আমার প্রিয় পোস্ট
- মহানুভব এক তুর্কি সুলতানের কথা - ইমন জুবায়ের
- সিকিম সিন্ড্রোম: একটি মহামারির পূর্ব সংকেত! - েমাহাম্মদ িমজানুর রহমান
- নপুংসকদের (হিজড়া) সম্বন্ধে জানুন আরো কিছু ........১৮+ পোষ্ট - সুইট
- পরিচিত হবেন কয়েকজন পৌরণিক ব্লগারের সাথে? - রেজোওয়ানা
- ফ্রি-তে ডাউনলোড করুন আমার সংগ্রহের কিছু প্রোগ্রামিং ই-বুক [আপডেটেড] - আমড়া কাঠের ঢেকি
- যেকোন বিপদে কোরআনের যে আয়াত আমাদের শান্ত্বনা ও সাহস যোগাতে পারে - তালহা তিতুমির
- !!নিজস্ব সাইট ছাড়াই Adsense দ্বারা মোটা অঙ্কের টাকা আয় করার Awsome সুযোগ!! - ফয়সল বিন এ রব
- শেয়ার বাজারে আপনি কতোটা নিরাপদ? - বিগ ব্রাদার
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- পারমানবিক অস্ত্র কিভাবে কাজ করে? - ২ - নুভান
- পারমানবিক অস্ত্র কিভাবে কাজ করে? - ১ - নুভান
- আলর্বাট আইনস্টাইনরে মজার উক্তি - মুম রহমান
- ইসলামে নারীর মর্যাদা, অধিকার ও ক্ষমতায়ন - টিপূ সুলতান
- ইসলামের বিজয়ের এত সম্ভাবনা কেন? - কঠিন চিজ
- এক ছাগুর কাহিনী পড়েন ... - চিটির বাক্স
- লেখাটায় সবাই মাইনাস দিবে। - ইশকুলবালক
কিছু বলার নাই।তবে বলতে চাই, আমি আমার ভাগ্যের সাথে লড়াই করছি। আমি বিদ্ধস্ত, ক্লান্ত কিন্তু দুর্বল নই। আমি জিতবই, কেউ আমাকে আমার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবেনা। আর যদি পরাজিত হই ,তবুও থেমে যাব না। বিজয়ের জন্য লড়ে যাবো, কারন পরাজয়ে ডরে না বীর।

সেকেন্ডারিতে যারা শেয়ার ব্যাবসা করতে চান , তাদের জন্য লিখা। **নবীন শেয়ার ব্যাবসায়ীদের বলছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১০
সম্মানিত ব্লগার গন, কেমন আছেন আপনারা সবাই? সব ভালো তো? আমিও আছি একপ্রকার। পর সংবাদ আমার লিখা দুইটি ব্লগ “ শেয়ার বাজারে জুয়া থেকে দূরে থাকুন” এবং “শেয়ার বাজারে পতন” আপনাদের নিকট ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের উৎসাহে আবারো শেয়ার নিয়ে লিখছি। আপনাদের অনেকেই শেয়ার ব্যাবসা করে থাকেন এবং চাকরি ,ব্যাবসা বা পড়ালিখার পাশাপাশি শেয়ার ব্যাবসা আপনাদের বাড়তি আয়ের পথ। এই দ্রব্যমুল্যের উর্ধগতির বাজারে বিকল্প বাড়তি আয় হিসেবে শেয়ার বাজারকে বেছে নিয়েছেন।আমি এটাকে স্বাগতম জানাই। অনেকে আই পি ও বা প্রাইমারি করে থাকেন, কিন্তু এখন সেকেন্ডারিতে নামতে চাচ্ছেন। অনেকেই ভয় পাচ্ছেন কস্টের জমানো পুজি হারিয়ে যাবেনাতো? আমি আপনাদের পুজি বাচিয়ে টিকে বাজারে থাকার কৌশল আমার আগের লিখাগুলোতে বলেছি। আমার আজকের ব্লগ হলো , যারা শেয়ারে সেকেন্ডারি ব্যাবসায় নামতে যাচ্ছে কিন্তু কি ভাবে কি করবে ভেবে পাচ্ছে না তাদের জন্য।
