আমার প্রিয় পোস্ট
- মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন? - নাফিস ইফতেখার
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- মেহেদী রাতের সাজ (অবিবাহিতদের জন্য) - সিটিজি৪বিডি
- তুলি (মেহেদী রাতের সাজ) - সিটিজি৪বিডি
- VReel: নতুন প্রজন্মের HD ভিডিও সাইট - বিডি আইডল
- আজ বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর ১৫০তম জন্মবার্ষিকী - ইমন জুবায়ের
- আসুন একটি সামাজিক ব্যাধির বিরূদ্ধে রূখে দাড়াই ---- যুদ্ধ হোক শুরু - রাঙা মীয়া
- চিটি (হামিদা আখতার) আপার জন্য মহেশখালীর ছবি! - ক-খ-গ
- হুমায়ুন আহমেদ এর কিছু বই
- জটিল
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি (শিবির খেদাও পোষ্ট) - রাতমজুর
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- একটি নির্লজ্জ আত্মপ্রচার মুলক পোস্ট - বৃত্তবন্দী
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- শুধু মাত্র বৃশ্চিক রাশির পোলা মাইয়াদের জন্য - জটিল
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- মাসুদ রানার অরিজিনাল বইসমূহ - কাকতারু্য়া
- সিনেমা বিষয়ক ওয়েবসাইট তালিকা - ইশতিয়াক জিকো
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- বিয়ে করার আগে নিজের কিছু যোগ্যতা যাচাই করে নিন। - আজনবী
- হাঁসের রোস্ট - জরিণা
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- অন্ন - সবাক
- একজন সাবেক প্রধান বিচারপতির নসিহত / আসিফ আহমদ - ফকির ইলিয়াস
- জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের রাজাকারগুলো - ফকির ইলিয়াস
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ আপডেট (১০৮ জন ব্লগার তালিকাভুক্ত) - ভবঘুরে
- ই সংকলন :: লেখা দেয়ার শেষ দিন :: এক সপ্তাহের মধ্যে বের হবে - প্রত্যুৎপন্নমতিত্ব
- গ্রেট বৃটেন এবং আয়ারল্যান্ড-এর ইতিহাস (প্রথম খন্ড) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - জরিণা
- ফ্রি Web Hosting!! - মাহবুব (শাবিপ্রবি)
- পাক বাহিনী ও রাজাকাররা কিভাবে মানুষ মেরেছে আসুন সেটাই জানি-২ - শওকত হোসেন মাসুম
- কোন এক প্রেমিকের তরে তার মৃত প্রেমিকার চিঠি......... - শুকলা দাস
- ২০০৭-২০০৮ ফাইনান্সিয়াল জীবন-বর্ষের ব্যালান্স সিট Balance Sheet of Life - বাবুয়া
- বাবা দিবসের ইতিহাস ও বাবার জন্য ভালোবাসা - টাকাআনাপাই
- আমার শিবির বিষয়ক যত পোস্ট - সবাক
- আমার রাজাকার বিষয়ক যত পোস্ট - সবাক
- আসুন রাজাকার পৃষ্ঠপোষকদের চিনি-১ - আমি সাগর
- রাজাকার আলবদর পরিচিতি (পর্ব-১) - সবাক
