আমার প্রিয় পোস্ট
- মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন? - নাফিস ইফতেখার
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- মেহেদী রাতের সাজ (অবিবাহিতদের জন্য) - সিটিজি৪বিডি
- তুলি (মেহেদী রাতের সাজ) - সিটিজি৪বিডি
- VReel: নতুন প্রজন্মের HD ভিডিও সাইট - বিডি আইডল
- আজ বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর ১৫০তম জন্মবার্ষিকী - ইমন জুবায়ের
- আসুন একটি সামাজিক ব্যাধির বিরূদ্ধে রূখে দাড়াই ---- যুদ্ধ হোক শুরু - রাঙা মীয়া
- চিটি (হামিদা আখতার) আপার জন্য মহেশখালীর ছবি! - ক-খ-গ
- হুমায়ুন আহমেদ এর কিছু বই
- জটিল
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি (শিবির খেদাও পোষ্ট) - রাতমজুর
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- একটি নির্লজ্জ আত্মপ্রচার মুলক পোস্ট - বৃত্তবন্দী
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- শুধু মাত্র বৃশ্চিক রাশির পোলা মাইয়াদের জন্য - জটিল
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- মাসুদ রানার অরিজিনাল বইসমূহ - কাকতারু্য়া
- সিনেমা বিষয়ক ওয়েবসাইট তালিকা - ইশতিয়াক জিকো
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- বিয়ে করার আগে নিজের কিছু যোগ্যতা যাচাই করে নিন। - আজনবী
- হাঁসের রোস্ট - জরিণা
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- অন্ন - সবাক
- একজন সাবেক প্রধান বিচারপতির নসিহত / আসিফ আহমদ - ফকির ইলিয়াস
- জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের রাজাকারগুলো - ফকির ইলিয়াস
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ আপডেট (১০৮ জন ব্লগার তালিকাভুক্ত) - ভবঘুরে
- ই সংকলন :: লেখা দেয়ার শেষ দিন :: এক সপ্তাহের মধ্যে বের হবে - প্রত্যুৎপন্নমতিত্ব
- গ্রেট বৃটেন এবং আয়ারল্যান্ড-এর ইতিহাস (প্রথম খন্ড) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - জরিণা
- ফ্রি Web Hosting!! - মাহবুব (শাবিপ্রবি)
- পাক বাহিনী ও রাজাকাররা কিভাবে মানুষ মেরেছে আসুন সেটাই জানি-২ - শওকত হোসেন মাসুম
- কোন এক প্রেমিকের তরে তার মৃত প্রেমিকার চিঠি......... - শুকলা দাস
- ২০০৭-২০০৮ ফাইনান্সিয়াল জীবন-বর্ষের ব্যালান্স সিট Balance Sheet of Life - বাবুয়া
- বাবা দিবসের ইতিহাস ও বাবার জন্য ভালোবাসা - টাকাআনাপাই
- আমার শিবির বিষয়ক যত পোস্ট - সবাক
- আমার রাজাকার বিষয়ক যত পোস্ট - সবাক
- আসুন রাজাকার পৃষ্ঠপোষকদের চিনি-১ - আমি সাগর
- রাজাকার আলবদর পরিচিতি (পর্ব-১) - সবাক
- একটি নক্ষত্রের বিলুপ্তির মুহুর্তের আলোকপ্রভা ......... রয়টার্স - আবদাল্লাহ বিন মাহবুব
- সে হল বন্ধু আমার বন্ধু আমার। - মিসকল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- বিশ্বের সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা। আমার মা, আমার জীবন। মা তোমাকে কখনও ভুলব না। এ হোক আমাদের অংগীকার। - মিসকল
- নীল আকাশ আমি বলে দিলাম........../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ওরা সবাই বাই সাইকেল বালিকা......./ ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- রাহেলা হত্যার ঘাতকদের বিচারের দাবীতে সিলেটের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে - শেখ রহিম
আমার বাবা আমার বেচেঁ থাকার প্রেরণা।
১৫ ই জুন, ২০০৮ সকাল ৯:২৪
পৃথিবীতে আমার সবচেয়ে বড় বন্ধু আমার বাবা। আমার বাবা আমার বেচেঁ থাকার প্রেরণা।
প্রতিদিন সকালে মোবাইলে বাবার কন্ঠস্বর শুনে ঘুম থেকে উঠা। বাসা থেকে অফিসের উদ্দেশে বের হবার আগে বাবার সাথে কথা বলা। অফিসে পৌছানোর পর বাবাকে জানানো আমি সুস্থভাবে অফিসে পৌছেছি। দুপুরে খাবার পর বাবা খোজঁ নেন খেয়েছি কিনা? কি খাচ্ছি? অফিস থেকে বের হওয়ার আগে বাবা খোঁজ নেন কখন বের হব? বাসা পৌছে বাবাকে জানানো ঠিকভাবে পৌছেছি। এত চিন্তা আমাকে নিয়ে আমার বাবার।
বন্ধের দিনগুলো কিভাবে কাটাবো? বন্ধুদের সাথে বেড়াতে যাবো কিনা? কি খাবো ? সব খোঁজ খবর নিয়ে আমার বাবা আমার প্রতি মূহুর্তে আমার সাথে থাকেন অলৌকিকভাবে।
পড়াশোনার ব্যাপারে তার সাধ্যমত আমার যত্ন নেন। পড়াশোনা কেমন চলছে? প্রাকটিস কেমন চলছে? ক্লাশ কবে? পরীক্ষা কবে? সব কিছুর ব্যাপারে বাবা আমার প্রেরণা।
আমাকে নিয়ে আমার বাবার একটাই স্বপ্ন আমি যেন একজন চার্টার্ড একাউন্ট্যান্ট হই। আমার বাবা অধির আগ্রহে আছেন আমি কবে একজন চার্টার্ড একাউন্ট্যান্ট হব।
আমি কি পারব আমার বাবার স্বপ্ন পূরণ করতে। আমার বাবা আমাকে কখনও প্রেশার দিয়ে কিছু বলেননি। আমি যা করেছি তাতেই তিনি সম্মতি দিয়েছেন। কিন্ত আমি কি পারব তার এই স্বপ্ন পূরণ করতে?