** আপনাদের আমি প্রথমেই ভালো ক্যাটাগরির শেয়ার কিনার পরামর্শ দিব।কিভাবে বুঝবেন ভালো ক্যাটাগরির শেয়ার?
আপনি নিচে আমার দেয়া চার্ট লক্ষ্য করুনঃ
মার্কেটে বিভিন্ন ক্যাটাগরির শেয়ার আছে যেমনঃ এ, বি, জি,এন, জেড।
এবার বলি কোনটা কিঃ
এ ক্যাটাগরি ঃ যেই সব কোম্পানি নিয়মিত বার্ষিক সাধারন সভাকরে এবং ১০% বা তার চাইতেও বেশী লভ্যাংশ দেয়।
বি ক্যাটাগরি ঃ যেই সব কোম্পানি নিয়মিত সাধারন সভা করে কিন্তু ১০% কম লাভ দেয়।
জি ক্যাটাগরি ঃ যে সকল কোম্পানি এখনো বানিজ্যিক কার্যক্রম শুরু করেনি তারা জি ক্যাটাগরিতে পরে।
জেড ক্যাটাগরিঃ যে সকল কোম্পানি নিয়মিত বার্ষিক সাধারন সভা করতে ব্যার্থ। লভ্যাংশ প্রদান করতে ব্যার্থ। পুঞ্জিভুত লোকসান পরিশোধিত মুলধনকেও ছাড়িয়ে যায়। ছয় মাস বা ততোধিক কাল সময় উতপাদন বন্ধ থাকে।
এন ক্যাটাগরিঃ স্টক এক্সচেঞ্জ এ সদ্য তালিকাভুক্ত কোম্পানি সমুহকে এই শ্রেনীতে রাখা হয়। এবং বার্ষিক সাধারনসভা ও লভ্যাংশ প্রদানের উপর ভিত্তি করে তাকে অন্য ক্যাটাগরিতে নেয়া হয়। এখন আপনারা নিশ্চই বুঝতে পারছেন কেন আপনাদের ভালো ক্যাটাগরির শেয়ার কিনতে বলছি? তাই শেয়ার কিনার আগে সব সময় “এ “ ক্যাটাগরির শেয়ার কিনার চেস্টা করুন।
** কোনটা কোন ক্যাটাগরির শেয়ার তা জানার জন্য ভিজিট করুন। http://www.dsebd.org । বিস্তারিত তথ্য এই সাইটে পাবেন।
** শেয়ার কিনার আগে আপনাদের আরো কিছু ধারনা দিতে চাই। যেগুলো খুবই গুরুত্বপুর্নঃ যেমন শেয়ার প্রতি আয়(earnings per share: EPS), প্রতি শেয়ারে মুনাফা প্রদান(dividend per share: DPS),মুল্য-আয় অনুপাত(price earning ratio: P/E), মুনাফা অর্জনের হার(Dividend yield) ইত্যাদি।
এখন আমি এই জিনিস গুলা একটু আপনাদের নিকট গানিতিক ভাবে বর্ননা করি।
প্রথমেই আমি আলোচনা করি শেয়ার প্রতি আয়(earning per share:eps) নিয়ে,
Eps= কর-বাদ নিট মুনাফা/মোট ইক্যুইটি শেয়ারের সংখ্যা।
এটি অতি গুরুত্ত্বপুর্ন অনুপাত যা শেয়ার হোল্ডারদের বলে দেয় তার শেয়ার প্রতি কতো লাভ হয়েছে।শেয়ার প্রতি আয় বেশী হলে ভালো ডিভিডেন্ট পাবার আশা থাকে, আর কম হলে ডিভিডেন্ড ছাড়াই শেয়ার হোল্ডারদের সন্তুস্ট থাকতে হয়।
ডিভিডেন্ড আয় উতসারন অনুপাত(dividend yield ratio)
Dyr=(শেয়ার প্রতি ডিভিডেন্ট প্রদান/বাজার মুল্য প্রতি শেয়ার)*১০০