- একটি নক্ষত্রের বিলুপ্তির মুহুর্তের আলোকপ্রভা ......... রয়টার্স - আবদাল্লাহ বিন মাহবুব
- সে হল বন্ধু আমার বন্ধু আমার। - মিসকল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- বিশ্বের সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা। আমার মা, আমার জীবন। মা তোমাকে কখনও ভুলব না। এ হোক আমাদের অংগীকার। - মিসকল
- নীল আকাশ আমি বলে দিলাম........../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ওরা সবাই বাই সাইকেল বালিকা......./ ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- রাহেলা হত্যার ঘাতকদের বিচারের দাবীতে সিলেটের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে - শেখ রহিম
"বৃষ্টি" তোকে আমি খুব মিস করি । আমার এই দিনটি তোকে উৎসর্গ করলাম ।
০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩০
পৃরান ঢাকার ঠাকুর দাস লেন এ একজন আপু ও আমরা ৩ বান্ধবী মিলে ২ রুমের একটা ফ্লাট নিয়ে থাকতাম । আমি জগন্নাথে পড়তাম । একদিন সকালে প্রাইভেট পড়ে ফিরে এসে বারান্দায় বসে চা খাচ্ছি । এমন সময় একটি মেয়ে আসলো । আমি আমার রুমে বসতে দিলাম । এবং চা বিস্কুট দিয়ে আপ্যায়ন করলাম । পরে মেয়েটি জানাল সে আমাদের এখানে থাকতে চায় । ও ওর ফ্যামিলির কথা জানালো । ওর বড় ভাই আর ভাবী ছাড়া সংসারে আর কেউ নেই । ভাবীর সাথে বনিবনা নেই বলে মিরপুর ছেড়ে এখানে খাকতে এসেছে । ও পড়ত কবি নজরুল কলেজে । ওর প্রতি আমি একটা টান অনুভব করলাম । আমি এক বাক্যে রাজী হয়ে গেলাম । বাগড়া বাজাল সিনিয়র আপু । আমি তখন বললাম "আমি মামার বাসায় চলে যাব বৃষ্টিকে আমার বেডে থাকবে " আপু আমাকে খুব স্নেহ করতেন । তাই রাজি হয়ে গেলেন এবং আমাকেও যেতে দিলেন না । সেইদিন বৃষ্টি চলে গেলো ।
কিন্তু বৃষ্টির আর দেখা নাই । প্রায় একমাস পরে সকালে প্রাইভেট পরে এসে বারান্দায় একটা চিরকুট পাই । তাতে লিখা ছিল "মিতু আমাকে ক্ষমা করো । আমি তখন আসতে পারি নাই কারন আমার ভাই তার পরদিন মারা গেছেন । আমি আগামী পরশু আসব " চিঠিটা পরে আমিও এক পশলা কাদঁলাম । ও আসল ।
সেই থেকে বৃষ্টির আর আমার বন্ধুত্ব শুরু হয় । আমার ফ্যামিলির সবাইকে ওর কথা বললে ওরা সবাই ওকে নিজের মতো করে নিয়েছেন । আমার বাবা মা-মনি, আপুরা, ভাইয়া সবাই ওকে খুব স্নেহ করত । খুব মজার কাটত সেইসব দিনগুলি । প্রতি শুক্র বারে রেড়াতে যেতাম । বর্ষার মধ্যে রিক্সার হুড ফেলে দিয়ে চিৎকার করে ও আর আমি গান গাইতাম । সারারাত জেগে একই গল্পের বই দুজন মিলে পড়তাম । মারামারি করতাম । আমি ওকে একাউন্টিং, পরিসংখ্যানের অংক করাতাম । একবারে না বুঝলে চুল ধরে টান দিতাম । এত গাধা হবে কেন ?
