somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের প্রচলিত কিছু ভুল ধারনাঃ (না পড়লে ভুল করবেন)

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১. এটি একটি প্রচলিত ভুল ধারণা যে পানির কোনো রঙ নেই। বৃহৎ জলরাশি যেমন সমুদ্রের পানি নীল রঙের হয়ে থাকে কারণ পানির ওপরে নীল আকাশ প্রতিচ্ছবি হয় বলে। আসলে অপেক্ষাকৃত অল্প পরিমাণ পানিকে মানুষ বর্ণহীন হিসেবে দেখে থাকে। বিশুদ্ধ পানির স্বকীয় বৈশিষ্ট্য যে এটি সামান্য নীল। পানির পরিমান(বেধ) বৃদ্ধি পেলে পানি গাঢ় নীল রঙ ধারন করে।

০২. আমরা মনে করে থাকি মানুষের শুধুমাত্র পাঁচটি ইন্দ্রিয়(সেন্স) ক্ষমতা আছে। আসলে প্রকৃত সংখ্যা থেকে ৯ থেকে ২০ টি। অ্যারিস্টট্ল সর্বপ্রথম চিহ্নিত করেন মানুষের শুধুমাত্র পাঁচটি ইন্দ্রিয় ক্ষমতা আছে তা হলোঃ দৃষ্টি,গন্ধ, স্বাদ, স্পর্শ, এবং শ্রবণ। এগুলো ছাড়াও শরীরের ভারসাম্য বজায় রাখা(Proprioception or Kinesthetic Sense), ত্বরণ( Equilibrioception), ব্যথা( Nociception), তাপমাত্রা( Thermoception) ইত্যাদিকেও ইন্দ্রিয় ক্ষমতা হিসেবে চিহ্নিত করা হয়। অনেক সময় অনুভূতি, চুলকানী, চাপ, ক্ষুধা, তৃষ্ণা, পেটের পরিপূর্ণতা, প্রস্রাব ও মলত্যাগ করার চাপ ইত্যাদিকে ইন্দ্রিয় ক্ষমতা হিসেবে ধরা হয়।

০৩. মানুষ মারা গেলেও তার চুল ও নখ বৃদ্ধি পায়। এটি একটি ভুল ধারনা। আসলে মানুষ মারা গেলে চামড়া সংকুচিত ও শুকিয়ে চুল ও নখের মূল(Base) থেকে দূরে চলে যায়, ফলে মনে হয় চুল ও নখ বৃদ্ধি পেয়েছে।
০৪. আমাদের অনেকের ধারনা শরীর ঠিক রাখার জন্য দিনে আট গ্লাস পানি পান করা প্রয়োজন। আসলে একজন মানুষের কি পরিমান পানি প্রয়োজন তা নির্ভর করে তার ওজন, কি ধরনের কাজ করে, পোশাক ও পরিবেশ(তাপ এবং আর্দ্রতা) ইত্যাদির উপর। তাছাড়া যেসব খাবারে পানি থাকে যেমন জুস, চা, দুধ, ফল, এবং সবজি ইত্যাদিতে যে পানি থাকে তা পানির যোগান দেয় এবং আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় অর্ধেকের বেশি পরিমান পানি সরবরাহ করতে পারে।

০৫. একটা কেটলির ঢাকনা বাষ্প চাপ সহ্য করতে না পেরে খুলে যায়। তা দেখে জেমস ওয়াট ‘বাষ্পীয় ইঞ্জিন শক্তি’ ধারনা লাভ করেন এবং অনুপ্রাণিত হয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেন। এটি একটি ভুল ধারনা। প্রকৃতপক্ষে বাষ্পীয় ইঞ্জিন এর উদ্ভাবন ছিল উন্নয়ন এবং পুনরায় উন্নয়নের একটি প্রক্রিয়া। ওয়াট কেবলমাত্র থমাস নিউকোমেনের উদ্ভাবিত Newcomen Steam Engine এর উন্নয়ন সাধন(১৭৬০-১৭৭০) করেন এবং বাণিজ্যিকভাবে সফল হয়ে বিপুল খ্যাতি অর্জন করেন।

০৬. Guglielmo Marconi রেডিও উদ্ভাবন করেননি। তিনি শুধু সরকারী সম্প্রচার এবং যোগাযোগের জন্য এটির আধুনিকায়ন করেন। আসলে কোন একক ব্যক্তির প্রচেষ্টায় রেডিও উদ্ভাবিত হয়নি।
০৭. Big Bang Theory মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করে না বরং তার প্রাথমিক বিবর্তন ব্যাখ্যা করে।

০৮. এটি একটি প্রচলিত ভুল ধারণা যে হাইড্রোজেন পার অক্সাইড ক্ষত চিকিৎসার জন্য একটি জীবাণুনাশক। আসলে এটি একটি কার্যকর পরিষ্কারক এজেন্ট, জীবাণুমুক্ত বা ব্যাকটেরিয়া সংক্রমণ হ্রাসের জন্য কার্যকর এজেন্ট না। বরং এটি নবগঠিত ত্বক কোষ ধ্বংস করে আরোগ্য লাভে বাধাঁ প্রদান করতে পারে।

আরো জানতে ক্লিক করুনঃ
ক্লিক করুন
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×