somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ভালবাসার প্রতিহিংসা তুমিতো হেসেছিলে চরম অবহেলায়,
যখন আমার সুখগুলো করেছিল হাহাকার।
আমি তোমার আলোকিত দিন করব অন্ধকার,
আমার সব আলো তুমি করেছ আঁধার।
তোমার আনন্দ দিনে হানব কান্নার বান,
তুমি দিয়েছ মুছে আমার সব হাসি গান।
কতো অনুনয়, কতো আবদার করেছি আমি,
না করতে হত্যা আমার নিষ্পাপ ভালবাসা,
তুমিতো অযথা, অনায়েসে করেছ দলন।
তবে কেন, কি কারনে চাইব ভালো তোমার।
কেন বলো হাসব সুখে তোমার অকারন।
আমিতো হাসব তোমার চরম দুঃখের কান্নায়,
চাইবো চরম সর্বনাশ তোমার ভালবাসায়।
তুমি দিয়েছ আগুন আমার হৃদয় কুটিরে,
আমিও জ্বলাব আগুন তোমার সাজানো বাগানে।
আমি তোমার কান্নার জলে আঁকব জলছবি,
দেখব তোমার পোড়া বুকে ভালবাসার কবি,
আমি খুজব হারানো সুখ তোমার দুখে।
আমিতো হানব আঘাত ফিরে পেতে স্বপ্ন আবার,
তোমার চরম হাহাকারে শুনব গান ভাললাগার।


]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28859274 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28859274 2008-10-25 00:25:44
প্রেমের লিমেরিক পাই যদি তোমার ভালবাসার একটু ভগ্নাংশ।
আমার প্রিয় কবিতা আর কবি জীবনান্দ,
মিথ্যে হবে যদি তুমি ফেলে যাও একা।
তোমার সবটুকু অবয়ব আমার চেতনায়,
মাঝে মাঝে ভুলে যাই অস্বিত্ত আমার।
ভাগ্যের সবটুকু পরাজয় মেনে নেব আমি,
লোভাতুর জীবনকে বলব বিদায়,
বাঁধো যদি শুধু তুমি হৃদয়ে একটা ঘর,
সিক্ত যদি করো আমায় প্রেমের জোসনায়।।।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28842319 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28842319 2008-09-12 23:48:31
যুদ্ধাপরাধী গো রে মাইনা লওন যায়
হাত ও মিলান যায়।

বহু আগে কইছিলাম: আমগো এই নেতা নেত্রীগো এই যুদ্ধাপরাধীগো বিচার দাবী রাজনৈতিক স্টান্ডবাজী। আঃলীগ, বিএনপি আর কম্যুনিষ্ট যেই হোক আমগো বিশ্বাস, ঘৃনা কে পায়ে দলে দরকারে আবার ওগো লগে হাত মিলাইবো, আন্দোলন করব আর ক্ষমতাও ভাগ করব।

আর ওগো বিচার কেউই করব না।।

শালা বানচোতের কপাল আমগো।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28839710 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28839710 2008-09-07 00:13:23
আজ শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর মৃত্যুদিন। সালাম তোমায় সালাম হে বীর।
তাঁর মৃত্যু আমাদের শিখিয়ে গেছেন: কভূ নাহি নত হবে আমাদের এই শির।

মহান আল্লাহ তার দেশমাতার জন্য আত্নদান কবুল করুন আর অনাবিল শান্তি দান করুন।

আর আমরা শিখে নেই সংকীর্নতা ছেড়ে আমাদের দেশ কে ভালবাসার মন্ত্র।

আমীন।।


উকিপিডিয়া অবলম্বনে তাঁর জীবনি:

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহন করেন। তাঁর পিতা মোহাম্মদ আমানত শেখ, মাতা জেন্নাতুন্নেসা। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া শেষ করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখানকার লেখাপড়া শেষ না করে ১৯৫৯-এর ১৪ মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস-এ যোগদান করেন। ১৯৭০ সালে নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোরে বদলি করা হয়। বদলি স্থানে যোগ দানের আগেই স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন।