পরীক্ষা শেষ । আমি মতিঝিলে চাকরী পেলাম । ও চাকরী নিয়ে বেইলী রোডের বি পি ডব্লিউ ক্লাব হোস্টেলে উঠে যায় । আমি খুব কেদেছিলাম । আমার মনে হত আমি আমার বোন কে হারিয়েছি ।
ও প্রতি বৃহস্পতি বারে অফিস ছুটি হলে আমার কাছে চলে আসত । ও ভাল রাধতে জানত । শুক্রবারে খুব মজার মজার রান্না হত । ওর একবার টাইপয়েড জ্বর হল । ছুটি নিয়ে আমার কাছে চলে আসল । আমি ওর মাথায় পানি ঢালতাম আর কাদঁতাম । আল্লাহর কাছে বলতাম "আল্লাহ তুমি ওকে সুস্থ করে আমাকে অসুস্থ করে দাও" । আস্তে আস্তে ওর জ্বর ভাল হয়ে গেল ।
৬ মাস পরে আমি চাকরী চেন্জ করে বাংলামটর আসলাম এবং একই হোস্টেলে উঠলাম ভাগ্যক্রমে ৩ মাস পরে একই রুমে সিট পেলাম । ওর সাথে একটা ছেলের সাথে প্রেম হয় । তাই প্রতি শুক্র বারে ও বেড়াতে চলে যেত সেই ছেলের সাথে । আমি রুমে বসে বসে বই পড়তাম ।
এমনি এক দিন রাত ১২.০১ মিনিটে আমার মোবাইলে এস এম এস আসে । পাশের বেড থেকে ও পাঠায় । ফ্রেন্ডশিপ এসএমএস । মেসেজ পড়ে আমিও থেঙ্কস দিয়ে মেসেজ দেই । সকালে উঠে দেখি আমার বালিশের নিচে ফ্রেন্ডশীপ ব্রেসলেট । আজ সেই দিন । কিন্তু আজ আর ওর এসএমএস পাই নাই । আজ ও অনেক দূরে । আমাকে ভুলে গেছে ।
ওর সাথে আমার দীর্ঘ ২ বছর কোন সম্পর্ক নাই । যেই ছেলের সাথে প্রেম ছিল তার সাথে বিয়ে না হওয়া নিয়ে ওর সাথে আমার দ্বন্দ্ব বাঁধে । আমি গোপনে খোঁজ নিয়েছি । ওর বাবু হয়েছে ।
আজ ওকে আমি খুব মিস করছি ।
আল্লাহ বৃষ্টিকে পৃথিবীর সবচেয়ে সুখি করুন । আমিন ।
কালপুরুষ বলেছেন:
বৃষ্টির বন্ধুত্ব আরো সিক্ত হউক। বন্ধু দিবসের শুভেচ্ছা রইলো।
আজনবী বলেছেন:
ভেবেছিলাম কোনো মন্তব্য করবো না, কিছু বলার নেই। যত দ্রুত সম্ভব সম্পর্কটা জোড়া দেয়াই ভালো, বন্ধুত্বের সম্পর্ক যখন গভীর হয় তখন তা ভাইয়ের মত বা বোনের মত হয়ে যায়।
খোমেনী ইহসান বলেছেন:
প্রিয় জনদের কাছ থেকেই কষ্ট পেতে হয়। কারণ তাদের তো আমরাই এই অধিকার দিই।
সীমান্ত আহমেদ বলেছেন:
হুম লেখাটা অনেক অনেক ভালো লাগলো।জীবনের বাকে হারিয়ে যাওয়া কিংবা দূরে চলে যাওয়া সকল বন্ধুদের জন্য ব্যথা বয়ে বেড়ানোদের প্ড়তি বন্ধু দিবসে বন্ধু হিসাবে রইল সহমর্মিতা।
ভালো থাকবেন।
মাঈনুদ্দীন বলেছেন:
এই ধরনের কষ্টগুলোর নামই জীবন। এরকম অনেক আনন্দ ও বেদনা নিয়েই আমরা বেচে আছি।
রাতমজুর বলেছেন:
বৃষ্টিকে আমিও মিস কর্তেছি। আপনের বৃষ্টিকে না, রিয়েল বৃষ্টিকে। আহা! এখন একটা ঝুম বৃষ্টি দরকার! ভিজবো!
লেখক বলেছেন: ধ্রুব ভাই
আমি তো আজ বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে আসলাম । ওহ সেড নিউজ । আপনি কি তখন ঘুমাচ্ছিলেন ? কি মজা মিস করলেন । হাহ্ হাহ্ হাহ্ হাহ্
পীরসাহেব বলেছেন:
হুমমম



















Click This Link