এটা একজন বিনিয়োগ কারী বাজার মুল্যে শেয়ার কিনে যে মুনাফা পায় তার শতকরা হার।দ্বিতীয় স্তরের বাজার থেকে শেয়ার কিনলে অনেক সময় ইস্যু মুল্যের উপরে মুল্য প্রদান করে কিনতে হয়। আবার কখনো কখনো ইস্যু মুল্যের কমেও পাওয়া যায়।
মুল্য-আয় অনুপাত(price earning ratio: P/E)
PE=প্রতি ইক্যুইটি শেয়ারের বাজার মুল্য/শেয়ার প্রতি আয়।
এটাও খুব গুরুত্ত্বপুর্ন সমীকরন।যখন বাজার চাঙ্গা থাকে তখন পিই উচুতে থাকে আর মন্দা হলে এটা কম থাকে। অস্বাভাবিক অবস্থা ছাড়া পিই সাধারনত এর বিগত কয়েক বছরের গড় মানের কাছা কাছি থাকে।
এখন আমি জানিয়ে দেই কয়েক টি ভালো শেয়ারের পিইঃ ১) গ্রামীন ফোন পিইঃ ৪৩.৫৮ ২) এবি ব্যাংক পিইঃ ১১.৬৮ ৩) বেক্সটেক্স ঃ ১৬.৮৯ ৪)গোল্ডেন সনঃ ২৯.৬৬ ৫) বি এস আর এম ঃ ২৮.৩৬
বিঃদ্রঃ আপনি http://www.dsebd.org এই ওয়েবসাইটের উপর সবসময় চোখ রাখুন তাহলে আপনার বিভিন্ন শেয়ার সম্পর্কে ভালো ধারোনা থাকবে। তা ছাড়া এই খানে ডি এস ই নিউজে কেন বিশেষ কোনো শেয়ারের দাম বাড়ছে বা কমছে তার কারন ও দেখতে পাবেন। এ জি এম নিউজ ও পাবেন।
** আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবে সব গুলা শেয়ারের পিই পাবেন। যেই শেয়ারের পিই যতো বেশী সেই শেয়ার কিনা ততো বেশী ঝুকি পুর্ন। আপনি সাধারন ভাবে ১৫-২০ পিই এর এ ক্যাটাগরির শেয়ার কিনে নিতে পারেন নির্দিধায়। ২০-২৫ পিই এর শেয়ার কিনার আগে একটু চিন্তা করুন, যদি ওই কম্পানির সুনাম ভালো এবং নামকরা কম্পানি হয়ে থাকে তাহলে কিনে নিন। আর যদি ৩০ এর বেশী হয়ে যায় তাহলে আপনার বিনিয়োগ ঝুকি পুর্ন হয়ে যাবে। এর পর থেকে পিই যতো বাড়তে থাকবে আপনার বিনিয়োগ ততই ঝুকি পুর্ন হতে থাকবে। যেমন গ্রামীনের পিই ৪৩.৫৮, এটা বেশ ঝুকিপুর্ন অবস্থা যদিও কোম্পানির অনেক সুনাম আছে।
** শেয়ার কিনার সময় প্রথমে প্রায়োরিটি দিন “এ” তারপর “বি”। তারপরে এন ক্যাটাগরি। কিন্তু এন ক্যাটাগরির কিনার ক্ষেত্রে কোম্পানির সুনামের কথাটি অবশ্যই খেয়াল রাখবেন।
** বিভিন্ন যৌক্তিক কারনেও জেড ক্যাটাগরির শেয়ারের দাম বাড়তে পারে। যেমন বিগত বছর গুলোয় এ জি এম না করলেও, ইত্যবছরে ভালো লাভ করার কারনে এ জি এম ঘোষনা করলে বা কোম্পানির গুনগত পরিবর্তন আসলে। অনেক সময় বাজে জেড ক্যাটাগরির শেয়ার পরিবর্তিত হয়ে ভালো ভাবে পরিচালনা ও লাভ দেয়ার কারনে এ ক্যাটাগরিতে প্রমোশন পায়। আবার ঠিক উলটা কারনেও এ ক্যাটাগরির শেয়ার জেট ক্যাটাগরি তে চলে যায়। তাই সুনামের ব্যাপারটি মাথায় রাখুন।
** প্রিয় ব্লগার গন আমি আপনাদের পথ দেখিয়ে দিলাম, এবার আপনারা গানিতিক হিসাব নিকাশ করে আপনাদের পছন্দের শেয়ার কিনুন। আপনি, উপরে উল্লেখিত গানিতিক লজিক মেনে শেয়ার কিনলে বিপদে পরবেন না। আশাকরি আপনি নিরাপদে থাকতে পারবেন।
আমার এই ব্লগটি আপনার কাজে লেগে থাকলে নিজেকে ধন্য মনে করবো এবং আপনাদের পরামর্শ পেলে পরবর্তীতে লিখার অপেক্ষায় থাকলোঃ
