আমার প্রিয় পোস্ট
- ফেসবুক এর জন্য ১০০০ ইমো
- ফারহান আহমেদ
- অমৃত বচন
(৩য় দফা আপডেটেড) - কি নাম দিব
- কয়েকটি ইসলামিক নিদর্শন(নাস্তিকদের প্রবেশ নিষেধ)৩য় পত্র - সোহাগহোসেন
- বুফে : ঢাকায় বুফের হালচাল এবং আমার অভিজ্ঞতা থেকে ঢাকার বিখ্যাত বুফে রেস্টুরেন্ট(বিস্তারিত) - ইশতিয়াক আহমেদ চয়ন
- বর্ষপূর্তি
: ফিরে দেখা একটি বছর - রেজওয়ান মাহবুব তানিম
- আমার যত ভাল লাগা : ব্লগে প্রিয় পোস্টগুলো - রেজওয়ান মাহবুব তানিম
- মহাকাশ নিয়ে চলচ্চিত্র - কাঊসার রুশো
- আমার প্রিয় পোষ্টের লিষ্ট [নিয়মিত আপডেট করা হবে] - সময় নীলার্ধ
- একজনের মাথা কেটে আরেকজনের মাথায় লাগান!!!!(যাদু নয় সত্যি!!!)

- হাসান জোবায়ের
- জিহ্বা দেখে রোগ চিনুন - একলা পাখী
- বাংলা ভাষায় লেখা ১০০টা ভাল উপন্যাসের তালিকা কেমন হতে পারে? - মাহবুব মোর্শেদ
- ঢাকা শহরের যে কোন সমস্যা কিংবা সম্ভাবনা আমাকে জানান... - কাওছার শাকিল
- কিছু প্রিয় গান.......
- নাআমি
- ভ্যালেন্টাইন বোন - ডুব সাঁতার
- ১২টি ভয়াবহর্ নির্যাতনের যন্ত্র (১র্ম পব) - রান০০৭
- গল্প: বোকা (পরিমার্জিত) - স্বদেশ হাসনাইন
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চলতি বছরের শীর্ষ দশ নতুন ব্লগার - আজিব পোলা
- পুরানো ঢাকার বিরিয়ানি বাজার - জুল ভার্ন
- মুক্তিযুদ্ধ,ভাষা আন্দোলন ও অন্যান্য সমগোত্রীয় পোস্ট সংকলন - পাপতাড়ুয়া
- নীলাম্বর - সায়েম মুন
- সুস্থ ব্লগিং চর্চায় আবার শুরু হল আমাদের পথ চলা । গত সপ্তাহে আমার ভাললাগা ১০টি পোস্ট। - জামিনদার
- সাদা আর কালো মরুভুমি শেষ পর্ব - জুন
- ছায়া......... - মিরাজ is
- কিভাবে বাঁশ খাবেন (রেসিপি পোস্ট, সাথে আরেকটা রেসিপি ফ্রী
) - রেজোওয়ানা
- হঠাৎ দেখি কামরাঙাটি বসে আছে শালিক গাছে - পাপতাড়ুয়া
- নিরন্তর মনে যারা শিশু পোষেন নিজেকে, কিংবা ইতিমধ্যে যারা শিশুর বাবা-মা
, তাদের জন্য : ছড়া-কাহিনী/চিত্রনাট্য, তিথিমনির বনরাজ্যে সবার নিমন্ত্রন দ্বিতীয় পর্ব - মতিউর রহমান সাগর
- সম্প্রতি পড়া কিছু বই (উৎসর্গ: ব্লগার জানজাবিদ) - কায়কোবাদ
- কতক আত্মজক্লেদ আর কনফেশান - অন্ধ আগন্তুক
- প্রোফাইল কমেন্ট। - ইমতিয়াজ ১৩
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- ছবি ব্লগঃ ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ - শেখ আমিনুল ইসলাম
- আজ সবাইকে গান শুনাবো - আলী প্রাণ
- ব্লগারদের নামে গীবত গাইলাম
আর সেই সাথে শায়মা আপিকে জন্মদিনের শুভেচ্ছা
- সোহানুর রহমান
- ব্যাবর্ত বিভাস - শায়মা
- মোবাইলে বাংলা লেখার এবং পড়ার ব্যবস্থা(নকিয়া এন, ই সিরিজ এবং তৃতীয় ও পঞ্চম প্রজন্মের সিমবিয়ান ফোন) - নেহাল হাসনাইন সার্জা
- শুভ জন্মদিন ভ্রাতা "শূণ্য উপত্যকা".....
