আমার প্রিয় পোস্ট

বড্ড বারাবারি

০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:৪৮

শেয়ার করুন:                   Facebook

একটি ছেলে মনের ভুলে, হঠাৎ করে বসল বলে,
ভালবাসি মেঘনয়না, তোমার হাসি, হৃদয় ভাসি।
কোন সে সূরে, সে যে ডাকে উদাস করা এই মনেরে?
কি আছে যে ঐ নয়নে, ধীক ধীক অনল জ্বলে।
এমন কি তার মনের জোরে, ডাকলে কাছে ফিরে চলে?
বুঝিনা তার কি আছে যে, কিছুই নাই, সবই আছে।

একটা মেয়ে, মেঘনয়না, হৃদয় দোলে বিনা সূরে।
বৌ সাজাবে, এইনা ভেবে, সাজাতে গেলে সযতনে,
মাটির পুতুল! ভেঙ্গে যাবে, এই ভয়েতে যায় না কাছে।
হৃদয় আকূল তার কথাতে, এই হৃদয়ে জ্বালা ধরে,
ধূ ধূ মাঠ, নীল আকাশে, গাঙ্গচীলেরা একলা উড়ে,
হাহাকার বা দীর্ঘশ্বাস, যায় বলে যায় একটি কথা,
ভালবাসি মেঘনয়না, তোমায় আমি বড্ড বেশী।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;

 

  • ৮ টি মন্তব্য
  • ১২৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:৫৪
comment by: প্রাকৃত বলেছেন: **হাহাকার বা দীর্ঘশ্বাস, যায় বলে যায় একটি কথা,
ভালবাসি মেঘনয়না, তোমায় আমি বড্ড বেশী। ***

ভাল লাগলো আবেগের এ সুন্দর প্রকাশ!
০২ রা জুলাই, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:৫৯
comment by: রাতিফ বলেছেন: খুব সুন্দর লাগলো কবিতাটা।


আমার একটা ছোট্ট observation আছে আপনার ব্যাপারে, সেটা হলো গিয়ে--আপনি মনে হয় ছন্দবন্ধ, তাল মেলানো কবিতা বেশী পছন্দ করেন , তাই না?


observation টা ভুল হলে আমার অক্ষমতা জানবেন, এবং নিজ গুণে ক্ষমা করবে.

ভালো থাকুন........শুভেচ্ছা।
০২ রা জুলাই, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: আমি আসলে সব কবিতাই পছন্দ করি। তোমার অবজারভেশন ঠিক আছে, কারন আমার এই ব্লগে পোষ্ট করা বেশীর ভাগ কবিতাই ছন্দবদ্ধ।

তোমাকে ধন্যবাদ।

৩. ০২ রা জুলাই, ২০০৮ রাত ১:৪৪
comment by: নীল নিঃসঙ্গতা বলেছেন: কি অদ্ভুত কবিতা! সুন্দর ছন্দ!
০২ রা জুলাই, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: বিনম্র ধন্যবাদ।

৪. ০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:২৯
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগছে।
০২ রা জুলাই, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: রাশু ভাই বহুদিন পরে আমার ব্লগে আসলা। ধন্যবাদ।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭৮৮১