আমার প্রিয় পোস্ট

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

"এক অভিনব পদ্ধতিতে বাংলাদেশের জনসংখ্যা হ্রাস"

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৩

শেয়ার করুন:                   Facebook




এক অভিনব পদ্ধতিতে বাংরাদেশের জনসংখ্যা হ্রাস করে যাচ্ছেন ড্রাইভার, ঠিকাদার, পরিদর্শক ও কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্ব ।

তাদের এই পদ্ধতিকে সাধারন জনগণের পক্ষ থেকে আমি ধিক্কার জানাচ্ছি ।

ঠিকাদারবৃন্দ সারা বছর রাস্তা মেরামতের কাজে নিজেদের উৎসর্গ করে যাচ্ছেন । রাস্তা মেরামতের পিছনে তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের জনসংখ্যা হ্রাস এবং অর্থ উপার্জন । রাস্তা তৈরী টা হচ্ছে ধোঁকা বাজি, এক মরণ ফাঁদ ।

পরিদর্শকগণ রাস্তা পরিদর্শনে যখন যান তখন তারা রাস্তা পরিদর্শন করেন না । তখন তারা টাকা গণনায় ব্যস্ত থাকেন । এবং মাতৃভূমি বাংলাদেশের জনসংখ্যা হ্রাস করে, দেশ মাতৃকাকে অর্থ দিয়ে সমৃদ্ধ করবেন ।

জনৈক ড্রাইভারগণ তারাও দেশ মাতৃকার জন্য গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখছেন । হয়তো বা মদ্যপ হয়ে গাড়ি চালাচ্ছিলেন অ নয়তো গাড়ি চালানোর সময় ঘুমাচ্ছিলেন । নয়তো গাড়ি চালানোর সময় স্ত্রী, সন্তানদের কথা স্মরণ করে দিকবিদকজ্ঞানশূন্য হয়ে পরেন । তারা এতটাই ব্যস্ত যে গাড়ি ছাড়ার সময় ইঞ্জিন চেক করতে সময় পান না ।

আর জনৈক রাজনীতি বিদদের কথা তো আমরা সবাই জানি । তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না ।

মুষলধারায় বৃষ্টি বেশী দিনের দরকার হয়না, একদিনের বৃষ্টিতেই মহা সড়কের মাঝখানে গর্ত হয়ে পরে এবং নানা রকমের দূঘর্টনার সম্ভাবনা দেখা দেয় । কাল আমার এক আত্মীয় ঐ রোডেই অন্য এক স্টার লাইনের যাত্রী ছিলেন । তার বাস সকাল ৮.৩০ এ ঢাকা ত্যাগ করে । আল্লাহ তার সহায় ছিলেন । সে এবং তার সহযাত্রীরা সবাই সুস্থ আছেন ।

উপরোক্ত ব্যক্তিদের ধিক্কার জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি । এসব কিছু সংখ্যক ব্যক্তিদের প্রতি আমাদের কি ধরনের মনোভাব দেখানো উচিৎ ?

এসকল কিছু সংখ্যক নর্দমার কীট দের হাত থেকে কবে আমার সোনার বাংলাদেশ এবং বাংলাদেশের সাধারণ জনগণ রেহাই পাবে ? জাতীর বিবেকের কাছে প্রশ্ন ।

কষ্ট করে পড়ার জন্য আপনাদের সবাই কে ধন্যবাদ ।

 

 

  • ৩০ টি মন্তব্য
  • ২৮৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৯
comment by: ঘাসফুল বলেছেন: ধিক্কার ! ধিক্কার !!
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪২

লেখক বলেছেন: ধিক্কার !

২. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১০
comment by: পথিক মানিক বলেছেন: পরিবর্তন আসা দরকার।
এবং তা এখনি।
নয়তো আর হবে না.................:(
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: অপেক্ষায় আছি পরিবর্তনের ।

৩. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১০
comment by: কৌশিক বলেছেন: সবকিছুতেই বাংলাদেশে দেশীয় ট্যালেন্ট খাটায়। একদম দেশীয় প্রযুক্তিতে জনসংখ্যা রোধ।


(শিরোনামটা দুইবার হয়ে গেছে)
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

অবশ্য ইচ্ছা করেই দিয়েছিলাম, দেখলাম কেমন লাগে । ;)

৪. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৩
comment by: রানা বলেছেন: ম্যালথাসের সূত্র এখানে অন্যভাবে কাজ করছে !!
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: হুমম তাই ।

৫. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৪
comment by: প্রচেত্য বলেছেন: ক্রিয়েটিভ চিন্তা
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: কি হবে এই ক্রিয়েটিভ চিন্তা দিয়ে ? কোন কিছুই তো করতে পারছি না । শুধুই কষ্ট পেয়ে যাচ্ছি ।

৬. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৪
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: হুঁ বুঝতে পারলাম ....
ধন্যবাদ তোমাকে সুন্দর পোষ্ট এর জন্য ....
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: তোমাকেও ধন্যবাদ ।

৭. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৩
comment by: প্রচেত্য বলেছেন: ক্রিয়েটিভ মন্তব্যও বটে !
গ্রেট !
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন: হাহ্ হাহ্ তাই নাকি ?