- আবদুল্লাহ আল মনসুর
- রুচি। - শূণ্য উপত্যকা
- হারিয়ে যাওয়া... - হাসান মাহবুব
- একটি টেকি পোস্ট মারামারি পোস্টও বটে আপডেট - রাজসোহান
- সন্মানীয় ব্লগারদের নিয়ে এই চিঠি ( কাউকে অবহেলার জন্য নয়) - বীনা
- একটা সাময়িক আবেগের নিষ্ঠুর পরিসমাপ্তি! - হুপফূলফরইভার
- আরিব্বাপরে! অবশেষে একশটা পোষ্ট দিয়ে ফেললাম
- নীল-দর্পণ
ট্রেন টু পাকিস্থান খুশবন্ত সিং।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৫
![]()
"ট্রেন টু পাকিস্থান" বইটির মাধ্যমে সাংবাদিক খুশবন্ত সিং ঔপন্যাসিক হিসাবে আত্নপ্রকাশ করেন।তিনি তার প্রথম বইতেই আলোড়ন সৃষ্টি করেন।যদিও এটি তার প্রথম বই তবুও নির্দ্ধিধায় বলা যায় তিনি তার প্রথম বইতেই লেখক হিসাবে সফল।নি:সন্দেহে বইটিকে ভারতীয় সাহিত্যের অন্যতম রত্ন বলা যায়।
লেখক হিসাবে খুশবন্ত সিং এর সবচেয়ে বড় সফলতা হলো তিনি তার প্রতিটি বইতেই পাঠককে নানা বিষয়ে সচেতন করে তুলেন।তার বইয়ের মাধ্যমে পাঠকের কাছে শক্ত কোনো মেসেজ পাঠাতে সক্ষম তিনি।এমনকি তার চটুল টাইপ উপন্যাস "দি কোম্পানি অফ দ্য ওম্যান" বইতেও অবাধ যৌনতার কুফল সম্পর্কে পাঠককে সচেতন করে তুলেন।লাগামহীন জীবনের ভয়াবহ পরিনতি সম্পর্কে আমাদের অবহিত করেন।"ট্রেন টু পাকিস্থান" ও এর ব্যাতিক্রম নয়।এ বই এর মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ও তার কুফল সম্পর্কে পাঠককে সচেতন করেন তিনি।
ট্রেন টু পাকিস্থান দেশভাগের গল্প। লাখ লাখ মানুষের স্বপ্নভঙ্গ, ভিটেমাটি হারানোর করুন গল্প। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভালবাসার জয়ের গল্প। ধর্মান্ধ পাপিষ্টদের কৃর্তকলাপের গল্প।
১৯৪৭ সাল।ভাগ হয়েছে ভারতবর্ষ।ধর্মান্ধ, লোভী সাম্প্রদায়িকরা শুরু করেছে নিরীহ মানুষ হত্যার খেলা।পাকিস্থানে মারা হচ্ছে হিন্দু ও শিখদের আর ইন্ডিয়ায় মারা হচ্ছে মুসলমানদের।বয়ছে রক্তের বন্যা।ট্রেন ভরে লাশ যাচ্ছে ভারতে। ফেরত ও আসছে পাকিস্থানে।চারদিকে শুরু হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা।এর মাঝে ব্যাতিক্রম হয়ে ঠিকে আছে ভারতের সীমান্তবর্তী গ্রাম মানো মাজরা।ছোট এই গ্রামটিতে হিন্দু,শিখ ও মুসলমান তিন ধর্মানুসারীরাই বাস করে।চারদিকের অশান্তির কোনো ছাপ নেই এখানে।সন্ধ্যা হলে আজান হচ্ছে মসজিদে। হিন্দুরা উলুধ্বনি দিচ্ছে,শিখরা করছে পার্থনা।এই গ্রামের জুগ্গাত সিং সে আবার ডাকাত বটে।তার সাথে প্রেম মুসলমান মেয়ে নুরোর।চারপাশে দাঙ্গা শুরু হওয়ার পর জেলার ম্যাজিস্ট্রেট হুকুম চাদ এখানে আসে। সে এই পরিস্থিতি দেখে তার অধিনস্থ ইন্সপেক্টর কে বলে, "এখানকার মুসলমানরা কি হিন্দুদের টাকা দেয় নাকি আজান দেওয়ার জন্য?" সত্যি বলতে কি দাঙ্গা সহ নানা আকাম কুকাম গুলো সমাজের নীচুস্তরে বেশী ঘটলেও বরাবরই তাতে উষ্কানী দেয় তথাকথিত উচুশ্রেণীর লোকেরাই।শত উষ্কানী সত্ত্বেও এখানকার পরিবেশ থাকে শান্ত।এর মাঝে এখানকার স্টেশনে পাকিস্থান থেকে আসে এক ভূতুড়ে ট্রেন। এই ট্রেন পাকিস্থানে দাঙ্গায় নিহত শতশত শিখেদের লাশ বহন করে আনে। এতদিন শান্ত থাকলেও মানো মাজরার পরিবেশ এবার অশান্ত হতে শুরু করে। এতে ইন্ধন দেয় বাইরে থেকে আসা সাম্প্রদায়িক দাঙ্গাবাজরা তাদের সাথে যোগ দেয় লুঠেরা ডাকাতরা।