যেভাবে শহীদ হলেন:

১৯৭১- এর ৫ সেপ্টেম্বর সুতিপুরে নিজস্ব প্রতিরক্ষার সামনে গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে পাঁচ জনের সমন্বয়ে গঠিত একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয়। সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ পাকিস্থানি সেনাবাহিনী পেট্রোলটি তিন দিক থেকে ঘিরে ফেলে গুলিবর্ষন করতে থাকে। পেছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে পাল্টা গুলিবর্ষন করা হয়। তবু পেট্রোলটি উদ্ধার করা সম্ভব হয় না। এক সময়ে সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে নূর মোহাম্মদ নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন এবং হাতের এল.এম.জি দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে শত্রুপক্ষ পশ্চাৎপসরণ করতে বাধ্য হয়। হঠাৎ করেই শত্রুর মর্টারের একটি গোলা এসে লাগে তাঁর ডান কাঁধে। ধরাশয়ী হওয়া মাত্র আহত নান্নু মিয়াকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে উঠেন। হাতের এল.এম.জি সিপাহী মোস্তফাকে দিয়ে নান্নু মিয়াকে নিয়ে যেতে বললেন এবং মোস্তফার রাইফেল চেয়ে নিলেন যতক্ষণ না তাঁরা নিরাপদ দূরুত্বে সরে যেতে সক্ষম হন ততক্ষণে ঐ রাইফেল দিয়ে শত্রুসৈন্য ঠেকিয়ে রাখবেন এবং শত্রুর মনোযোগ তাঁর দিকেই কেন্দ্রীভুত করে রাখবেন। অন্য সঙ্গীরা তাদের সাথে অনুরোধ করলেন যাওয়ার জন্যে। কিন্তু তাঁকে বহন করে নিয়ে যেতে গেলে সবাই মারা পড়বে এই আশঙ্কায় তিনি রণক্ষেত্র ত্যাগ করতে রাজি হলেন না। বাকিদের অধিনায়োকোচিত আদেশ দিলেন তাঁকে রেখে চলে যেতে। তাঁকে রেখে সন্তর্পণে সরে যেতে পারলেন বাকিরা। এদিকে সমানে গুলি ছুড়তে লাগলেন রক্তাক্ত নূর মোহাম্মদ। একদিকে পাকিস্তানি সশস্ত্র বাহিনী, সঙ্গে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র, অন্যদিকে মাত্র অর্ধমৃত সৈনিক (ই.পি.আর.) সম্বল একটি রাইফেল ও সীমিত গুলি। এই অসম অবিশ্বাস্য যুদ্ধে তিনি শত্রুপক্ষের এমন ক্ষতিসাধন করেন যে তারা এই মৃত্যুপথযাত্রী যোদ্ধাকে বেয়নেট দিয়ে বিকৃত করে চোখ দুটো উপড়ে ফেলে। পরে প্রতিরক্ষার সৈনিকরা এসে পাশের একটি ঝাড় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে।


]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28839154 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28839154 2008-09-05 20:06:08
চিকনামিয়া সামহয়ার এর মডেল (থ্রি চিয়ার্স) (গিফার ভাই আগে এই বিষয়ে একটা পোষ্ট দিছেন!
চিকনা মিয়া খাওয়াইবো কবে?? এতো বড়ো মডেল হইল?!!

