somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাবারের স্বাদ পাই কেমন করে? আসুন জেনে নেই স্বাদের আদ্যপান্ত

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের একটি হচ্ছে স্বাদ( Taste or Smatch or Gustation)। এটি এমন একটি ক্ষমতা যার মাধ্যমে আমরা খাদ্য, নির্দিষ্ট খনিজ(Certain Minerals) এবং বিষ ইত্যাদি পদার্থ চিনতে বা সনাক্ত করতে পারি।

আমরা জিহ্বা উপরের পৃষ্ঠের উপর অবস্থিত Taste Buds বা Gustatory Calyculi মাধ্যমে স্বাদ পেয়ে থাকি।

আমরা যেসব স্বাদ পেয়ে থাকি তারা মূলত পাঁচ ধরনের হয়ে থাকে। যথাঃ মিষ্টি(Sweet), টক(Sour), তিতা( Bitterness), নোনা(Salty) এবং উমামি(Umami)। আর ঝাল(Spiciness or Piquance,) মোটেই স্বাদ নয়, এটি হচ্ছে মুখের ভিতরের ত্বক ও শ্লৈষ্মিক ঝিল্লির(Mucus Membrane) একধরণের রাসায়নিক অনুভূতি। অনেকেই যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন স্বাদ ছয় ধরনের এবং চর্বিজাতীয় পদার্থ এর স্বাদ হচ্ছে ষষ্ঠ।

সাম্প্রতিক সময়ে পশ্চিমা, চাইনিজ খাবারদাবারের তথা রন্ধনপ্রণালীর (Cuisine) মাধ্যমে Umami নামক স্বাদটি পরিচিতি পেয়েছে। MSG (Mono Sodium Glutamate) একটি শক্তিশালী Umami স্বাদ উৎপাদক।

জাপানি রসায়নবিদ, Kikunae Ikeda লক্ষ করেন যে জাপানি জুস Katsuobushi এবং Kombu এর স্বাদ এতটাই অদ্ভুত যে তা মিষ্টি, নোনা, টক বা তিতা হিসাবে ধরা যায় না। ১৯০৮1908 সালে, Ikeda সমুদ্র - শৈবাল Laminaria japonica, kombu থেকে গ্লুটামিক অ্যাসিড নিষ্কাশিত করে Recrystallization এর মাধ্যমে পরিশুদ্ধ করেন এবং এর নাম দেন ‘Umami’।

আমরা মুখের(mouth) মাধ্যমে একটা খাবারের ফ্লেভার বুঝতে পারি, ঘ্রাণ বুঝতে পারি নাকের Olfactory Epithelium এর মাধ্যমে, খাবারে গঠন অর্থাৎ নরম না শক্ত নাকি তরল বুঝতে পারি Mechanoreceptors, Muscle Nerves ইত্যাদির মাধ্যমে। খাবারের তাপ Thermo Receptors এর মাধ্যমে শনাক্ত করতে পারি।
অ্যারিসটট্ল সর্বপ্রথম স্বাদের একটি তালিকা তৈরি করেন এবং বলেন যে মৌলিক স্বাদ দুইটি মিষ্টি ও তিতা। প্রাচীন ভারতীয চিকিত্সা বিজ্ঞান আয়ূর্বেধ অনুযায়ী মৌলিক স্বাদ হচ্ছে কষাটে(Astringent), তিতা, কটুগন্ধ বা সূচিমুখ(Pungent), নোনা, টক এবং মিষ্টি।

কোনো বস্তুর স্বাদ কুইনাইন, লবনের দ্রবন, হাইড্রোক্লোরিক এসিড, সুক্রোজ এর সাথে তুলনা করে যথাক্রমে তিতা, নোনা, টক, মিষ্টি যাচাই করা হয়। G protein-coupled receptors তিতা, মিষ্টি ও উমামি এই তিনটি স্বাদ গ্রহণ করে।

তাপমাত্রা খাবারের স্বাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভালোভাবে গরম করা না হলে বা ঠান্ডা করা না হলে অনেক খাবার আর স্বাদ লাগে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা ঠান্ডা অবস্থায় সোডা, জুস ইত্যাদি পানীয় খেতে পছন্দ করি আবার সুপ, চা, কফি, পিঠা ইত্যাদি খাবার গরমাগরম খেতে পছন্দ করি।

৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×