পরিস্থিতি খারাপ দেখে ম্যাজিস্ট্রেট হুকুম চাদ সব মুসলমানদের শরণার্থী শিবিরে চলে যাওয়ার নির্দেশ দেয়।ওখান থেকে পরে তাদের পাঠিয়ে দেওয়া হবে পাকিস্থানে।হাজার বছরের ভিটেমাটি, সহায়-সম্পদ ছেড়ে অশ্রুসজল চোখে তারা বিদায় নেয় মানো মাজরা থেকে। এদিকে দাঙ্গাকারীরা পরিকল্পনা করে, যে ট্রেনে করে শরণার্থীরা পাকিস্থানে যাবে সে ট্রেনে আক্রমন করে তারা সকল মুসলমানদের মেরে ফেলবে। তাদের কাছে অসহায় হয়ে পড়ে ম্যাজিস্ট্রেট হুকুম চাদ ও তার অধীনস্থ পুলিশ সদস্যরা।হঠাৎ হুকুম চাদের মাথায় এক বুদ্ধি আসে। সে তাদের কাছে আটক জুগ্গাত সিংকে ছেড়ে দেয়। হুকুম চাদ জানত ঐ ট্রেনে করে পাকিস্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে জুগ্গাত এর প্রেমিকা নুরোকে। নুরোকে বাচানোর জন্য জুগ্গাত কিছু একটা করবে বলে তার ধারনা ছিল। অবশ্য আমার কাছে মনে হয়েছে যতটা না অসাম্প্রদায়িক হুকুম চাদ এ সিদ্ধান্ত নিয়েছে তারচেয়েও বেশী প্রেমিক হুকুম চাদ এ সিদ্ধান্তর পিছনে দায়ী। কারন সেও এক মুসলমান বাইজী মেয়েতে ছিল আসক্ত। সেই মেয়েও এই ট্রেনে করে যাচ্ছিল পাকিস্থানে।অবশেষে জুগ্গাত সিং তার নিজের জীবনের বিনিময়ে রক্ষা করে ট্রেনের সমস্ত মুসলমানদের।জয় হয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভালবাসার।
ট্রেন টু পাকিস্থান শুধু একটি উপন্যাস নয়। ভারত বিভক্তি ও এর পরের সমসাময়িক কালের এক জীবন্ত ইতিহাস এ বই।এ বইয়ের কাহিনী বিন্যাস পাঠককে মোহবিষ্ট করে রাখে। এক নি:শ্বাষে পড়ার মত একটি বই বলে আমার বিশ্বাষ। বইটি পাঠককে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিপক্ষে সচেতন করে তুলে। আমার মতে প্রতিটি মুক্তমনা, প্রগতিশীল পাঠককের অবশ্যই এ বইটি পড়া উচিৎ।
এ বই এর বাংলা অনুবাদ দেশের সকল অভিজাত লাইব্রেরীতে পাওয়া যাবে।আর এই ওয়েবসাইট থেকে ইংরেজি ভার্সন টা পাবেন।
বাংলা অনুবাদটি এখান থেকে ডাউনলোড করতে পাবেন। বাংলা অনুবাদের জন্য ব্লগার আমিনুল ভাইকে জানাই বিশেষ কৃতজ্ঞতা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বই আলোচনা ;
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
থেংকু।
লেখক বলেছেন: পড়েছেন বইটি?
লেখক বলেছেন: মুভির ব্যাপারে আসলে আমি ভাল বলতে পারছি না। তবে শুনেছিলাম হয়েছিল।
লেখক বলেছেন: পড়লে খুশী হব।
মৈত্রী বলেছেন:
জয় হয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভালবাসার.......আমার কাছে মনে হইছে বইটা পড়ার চেয়ে মুভি বানালে সেইটা দেখলে বেশি ভালো লাগবে......বইটা ডাউনলোড দিতেছি এখনি...
লেখক বলেছেন: মুভি হয়েছে শুনেছিলাম। আমার্ও মনে হয় মুভি থাকলে খুব ভাল হয়।
মেঘ_বালিকা বলেছেন:
বাংলা ভার্সন টা হবে না???
লেখক বলেছেন: আপু আপনাকে লাইব্রেরীতে যেতে হবে।নেটে পাওয়া যাচ্ছে না
ভুদাই বলেছেন:
রিভিউ ভালো হইছে। +++++
লেখক বলেছেন: থ্যাংকস ভাই। আপনার নিক এমন অদ্ভুত কেন?
লেখক বলেছেন: ভাল আছি ভাই। আপনি কেমন আছেন?
সায়েম মুন বলেছেন:
সুন্দর রিভিউ! কিপ ইট আপ!
