আমার প্রিয় পোস্ট
- OLD BOY একটা বুক ফাটানো ফিল্ম। না দেখলে, মুভি জীবন সার্থক না। - দিপ
- স্ক্রিনশট নেয়ার জন্য কিছু চমৎকার এডঅন
- কুঁড়ের বাদশা
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- গত কয়েকদিনের দেখা মুভি: আউলা ঝাউলা চিন্তাভাবনা - শূন্য আরণ্যক
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- Split Personalities:: আপনি সুস্থ আছেন তো? - আইরিন সুলতানা
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- ইমাম মালেকীর পেইন্টিং - রানা
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন - নাস্তিকের ধর্মকথা
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
এরা বেঈমান, প্রতারক
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
যে দলের সর্বশেষ খেলা ওয়ানডে স্কোর গুলি এ রকম ১১৫, ৭৪, ১১৭, ১২৫ সে দলের কয়েকজন খেলোয়াড় একযোগে অবসর নিয়ে আইসিএল- এ যোগ দিলে তা কোন খবর হওয়া উচিত নয়। কিন্তু হয় এ কারনে যে দেশটির নাম বাংলাদেশ। আমাদের সম্পদ এমনিতেই সীমাবদ্ধ আর এতে যদি অন্যে ভাগ বসায় তাহলে কেমন দাড়াবে? এবার জাতীয় দলের যে সব খেলোয়াড় আইসিএল-এ গেছে তাদের সর্বশেষ খেলা ৫টি ওয়ানডের নিজ নিজ রানের স্কোরটা দেখে নেয়া যাক :
আফতাব আহমেদ : ১৪, ১, ৪২, ০, ০
অলক কাপালী : ৯, ১৭, ১২, ২, ০
হাবিবুল বাশার : ৪, ৩২, ১২, ০, ৪৩
ধীমান ঘোষ : ০, ২৯, ১, ৩০, ১
ফারহাদ রেজা : ৫, ০, ৫, ৩, ০
শাহরিয়ার নাফিস : ২৪, ৪, ০, ৯, ৯
এদের তো এমনিতেই দলে থাকার কথা না, দলটি বাংলাদেশ বলেই এরা দলে ছিল। কিন্তু এই প্রতারক, বেঈমান, নব্য রাজাকাররা জাতীয় দলের হয়ে দিনের পর দিন লজ্জাজনক পারফরম্যান্স করার পরও জাতি বিক্ষুব্দ হয়নি যতটা না হয়েছে তাদের হঠাৎ গন অবসর নিয়ে আইসিএল- এ যোগ দেয়ায়। আইসিএলে যোগদেয়া এক ছাগল আবার এক কাঠি সরেস। তারা পৃথিবীর সব বোর্ড কর্তৃক উপেক্ষিত আইসিএলে যোগ দেয়ার পরও জাতীয় দলে খেলার আশা করে। আইসিএলে যোগ দেয়ার কিছুদিন আগে এই ছাগল লেখাপড়ায় মনোনিবেশ করবে বলে নিজেকে সফর শুরুর মাত্র একদিন আগে অষ্ট্রেলিয়া টু্র হতে প্রত্যাহার করে নে। ভাবখানা এমন দল রাওনা হবার মাত্র একদিন আগে তার মনে পড়ছে পড়ালেখার কথা ! কিন্তু আইসিএলের টাকার ঝনঝনানি তার পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটায় ফলে চুক্তি করতে চলে যায় ভারতে। অথচ যাওয়ার একদিন আগেও এই ডাহা মিথ্যুক ছাগলটা বলে সে আইসিএলের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি। ব্যাক্তিগত কারনে জাতীয় দল থেকে অবসর নিয়েছে। এবার দেখা যাক জাতীয় দলে খেলে এই ছাগলরা গত কয়েক বছরে কত টাকা আয় করেছে :
আফতাব আহমেদ : ১ কোটি ৯ লাখ ৮৭ হাজার ১৩১ টাকা।
হাবিবুল বাশার : ১ কোটি ৭ লাখ ৯৬ হাজার ৪৯৫ টাকা।
শাহরিয়ার নাফিস : ১ কোটি ২ লাখ ৫১ হাজার ৭৮৭ টাকা
