আমার প্রিয় পোস্ট

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

"অর্থই নাকি সব অনর্থের মূল" , আপনার কি ধারণা ? আসলে কি তাই ?

০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৩

শেয়ার করুন:                   Facebook

অর্থই সব অনর্থের মূল । একথাটি আপনি কতটুকু বিশ্বাস করেন ?

বেচারা অর্থ একটা জড় পদার্থ । তার কত শক্তি ? আসলে কি তাই ?
আমার কিন্তু সেটা মনে হয় না । অর্থ কি পারে নিজে এক বিন্দু পরিমান নড়তে ? আমরা যদি তাকে না নাড়াই ? কে কেমন ভাবে অর্থকে কাজে লাগাচ্ছি ? এটাই হচ্ছে বড় ব্যাপার ।

আমার এক বন্ধুর সাথে মাঝেমাঝেই এ নিয়ে ভীষণ তর্ক বিতর্ক হয় ।

আমি যদি লোভী হই সেটা আমার চরিত্রের বৈশিষ্ট্য । সেটা কিন্তু অর্থের দোষ না । আমাদের নিজস্ব অবস্থান আমাদেরকে সহজে মেনে নিতে হবে । বাবার উপার্জন সম্পর্কে অবহিত হয়ে তারপর আমাদের খরচ করা উচিৎ । স্বামীর উপার্জন সম্পর্কে অবহিত হয়ে তারপর স্ত্রীর খরচ করা উচিৎ । তাহলে বাবা আমাদের চাহিদা মেটানোর জন্য অসৎ কাজ করবেন না । একই ভাবে স্বামীও স্ত্রীর চাহিদা মেটানোর জন্য অসৎ কাজ করবেন না । আমরা যার উপর নির্ভরশীল হচ্ছি তাকে, তার উপার্জনকে, তার সমস্ত কিছুকে সম্মান করতে হবে । তাহলেই সংসারে সুখ নেমে আসবে । তাহলে বেচারা অর্থের উপর আর নিজেদের দোষ চাপানো হল না ।

একই ভাবে উপার্জনক্ষম ব্যাক্তিগণ নিজেদের উপার্জনকে শ্রদ্ধা করে আপনার উপর নির্ভরশীল ব্যক্তিদেরকে নিজের অবস্থান সম্পর্কে অবহিত করুন । তদের মধ্যে আপনার প্রতি সহনশীল বোধ জাগ্রত করুন। তখনই দেখবেন সুখ আপনার হাতের মুঠোয় ।

এইতো গেলো আপনার কথা । আপনার পাশের যিনি আছেন তিনি আপনার সুখ দেখে ঈর্ষা করবেন হয়তো । তাকেও আপনার সুখের সন্ধান দিন । আমরা এবাবেই পারি হয়তো চারপাশের সবাইকে নিয়ে সুখি থাকতে ।

বর্তমান বাজার দরের যে অবস্থা তাতে আমরা সবাই হিমশিম খাচ্ছি । সংসার চালাতে, অভাব ঘুচাতে আমাদের সবাইকে খুব কষ্ট করতে হয় । আমরা যদি একটু সচেতন হই তাহলে বোধ হয় কিছুটা সস্তি ফিরিয়ে আনা যায় । আমাদের খাবারের মেন্যু থেকে কম প্রয়োজনীয় কিছু খাবার নাহয় সপ্তাহ খানেকের জন্য বাদ দেই । এক সপ্তাহ পর পর সেগুলোর স্বাদ গ্রহণ করি ।

আরও কিছু বিশেষ প্রয়োজন আছে সেগুলো মেটানোর জন্য আমাদের অসৎ হতে হয় । সেগুলো নাহয় নাইবা উল্লেখ করলাম । তার পরেও বলছি বিবেক কে আগে প্রাধান্য দিন । বিবেক যা বলে সেটা মেনে চলুন । আমরা মানুষ । আমাদের আল্রাহ অনেক ক্ষমতা দিয়ে দিয়েছেন । আমরা আমাদের ক্ষমতাকে সৎভাবে কাজে লাগাই ।

কেন শুধু শুধু একটা জড় পদার্থকে দোষারোপ করব । একটু ভেবে দেখুন আসলেই কি ও আমাদের ছাড়া একবিন্দু নড়তে পাড়ে।

আমার মনে হয় এভাবেই আমরা আমদের মাতৃভূমি বাংলাদেশ কে দুর্নীতি তে চ্যাম্পিয়ন হওয়া থেকে বিরত রাখতে । যে দেশকে স্বাধীন করার জন্য মুক্তিয়োদ্ধারা নিজেদের প্রান দিয়েছেন । এই কি সেই দেশ ?