থ্রি চিয়ার্স ফর চিকনা।।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28837966 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28837966 2008-09-02 21:56:20
কবিতার কান্না কবিতাই তো কাঁদতে জানে।
দুঃখ তোমার কিসের এতো,
কবিতার ভাষায় ক্ষুধার্থ হয়ে,
কি খোজ, জাননা কেন?
কবি তুমি হাসবে শুধূ,
কবিতায় সব দুঃখ দিয়ে,
সবার চোখে দেবে সে জল,
তুমি একা রবে মরুদ্বানে।
কবি তুমি ভালবাসো,
কাঁদতে জানো কবিতা দিয়ে,
গর্ব তোমার হোক এই কারনে।
কাঁদবে কেন, কবিতাই তো কাদতে জানে।
ভালোবাসা হাসার বিষয়,
কান্নার মাঝে অট্টহাসির সাহস।
কবিতা তোমার উড়িয়ে দাও,
মুক্ত হয়ে কাদবে যে সে,
হাহাকার তোমার কবিতার মাঝে,
বিলিয়ে দাও, মিলিয়ে যাবে।
তোমার মন হালকা হবে,
ভালবেসে সাহস পাবে।।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28837213 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28837213 2008-08-31 23:54:21
সমর্পিত শতাব্দি তোমার হাতে সমর্পিত করলাম,
আমরা অথর্ব, ব্যার্থ গত প্রজন্ম,
একটা নতুন শতাব্দী।
পারিনি গড়তে কোন ভাললাগার বাগান,
কিংবা লিখিনি একটাও শান্তির গান,
কোন ভাবেই নেইনি মেনে সুন্দরের উত্থান,
ভুলেই ছিলাম ভুলে।
গড়েছি শুধু ধ্বংসের তথাকথিত প্রগতি,
আর করেছি তৈরী বিভৎষ্য আনবিক শক্তি,
ঘৃনা, হিংসা আর বিদ্ধেষে করেছি গর্জন,
বিষবাষ্প ছড়িয়েছি শুধু।
আশা ছিলো গড়ব নতুন একটা পৃথিবী,
দেবো উপহার তোমাদের সুন্দর সকাল,
অনাবিল বাতাস, সুমধুর গান, পাখির তান,
ভুলেই গেছি সব।
এবার তোমাদের হাতে সমর্পিত করলাম,
এক নতুন শতাব্দী, স্বপ্নময় সহস্রাব্দ,
তোমরা না হয় গড়ে নিয়ো নতুন করে,
হে স্বপ্নময় নতুন প্রজন্ম।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28831946 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28831946 2008-08-17 21:47:14
প্রেম আর প্রকৃতি গুমট অস্থিরতায়, বট ছায়ার রিদমিক আবেশ।
অথবা বর্ষার মতো অনবরত আবেগী ধারায়,
ঝম ঝম নুপুরতানে নেচে যাওয়া জলপরী।
শরতের উদাস নীল আকাশের আচলে,
চন্ঝল হয়ে মেঘ ছুটে যাওয়া অজানায়।
হয়তো বা হেমন্তের মাঠ ভরা সোনালী স্বপ্ন,
কৃষকের অনাবীল হাসি, শ্রম নিঃষ্পাপ।
আবার শীতের রিক্ততায় নিঃশ্বেষ,
প্রকৃতির করুন চাহনি, ঝরে পরা পাতা।
নয়তো বসন্তের কুহেলীকা, রাজসিক প্রত্যাবর্তন।
অনাবিল নতুনত্ব আর প্রানচন্ঝল।
তেমনি প্রেম তুমি, মানব হৃদয়ে ঝড় যেন,
অনুভূতিহীন, উপমামূখর অনুভূতি।
দুটি হৃদয়ে করো খেলা ভালবাসা,
আর ঝড় তোলো সব তোলপাড় স্বান্তনা।