(২০০৫-০৬, ২০০৭-০৮)
ফারহাদ রেজা : ৪৬ লাখ ৮১ হাজার ৬২৭ টাকা।
(২০০৬-০৭ থেকে ২০০৭-০৮ পর্যন্ত)
এমনকি ধীমান ঘোষ ও মোশাররফ এর মতো নতুন ছাগলরাও যথাক্রমে ১২ লাখ ২৬হাজার ৪১১ এবং ৩লাখ ৪১হাজার ৩১১ টাকা আয় করেছে জাতীয় দলে খেলে। তাদের আয়ের গড় বাংলাদেশের যে কোন পর্যায়ের সরকারী কর্মকর্তা কিংবা খেলোয়াড়দের চেয়ে বেশী। আমাদের শাহরিয়ার নাফিস আবার নিজেরে শেন বন্ড, আবদুর রাজ্জাক, ইমরান ফারহাত কিংবা ইমরান নাজিরের চেয়েও বড় ক্রিকেটার মনে করে। সে জানে এরা আইসিএলে খেলার কারনে নিজ জাতীয় দলে নিষিদ্ধ সেখানে এই ছাগলটা আইসিএলে খেলার পরও জাতীয় দলে খেলার আশা করে। এ ছাগলদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করা হউক। এই ছাগলরা যেন কোনভাবেই বাংলাদেশ নামটি ব্যবহার করতে না পারে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হউক।
পরিশেষে আমার এক সিনিয়র কলিগের একটি মন্তব্য উল্লেখ করার লোভ সামলাতে পারলাম না। " এরা আইসিএলে গিয়ে একদিক দিয়ে আমাদের ভবিষ্যতের জন্য ভালই হয়েছে। তারা জাতীয় দলে যে খেলা খেলত ওটা আইসিএলে খেললেই হবে। তাহলে ভবিষ্যতে কোন দল আর বাংলাদেশের ক্রিকেটার নেয়ার নাম মুখেও আনবে না"।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
টিউলিপফুল বলেছেন:
মাইনকা চিপায় পড়লে যা হয়।
সার্কিট বলেছেন:
যারা গেছে তাদের সর্বশেষ ৫টি ওয়ানডে স্কোর দেয়া হয়েছে, কান্ডলি দেখুন। হাবিবুল, নাফিস-দের না হয় এ অভিমান থাকতে পারে কিন্তু ধীমান, ফরহাদ রেজা, অলক এদের কি হল? মাহবুবুল করিম মিঠু আর গোলাম মাবুদ যারা নাকি এখনো জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে এদের কি হল? অবশ্য এটাও ঠিক তাদের এ যাত্রায় বোর্ডের কর্মকর্তাদেরও কিছু ভূমিকা আছে। তবে এখানে খেলোয়াড়দের দায়টা সবচেয়ে বেশী।
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
ছাগলদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করা হউক।
লেখক বলেছেন: ১০০% সহমত।
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
রন্টি চৌধুরী বলেছেন: পেশাদারিত্বপেশাদারদের নমুনা :
আফতাব আহমেদ : ১৪, ১, ৪২, ০, ০
অলক কাপালী : ৯, ১৭, ১২, ২, ০
হাবিবুল বাশার : ৪, ৩২, ১২, ০, ৪৩
ধীমান ঘোষ : ০, ২৯, ১, ৩০, ১
ফারহাদ রেজা : ৫, ০, ৫, ৩, ০
শাহরিয়ার নাফিস : ২৪, ৪, ০, ৯, ৯
লেখক বলেছেন: অনেক ক্রিকেট বোদ্ধাদের মতে আইসিএল-এর কারনে সদ্য সমাপ্ত অষ্ট্রেলিয়া সফরে অনেক ক্রিকেটার ইচ্ছাকৃত ভাবে খারাপ খেলেছে ( আমি ব্যাক্তিগত ভাবে তা মনে করি না আমার মতে ওদের সামর্থ্য অতটুকু)। যদি তাই হয় তাহলে দেশের সম্মান হানির জন্য ওই ক্রিকেটারদের বিচারের মুখোমুখি করা হউক।
টিউলিপফুল বলেছেন:
ভাত নাই মোসলেম কলা দিয়া খা।
লেখক বলেছেন: হুমম.....