হয়তোবা আমার এই ধারণা ভুল হতে পারে । আপনাদের কোন মন্তব্য যদি থেকে থাকে দয়া করে জানাবেন । আমি আমার নিজকে, নিজের মনকে কিছুটা শুধরে নিব ।

 

 

  • ৪০ টি মন্তব্য
  • ২৩১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৬
comment by: চিকনমিয়া বলেছেন: অর্থই সকল কিচুর মূল

লেকাডার হেডিং দেন নাই, হেডিং দেন
০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: দুঃখিত ভাইয়া । এবার দেখেন । দিয়েছিলাম আগে কোথায় যেন হারিয়ে গিয়েছিল ।

২. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৭
comment by: নিয়ন আলোয় বাউল বলেছেন: আমার কাছে অর্থের মূল্য অনেক ! কারন আমি ছেলেটা সৎ হলেও ...........
০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: অর্থের মূল্য আছে । কিন্তু অনর্থের কারণ হিসেবে নিশ্চয়ই মনে করেন না ।

৩. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০১
comment by: রাজামশাই বলেছেন: অনর্থ মানে অর্থ নাই

এই ক্ষেত্র ঠিক আছে

০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: অনর্থের কারন সম্পর্কে জানতে চাচ্ছিলাম ।

৪. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০৩
comment by: বৃত্তবন্দী বলেছেন: ছোট্ট একটা প্রশ্ন

অর্থ না থাকলে আপনি কি ড্রাগ কিনতে পারতেন?

ড্রাগ এ্যডিকশন একটা অনর্থ...............

এরকম আরো অনর্থ আছে।
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: ড্রাগ এ্যডিকশন এর জন্য কি আপনি অর্থকে দায়ী করছেন ?

যাদের অর্থ আছে তারাই কিশুধু ড্রাগ এ্যডিক্ট ? অথবা
যাদের অর্থ আছে তারা সবাই কি ড্রাগ এ্যডিক্ট ?
এজন্য কি তাদের মন মানসিকতা একটুও দায়ী না ? অর্থই কি দায়ী ?

আপনার জবাবের অপেক্ষায় রইলাম ।

ধন্যবাদ ।

৫. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১৬
comment by: শান্তির দেবদূত বলেছেন: অর্থ থাকলে বৌ খুশি, আর বৌ খুশিতো জগৎ খুশি :).......... আমি ভাই বৌরে খুব ডরাই :(....... তাই আমার কাছে অর্থই সকল সুখের মূল
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: হাহ হাহ হাহ হাহ হাহ হাহ
তাই নাকি ?



৬. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২৩
comment by: দখিনা বাতাস বলেছেন: টাকা নাইতো কেউ আপনারে চিনবো না।

টাকাই ঈশ্বর

অনেক টাকা হইলে তখন একটু মনে কষ্ট পাইলে খুব ভাব নিয়া বলা যায়, অর্থই অনর্থের মূল.........
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: আমি টাকা কে ঈশ্বর মানি না ।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

৭. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৭
comment by: পথিক মানিক বলেছেন: অনেক টাকা হইলে তখন একটু মনে কষ্ট পাইলে খুব ভাব নিয়া বলা যায়, অর্থই অনর্থের মূল.........

দখিনা বাতাস যথার্থই বলেছেন রে ভাই।

টেকা না থাকলে কেউ পুছে না.......:( কিছুদিন পরে ব্লগাইতে ও টেকা দেওন লাগবো ........
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: তাই নাকি?