লেখক বলেছেন: থ্যাংকস সায়েম ভাই।
সিস্টেম বলেছেন:
কৈ পামু বৈ
লেখক বলেছেন: ওয়েব সাইটে ইংরেজি ভার্সনটা পাওয়া যায়। বাংলাটা দেশের যেকোনো অভিজাত লাইব্রেরীতে পাওয়া যাবে।
লেখক বলেছেন: হামা ভাই এই বইটা পড়বেন প্লিজ।
শুভকামনা রইল।
সাধারণমানুষ বলেছেন:
আমি এই বইটা প্রথম পড়ি ক্লাস ৭ এ (বাংলা ভার্সন) পরে আবার পরি কলেজে এ উইঠা তখন উপলব্ধি করতে পারছিলাম বইটার থিম আসলে কি
লেখক বলেছেন: ৭ এ পড়ার সময় না ধরারই কথা।
খুব ভাল লাগল জেনে যে আপনি বইটি পড়েছেন। শুভকামনা রইল।
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
অনেক ভালো লাগল রিভিউটা, শূণ্যদা। বইটি পড়ার অনেক দিনের ইচ্ছে, সময় ও সুযোগ কোনোটিই হয় নি আপনার রিভিউ থেকে একটি ধারনা পেলাম।
শুভেচ্ছা
লেখক বলেছেন: আপনার কাছেই নীলক্ষেত তারপরও সময় হয় না। মক্কার মানুষ হজ করতে পারে না। পুরানো সত্য।
নেটপোকা বলেছেন:
আপনাকে আবারও ধন্যবাদ সুন্দর একটি রিভিউ লেখার জন্য। বইটির বাংলা অনুবাদ পড়ে ভাল লেগেছিল। এর ওপর ইউকে-ইন্ডিয়া যৌথ প্রযোজনায় ১৯৯৮ সালে তৈরি একটি হিন্দি মুভি আছে। মুভিটি রেপিডশেয়ার থেকে ডাউনলোড করতে পারেন নীচের লিংকগুলি থেকেঃTrain to Pakistan/1998/DVDRip-mkv/322 MB/4 Parts:
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
তবে ছবিটি আমি দেখিনি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমি অবশ্যই মুভিটি দেখব।
লেখক বলেছেন: আপনি আবার হাসেন। আপনার দেখছি লজ্জাশরম নাই।
অট- বাড়ি যাবেন কবে?
খুব সুন্দর হয়েছে তোমার রিভিউ।খুশবন্ত সিং এর এই বইটা আমি আগেও পড়েছি, তোমার লেখায় আবারও ঝালিয়ে নিলাম স্মৃতিটাকে।
পাক ভারত ভাগাভাগি নিয়ে অনেক দু:খের কাহিনী আছে যা সত্যি মনকে ব্যাথাতুর করে তোলে। যারা সে সময় ভিটেমাটি হারিয়ে উদবাস্ত হয়েছিল ভাবতে কস্ট হয় তাদের কথা।
লেখক বলেছেন: আনলাকি থার্টিন কাটিয়ে দেওয়ার জন্য থ্যাংকু।
আপু এই বইয়ের লেখক নিজেও কিন্তু ভিটেমাটি হারানো পরিবারের সন্তান।
লেখক বলেছেন: শুভকামনা রইল।
লেখক বলেছেন: তোমার জন্য দ্য ম্যান হু লাফস টা ছেড়ে দিলাম। তবুও বলছ ভাল হয় নাই।
আছি ভালই তুমি কেমন?
লেখক বলেছেন: রদেঈ ন্যজ কি লানকি?
লেখক বলেছেন: নকে? বেক বানকি?
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
আট তারিখ চলে যাচ্ছি। ২৯তম বিসিএসের ভাইভা পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি ফিরতে হবে আপ্নি কবে যাচ্ছেন শূণ্যদা?
লেখক বলেছেন: আমি আগামিকাল যাব।
শুভ হোক বাড়ি ফেরা।ঈদ হোক আনন্দময়। শুভকামনা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ পলাশ ভাই।
সন্যাসী বলেছেন:
বইটা পড়েছি। খুবই প্যাথেটিক। শেষ অধ্যায়টা টান টান উত্তেজনার। শুধু ধর্মের উপর ভিত্তি করে ভারতবর্ষের বিভাজন যে দুই দেশের জন্যই কত ভয়াবহ রূপ ধারণ করেছিল তার একটি উল্লেখযোগ্য নিদর্শন হয়ে আছে এ বইটি।
লেখক বলেছেন: শেষের অধ্যায়টা সত্যিই খুব প্যাথেটিক।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
দীপান্বিতা বলেছেন:
বইটার কথা খুব শুনেছি...আপনার লেখা পড়ে খুব ভাল লাগলো......অনুবাদ পেলে বেশ হত!
লেখক বলেছেন: নেটে বাংলা অনুবাদটি আমি পাই নি। লাইব্রেরীতে যেতে হবে আপু।
লেখক বলেছেন: মাইনাস টা কি আপনাকেই দিলেন?