১)শেয়ারে ক্ষতি কি? ২) ক্ষতি কতো প্রকার? ৩) কিভাবে ক্ষতি পুরন করবেন? ৪) কিভাবে দক্ষতার সাথে পুজিকে নিরাপদ রাখবেন?
আপনাদের জবাবের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন আশাকরি। আল্লাহ হাফেজ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
একাকী বালক বলেছেন:
অনেক কিছু জানলাম। ভাই আরও লেখেন শেয়ার নিয়া।
লেখক বলেছেন: ধন্যবাদ। আশাকরি লিখবো।
সুপ্ত সবুজ বলেছেন:
ভাল লাগলো। ক্ষতির বিষয়টা জানা জরুরী। তার চাইতেও বড় কথা, আমি এ বাজারে একেবারেই নতুন। সেকেন্ডারী কিনতে চাই। সুতরাং দয়া করিয়া ২/১টা কোম্পানীর নাম স্পেসিফিক বলেন যেটা এই মুহুর্তে কিনলে আমার ঝুকি নাই। লাভ কম হোক, কিন্তু ঝুকি ছাড়া কিনতে আগ্রহী। আপনার কাছ থেকে স্পেসিফিক কোম্পানীর নাম জানতে চাচ্ছি। অর্থাৎ আমার জায়গায় আপনি হলে এখন কোন কোম্পানী কিনতেন। দয়া করে বলবেন।
লেখক বলেছেন: দুঃখিত আমি স্পেসিফিক ভাবে শেয়ারের নাম বলতে চাচ্ছি না। আপনি আমার গানিতিক লজিক মেনে চললে কোন ভাবেই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভ করতে পারবেন।
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন:
ভাল জিনিষ। পরে দেখা যাবে।
লেখক বলেছেন: জ্বি, আচ্ছা, পড়ে জানিয়েন কেমন কাজে দিবে।
মেঘের পরে মেঘ বলেছেন:
ধন্যবাদ লেখার জন্য। শেয়ার বাজারের উপর আপনার কোন আলাদা ব্লগ আছেকি? থাকলে যদি শেয়ার করতেন, খুব উপকৃত হতাম।
লেখক বলেছেন: নাই। তাই শেয়ার করতে পারছিনা। তবে আপনি আমার আগের লিখা গুলা দেখতে পারেন। সেখানের কিছু ইনফরমেশন আপনার কাজেও লাগতে পারে।
মুহাম্মদ আমিন বলেছেন:
ভাই তাহলে জিপি ভাল শেয়ার কিভাবে হল ..... তথ্যবহুল লিখার জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: জিপি অবশ্যই ভালো শেয়ার , তাই তো সবাই জিপি, কিনতে কিনতে দাম আকাশে উঠায়ছে। আর ক্রেতাদের জন্য ঝুকি সৃস্টি করছে।
লেখক বলেছেন: http://www.dsebd.org এই সাইটে চোখ রাখুন তাইলে সব জানতে পারবেন
লেখক বলেছেন: অপেক্ষা করুন। আসছে ধ্রুত।
লুথা বলেছেন:
ভাই,
আপনার আগের লিখাও পডে এখন আপনাকে কিছু অনুরোধ করতে চাই...