একমত হতে পারলাম না । খুব গভীরভাবে ভেবে দেখেন একটু ।

ধন্যবাদ ।

৮. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৩
comment by: দখিনা বাতাস বলেছেন: @ পথিক মানিক,

ভালো কথা মনে করছেন তো। একবার পোস্ট দেখছিলাম একটা, টাকা চাইবো বলে সাম,ইন

কই যামু রে ভাই........
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: ওটা যাস্ট ফান ছিল ।

৯. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৯
comment by: পথিক মানিক বলেছেন: হের লাইগ্গাইতো কইতাছি ।
টেকা রে টেকা
ধরতে পারলে ছারুম না হ ...............:)
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: টাকার মূল্য আছে কিন্তু অনর্থের কারন না । যেহেতু মূল্য আছে সেহেতু ধরবেন না কেন ? অবশ্যই ধরবেন ।
তো ধরতে চাচ্ছেন কোন উপায়ে ?

ধন্যবাদ ভাইয়া ।

১০. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:০৮
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: অর্থ জিনিসটা বড় ই ভেজাইল্যা.....এই ভাল তো এই খারাপ....
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ভেজাইল্যা অর্থ না ভাইয়া ।
ভেজাইল্যা আমরা ।

ধন্যবাদ আপনাকে ।

১১. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২১
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: ভাই এইডা কি ? খায় না মাথায় দেয় ? :D:D

আসলে অর্থই সকল অর্নথের মূল আবার অর্থই মানুষের উপকারের মূল .... তবে মাঝে মাঝে অর্থের দরকার .. এমন কি চলতে গেলেও দরকার অর্থ ..
অর্থ টা সৎ পথে আয় হলেই ভাল .. তবে এখনকার যে অবস্থা তাতে সৎ থাকতে গেলে না খেয়ে থাকতে হবে মারা পরা লাগবে ...দেখা যাবে আমি মরে গেছি আমার কাফনের কাপড় কেনার টাকাও পাওয়া যাচ্ছে না ...
আর এখন বাংলাদেশের বাজারের যে অবস্থা তাতে সৎ মানুষগুলো হয়তো না খেয়েই আছে ..

আর আমাদের রক্ত এতই খারাপ যে, আমার শত চেষ্টা করলেও এই রক্ত আর শূধরাবে না .... এই রক্তের ভিতরে আছে .. দূর্নীতি, ঘুষ, চোরাচালান, অসৎ উপায়, বেঈমানী, কালোবাজারী .........

আর এখন টাকা না থাকলে আমার কোন দাম নাই .... কেউ চাইয়াও দেখবে না আমি কেমন আছি .... টাকা থাকলে তখন আমি না খেয়ে থাকলে আমার কিনে এন খাওয়াবে কত মানুষ আমার পিছনে ঘুরবে মানুষ ...............

ধন্যবাদ মীতুকে তার সুন্দর একটি পোষ্ট এর জন্য .........আমার কোন কথায় কেউ কষ্ট পেলে এবং ভুল হলে দয়া করিয়া মাফ করিয়া দিবেন ....

০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: আসলে আমি কারও কাছ থেকে কোন কিছুর প্রাপ্তি আশা করি না । কেউ আমার এমন মূল্যায়ন করুক যা আমার সামনেই মূল্যায়ন পিছনে অবমূল্যায়ন, তা আমি চাই না । আমি না খেয়ে কেন থাকব ? আমি কি অকর্মন্য নাকি ? তাই আমি অন্যের খাবারের অপেক্ষায় থকি না । যা আয় আমি সে অনুযায়ী ব্যয় করব । অযথা ফুটানির তো কোন দরকার নাই ।

আর একটা ব্যাপার
দূর্নীতি, ঘুষ, চোরাচালান, অসৎ উপায়, বেঈমানী, কালোবাজারী এসব কারও রক্তে থাকে না । থাকে স্বভাবের মধ্যে । রক্ত শুধরানো যায় না । কিন্তু স্বভাব পাল্টানো যায় । তোমার এই ধারণা চেন্জ হওয়া দরকার ।

আসও আমরা সবাই
আমাদের মধ্যে খারাপ দিকগুলো বর্জন করি । যতটা সম্ভব ।

ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য ।


১২. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০১
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: মীতু রক্তে থাকে না ঠিকই কিন্তু স্বভাব টা কিন্তু রক্তের মধ্যেই লুকিয়ে থাকে ..
আমি কাউকেই শুধরাতে বলছি না .. যে যার মত থাকুক ..