লেখক বলেছেন: থ্যাংকস।
লড়াকু বলেছেন:
ফিনিশিংটা অসাধারণ। খুবই ভালো একটা বই।
লেখক বলেছেন: নি:সন্দেহে অনেকের প্রিয় বই।
শুভকামনা লড়াকু।
শিরীষ বলেছেন:
খুশবন্ত সিং চারপাশ দেখে সামলে চলা লোক। র, ক্ল্যাসিক আদিরসাত্মক বিষয়াদির মিশেল, স্যাটায়ার, হিউমার মিলিয়ে লেখালেখি করেন। বই পড়িনি। রিভিয়ু দুর্দান্ত হয়েছে।
লেখক বলেছেন: আদিরসাত্নক লেখাতে উনার জুড়ি মেলানো দায়
রেজোওয়ানা বলেছেন:
ভাল লাগলো ভাইয়া এমন আসাধারন বইটার রিভিউ করেছো দেখে, খুব ভাল হয়েছে! এটা যে আমি কতবার পড়েছি অবশ্য আনুবাদটা. .
লেখক বলেছেন: আপা বাংলায় বই পড়ার সাথে কোনো তুলনা হয় না। আমি প্রথম লাইব্রেরীতে গিয়ে খুজি বাংলা অনুবাদ পাওয়া যায় কিনা। যদি না পাই তবেই ইংরেজি ভার্সন কিনি বা নেট থেকে নামাই।
পড়ার জন্য থ্যাংকস আপু।
লেখক বলেছেন: কত কিছু যে আমিও পড়ি নাই।
জলপতনের নিরবতা বলেছেন:
আমি এখনো পড়িনি বইটা। তবে পড়ার ইচ্ছে আছে।
লেখক বলেছেন: পড়বেন সময় করে। আশা করি আপনার ভাল লাগবে।
লেখক বলেছেন: পড়ি পড়ি করলে পড়া হয় না। একদিন সময় করে পড়ে ফেল কালী ভাই।
লেখক বলেছেন: সময় পেলে পড়বেন।
শুভকামনা রইল নষ্টালজিক।
লেখক বলেছেন: রিভিউ তো পড়লা এবার বই পড়ো।
প্রিন্স_হাইয়ান বলেছেন:
দোস্ত বই টির নাম শুনেছিলাম কিন্তু পড়া হয় নাই। পড়ে নেব, তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটি রিভিউ এর জন্যে। বাড়ী যাচ্ছ কবে? তোমার ঈদ শুভ কাটুক পরিবারের সাথে............শুভ কামনা
লেখক বলেছেন: দোস্ত আমি এখন বাড়িতেই আছি। আজ বিকালে আসলাম। তুমি বাড়ি যাবা না?
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ শমসীর ভাই।
লেখক বলেছেন: ওকে পড়ো। ঈদ কোথায় করবে?
---হাহাহা...
আপনার প্রোফাইলের কথাটা একেবারে আমার মনের কথা।
মূল টপিকঃ সুন্দর রিভিউর জন্য ধন্যবাদ। বইটি পড়তে হবে।
লেখক বলেছেন: আজমান ভাই ৯-৪ টা আছেই। তারপর রাত ৮ বেজে যায় প্রায়ই। আর কত?
ঈদ কি চাদপুরে করবেন?
মতিউর রহমান সাগর বলেছেন:
পড়েছিলাম আগে, আপনার কল্যাণে মনে পড়ে গেলো কত কিছু।। সুন্দর ছিমছাম রিভিউ।।
রিভিউ (বুক) চাই নিয়মিত শূণ্য।। ঈদ মোবারক ভাই।।
লেখক বলেছেন: থ্যাংকস সাগর ভাই। রিভিউ নিয়মিত দেওয়ার ইচ্ছা আছে।
মোহাম্মদ লোমান বলেছেন:
ধন্যবাদ সুন্দর রিভিউ প্রদানের জন্য। বিইটি(অনুবাদ) আমার সংগ্রহে রয়েছে, পড়েছি বেশ আগে। তবে অনেকের কাছে একটু অশ্লীল ঠেকতে পারে।
লেখক বলেছেন: খুশবন্তর প্রায় সব বইতেই যৌনতা এসেছে। তবে আমার কাছে অশ্লীল লাগে নি শুধু দি কোম্পানি অফ দ্য ওম্যান ছাড়া।
লেখক বলেছেন: ঈদের শুভেচ্ছা মনসুর ভাই।
কালীদাস বলেছেন:
ঈদ মুবারক, শূণ্য উপত্যকা!ঈদ উপভোগ্য হোক আপনার, কাছের সবার সাথে, এই শুভকামনায়..........