বাবা আমার বেচেঁ থাকার প্রেরণা। বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য আজ থেকে নতুনভাবে আমার জীবন শুরু করলাম।
শুধু আজকের এই বাবা দিবসে না প্রতিদিনের জন্য আমার বাবা সহ পৃথিবীর সকল বাবাকে জানাই আমার ভালবাসা।
"বাবা আমি তোমাকে প্রচন্ড ভালবাসি"
মুহিব বলেছেন:
"বাবা আমি তোমাকে প্রচন্ড ভালবাসি" - শুধু এই কথাটাই আব্বাকে বলা হয়নি।
লেখক বলেছেন: এই কথাটা মুখে বলার আর প্রয়োজন হয়না যদি এর প্রকাশভঙ্গি টা থাকে।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
চেষ্টা করে যান আশা করি পারবেন আপনার বাবার স্বপ্ন পূরণ করতে......।বাবা দিবসে আপনার বাবাকে সালাম।
শুভেচ্ছা রেখে গেলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু
দোয়া করবেন যেন সফল হই।
লেখক বলেছেন: কেন দাদা ?
আমার বাবা, আমাদের সবার বাবা তোমারও বাবা।
ভাল থেকো।
সবাক বলেছেন:
"বাবা"আমার জন্য জানি কেমন কেমন!!
তোমরা যেভাবে অনুভব করো, আমি পারি না। কেন যে তোমাদের মতো সুন্দর একটি জীবন পেলাম না? বাবাকে দেখিনি বহুদিন হয়েছে। সর্বশেষ যেদিন দেখেছি, সেদিন অবাক হয়ে গেছি। বাবা পুরো গালে দাড়ি রেখেছেন। খুব স্মার্ট লাগছিলো। অবশ্য কথা হয়নি। কে জানি বয়সের ভারে হয়তো কন্ঠ বুড়ো বুড়ো হয়ে গেছে। আমার বাবার বাবাকেও দেখেছি পুরো গালে দাড়ি রাখতে। দাদাকে নিয়ে একটা মন্তব্য বা স্মৃতিচারণ করা আমার জন্য খুব সহজ। কারণ আমার দাদার মাঝে মনুষ্যত্ব বলে কিছু ছিলনা। আমার দাদীকে বুড়োকালেও মারতে দেখেছি।
কিন্তু বাবাকে নিয়ে কোন কমেন্ট করা আমার দু:সাধ্য। আজ তোমরা সবাই বাবাকে নিয়ে লিখে যাচ্ছ। আর আমি কলমে ক্লিপ লাগিয়ে বসে আছি। ইসস আমিও যদি তোমাদের মতো লিখতে পারতাম?
"সকল বাবা যেন সুখে থাকে।"
শুভেচ্ছা রেখে গেলাম।
লেখক বলেছেন: বাবাকে নিয়ে যতটুকু স্মৃতি তোমার তাই স্মরণ কর আর তার জন্য দোয়া কর।
লেখক বলেছেন: সবার ক্ষেত্রে তো সমান হয়না দাদা।
মন খারাপ করো না।
আমরা তোমার বাবার জন্য দোয়া করছি। তার আত্মার শান্তি কামনা করছি।
মিসকল বলেছেন:
আপনি একজন সফল চার্টার্ড একাউন্ট্যান্ট হোন, আপনার বাবার স্বপ্ন পূরণ হোক এই প্রার্থনাও আমাদের।আপনার বাবাকে লাখো সালাম।
লেখক বলেছেন: তোমাদের সবার দোয়া আমার কাম্য।
মোহম্মদ নিজাম উদ্দিন বলেছেন:
বাবা আমি তোমাকে প্রচন্ড ভালবাসি"শুধু এই কথাটাই আব্বাকে বলা হয়নি।
My father died in 2004, 11 May. But now passed 4 years without my father. I stay sylhet but I feel my father in my house. I feel him in dream.
father forgive if i did any wrong. fatherless life passing difficult.
