছি: কুত্তার লেজ কি সোজা হয় কন: আর আমার বানান কি ঠিক হয়।

৩. ২৩ শে জুন, ২০০৮ রাত ১২:৪৯
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: হতেই পারে...ব্যপারস না!

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭৯২৬