লেখক বলেছেন: ঈদের শুভেচ্ছা কালী ভাই।
লেখক বলেছেন: তোমার ঈদ হোক আনন্দময়।
লেখক বলেছেন: ঈদের শুভেচ্ছা সোহান।
পোষ্টপেইড বলেছেন:
ঈদ মোবারক
লেখক বলেছেন: ঈদ হোক আপনার জন্য আনন্দময়।
লেখক বলেছেন: ঈদের শুভেচ্ছা মুন ভাই।
লেখক বলেছেন: ঈদের শুভেচ্ছা দীপাদি।
ঈদ মোবারক।
লেখক বলেছেন: সত্যি বলতে কি প্রথম যখন ব্লগে আসি তখন কমেন্ট পাওয়া না পাওয়া নিয়ে ভাবতাম না।কিন্তু এখন লোভী হয়ে যাচ্ছি। কমেন্ট পেলে খুশি হই।
থ্যাংকস চতু ভাই।
লেখক বলেছেন: ঈদের শুভেচ্ছা কায়কোবাদ।
লেখক বলেছেন: শুভকামনা সামি ভাই।
পাহাড়ের কান্না বলেছেন:
ঈদ কেমন কাটছে শূন্য?
লেখক বলেছেন: অনেক মজা হল। আপনার কেমন?
পাহাড়ের কান্না বলেছেন:
ঈদ আবার মজা হয় ক্যাম্নে এইটাই বুঝলাম্না আইজ পর্যন্ত। আফসুস।
লেখক বলেছেন: সারাটা বছর কাজ করি। এই দুইতিনটা দিন অবসর। বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেয় এর যে কি মজা, আনন্দ তা বলে বুঝানো যাবে না।
লেখক বলেছেন: শুভেচ্ছা আপা।
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
খালি "কোম্পানি অফ উইমেন" আর "দিল্লী" পড়া হইছে, আর মাঝেমধ্যে দুই একখান আর্টিকেল। সময় করে এইটা পড়ে ফেলা দরকার...
লেখক বলেছেন: দিল্লী আরেকটি বস বই। ওটার রিভিউ দেওয়ার ইচ্ছা আছে।
শুভেচ্ছা রিজ ভাই।
অন্ধ আগন্তুক বলেছেন:
খুশবন্ত সিং একটা পিস !আর ট্রেন টু পাকিস্তান হচ্ছে তার মাস্টারপিস !
দিল্লি , কম্পানি অফ ওম্যান পড়া আছে , আর জোকস নিয়ে বইটা !
রিভিউ ভালো হইছে শূণ্য !
প্লাস ।
লেখক বলেছেন: থ্যাংকস আগন্তুক।অনেক পড়া হয় দেখছি।ভাল লাগল।
রিমঝিম বর্ষা বলেছেন:
পড়লে অনুবাদটাই পড়তে হবে। আমিতো ভয়ে সহজে কোন বই হাতে নেইনা। কারণ একবার ভালো লাগতে শুরু করলে সেটা শেষ না করা পর্যন্ত অন্য কোনকিছুতে মন দিতে পারিনা। ঈদ কেমন করলে ভাইয়া?
লেখক বলেছেন: বই পড়তে গিয়ে ক্লাস মিস অনেক করেছি। এমনকি অফিস পর্যন্ত মিস হয়েছে।
ভালোই হলো। তোমার কেমন কাটল?
রিমঝিম বর্ষা বলেছেন:
হুমম। ঈদ! বিয়ের পর থেকে প্রতিটা ঈদ আমার কাছে হরিবোল.....যাওয়া-আসার কথা চিন্তা করলেই জ্বর আসে। এবারও যাওয়ার সময় প্রচন্ড কষ্ট হয়েছে। ৯ ঘন্টা করে জার্নি। উফফ।
লেখক বলেছেন: তোমার শশুরবাড়ি কোথায়?
আমার অবশ্য কষ্ট নাই।মটরসাইকেলে করে বাড়ি যাই।কোনো সমস্যা হয় না।
লেখক বলেছেন: সময় করে পড়ে দেখুন। ভাল লাগবে।
লেখক বলেছেন: খুব ব্যাস্ত। তাই ফোন করা হয় নি। স্যরি সরল ভাই।
হানিফ রাশেদীন বলেছেন:
ভালো লেগেছে। আপনার কী খবর? ভালো থাকবেন।
লেখক বলেছেন: এইতো চলে যাচ্ছে ব্যাস্ত দিন আর রাত। মনে হয় এই দিনগুলো না আসলেই ভাল হত।
রেজোওয়ানা বলেছেন:
শংকরের 'এপার বাংলা, ওপার বাংলা' পড়েছো? অসাধারন. . .