]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28830613 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28830613 2008-08-14 00:00:52
ব্লগের সকল কে
ভালো আর শুভ হোক সকলের প্রতিদিন।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28826728 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28826728 2008-08-03 00:40:36
প্রকৃতির কি আজব খেলা দেখুন!! http://www.somewhereinblog.net/blog/who_am_I/28825798 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28825798 2008-07-31 01:03:24 যে হারে জ্বালানি তেলের দাম বাড়ছে!!!! কি হবে দেখুন তো অবস্থা..... http://www.somewhereinblog.net/blog/who_am_I/28818954 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28818954 2008-07-10 21:42:59 প্রবাসের পাথর সময় মনে পড়ে ফেলে আসা অতীত।
অজানা কিছু পাবার আশায়,
চেনা সব কিছু ফেলে, অজানা সময়ে,
জানিনা পাব কিনা যা চেয়েছি।
মনে পড়ে মাকে, বাবা, বোন, পরিজন,
মনে পড়ে ছন্দময় জীবনের আনন্দ,
অথচ আজ এই পাথুড়ে জীবনে বড় একা।
খুব একা লাগে বিবর্ন সময়ে,
প্রিয়ার চোখের পলক, উত্তপ্ত নিঃশ্বাস,
হঠাৎ চমকে উঠি জানিনা কিসের আশায়।
তবুও নিয়মের বেড়াজালে, উপরে উঠার
সামনে তাকিয়ে আছি, সামনে,
আবার আসবে ফিরে, ছন্দময় সময়
এই প্রবাসের পাথুরে সময় চলে গেলে।।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28817534 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28817534 2008-07-07 01:13:48
কাক আর আমি


একটা কাক-
অঝোর ধারায় বর্ষার জলে বার বার ভিজছে।
আর ঝাপসা চোখ গুলো,
মাথা ঝাকিয়ে উজ্বল করে নিচ্ছে।
ও কাক, চিৎকার করে ডাকতে ইচ্ছে হচ্ছে
পারবে কি পবিত্র হতে এই বর্ষার জলে।
বার বার প্রতিটি বৃষ্টিতে ভিজেছ তুমি,
তারপরও বলো পবিত্র হয়ে কারো আদর পেলে।
ঐ একই ঘৃনা তুমি মাথা পেতে নাও প্রতিবারে।

আমি পবিত্র ভালবাসার সবটুকু দিয়ে,
যাকে ভালবেসেছি-
বার বার ফিরিয়ে দিয়েছে ঘৃনা করে।
শুধু তার দুরে ঠেলে দেয়া সয়েছি,
তার ভালবাসা পেতে, তার প্রিয় হতে পারিনি।
তাই প্রচন্ড ভালবাসায়,
যখন আমার চোখ, চেতনা ঝাপসা হয়,
ও কাক-
তোমার মতো মাথা ঝাকিয়ে,
চেতনা বাঁচাতে চেষ্টা করি।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28816201 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28816201 2008-07-02 22:39:16
বড্ড বারাবারি ভালবাসি মেঘনয়না, তোমার হাসি, হৃদয় ভাসি।
কোন সে সূরে, সে যে ডাকে উদাস করা এই মনেরে?
কি আছে যে ঐ নয়নে, ধীক ধীক অনল জ্বলে।
এমন কি তার মনের জোরে, ডাকলে কাছে ফিরে চলে?
বুঝিনা তার কি আছে যে, কিছুই নাই, সবই আছে।

একটা মেয়ে, মেঘনয়না, হৃদয় দোলে বিনা সূরে।
বৌ সাজাবে, এইনা ভেবে, সাজাতে গেলে সযতনে,
মাটির পুতুল! ভেঙ্গে যাবে, এই ভয়েতে যায় না কাছে।
হৃদয় আকূল তার কথাতে, এই হৃদয়ে জ্বালা ধরে,
ধূ ধূ মাঠ, নীল আকাশে, গাঙ্গচীলেরা একলা উড়ে,
হাহাকার বা দীর্ঘশ্বাস, যায় বলে যায় একটি কথা,
ভালবাসি মেঘনয়না, তোমায় আমি বড্ড বেশী।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28815918 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28815918 2008-07-02 00:48:20
আঙ্গুলের কিছু চমৎকার কারুকাজ http://www.somewhereinblog.net/blog/who_am_I/28815479 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28815479 2008-06-30 23:25:17 ব্যর্থ আবেগ কাঁপন তুলে হেটে যাওয়া,
ছলকে উঠে রক্ত বুকে,
হীম দুটি চোখ আটকে যাওয়া।