১. সব লিখা একত্র করে আপনি শেয়ার বাজারের উপর একটা ছোট বই লিখেন, বই পাবলিশ করা পসিবল না হইলে পিডিএফ এ নেটে দেন...আমরা ডাউনলোড করে নিবো...
২. যতই ক্যালকুলেশন করে শেয়ার কিনি না কেন, তারপরেও লোকসানের ভয় থাকে...আবার শেয়ার ঠিক কোন সময়ে বিক্রি করবো, সেটাও চিন্তার বিষয়...সেটা নিয়ে বিস্তারিত লিখবেন...
ধন্যবাদ...
লেখক বলেছেন: ক্যালকুলেশন করে কিনলে ঝুকি ৯৯% কমে যায়। যেখানে লাভ আছে সেখানেই ঝুকি থাকবেই। যারা একদমই ঝুকি নিতে চায়না , শেয়ার ব্যাবসা তাদের জন্য নয়। আমার পরবর্তি ব্লগ থাকছে ব্যাবসায় ক্ষতি নিয়ে।
মুহাম্মদ আমিন বলেছেন:
জিপি অবশ্যই ভালো শেয়ার , তাই তো সবাই জিপি, কিনতে কিনতে দাম আকাশে উঠায়ছে। আর ক্রেতাদের জন্য ঝুকি সৃস্টি করছে।----- জিপির পিই - ৪৩.৫৮, তাহলে কিভাবে ভাল শেয়ার হলো, মানুষ কিনলেই তো সেটা ভাল শেয়ার হয় নারে ভাই, তাহলে তো বিচ হ্যাচারি, মেরিকোও ভাল শেয়ার তাই না .........
লেখক বলেছেন: ভাই আপনিতো শিশু সুলভ কথা বলছেন।
**ভালো শেয়ারের পিই বেশী হতে পারবে না এটা কোথাও লিখা আছে?কোনো শেয়ারের পিই তখনোই বাড়ে যখন ওই শেয়ারের দাম বাড়ে। গ্রামীন একটি অনেক ভালো কম্পানি যার পরিশোধিত মুলধন এবং বাজেট অন্য সব কোম্পানির চাইতেও বেশী। বাজারের সর্ব বৃহত কোম্পানি। এই কম্পানির উপর বিনিয়োগ কারীদের আস্থা অনেক বেশী, তাই অনেক বিনিয়োগ ঝুকি নিয়েও এই গ্রামিনের শেয়ার কিনছে। তাই এটার পিই বেশী।
**বাজারে অনেক অনেক ভালো শেয়ার আছে যাদের পিই বেশী। বাজার অতিমুল্যায়িত হবার কারনেই এটা হয়েছে। কারেকশান হলে পুর্ন্মুল্য ফিরে পাবে। এটা শেয়ারের স্বাভাবিক ধর্ম।
**বিচহ্যাচ/সিটিজিভেজ সহ অন্য শেয়ারের সাথে গ্রামিনের তুলনা চলে না। এই ফালতু শেয়ারের পিই কেন বেশী তা সবারই জানা। আর না জানলে, শেয়ার বাজার সম্পর্কে খোজনিন। সবই জেনে যাবেন।
মুহাম্মদ আমিন বলেছেন:
আপনার কথাই তো ঠিক নাই, একেক সময় একেক কথা বলেন, আপনি আমাকে শেয়ার সম্পর্কে ধারনা দেন, আগে নিজে বুঝেন তারপর আরেকজনকে বুঝান ....জিপির নেট এসেট ভ্যালু কত আপনি জানেন কি ?????
