somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের কাঠগড়া থেকে

০৩ রা জুন, ২০১০ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপঘাতে মৃত্য এক যুবককে নিয়ে দেবদূত গেল ঈশ্বরের কাছে।তাকে স্বর্গে না নরকে নেওয়া হবে তার ফয়সালা করার জন্য।
ঈশ্বর জিজ্ঞেস করল,"কিভাবে মারা গেল সে?"
যুবক বলল,"আমগাছ থেকে পড়ে গিয়ে।"
ছেলেটার সাজসজ্জা অবাক করার মত।রংচটা নিচের দিকে ছিড়া প্যান্ট দেখে ঈশ্বর বলল, "ইস! পড়ে গিয়ে তোমার প্যান্ট বুঝি ছিড়ে গিয়েছিল?"
"আরে দুর কি যে বল তুমি ছিড়বে কেন এটাই স্টাইল।এই প্যান্ট ইটালির তৈরী সহজে ছিড়বে না।"
ওম্নি হেসে দিল দেবদূত।বিরক্ত ঈশ্বর বলল,"কি ব্যাপার হাসছ কেন?"
"ওর কথা শুনে! ঈশ্বর প্যান্টটা কিন্তু ওদের দেশেই তৈরী।কিন্তু ওদের দেশের মানুষ খুব অদ্ভুত।মেড ইন এ তাদের দেশের নাম লেখা থাকলে কেউ কিনতে চাইবে না তাই তাদের দেশে তৈরী হয়ে সিল পড়ে অন্য দেশের।"
এবার ভাল করে যুবককে দেখতে লাগল ঈশ্বর।কানে দুল ভ্রু ফুড়ানো।
ঈশ্বর বলল,"আমি জানতাম পৃথিবীতে নারীরাই কানে দুল লাগাই শরীরে অলংকার পড়ে তবে কি তা ঠিক নয়?"
এবার হাসল ছেলেটি।বলল,"ওহঃ ঈশ্বর তুমি দেখছি একদম ব্যাকডেটেড! এটাই হল স্মার্টনেস!এসব হল ফ্যাশন।"
গম্ভীর স্বরে ঈশ্বর বলল,"তুমি বুঝি আম খেতে গাছে উঠেছিলে?"
"আরে দুর আম খেতে যাব কেন? আমি পতাকা উড়াতে উঠেছিলাম!"
এবার একটু নড়েচড়ে বসল ঈশ্বর।বলল,"আরে তুমি দেখছি বেশ দেশপ্রেমিক।তা ঐদিন কি তোমাদের দেশের বিশেষ কোনো দিন ছিল নাকি?"
যুবকটি একটু লজ্জা পেল।বলল,"না মানে এখন বিশ্বকাপ ফুটবল খেলা চলছে ত তাই আমি আমার প্রিয় দেশের পতাকা টাঙ্গাতে গাছে উঠেছিলাম।"
"কেন তোমার দেশের পতাকা উড়াও নি?"
"তুমি দেখছি কিছুই জান না,আমাদের দেশ যে বিশ্বকাপে খেলতেই পারে না।"
"কেন তোমদের দেশ ক্রিকেট না কি খেলায় যেন বিশ্বকাপে খেলে,তখন পতাকা উড়াও?"
"ও!ওটায় কি আমরা জিততে পারব নাকি? পতাকা উড়াতে যাব কেন?ঈশ্বর তুমি কি আর কিছু বলবে? কি পতাকা পতাকা শুরু করলে!"
এরপর আর কিছু প্রশ্ন করে ঈশ্বর যুবককে জিজ্ঞেস করল,"তুমি কি কিছু চাও?"
"ঈশ্বর তোমার স্বর্গে কি দর্জি আছে?"
"কেন?"
"যে পতাকার জন্য মরেছি ভাবছি সে পতাকা বানিয়ে স্বর্গের আকাশে উড়িয়েই তবে ছাড়ব!"
একটা দীর্ঘশ্বাষ ফেলে ঈশ্বর দেবদূতকে বলল,"এই ছেলে যতগুলো পতাকা চায় তাকে ততগুলো পতাকা দাও আর....আর তাকে নরকে নিয়ে যাও।"
প্রথম বাক্যটি শুনে যুবক আনন্দের আতিশ্যয্যে শেষটুকু শুনতে পেল না।
ঈশ্বর আসন ছাড়তেই সে দেবদূতকে বলল,"আচ্ছা ওখানে কি অনেক লম্বা বাশ পাওয়া যাবে,আর আমগাছ?"
দেবদূত মুচকি হেসে বলল,"পাবে চল।"

পুনশ্চ-প্রতিটি বিশ্বকাপ এলেই খবরের কাগজে দেখতে পাই কেউ না কেউ তার প্রিয়দলের পতাকা টাঙ্গাতে গিয়ে মারা গেছে। যে গভীর আবেগ তাদের থাকে তা কি কখনও ওরা জানতে পারবে?
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ রাত ১০:৪৯
৭২টি মন্তব্য ৭০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×