মুচকি হেসে পেছন ফেলে,
একলা তোমার চলে যাওয়া,
হৃদয় পাগল অট্টহাসি,
বুক ভেঙ্গে কান্না পাওয়া।

একটি বার তোমায় পাওয়া,
অবলীলায় ফিরিয়ে দেওয়া,
তবুও তোমায় ছুয়ে যাওয়া,
অলীক ফাঁকি হাওয়ায় ভাসা।

পাগল করা তোমার রুপে,
আমার মনের ভালবাসা,
ব্যর্থ হয়ে আবার ফিরে,
ফিরে আসে ভাঙ্গা বুকে।

ডুকরে কাঁদা অন্ধকারে,
ভালবাসা খুজে ফেরা,
কাছে দূরে না বুঝেই,
তোমার কাঁপন তুলে চলে যাওয়া।
]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28812570 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28812570 2008-06-22 21:21:05
স্বপ্নভূক চাইবো না আর কোনদিন গোলাপ।
একটি বার তোমায় ছোব,
হবেনা কোনদিন রিক্ত এই হাত।
একবার তোমার বুকে মাথা রেখে,
অপলক দেখব নীল আকাশ।
বিশ্বাস কর আর কোনদিন ঘুমাব না।
একবার তোমার ঠোটে ঠোট ছোয়াব,
আর কোনদিন কাঁপবে না আমার বুক।
একবার বুকের মাঝে চাব তোমাকে,
তারপরে ভয়ঙ্কর সাহসী হব।
শেষবার তোমাকে ছোব শুধু,
এরপরে স্বপ্নভূক হয়ে যাব প্রেয়শী।

]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28811750 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28811750 2008-06-20 20:50:57
ধিক্কার (জাতিসংওঘর ৫০তম বার্ষিকিতে আমার লেখা একটা কবিতা) শকুনেরও লজ্জা হয়, হায়নার ধিক্কার।
মানুষের অন্নে লালিত ক্ষুধারর্ত কুকুর,
মানবতার রক্তে লাল হয় মদের পুকুর।
অশান্ত পৃথিবীর প্রতিটি কোনে এরা,
অভিনয় করে, হেসে হেসে প্রতারনার।
শান্তি রক্ষার সামে চৌকিদারী বসায়,
অস্ত্রের মুখে, বারুদের গন্ধে, শান্তি চায়।

আকাশ বাতাস কেঁপে উঠে অস্ত্রের গর্জনে,
নামে শকুনের ছায়া, পায়রার ডানা তলে।
মানবতার ঘৃনার বাতাসে পত্ পত্ উড়ে,
নীল পতাকা, মানুষের দীর্ঘশ্বাসের বুক চিড়ে।

অভিসম্পাত তোমাদের হে নেতৃবিন্দ,
মানুষের রক্ত মাংসে তোমরা লালিত।
আর বুটের তলায় পিষে মুক্তির আশা,
রক্ত হাতে, লালসা চোখে, দেখাও প্রত্যাশা।
শকুনেরও লজ্জা হয়, হায়নার ধিক্কার।।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28810230 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28810230 2008-06-16 20:24:23
জাতি হিসেবে আমাদের ওয়াল্ড রেকর্ড। আপনার মতামত দিন:
দেখেন কেমনে:














১) রাজাকার রা আমগো নেতা : তোগো ক্ষমা নাই: মাগার আবার ভোট ও দেই।

২) বিশ্ব বেহায়া আমগো নেতা: এই বুড়া শুোর টা এখন সব দোষ থেকে মুক্ত আর গনতান্ত্রিক নির্বাচনের দিকপাল!