আলী ওয়ািসকুজ্জামান বলেছেন:
গোলাম মাবুদ জাতীয় লীগে সর্বোচ্চ রান করার পরো কখনো জাতীয় দলে চান্স পায়না তো এরা কি করবে? অলক জাতীয় লিগে এত ভালো করার পরো কোন চুক্তিতে আসেনা তো কি করবে? বোর্ড চুক্তিও করবেনা, তাদের দেখবেনা আবার তাদের বাইমান বলবে। তাপস চুক্তিতে নেই বলে তার চিকিতসার খোজ খবর কি বোর্ড নিয়েছিল?ওরা গেছে, বেচে গেছে/। এই বোর্ডের অকাল্কুশ্মান্ড ব্যক্তিবর্গের কারনে আজ এই হাল। যদিও আমিও একজন বোর্ড এর একটি কমিটির মেম্বার। কিন্তু এটাই সত্যি।
লেখক বলেছেন: গোলাম মাবুদ এর বয়স এমন আহামরি বেশী হয়ে যায়নি যে তার জন্য জাতীয় দলের পথ রুদ্ধ হয়ে গেছে। গোলাম মাবুদের পরিবর্তে যারা খেলেছে যেমন মুশফিক রহিম কিংবা ধীমান ঘোষ এরা নিশ্চয়ই তার চেয়ে খারাপ ক্রিকেটার নয়। অলক দীর্ঘদিন বোর্ডের চুক্তিতে ছিল বর্তমানে চুক্তিতে না থাকলেও দলে ছিল। তাপস বৈশ্য যাওয়াতে আমার আপত্তি নেই। যারা বর্তমানে জাতীয় দলে নিয়মিত নয় কিংবা অবসর নিয়েছে তারা যদি আইসিএল -এ খেলে রুটি রুজির ব্যবস্থা করতে পারে মন্দ কি? আমি তাদেরকে বেঈমান বলি যারা দেশের টাকায় মাসে মাসে বেতন নিয়ে, সব রকমের সুযোগ সুবিধা নিয়ে, ব্যয়বহুল চিকিৎসা করিয়ে দেশের সাথে প্রতারনা করেছে।
আহমেদ ফারুক বলেছেন:
রন্টি চৌধুরীহ্যা আপনাকেই বলছি। যে খেলোয়ার টাকার কাছে দেশ বিক্রি করে দেয় তার আবার পেশাদারিত্ব কি? আর যদি এমন হতো যে ভালো খেলছে অথচ বোর্ড তাদের নিচ্ছে না তাহলে একটা কথা ছিল। ডাক মারা খেলোয়ারের আবার পেশাদারিত্ব????? হাসালেন।
কোটি টাকা আয়ের পরও বলছেন অনিশ্চিত জীবন? তাহলে বলব দশ কোটি টাকা আয়ের পরও এদের টাকা আয়ের নেশা যাবে না। দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়ার ভালো।
একাত্তরে আমাদের গ্রামে এক রাজাকার সামান্য একটা হাতের বালার জন্য আপন ভাইয়ের মেয়েকে খান সেনার হাতে তুলে দেয়। যুদ্ধের পর গ্রামের লোক তাকে পিটিয়ে মেরে ফেলে। কেন জানি হঠাৎ কথাটা মনে পড়ল।
লেখক বলেছেন: ভালো বলেছেন......ধন্যবাদ।
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
আপনি বলছেন এমনিতেই দলে থাকার কথা না, তাহলে......
লেখক বলেছেন: ............. বাংলাদেশ বলেই এরা দলে ছিল কারণ আমারদের হাতে বিকল্প খুব কম। এখন এরাও চলে গেলে খুব শীঘ্রই হয়তো আমাদের পরিণতি জিম্বাবুয়ের মতো হবে।
আবু সালেহ বলেছেন:
১০০% সহমত...
