অল্পদর্শী
স্বামীর নির্যাতন এবার টাকার অঙ্কে মেপেছে বিদেশ থেকে ধাপ্পা মেরে টাকা আনা এনজিও সিপিডি। এনজিওটির মতে, দেশে স্বামী কর্তৃক নির্যাতনের কারণে নির্যাতিত স্ত্রী কমপক্ষে ১৯ হাজার টাকা ক্ষতির শিকার হন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণা প্রতিবেদনে এ হিসাব দেখানো হয়েছে। মাত্র ২০০ নির্যাতিত স্ত্রীর ওপর জরিপ চালিয়ে সিপিডি এ গবেষণাপত্র তৈরি করে প্রেসে ঘোষণা দিয়েছেÑ স্বামীর নির্যাতনের আর্থিক মূল্য ১৯ হাজার টাকা। তারা বলেছে, নির্যাতিত নারীর চিকিৎসা ব্যয়, স্থানান্তর, সালিশি ব্যয় ছাড়াও পারিবারিক আদালত, অপরাধী আদালত এবং নির্যাতনের কারণে কাজ করতে না পারার খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার বিকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে সিপিডি তাদের এ গবেষণাপত্র উপস্থাপন করে। গবেষণাপত্রটি তৈরি করেছেন সিপিডির গবেষণা কর্মকর্তা ফাহমিদা খাতুন, ফেরদৌস জাহান ও আনিসাতুল ফতেমা ইউসুফ। আর এটি উপস্থাপন করেন ফাহমিদা খাতুন।
স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের আর্থিক ক্ষয়ক্ষতি সম্পর্কিত এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে একটি সংলাপ অনুষ্ঠানেরও আয়োজন করে সিপিডি। ‘বাংলাদেশের পারিবারিক সহিংসতা : আর্থিক ক্ষয়ক্ষতি এবং সমস্যা চিহ্নিতকরণ’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপদেষ্টা সুলতানা কামাল ও সুইস রাষ্ট্রদূত মিজ ডোরা রাপলড। মতামত প্রকাশ করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আয়শা খানম, বিআইডিএসর গবেষক সিমিন মাহমুদ, নারীপক্ষর ডা. নাজমুন নাহার প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



