আমার প্রিয় পোস্ট
- এবার নতুন কিছু তবে শুরু হোক , দেখা যাক অস্ত্রের ভেতরের অজানা কাহিনী , অদেখা সৌন্দর্য্য !!
- জটিল
- ব্রেকাপ শ মেনুফেস্টো চাই!! - চাচামিঞা
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অসাধারন কিছু ছবি - সু-শান্ত
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- স্কেলিটন শপ - কৌশিক
- আরেকটা স্বপ্নের অধীর অপেক্ষা! - হমপগ্র
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- অ প রা ধ বো ধ ........... ( ছোটগল্প ) .......... ... - হনলুলু
- পবিত্র কুরআনের আলোকে আঁধার রাতের মুসাফির সাহাবা চরিত - জাগারণ
- ব্লগের কপালে সাতটি রাগফোটা - রাগ ইমন
- এলোমেলোতায় - সুলতানা শিরীন সাজি
- ভাইরাস ডিলিট করুন manually - অনিকেত প্রান্তর
সমর্পিত শতাব্দি
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৭
তুমি নতুন জন্ম নেয়া শিশু,
তোমার হাতে সমর্পিত করলাম,
আমরা অথর্ব, ব্যার্থ গত প্রজন্ম,
একটা নতুন শতাব্দী।
পারিনি গড়তে কোন ভাললাগার বাগান,
কিংবা লিখিনি একটাও শান্তির গান,
কোন ভাবেই নেইনি মেনে সুন্দরের উত্থান,
ভুলেই ছিলাম ভুলে।
গড়েছি শুধু ধ্বংসের তথাকথিত প্রগতি,
আর করেছি তৈরী বিভৎষ্য আনবিক শক্তি,
ঘৃনা, হিংসা আর বিদ্ধেষে করেছি গর্জন,
বিষবাষ্প ছড়িয়েছি শুধু।
আশা ছিলো গড়ব নতুন একটা পৃথিবী,
দেবো উপহার তোমাদের সুন্দর সকাল,
অনাবিল বাতাস, সুমধুর গান, পাখির তান,
ভুলেই গেছি সব।
এবার তোমাদের হাতে সমর্পিত করলাম,
এক নতুন শতাব্দী, স্বপ্নময় সহস্রাব্দ,
তোমরা না হয় গড়ে নিয়ো নতুন করে,
হে স্বপ্নময় নতুন প্রজন্ম।
তানজিলা হক বলেছেন:
সুন্দর কবিতা
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
সাঈফ শেরিফ বলেছেন:
শতাব্দী বানান ভুল।
লেখক বলেছেন: বানান টি ঠিক করে নিয়েছি। ধন্যবাদ ভুল টা ধরিয়ে দেবার জন্য।
রাঙা মীয়া বলেছেন:
নতুন শতাব্দীর অপেক্ষায় রইলাম+++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ রাঙা মীয়াভাই। আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম।

