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাতমজুর বলেছেন:
রন্টি চৌধুরী ঠিক কইছে।
লেখক বলেছেন: অন্যরা বেঠিক কি কইছে ?
হিমালয়৭৭৭ বলেছেন:
রা আইসিএলে গিয়ে একদিক দিয়ে আমাদের ভবিষ্যতের জন্য ভালই হয়েছে। তারা জাতীয় দলে যে খেলা খেলত ওটা আইসিএলে খেললেই হবে। তাহলে ভবিষ্যতে কোন দল আর বাংলাদেশের ক্রিকেটার নেয়ার নাম মুখেও আনবে না"।
পারভেজ বলেছেন:
"পৃথিবীর সব বোর্ড কর্তৃক উপেক্ষিত আইসিএল " -এখানটাতেই আপত্তি আমার। যদি উপেক্ষিত না হতো সেই প্রেক্ষাপটে আপনার মতামত কি?
লেখক বলেছেন: উপেক্ষিত না হলে তো কোন সমস্যা ছিল না, তাহলে তো আর জাতীয় দল থেকে অবসর নিতে হয় না। যেমন আইপিএল-এ গত বছর আবদুর রাজ্জাক খেলেছে।
হুদাই বলেছেন:
বালের পোস্টআফতাব আহমেদ : ১৪, ১, ৪২, ০, ০
অলক কাপালী : ৯, ১৭, ১২, ২, ০
হাবিবুল বাশার : ৪, ৩২, ১২, ০, ৪৩
ধীমান ঘোষ : ০, ২৯, ১, ৩০, ১
ফারহাদ রেজা : ৫, ০, ৫, ৩, ০
শাহরিয়ার নাফিস : ২৪, ৪, ০, ৯, ৯
এই যদি স্কোর হয় তাইলে হুদাই চুলকাইতাছে ক্যান? গেছে তো ভাল হৈছে। এত দেশাত্মবোধ দেখাইতাছো চান্দু তোমারে এরম অফর দিলে তুমিও পল্টি মারবা। আজাইরা নীতি বাক্য চোদাইয়ো না।
জাতীয় দলে না খেইল্লা ইন্ডিয়াতে খেলতে গেছে দেইক্কা দেশাত্মবোধের তলা ছুইট্টা গেছে। এই তত্ম্ব কৈ পাইলা।
বোর্ডের আকাইম্মা পাব্লিক যারা হুদা কামে টীমের লগে ঘুইরা বেরাইতো, যেই ম্যানেজার জানে না প্লেয়ার রা কি করে, যেই দলের ক্যাপ্টেন প্লেয়ারগো যাইতে উত্সাহিত করে এই দলের ম্যানেজমেন্টরে আগে জুতান দরকার।
লেখক বলেছেন: চুলকানোর জায়গা এবং অধিকার আছে বলেই চুলকাই। দেশের টাকায় খাইবা, চিকিৎসা করাইবা, মজমা মারবা আর ডিম পারবা (হউক না তা যত ছোটই) আইসিএল-এ ? আরে আমিতো পল্টি মারবই আমার বেতনতো বিসিবি দেয় না, আমার চিকিৎসার খরচ আমি নিজেই জোগাই। যেমন রফিক, মন্জুরুল, তাপস, শরীফ এদের বিষয়ে আমার কোন আপত্তি নেই, এদের জন্য আমার শুভ কামনা। আমার আপত্তি সেই সব ভোদাইদের বিষয়ে যারা অবসরের আগদিন পর্যন্ত মাসে মাসে বিসিবির টাকা গুনছে দেশের টাকায় চিকিৎসা করাইছে, দেশের টাকায় বিদেশ সফর কইরা জাতীয় দলে খেইল্লা আইসিএল দাদাগো নেক নজরে আইছে। নীতি বাক্য না চোদাইয়া উপায় নাই চান্দু। নীতি বাক্য চোদানের জন্য আমার ঐটা সবসময় খাড়াউয়া থাকে। আমি তো আর হিজড়া না।
রানা বলেছেন:
এ অকৃতজ্ঞ কুত্তারা গেছে, যাক।বিসিবি এখন নতুন একটি আইন করতে পারে। কেউ এমন করনে জাতীয়দলে খেলে তার সকল টাকা ফিরিয়ে দিতে বাধ্য থাকবে।