যেই শেয়ারের পিই যতো বেশী সেই শেয়ার কিনা ততো বেশী ঝুকি পুর্ন। আপনি সাধারন ভাবে ১৫-২০ পিই এর এ ক্যাটাগরির শেয়ার কিনে নিতে পারেন নির্দিধায়। ২০-২৫ পিই এর শেয়ার কিনার আগে একটু চিন্তা করুন, যদি ওই কম্পানির সুনাম ভালো এবং নামকরা কম্পানি হয়ে থাকে তাহলে কিনে নিন। আর যদি ৩০ এর বেশী হয়ে যায় তাহলে আপনার বিনিয়োগ ঝুকি পুর্ন হয়ে যাবে।
আপনার কথাগুলোই আপনাকে বললাম, ব্যাংকগুলোর শেয়ারের পিই সবচাইতে কম এবং এই শেয়ারগুলোই এখন চোখ বন্ধকরে কেনা যায়।
লেখক বলেছেন: ***আপনি আসলে কোন বিষয় নিয়ে তর্ক করতে চাচ্ছেন? গ্রামীন খারাপ? কেন বার বার এই শেয়ারকে খারাপ বলতে চান? কারন আপনিই প্রশ্ন করেছেনঃ
----- জিপির পিই - ৪৩.৫৮, তাহলে কিভাবে ভাল শেয়ার হলো, মানুষ কিনলেই তো সেটা ভাল শেয়ার হয় নারে ভাই, তাহলে তো বিচ হ্যাচারি, মেরিকোও ভাল শেয়ার তাই না .........
আমি উত্তর দিয়েছিঃ
ভালো শেয়ারের পিই বেশী হতে পারবে না এটা কোথাও লিখা আছে?কোনো শেয়ারের পিই তখনোই বাড়ে যখন ওই শেয়ারের দাম বাড়ে। গ্রামীন একটি অনেক ভালো কম্পানি যার পরিশোধিত মুলধন এবং বাজেট অন্য সব কোম্পানির চাইতেও বেশী। বাজারের সর্ব বৃহত কোম্পানি। এই কম্পানির উপর বিনিয়োগ কারীদের আস্থা অনেক বেশী, তাই অনেক বিনিয়োগ ঝুকি নিয়েও এই গ্রামিনের শেয়ার কিনছে। তাই এটার পিই বেশী।
*** আমি তো বলেছি পিই বেশী হলে কিনা ঝুকি পুর্ন। তার পরো কেঊ ঝুকি নিয়ে কিনলে সেইটা তার ব্যাপার। গ্রামীনের উপর আস্থার কারনেই বেশী পিই হওয়ার পরো মানুষ গ্রামীন কিনছে। লোকসান হলেও দায় তাদের।
এর পর আপনার সাথে তর্কে যাওয়া নিস্প্রোজন।
লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
মাহবুব রনী বলেছেন:
ভালো পোস্ট। আরো লেখেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
গুরুজী বলেছেন:
উপকারে লাগবে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
এসিআই---৫১৪
বেক্সটেক্স--৯০ টাকা ক্রয়মূল্য...
লসে বিক্রি করে অন্যটা কিনব নাকি ধরে রাখব?
কিনতে হলে কি কিনতে পারি?
মুভি পাগল বলেছেন:
শেয়ার ব্যবসায় নাকি অনেক ট্যাকা লাগে?
তৌফিকুর রহমান রাসেল বলেছেন:
ভালো
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