লেখক বলেছেন: পড়িনি। তুমি যখন ভাল বলছ তখন অবশ্যই পড়ব আপু।
গরম কফি বলেছেন:
দারুন রিভিউ
লেখক বলেছেন: থ্যাংকস কফি।
স্বদেশ হাসনাইন বলেছেন:
মাঝে মাঝে কাহিনীগুলো সব এক মনে হয়
সমস্ত পুর্ববর্তী পড়া
কাহিনী বা সত্য ঘটনার ছল
উদাম গায়ের ছেলের মতো এক সাথে
মাথায় জলবিয়োগ করে
বুকের অর্ধেক কম্পার্টমেন্ট খালি করে
আজ থেকে ট্রেন চলবে
লেখক বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ স্বদেশদা।
থ্যাংকু।
মগ্নতা বলেছেন:
বইটা ভাল লাগসে। পড়সিলাম।
লেখক বলেছেন: ভাল লাগার মতই বই।
শুভেচ্ছা মগ্নতা।
দুখী মানব বলেছেন:
ঈদের অনেক শুভেচ্ছা শূন্যদা
লেখক বলেছেন: ভ্রমণ কেমন হলো?
শুভেচ্ছা দুখী ভাই।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: পড়ে বাকিটা জেনে নিও।
লেখক বলেছেন: থ্যাংকস আপু। ধন্যবাদ আরও একবস্তা পাবা যদি বইটি পড়।
লেখক বলেছেন: ভালো সংবাদ। কালী ভাই মাথা ঠান্ডা রাখবা। ছাগুরা চাইবে তুমি,আমি, আমরা ব্যান হই কিন্তু তাদের কোনো সুযোগ দেওয়া চলবে না।
লেখক বলেছেন: টেকা দেন আপনার নাম্বারে ফোন দিমু।প্রতি মিনিট ২২ টাকা
টানজিমা বলেছেন:
পোলাপান দিকি তারে সান্তনা দেয়......আমার তো মুন্ছায় ধইরা তারে বোংগা বোংগা দিতে....... লেখক বলেছেন: কে কারে?
পানের দোকানদার একমিনিটের লাগি ইয়াহুতে আসা যাবে?
জুল ভার্ন বলেছেন:
প্রিয় শুণ্য উপত্যকা, আপনার এই লেখাটা সত্যি সুন্দর হয়েছে। ঝরঝরে উপস্থাপনা-লেখায়/বর্ণনায় কোথাও বিন্দু মাত্র ছেঁদ পরেনি। এক কথায় "মিনি খুশবন্ত সিং রিভিউ"! আমি বইটা অনেক আগেই পড়ে মুগদ্ধ হয়েছিলাম। উনার আরো কিছু বই আমি পড়েছি...।
খুশবন্ত সিং এর "ট্রেন টু পাকিস্থান", " শংকরের 'এপার বাংলা, ওপার বাংলা", সুনীলের "প্রথম আলো" এবং "উত্তরাধিকার"(লেখক এর নাম মনে নেই)-প্রায় একই থীমের উপড় ভিত্তি করে লেখা উপন্যাস। এইধরনের উপন্যাস আমাদের উপমহাদেশের ইতিহাস তুলে ধরে-যা আমাদের জানা উচিত।
নিরন্তর শুভ কামনা।
+
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সুনীলের পূর্ব- পশ্চিম ও একই থিমের উপর লেখা। আপনি নিশ্চয় পড়েছেন।
আপনার সাথে সহমত এ ধরনের বই সবার পড়া উচিৎ।
শুভকামনা।
দ্য বেঙ্গলি টাইমস ডটকম বলেছেন:
চমৎকার বই এটি। না পড়লে মিস করবেন। দুই দফা পড়েছি। দেশভাগের গল্প। আছে অনেক অপ্রিয় সত্য। সময় সুযোগ পেলে পড়ে দেখার অনুরাধ করছি সবাইকে।পোষ্টটির জন্যে ধন্যবাদ।
Click This Link-
লেখক বলেছেন: থ্যাংকস।
আপনার সাইটটি দেখলাম।ভালইতো। তবে অনেক স্লো।
বৃষ্টি ভেজা সকাল বলেছেন:
পড়ন লাগব।
লেখক বলেছেন: পইড়া জানায়েন কেমন লাগল।
লেখক বলেছেন: আহাম্মক!
নয়া পোস্ট চুলায় বসাইছি।পাক হয়ে যাবে দুয়েকদিনের মাঝেই।
সৌম্য বলেছেন:
সন্দেশ প্রকাশনী বাংলাদেশে বঙ্গানুবাদ বের করছে। আমি ঐটাই পড়ছি। আমার কাছে খুব শক্তিশালী উপন্যাস লাগছে।
লেখক বলেছেন: আমার কাছে দি স্কাই পাবলিশার্স এরটা আছে।
নীল-দর্পণ বলেছেন:
কেমন আছো ভাইয়া? দেখতে এসেছিলাম নতুন পোষ্ট দিয়েছো কিনা, কমেন্ট না করলেতো আবার মাইন্ড খাবা তাই একটু খোঁচা দিয়ে গেলাম আরকি
লেখক বলেছেন: তোমার উত্তর দেখে ভীষন হতাশ হযেছি।আমি আসলে সবসময় সহজ করেই লেখতে চেষ্টা করি। লেখাটি কেন ধরতে পারলে না তা বুঝতে পারলাম না।
আর নতুন লেখা তো আজকেই লেখছি। কিছু লিংক এড করতে হবে তারপর আগামীকাল দিতে পারি।
নীল-দর্পণ বলেছেন:
সত্যি বলতে কি মাত্র পড়লাম পোষ্ট টা। এত দিন পড়িনি বইটার অনুবাদ নীলক্ষেতে খুজে দেখতে হবে। পাওয়া যাবেতো? তবে অনুবাদ বই পড়ে মজা নাই আবার ইংরেজী বই পড়তেও ভাল লাগেনা
লেখক বলেছেন: হ্যা পাওয়া যায়।তুমি তো কাছাকাছিই থাক। কিনে নিও।
মিরাজ is বলেছেন:
রিভিউ সুন্দর হয়ছে......