লেখক বলেছেন: ভাল বলেছেন, বিসিবি প্রস্তাবটি ভেবে দেখতে পারে।
রানা বলেছেন:
Sorry...ভুল বলেছি। কুত্তারা অকৃতজ্ঞ হয় না। এই টাইপের মানুষরাই অকৃতজ্ঞ হয়।
বিবর্তনবাদী বলেছেন:
ভাইরে এদের দোষ দিবেন কোন মুখে। দুইটাকা বেতন বাড়তি পাইলে প্রোজেক্ট মাঝখানে ফালায়া চাকরি ছাড়তে আমরা অনেকেই দ্বিধা করব না। এরাতো তেমন করে নাই। দেশে গালি দেবার আরো অনেক লোক আছে, তাদের পিছে সময় দেন।
লেখক বলেছেন: আপনার মন্তব্যের বিরোধীতা করা যায় না, তবে নিজে যেহেতু একটু আধটু ক্রিকেট খেলি এবং তার চেয়ে বেশী খেলাটিকে ভালবাসি এজন্যেই এদের উপর এত রাগ হয়। ভাই আমি মোটামুটি ব্যস্ত অন্যের পিছনে সময় দেয়ার মতো সময় নেই বলে দুঃখিত।
লেখক বলেছেন: বুড়োদের জন্য দুঃখ নেই, দুঃখ তরুণদের নিয়ে...
পল্লী বাউল বলেছেন:
এদের দেশদ্রোহী ঘোষনা করা হউক।
লেখক বলেছেন: আইসিএল-এ যোগদানকারীদের ১০ বছরের জন্য বিসিবি নিয়ন্ত্রিত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ঘোষনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনি ব্লগে আমার বড় ভাই । আপনার আদেশ শিরোধার্য। ছাইড়া দিলাম কিন্তু.......... ![]()
![]()
আরিফ জেবতিক বলেছেন:
ছোডভাই , বলতে ভুলে গেছি , আপনার লেখার স্টাইলটা খুবই মজার । মজা পেয়েছি :
"আইসিএলে যোগ দেয়ার কিছুদিন আগে এই ছাগল লেখাপড়ায় মনোনিবেশ করবে বলে নিজেকে সফর শুরুর মাত্র একদিন আগে অষ্ট্রেলিয়া টু্র হতে প্রত্যাহার করে নে। ভাবখানা এমন দল রাওনা হবার মাত্র একদিন আগে তার মনে পড়ছে পড়ালেখার কথা ! কিন্তু আইসিএলের টাকার ঝনঝনানি তার পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটায় ফলে চুক্তি করতে চলে যায় ভারতে।"
"আমাদের শাহরিয়ার নাফিস আবার নিজেরে শেন বন্ড, আবদুর রাজ্জাক, ইমরান ফারহাত কিংবা ইমরান নাজিরের চেয়েও বড় ক্রিকেটার মনে করে। সে জানে এরা আইসিএলে খেলার কারনে নিজ জাতীয় দলে নিষিদ্ধ সেখানে এই ছাগলটা আইসিএলে খেলার পরও জাতীয় দলে খেলার আশা করে।"
লেখক বলেছেন: আপনার প্রশংসা পেয়ে নিজেরে ধন্য মনে হচ্ছে। অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















বিসিসিবির এখন থেকে সোজা হওয়া উচিত। তারা ক্রিকেটারদের সাথে যে আচরন করে তা করলে ক্রিকেটারেরা এমনই করবে। আগে বিকল্প ছিল না তাই যায় নাই। এখন যাচ্ছে। যারা রয়ে গেছে তাদের সাথে ন্যায় আচরন করুক তাহলে এমন সমস্যা হবে না।
কথায় কথায় দলে নেয়া কথায় কথায় ছুড়ে ফেলা। কে চাইবে এমন অনিশ্চিত জীবন?