লেখক বলেছেন: father forgive if i did any wrong.
বাবারা এরকম মহৎ ই হয় ।
ভাল থাকবেন।
নিয়ন আলোয় বাউল বলেছেন:
এই প্রথম বাবাকে ছাড়া............মা ফোনে বলে বাবা নাকি অামার জন্য রাতে জেগে বসে থাকেতাকে না করবেন । সকল বাবাকে সুভেচ্ছা
লেখক বলেছেন: সকল বাবাকে শুভেচ্ছা এবং ভালবাসা সকল দিনের জন্য।
আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন:
আমি ও আমার বাবা, মা কে ও অনেক ভালবাসি ....তোমার এই লেখাটা এত সুন্দর হয়েছে যে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তবে ...তুমি খুবই সুন্দর লিখেছো .
তুমি জীবনে অনেক বড় হও আমি মন থেকে আমি দোয়া করি ... তোমার মা,বাবা দোয়া তোমার সাথে আছে .........
আমার দোয়াও তোমার সাথে আছে ..........
তোমার কাছ থেকে আরো সুন্দর সুন্দর লেখা চাই ........
আবদাল্লাহ
লেখক বলেছেন: আমি তোমাদের সাথে নিয়েই অনেক বড় যেতে চাই।
পথিক মানিক বলেছেন:
বাবার স্বপ্ন পূরনে যেন ব্যর্থ না হও এই শুভ কামনা রইল।
লেখক বলেছেন: দোয়া করবেন দাদা। আমি আমার প্রতিটা রক্ত বিন্দু দিয়ে সেই স্বপ্ন অনুভব করি। আপনাদের দোয়া থাকলে আমি অবশ্যই পারব।
ড.বিবেক বলেছেন:
শুধু মিছা কথা।
আপনি প্রতিদিন সকালে মোবাইলে আপনার বাবার কন্ঠস্বর শুনে ঘুম থেকে উঠেন না। তা আমি জানি। এহানে মিছা কইয়া লাভ নাই।
মিছা কথা হইলে লিখছেন ভালা............+
লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা
ঠিক বলেছেন প্রতিদিন সকালে মোবাইলের রিং টোনে ঘুম ভাঙ্গে । এবং সেই রিং টোন টা আসে বাবার রিং এর।
দুঃখিত ভাই মিছা কথার জন্য।
ধন্যবাদ আপনাকে।
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
নিজেকে কত বার যে প্রশ্ন করেছি কেন আমি বাবাকে এত ভালোবাসি? কেন আমি বাবার অভাব এতটা অনুভব করি? কেন আমার বাবা ডাকতে ইচ্ছে করে? পৃথিবীতে কি এমন কেউই নেই যে বাবার মত ভালোবাসতে পারে বা পারবে। না ইমন নেই, সৃষ্টিকর্তা এই পৃথিবীতে বাবাকে উৎসর্গ করেছে ভালোবাসা দিয়ে সন্তানদের পরিচালনার জন্য। নিবাপদ সুরক্ষার জন্য একমাত্র বাবা-ই যথেষ্ঠ।
দারুন লিখেছিস রে.................................+
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ দোস্ত।
ইদানিং কই থাকস? দেখি না কেন? তরে খুব মিস করি রে ।
ইরতেজা বলেছেন:
শুভ কামনা রইল। টাচি লেখা। ভাল্লাগছে
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আন্দালীব বলেছেন:
বাবার স্বপ্নটা পুরণ করুন। আপনার জন্য শুভকামনা রইলো অনেক। আর আপনার বাবার জন্য শ্রদ্ধা।
সব বাবা তো বন্ধু হতে পারেনা। উনি কী দারুণ আপনার ব্ন্ধু হয়েছেন!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
দোয়া করবেন।
বিবেক সত্যি বলেছেন:
শুভকামনা আপনার জন্য । বাবার স্বপ্ন পূরণ করবেন, দোয়া রইলো...
আপনার বাবাকে সালাম পৌছে দেবেন...
লেখক বলেছেন: অবশ্যই।
আপনাদের দোয়াতেই আমি সফল হব।
শেহাব বলেছেন:
আপনার বাবার প্রতি আপনার ভালোবাসাই আপনাকে সফল করবে।
লেখক বলেছেন: ইনশাল্লাহ ।
সরকার আমিন ১৯৬৭ বলেছেন:
বাবা সব সময়ই বয়সে বড় হয়। কেবল এই একটা যোগ্যতা কেউ কোনদিন লংঘন করতে পারে না
লেখক বলেছেন: ঠিকই বলেছেন ।
ধন্যবাদ আপনাকে ।


