কেমন আছেন ?

৮. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১০
comment by: যীশূ বলেছেন: শুধু কি পরিবহন সেক্টর? সন্ত্রাস বাড়িয়েও সরকার জনসংখ্যা কমানোর ব্যবস্থা করছে।
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৬

লেখক বলেছেন: সে তো আছেই । সব কিছু বলতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হবে কিন্তু বলা আর শেষ হবে না ।

৯. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৫
comment by: প্রচেত্য বলেছেন: ভাল আছি, তবে ‘কিন্তু’ শব্দটি যোগ করতে হচ্ছে অনেকটা বাধ্য হয়েই, একটু মানসিক চাপেও আছি
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: আসলে আমরা প্রত্যেকেই পুরোপুরি ভালো নাই ।

কোন না কোন সমস্যা আছে এবং থাকবেই । এ নিয়েই তো জীবন ।

১০. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩১
comment by: কাঙ্গাল মুরশিদ বলেছেন: আমাদের বর্তমান ফেরেশতাতুল্য উপদেস্টগন আরো এক ডিগ্রী এগিয়ে আছেন। এ'ভাবে একজন দুজন করে কত দিনে জনসংখ্যা কমবে সেই চিন্তা করে আরো দ্রুত ও কার্যকর উপায় হিসেবে ওনারা দেশে খাদ্য সংকট সৃস্টির চেস্টা করছেন। একটা দুর্ভিক্ষ লাগিয়ে দিতে পারলে কয়েক মাসেই এক-দেড় কোটি জনসংখ্যা কমিয়ে দেয়া যাবে। কি বলেন?
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন: আর বইলেন না ভাই, উপদেষ্টা আঙ্কেলদের কথা মনে হলেই বুকের ভিতর চিনচিন করে ব্যাথা করে :( । কারন সামনে দূর্ভিক্ষ ।

ঠিকই বলেছেন । তখন বাচঁতে হলে এখন থেকেই না খেয়ে থাকার প্রাকটিস করতাছি । :(

১১. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪০
comment by: চাচামিঞা বলেছেন: নর্দমার কীটদের হাত থেকে বাচতে হলে আসলে আমাদের সবাইকে সুশিক্ষিত হতে হবে, হতে হবে সচেতন। সবাই মিলে যেদিন আমরা তাদের প্রতিরোধ করতে পারবো, সেদিন সুবাতাস বইবেই। ধন্যবাদ ভালো পোস্টটির জন্য।
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: স্বাগতম আপনাকে ।

হ্যাঁ সেই প্রতিরোধ গড়ার জন্য নিজেকে গড়ে তুলার চেষ্টা করছি । দোয়া করবেন ।

১২. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ৮:১১
comment by: সবাক বলেছেন: কতো ভালো লিখেছো !!!!


ভালো থেকো।
০৯ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: তাই নাকি ?

১৩. ০৯ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৪
comment by: দূর্ভাষী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

তবে দেশে দ্রব্যমূল্রের যে অবস্থা তাতে দারীদ্র সীমার নীচে বসবাসকারী ৪৪% লোকই আগামী কিছুদিনের মধ্যে পটল তুলে জনসংখ্যা ও খাদ্য সংকটের মধ্যে সমন্বয় সাধনে ম্যালথাসের সূত্রের প্রমাণ দিবে।
০৯ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: হুমম তাই চিন্তায় আছি ।

১৪. ১৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৮
comment by: মিসকল বলেছেন: অসাধারণ লিখেছ

অসাধারণ !!!!
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: আরে তুমি ?
কেমন আছ ?

১৫. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২২
comment by: কেএসআমীন বলেছেন: সব মনে হয় একই কোম্পনীতে আছেন?
১৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৫
comment by: শফিকুল বলেছেন: এদের বিবেক নামক বোধটা নেই।

 



 


জাতীয় বেঈমান (রাজাকার, আলবদর, শান্তি কমিটির সদস্য) দের অথবা এদের সমর্থকদের এই ব্লগে প্রবেশ নিষেধ । ঢুকা তো দূরের কথা,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪২০৬