আমার দূর সম্পর্কের আত্মীয় একজন আছে হিরোইনসেবী। বয়সে তরুণ। তাকে হিরোইন এর হাত থেকে বাচাঁতে তার পরিবার এমন কিছু নেই করেননি। তাকে বিদেশ পাঠানো থেকে শুরু করে জেলে পাঠানো পর্যন্ত সবচেষ্টাই করেছে। কিন্তু কিছুতেই কিছু হয় না। যখন সে জেলে থাকে তখন নানা রকম শপথ করে, কসম কাটে আর কোনদিন হিরোইন স্পর্শ করবে না। জেল থেকে বের হয়েই আবার সব ভুলে যায়। তাকে নিয়ে ঐ পরিবার যে কি রকম দূগর্তিতে আছে তা তাদের সাথে সংশ্লিষ্টরা ছাড়া কেউ বুঝবে না।
এবার নজর দেয়া যাক বিভিন্ন পত্রিকার কয়েকটি শিরোনামের দিকে। দয়াকরে উপরের ঘটনার সাথে এগুলোর কোন মিল খুজঁবেন না।
১। কারাগার থেকে বের হয়ে চট্টগ্রামে সাকার মহড়া।
২। বিদেশ থেকে ফিরে জলিলের ঘোষনা আমিই আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক, শীঘ্রই দায়িত্ব বুঝে নেব।
৩। পলাতক নেতারা দেশে ফিরছেন, সক্রিয় হচ্ছেন রাজনীতিতে।
৪। নোমান, আমরি খসরু বিদেশ থেকে ফিরে আবার রাজনীতিতে
সক্রিয়।
৫। দূর্নীতির দায়ে আটক রাজনৈতিক নেতারা জেল থেকে বের হয়ে দল ঘোচাতে ব্যস্ত।
৬। সূর পাল্টালেন মেয়র খোকা, দল চাইলে নির্বাচন করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