৩) জাতীয় বেঈমান আমগো নেত্রী: স্বঘোসিত (৮৬) এই বেঈমান জাতীর পিতার কন্যা: মুজিব আমায় ক্ষমা করো।

৪) আপোষহীন নেত্রী আমগো এক্স দেশকত্রী: আরে দেশ এর বারোটা এর চেয়ে বেশী কে বাজাইছে: হে স্বাধীনতার ঘোষক, এ নাকি তোমার উত্তরসূরী: তুমি আমাদের অভিশাপ দিও না।

৫) লুচ্চা আর ধ্বান্দাবাজ বাম রা আমগো মুক্তি কর্তা: গোলাম আজমরে কোলাকুলি করে ক্ষমতার লোভে আর আমগো মুক্তিযুদ্ধরে বেইচা খায়।
]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28808995 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28808995 2008-06-13 00:15:14
অবাক প্রেমিক দুঃখ ভরা মনের কোনে।
তাকিয়ে আছো আমার দিকে,
অবহেলার দৃষ্টি দিয়ে।
ভুলে গেছ সকল কিছু,
যা ছিলো আগু পিছু।
স্বপ্ন দুয়ার, সুখের হাসি,
আজকে হলো সবই বাসি!
হৃদয় কোনে ছিলে তুমি,
নিজের মতো রানী হয়ে।
একলা তোমার ছিলো শাসন,
ছিলো তোমার প্রেমের বাঁধন।
হঠাৎ করে খেয়ালের বসে,
ভেঙ্গে দিলে এক নিমেষে।
তুমি কোথায়, কই থাক যে?
পাইনা খুজে আমার পাশে।
ভালবাসায়, ভালোলাগায় পাইনা তোমায়,
স্বান্তনাতে, ক্লান্ত হয়ে পাইনা তোমায়।
ঘুমের ঘোরে, নিশি রাতে হঠাৎ করে,
ঘুম ভেঙ্গে যায় কিসের ডাকে।
পাইনা তোমায় চোখের আলোয়,
দেখি তোমায় চোখের জলে।।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28807938 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28807938 2008-06-09 23:17:25
মজার কিছু ছবি (ভাইরাল/গেরিলা মার্কটিং) পর্ব: ৪ http://www.somewhereinblog.net/blog/who_am_I/28806318 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28806318 2008-06-04 22:16:41 ভালোবাসা; ভালোবাসা (অনু গল্প)
বৃষ্টির আজ অনেক আনন্দ, আজ তার চোখের ব্যান্ডেজ খোলা হবে।দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর আজ আবার আলো দেখবে সে।কোন এক অতি দয়ালু তাকে দুইটি কর্নিয়া দান করেছে। কৃতঙগতায় মন ভরে আছে তার। আজ সে তার আরেক প্রিয় মানুষকে দেখবে, যে এই দীর্ঘ অন্ধকার সময়ে তার পাশে ছিল প্রতিক্ষন। অতি বিশ্বাসের প্রিয় মানুষ যখন এই অন্ধকার মেনে নিতে পারেনি তখন এই মানুষটা সব ভালবাসা দিয়ে পাশে ছিল বৃষ্টির চোখ হয়ে। কতো জোৎস্না দেখেছে সে অরুপের চোখে, কতো উড়ে যাওয়া সাদা বক গুনেছে এই ভাবে আর কতো স্বপ্ন বুনেছে এই মনে। অরুপকে যে বৃষ্টি কথা দিয়েছে যেদিন সে দেখতে পাবে তার পরের দিনই তারা তাদের আলোর ভুবন ভরা সংসার শুরু করবে।একটু তির তির কাপছে বৃষ্টির গাল; স্বপ্ন পুরনের আনন্দে।

অরুপ ভাবছে আজ বৃষ্টি চোখে দেখবে, কাল তারা বিয়ে করবে। আর যে দেরী সহ্য হচ্ছিল না অরুপের। তাই জেদী মেয়েটির আগে আলো তারপর আলোর সংসার এই কথাটা সত্য করতে অনেক কিছুই করতে হয়েছে তাকে।

