কাল বাড়ি যাচ্ছি । অনেকদিন পর । মা-বাবার সাথে দেখা করতে । খুব অস্থিরতায় আছি । কখন সেই মুখ দুইটা দেখব ? প্রতীক্ষার পর প্রতীক্ষা । আর ভাবছি কত গল্প আছে জমা যা মোবাইলে হয়নি বলা তা এই মাত্র ৩ দিনে কি শেষ করতে পারব ? কত যে শাসন শুনতে হবে ? এত শুকিয়েছিস কেন ? ঠিকমত পড়াশুনা করছিস নাকি? ঠিকমত খাওয়া দাওয়া করিস না কেন ? নিজের প্রতি যত্ন নিস না কেন ? ইত্যাদি ইত্যাদি । এই শাসন গুলো তখন ভাল না লাগলেও ঢাকায় খুব মিস করি ।
আমার বাবা রাস্তার পাশে দাড়িয়ে থাকবেন । আমি রিক্সা থেকে নামার পরেই আমার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিবেন । একহাতে আমার ট্রলি একহাতে আমার হাত ধরে বাড়িতে ঢুকবেন । এটা তার রুটিন । আমি হৈচৈ করে কথা বলা শুরু করলেই আমার মামনি দিবেন বকা "যা আগে গোছল সেড়ে খেয়ে নে, টেবিলে খাবার দেওয়া হয়েছে । পরে গল্প করিস ।" ঢাকায় এই গুলো খুব মনে পড়ে । বাবার হাতের মুখে তুলে দেওয়া খাবার কতদিন খাই নাই !
আমি খুব কম বাড়ি যাই । অফিস থেকে যে টুকু ছুটি বরাদ্দ তা পড়াশুনার কাজে লাগাই । শুধু ঈদ ও সবেবরাতে বাড়ি যাই । তাই মনে হয় এগুলো কেন বেশি বেশি আসে না ? আমার মতো অনেকেই এই ছুটি টা কাজে লাগাচ্ছেন । বাড়ি যাচ্ছেন । আপনাদের প্রত্যেকের মা-বাবা, ভাইবোনদের আমার সালাম জানাবেন । যারা যাচ্ছেন না কোথাও নিশ্চয়ই ফ্যামিলি নিয়ে এই ছুটিটা কাজে লাগাবেন । চলুন না ঘুড়ে আসি ঢাকার বাইরে থেকে ।
তবে সামহ্যোয়ার ইন ব্লগকে খুব মিস করব । সাথে এর ব্লগার বন্ধুদেরকেও ।
প্রত্যেকের আনন্দময় ছুটি কাটুক এই প্রত্যাশায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