আমি কার অপেক্ষায় বসে নাই.. আমার শক্তি আছে আমি নিজে করতে পারলে করবো না পারলে শেষ .... কার হাত পা ধরতে রাজি না ... আর আমার এমনিতেই অর্থের লোভ কম ..........

আমরা শত চেষ্টা করলেও খারাপ দিকগুলো বর্জন করতে পারবো না /করাতেও পারবো ন ... বাঙ্গালীরদের এমন স্বভাব .... আর আমাদের রক্ত এই পৃথিবীতে এক নম্বর ... যেখানেই যাবে বাঙ্গালীদের দূর্নীতি আর খারাপ সব পাবে ....
এদের কারণে ভাল মানুষগুলো আজ মরতে বসেছে ...........

ধন্যবাদ মীতু তোমাকে
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: আমি তোমার সাথে একমত না । বাঙালীদের সততার যে পরিচয় বিশ্বে আছে তা হয়তো তুমি জান না ।

তুমি একজন ডাঃ কে গিয়ে জিজ্ঞাসা করতে পারো রক্তের কোন অংশে স্বভাব লুকিয়ে থকে ? :)

অন্যদের কথা বাদ দাও তুমি কি পারবে তোমার মধ্যের খারাপ দিকগুলো বর্জন করতে ?

একশবার পারব । একটা মানুষ জন্মের পর খেকেই খারাপ হয় না । যদি হত তবে সেটা রক্ত প্রবাহিত মনে হত । সেটা যেহেতু না । তাহলে কেন খারাপদিক বর্জন করতে পারব না ?

তুমি একটি জড়িপ কর । বিশ্বে যে কয়টা সবচেয়ে খারাপ, সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে তার মধ্যে কয়টা বাঙালী জড়িত আছে ? তুমি হয়তো বাঙালীদের ভাল কাজের কোন খবর পাও নি হয়তো বা তা খোজার কোন চেষ্টাই করনি ।

দয়া করে "বাঙালী" শব্দটা নিয়ে এমন কোন মন্তব্য করও না যা আমাদের পবিত্র অস্তিত্বে আঘাত করে । আমাদের বাঙালী ও বাংলাদেশীদের মধ্যে যতটা সততা, সরলতা, পবিত্রতা আছে তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবে না ।

১৩. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৪
comment by: বৃত্তবন্দী বলেছেন: মানসিকতা তো অবশ্যই দায়ী।

কিন্তু শুধু মানসিকতা তে তো আর নেশার লাটিমে ঝিম ধরেনা।
নেশার লাটিমে ঝিম ধরাতে তো সেই আদি ও অকৃত্রিম অর্থই দরকার নাকি ভুল বলছি?
আসলে আমরা মোটা দাগে অর্থকে সকল অনর্থের মূল হিসেবে চিহ্নিত করি এর সাথে অক্সুলারী হিসেবে যে যে জিনিস গুলো আছে তা ইগনোর করে যাই।

ভাই/বোন অনেক কঠিন কঠিন শব্দ লিখলাম। আমি আসলে ঝাঁকের কই। ঝাঁক যেদিকে আমিও সেদিকে ;)
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: হুমমমম বুঝলাম তবে সম্পূর্ন একমত হতে পারলাম না ।

আমার মনে হয়
আপনি যাকে প্রিন্সিপাল ভাবছেন আমার মতে সে হবে অক্সুলারি
আর যাকে অক্সুলারি ভাবছেন আমার মতে সে হবে প্রিন্সিপাল ।

ধন্যবাদ আপনাকে ।

১৪. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: মেয়র স্যালভর হার্ডিন বলেছেন: সবার লেখা পড়লাম।
অর্থই যে সকল অনর্থের মূল তা বুঝতে বেশি দুর না, এই ব্লগেই কয়েক পেজ পিছিয়ে আগিয়ে পড়লেই বুঝা যায়।
০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: উহুম ভাইয়া । আপনার মন আপনি কি বলেন সেটা বলুন ?