লেখক বলেছেন: বাড়িতে কেমন কাটল দিন?
সোমহেপি বলেছেন:
বইটা পড়ি নাই।তবে বইটার সম্পর্কে আগেই জেনেছিলাম।আপনার রিভিউ জেনে উপকৃত হলাম ।বইটাও পড়ব বলে ভাবছি।
ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: পড়লে ভাল লাগবে আপনার।শুভকামনা।
মিরাজ is বলেছেন:
যেমন কাটে মানে ভাল......ঈদ কেমন কাটালেন......
লেখক বলেছেন: আমার খুব ভাল কেটেছে।অবসর সময়টা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়েছি।
রুদ্রপ্রতাপ বলেছেন:
অসাধারন একটি বই। বেশ কয়েকবার পড়েছি। মানবতার চরম দূর্দশা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কত হিংস্র!ভালো রিভিউ লিখেছিস।
লেখক বলেছেন: ধর্মর নামে যারা হিংস্রতা ছড়ায় তাদের কাছে জানতে চাই ধর্মের কোথায় এসব করতে বলেছে।থ্যাংকস দোস্ত।
অলস ছেলে বলেছেন:
পড়েছি। আপনার লেখাটাও ভালো লেগেছে।
লেখক বলেছেন: আপনি পড়েছেন দেখে আমারও ভাল লেগেছে
সুরঞ্জনা বলেছেন:
বইটি আমি অনেকবার পড়েছি। যতবার পড়ি বাস্তহারার যন্ত্রনা দুচোখ বেয়ে ঝরে। লেখক খুশবন্তের আরো কিছু বইও পড়েছি। বক্তব্যের দিক দিয়ে উনি কপটতা-মুক্ত বলেই আমার মনে হয়েছে।অনেক সুন্দর করে তুলে ধরেছো ভাইয়া। শুভ কামনা।
লেখক বলেছেন: একথা সত্য খুশবন্ত মনের ভাব প্রকাশে অনেক সাবলীল এবং স্বাধীনতার পরিচয় দিয়েছেন।
শুভেচ্ছা রইল আপু।
অলস ছেলে বলেছেন:
সিপাহী বিদ্রোহের সময় নিয়ে খুশবন্তের একটা লেখা আছে। নামটা মনে পড়ছে না। জীবন্ত বর্ণনা আর দুর্দান্ত ভাষার সেই লেখাটা পড়ার সময় মোহমুগ্ধ হয়ে ছিলাম।
লেখক বলেছেন: আপনি মনে হয় "দিল্লি"র কথা বলছেন। দুর্দান্ত একটি বই।
সাগর ঝিনেদা বলেছেন:
ভাইজান,,,,,,,,,,,,,,,ধন্য প্রদান করিলাম আমি বইটি পড়েছি অসাধারণ একটি বই আপনার কাছে ট্রেন টু পাকিস্থান বইটি ডাউন লোডের কোন লিঙক থাকলে সেটা সা..মুতে দিয়েদেন.............
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। লিংক দেওয়া আছে তবে বাংলা ভার্সনটা নাই।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুল ভাই। আমি মূল পোস্টে লিংকটি দিয়ে দিচ্ছি।
কাঊসার রুশো বলেছেন:
আমিনুল ভাই এবং আপনাকে ধন্যবাদ
লেখক বলেছেন: শুভকামনা রুশো ভাই।
অ্যামাটার বলেছেন:
লেখাটা বেশ দেরিতে চোখে পড়ল। রিভিউ দারুন হয়েছে। প্লটটা অসাধারণ লাগল। খুশবন্ত সিং বেশ বুদ্ধিমত্তার সাথেই বিদ্বেষ আর ভালবাসা মুখমুখি দাঁড় করিয়েছেন। অনুবাদটা এখনই ডাউললোড করছি।
লেখক বলেছেন: শেষ পর্যন্ত পড়ল তাতেই খুশি।
এখন পড়ে জানান বইটি কেমন লাগল।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
































