আমার প্রিয় পোস্ট

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

"সত্য ভালবাসা "

০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩০

শেয়ার করুন:                   Facebook


আকাশের নীল যেমন সত্য
তেমনি সত্য আমার ভালবাসা ,
পড়ন্ত বিকেলের রক্তিম সূর্য
জানে তুমি আমার সকল আশা ।

পূর্নিমার চাঁদের সাথে কথা
হয় তোমাকে নিয়ে ,
তোমার আমার স্বপ্নগুলো
যায় দিগন্ত ছুয়ে ।

তোমার কথার মালা
যেন প্রবাহিত ঝর্ণা ধারা,
জীবন স্তব্ধ হয়ে যায়
তোমার সান্নিধ্য ছাড়া ।

তাই বলে তোমার জন্য
পারবনা আমি পালাতে,
বাবার আদর, মায়ের মমতা
এ নিমিষেই মুছে ফেলতে ।

তোমার এই আমির পেছনে
সবই তাদের অবদান,
তোমার ভালবাসা
আমার কাছে চির অম্লান ।

গড়ব জীবন তোমায়
আর বাবা-মা কে নিয়ে ,
তাদের মনে ভালবাসার
স্বীকৃতি গড়িয়ে ।

 

 

  • ২৭ টি মন্তব্য
  • ১৯৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৪
comment by: রাঙা মীয়া বলেছেন: চমৎকার ভাষায় নিজেকে প্রকাশ !
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আমার নিজের একান্ত কিছু কথা গুলো আপনার ভাল লাগল বলে ।

২. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৮
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: খুবই সুন্দর হয়েছে ....
মনে হচ্ছে তোমাকে ১০০ এর মধ্যে ১০০ দিতে ....
ভাই সব সবাই মীতুকে + রেটিং দিবেন অনুগ্রহ করে ........
অনেকদিন পর ভালো একটা কবিতা পড়লাম ..........
ধন্যবাদ মীতু তোমাকে ...তুমি আরো সুন্দর সুন্দর কবিতা লিখবে আমি এটা আশা করি ...........
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: তুমি কবিতা পড়ো না তাই এই কথা বলছ । ব্লগে আরও অনেক ভাল ভাল কবি আছেন যারা খুব ভাল, অসাধারন কবিতা লিখেন । যেমন সবাক, ইলিয়াস ভাই, কালপুরুষ আরও অনেকে ।
আন্দালিব এর কবিতাগুলো খুবই চমৎকার । চিটি আপু, সাজি আপু । ওদের কবিতা পড়ে আমি নিজেই ওদের কবিতার মাঝে হারিয়ে যাই ।

সহজ ভাষা তো এজন্যই তোমার ভাল লেগেছে । আর ভাল লেগেছে শুনে আমারও খুব ভাল লাগল ।

৩. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৬
comment by: পলাশ রহমান বলেছেন: ভাষা প্রয়োগ সুন্দর।
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৪. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫২
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: গড়ব জীবন তোমায়
আর বাবা-মা কে নিয়ে ,
তাদের মনে ভালবাসার
স্বীকৃতি গড়িয়ে ................চমৎকার লিখেছো।

ভালো লাগলো

শুভেচ্ছা রেখে গেলাম।
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৫

লেখক বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করলাম আপুনি ।

কেমন আছেন ?

৫. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৩
comment by: প্রচেত্য বলেছেন: কবি তার কবিতার শিরোনামে "সত্য ভালবাসা" প্রকাশে একটি বিপরীত সম্পর্কযুক্ত শব্দের অস্তিত্বকে উহ্য রাখলেও তা তুলে ধরার আনুষঙ্গিকতা অনুভব করছে এ লেখককুল আর তা হল "মিথ্যা ভালবাসা"

অনুগ্রহ রইল তা প্রকাশেরও

এমনিতে লেখাটি সবলীল তাই ভাল লাগার অবয়বও বেশী
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

চেষ্টা করব "মিথ্যা ভালবাসা" প্রকাশের ।

৬. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: বৃত্তবন্দী বলেছেন: মোটামুটি বিচ্ছিরী হয়েছে।

সরল সোজা ভাবে নিজেকে উপস্থাপন

বিচ্ছিরী ;)
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: বিচ্ছিরি ভাবে বিচ্ছিরি বলার জন্য বিচ্ছিরি ধইন্যবাদ । :)

৭. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩৩
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: দেখো আমার সবার কবিতা পড়ার সময় কম ... আর আমি কবিতা কম বুঝি ... এত মাথা ব্রেন আমার নাই ...তোমার কবিতাটা পড়ে ভাল লাগেছে তাই জানালাম ..........
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৩

লেখক বলেছেন: ওকে ধন্যবাদ । সময় করে সবার কবিতা পড়ে নিও ।

৮. ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৪
comment by: জুবাইর রেযা বলেছেন: ভেরি সুইট হয়েছে ।প্রিয়তে রাখলাম
সাথে পেলাছ দিতে ভুলিনি কিন্তু ।শুভ কামনা থাকল আপনার জন্য ।
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৫

লেখক বলেছেন: ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ ।

খুশিতে চিৎকার করে বললাম আর কি ।

প্রিয় তে রাখার জন্য প্রিয় ধন্যবাদ ।

আপনাকেও শুভেচ্ছা ।

৯. ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১৫
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: @গড়ব জীবন তোমায়
আর বাবা-মা কে নিয়ে ,
তাদের মনে ভালবাসার
স্বীকৃতি গড়িয়ে...হুমমম...অনুসরন করার মতো...:)
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৬

লেখক বলেছেন: তাই নাকি ভাইয়া আমিও অনুসরণ করছি ।

ধন্যবাদ আপনাকে ।

১০. ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৯
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

তাদের মনে ভালবাসার
স্বীকৃতি গড়িয়ে..............................................................+

সুন্দর কবির সুন্দর কবিতা।
দারুন লিখেছিস তো!

কেমন আছিস?

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৮

লেখক বলেছেন: তাই নাকি ?

তোর ভাল লেগেছে বলে আমার খুউউউব ভাল লাগছে ।

আমি বাল আছি । তুই কেমন আছিস ? তোর কোনও খবর নাই কেন ?

১১. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: সবাক বলেছেন:
হুমম

যা বুঝার ভালোভাবেই বুঝেছি;)
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: আরে তোমাদের বুঝানোর জন্যই তো আমার এই লিখা ;)

কেমন আছো ?

১২. ১৪ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন: সরলতার প্রকাশ এতো সুন্দর হয় !!
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: আপনার ভাল লেগেছে বলে খুব ভাল লাগছে ।

১৩. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৩৬
comment by: মিসকল বলেছেন: কি লিখব খুজে পাচ্ছি না।

+
২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: হাহ্ হাহ্ হাহ্ হাহ্ হাহ্ হাহ্ হাহ্ হাহ্

খোঁজও ভাল করে ।

১৪. ২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৮
comment by: সব যদি আজ বদলে যেত বলেছেন: "তোমার এই আমির পেছনে
সবই তাদের অবদান"--

ভালো লিখেছেনতো। তবে যে বাবা-মাকে ছারতে বলে, তার ভালবাসা কতটুকু খাটি -বিশ্লেষনের প্রয়োজন আছে।

 



 


জাতীয় বেঈমান (রাজাকার, আলবদর, শান্তি কমিটির সদস্য) দের অথবা এদের সমর্থকদের এই ব্লগে প্রবেশ নিষেধ । ঢুকা তো দূরের কথা,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪২০৯