ধন্যবাদ ভাইয়া ।

১৫. ০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: দুঃখিত মীতু আসলে বাঙ্গালীদের সম্পর্কে কিছু বলতে ইচ্ছা ছিল না যতদূর পেয়েছি ভাল পাইনি কাউকে ১/২ জন ছাড়া ....
যাইহোক ...অর্থ অনর্থের মূল আবার এই অর্থ দিয়েই মানুষের উপকার হয় .... উদাহরণ হচ্ছে ...পানির অপরনাম জীবন আর আবার অপর নাম মরণ .... সুতরাং অর্থ এমনই .......... দরকার আছে আবার সমস্যাও আছে ...........
০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: বুঝলাম কিন্তু মানলাম না।

১৬. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৮
comment by: রুখসানা তাজীন বলেছেন: সামনে আসতেছে রমজান মাস। অর্থ অপচয়ের কত রকম তরিকা যে বাঙ্গালী দেখাইব
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২৩

লেখক বলেছেন: ঠিকই বলেছেন ।

১৭. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:০৫
comment by: সবাক বলেছেন:
গবেষক !!

এই বিষয়টা নিয়ে অতটা ভাবি না।:(




তোমার কি খবর?
আমি ভালো নেই।
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২৬

লেখক বলেছেন: আরে আমার বাড়ীতে কবির পদচারনা । :)

কি আর করব বল ? মনের কথাগুলো তুলে ধরলাম কিন্তু মনের কথাগুলো কারও সাথে মিলল না ।

আমার খবর ভালো না ।

তুমি ভাল নাই কেন ?

১৮. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫৪
comment by: প্রচেত্য বলেছেন: অর্থ তৈরীর কারখানা বন্ধ করার জোড় দাবী জানাচ্ছি
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: বারে তাহলে চলব কি করে ? খাব কি ? :(

১৯. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:২৩
comment by: প্রচেত্য বলেছেন: সবকিছুই শেয়ারিং হবে তাও বিনামূল্যে
টাকার কোন প্রয়োজনই নাই .........
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:২০

লেখক বলেছেন: কেন নাই ? অবশ্যই আছে তবে তা কে তো আর অনর্থ বলা যাবে না ।

২০. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: দখিনা বাতাস বলেছেন: হা; অর্থ বলে অনর্থের মূল, অর্থ কিছুনা........ যারা এইখানে বইয়া ব্লগাইতেছে ওগোরে খালি একটু কন ভাতের হোটেলে মশলা বাটার কাম কইরা, নয়তো এই গরমে রিকশা চালাইয়া টাকা কয়টা রোজগার কইরা ভাত খাইতে কয়দিন। তখন বুজবো টাকা কি?

সুখে থাকলে কত তর্ক করা যায়। যেই লোকটা সারাদিন হাড়ভান্গা খাটুনির পরে আধাপেট খাইয়া রাতে ফুটপাতে ঘুমাইতে যায়, তারপরে বৃষ্টি শুরু হইলে সারা রাত কোন ছাউনির নিচে ঘোড়ার মত দাড়াইয়া ঘুমায়---- তারে গিয়া কইয়েন " টাকা হইলো ঝামেলর মূল"। মজাডা বুজাইবো নে...........

আছে ঐ সাহস?
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:২৯

লেখক বলেছেন: আপনার অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ ।

যারা কঠোর পরিশ্রম করে তাদের কাছে অর্থ পরম সুখ । আমার কাছে ও তাই । তাই আমি এবং আমার মতো যারা আছেন তারা এই সুখ দিয়ে কখনও মৃত্যু বা ধ্বংস কিনে আনবে না । আর অর্থকে কখনও অনর্থ হিসেবে আখ্যায়িত করবে না । অর্থ দিয়ে সুখ কেনা যদি অনর্থ না হয় তবে অর্থ দিয়ে দুঃখ কেনা কেন অনর্থ হবে ? অর্থ দিয়ে সুখ কেনার ক্ষেত্রে মানসিকতাকে যদি বড় করে অর্থ কে উহ্য রেখে দেখে, তবে দুঃখের ক্ষেত্রে কেন অর্থ দায়ী হবে, আর মানসিকতা সেখানে লুকিয়ে থাকবে ?

 



 


জাতীয় বেঈমান (রাজাকার, আলবদর, শান্তি কমিটির সদস্য) দের অথবা এদের সমর্থকদের এই ব্লগে প্রবেশ নিষেধ । ঢুকা তো দূরের কথা,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪২১৬