আমার প্রিয় পোস্ট

প্রেম আর প্রকৃতি

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০০

শেয়ার করুন:                   Facebook

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, অনল সম,
গুমট অস্থিরতায়, বট ছায়ার রিদমিক আবেশ।
অথবা বর্ষার মতো অনবরত আবেগী ধারায়,
ঝম ঝম নুপুরতানে নেচে যাওয়া জলপরী।
শরতের উদাস নীল আকাশের আচলে,
চন্ঝল হয়ে মেঘ ছুটে যাওয়া অজানায়।
হয়তো বা হেমন্তের মাঠ ভরা সোনালী স্বপ্ন,
কৃষকের অনাবীল হাসি, শ্রম নিঃষ্পাপ।
আবার শীতের রিক্ততায় নিঃশ্বেষ,
প্রকৃতির করুন চাহনি, ঝরে পরা পাতা।
নয়তো বসন্তের কুহেলীকা, রাজসিক প্রত্যাবর্তন।
অনাবিল নতুনত্ব আর প্রানচন্ঝল।
তেমনি প্রেম তুমি, মানব হৃদয়ে ঝড় যেন,
অনুভূতিহীন, উপমামূখর অনুভূতি।
দুটি হৃদয়ে করো খেলা ভালবাসা,
আর ঝড় তোলো সব তোলপাড় স্বান্তনা।


 

 

  • ৫ টি মন্তব্য
  • ৭৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
comment by: রাতিফ বলেছেন: ভাবনার নৈসর্গক প্রকাশ ভালো লেগেছে।



শুভেচ্ছা
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ। তোমার মন্তব্য না পেলে মনটাই খারাপ হতো।

২. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৪
comment by: হমপগ্র বলেছেন: ভাবনা বাঁধ ভাঙ্গা!
৩. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: +
অনুভুতির দারুন প্রকাশ!
৪. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪১
comment by: সিক্স স্ট্রিং বলেছেন: +

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭৯২৭