সময় থেমে আছে।ব্যান্ডেজ খুলছে ডাক্তার, স্পষ্ট শুনতে পাচ্ছে অরুপ সেই আওয়াজ, আর শুনতে পারছে বৃষ্টির আকুল আলো দেখার আশার নিঃশ্বাস।

১৫ তারিখ। অরুপ বৃষ্টির হাত ধরে আছে। তার দৃষ্টিহীন চোখে কোন অবিশ্বাস নেই, কোন কান্না নেই। শুধু শেষবার সে বৃষ্টিকে তার ভালবাসার কথাটা মনে করিয়ে দিতে চাচ্ছে। বৃষ্টি এক কথা বলে দিয়েছে, অরুপকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। অরুপ মিথ্যে বলেছে বৃষ্টির সাথে আজ দীর্ঘ সাত বছর। যে ছেলেটার একটি চোখেও আলো নেই তাকে বিয়ে করার প্রশ্নই উঠে না।

অরুপ চলে যাচ্ছে, হাত ছাড়িয়ে নিয়েছে বৃষ্টি। শেষবারের মতো বৃষ্টির দিকে ঘুরল অরুপ। অন্য দিকে মুখ ফিরিয়ে রেখেছে যেন অরুপের কালো চশমা পরিহীত দুষ্টিহীন চেহারা দেখতে না হয় তাকে। এই জন্য বৃষ্টির এতটুকু খারাপ লাগছে না বা অনুশোচনা হচ্ছে না, মিথ্যেবাদীর জণ্য এই আবেগগুলো নয়।

'' 'ভালো থেকো বৃষ্টি, আমার ভালবাসার উপহার চোখ দুটোর যত্ন নিও। আবার যেন কারও স্বপ্ন না ভেঙ্গে যায়।''- আজ চোখে আর অশ্রু আসবে না অরুপের, জলে ভেজার জন্য যে চোখ দরকার তা যে সে বৃষ্টিকে দিয়ে দিয়েছে ভালবাসার জন্য।

আর বজ্রাহত হয়ে বসে আছে বৃষ্টি, অরুপ চলে গেছে চীরকালের জন্য তার জীবন থেকে। পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ: নিঃস্বার্থ ভালোবাসা এই মাত্র সে হারিয়েছে।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28805577 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28805577 2008-06-02 21:59:52
স্বপ্ন পিয়াস সাধ্য তত নেই।
আমার অনেক কথা আছে,
ছন্দে বাঁধা নেই।
আমার একটা আকাশ আছে,
মেঘে ঢেকে নেই।
আমার একটা সূর্য আছে,
গ্রহন লেগে নেই।
আমার অনেক ভালবাসা,
মিথ্যে বসে নেই।
আমার অনেক সাধ আছে,
সাধ্য তত নেই।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28804947 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28804947 2008-05-31 23:47:23
বাংলাদেশ মেডিকেলের ছাত্রর মৃত্যু আর আসল ঘটনা
তথ্য সূত্র: দৈনিক ইত্তেফাক

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28804670 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28804670 2008-05-31 02:26:59
ইজরায়েল সম্পর্কে নোবেল বিজয়ী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28803589 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28803589 2008-05-28 00:27:04
মজার কিছু ছবি (ভাইরাল/গেরিলা মার্কেটিং) পার্ট-৩ http://www.somewhereinblog.net/blog/who_am_I/28802328 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28802328 2008-05-24 22:55:38 আমার ফাসি চাই শান্তি সুখ সব কেড়ে নিতে।
সভ্যতা অন্ধকারে কুকড়ে থাকে।
মায়ের বুকেও নিরাপদ নয় শিশু,
চোখের সামনে খুন হয় আদম।
ধর্ষিতা বোন আমার, চোখের জল
ফেলতে পারে না ভয়ে নৃশংসতার।
অসহায় পিতা চেয়ে চেয়ে দেখে,
বুকের আগুন বুকে, চোখ নিঃস্পলক।
আমার ভাই পরে থাকে নদীর পাড়ে,
সত্য তার মুখের উপর মাছি হয়ে বসে।
সবার সামনে মায়ের শাড়ি হরন হয়,
চেয়ে চেয়ে দেখা ছাড়া একটুও নড়ে না।
আর আমি ঘাড় ফিরিয়ে মুচকি হাসি।
মানুষের মানবতা সব মরে গেছে,
মানুষের সাহস আজ সব শীতের পাখি।
আজ খালি কম্পিত বেঁচে থাকা হয়,
দানবের দয়ায়, মানবতা মরে গেছে।
আমি চেয়ে দেখি সব কিছু,
বাঁচাতে পারি না নিজের বাবাকে
মায়ের শাড়ি রাস্তায় লুটিয়ে থাকে।
বোন নিঃস্পলক চেয়ে থাকে
সভ্যতার দিকে ঘৃনার অনল জ্বেলে।
সত্যরা সব ডাস্টবিনের মাচি হঢে গেছে,
ভন ভন উড়ে সভ্যতার মড়ার উপড়ে।
দূর্বিসহ চারদিক, সহ্য হয় না।
আমি পারি না কিছু করতে, শুধু শুধু,
চেয়ে চেয়ে দেখি, সাহস হারিয়েছি আমি।
আমি সাহস হারিয়েছি আত্নহত্যা করারও!
আমি ধ্বংসপ্রাপ্ত সভ্যতার কাছে ক্ষমা চাচ্ছি,
আমি আমার ফাঁসি দাবী করছি তার কাছে।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28801831 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28801831 2008-05-23 20:21:30
মজার কিছু ছবি (ভাইরাল/গেরিলা মার্কেটিং) পার্ট-২
ছবিগুলো কেমন লাগল জানাবেন প্লিজ।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28800046 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28800046 2008-05-19 22:55:13
মজার কিছু ছবি (ভাইরাল/গেরিলা মার্কেটিং) পার্ট-১
এই পোষ্ট এর একটা ব্যাপার ভুলে গেছিলাম বলতে: প্রতিটা ছবি মালিকের কপিরাইট মেনে দেওয়া< এই ছবি গুলোর জন্য আমাকে ইউনিভার্সিটি কে পে করতে হয়েছে।]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28798930 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28798930 2008-05-17 14:48:57
পূজারী অন্ধ তোমার প্রেমময়তা, কি সুন্দর।
আশ্চার্য লাল তোমার ভালবাসার প্রকাশ,
কি স্নিগ্ধ, সুবাসিত, টলমল নিটোল জল।
পূজারী যেমন প্রতিমা প্রসাদে দেয় অর্ঘ্য,
আমিও তেমনি তোমার পদতলে,
আমার হৃদয় শপে হয়েছি ধন্য।
তোমার অসম্ভব সুন্দর মুখপানে চেয়ে,
কি শান্তি এই দুঃসহ জীবনে আমার।
তোমার মুখের কথায় কি বিশ্বাস,
পথ ফিরে পাই, পথহারা শক্তিহীন ক্ষনে।
তোমার অসম্ভব রকম ভালবাসায়,
তোমার বাড়াবাড়ি রকমের প্রেমময়তায়,
কি জানি আমি কি পারব সমাসীন থাকতে!!
হয়ত, প্রচস্ড ভালোবাসার জলচ্ছাসে তলিয়ে যাব।
নাহলে, হয়ত তোমার বিশ্বাসের অসীম জোরে,
অনন্তকাল, সমাসীন থাকব, একনিষ্ঠ পূজারী হয়ে।।

]]>
http://www.somewhereinblog.net/blog/who_am_I/28798469 http://www.somewhereinblog.net/blog/who_am_I/28798469 2008-05-16 01:02:53