somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফকির হয়ে গেছে সরকার...!

১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অল্পদর্শী
ওয়ান-ইলেভেনের পর দুর্নীতিবিরোধী অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, মন্ত্রী, আমলা ও বিশিষ্ট ব্যবসায়ীসহ দুই শতাধিক ভিআইপির আনা-নেয়ার খরচে সরকার ফকির হয়ে গেছে। দেশ-বরেণ্যদের (!) গ্রেপ্তারের পর দেশের বিভিন্ন কারাগারে স্থানান্তর এবং চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে আনা-নেয়ায় প্রিজনভ্যানের জন্য নির্ধারিত বাজেটের চেয়ে প্রায় দ্বিগুণ জ্বালানি খরচ হয়ে গেছে।
কারা সূত্রগুলো জানিয়েছে, ভিআইপি বন্দিদের অনেককেই ৫০ থেকে ৭০ বার হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়াও প্রায় দু’ডজন ভিআইপি বন্দিকে ঢাকা থেকে দেশের বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে। এতে প্রিজনভ্যান ও নিরাপত্তাকর্মীদের যানবাহনে যে পরিমাণ জ্বালানি খরচ হয়েছে তা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রিজনভ্যানের জ্বালানি বাবদ পেট্রোল পাম্পগুলোতে এক কোটিরও বেশি টাকার বিল বকেয়া পড়েছে। জ্বালানি খাতের খরচের এ টাকা পরিশোধ করার সরকারি বরাদ্দের অর্থও শেষ হয়ে গেছে। বাড়তি এ টাকার জোগান দিতে না পারলে কারাবন্দিদের প্রিজনভ্যানে আনা-নেয়ার বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।
কারা প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সামান্য অসুস্থ হলেই ভিআইপি বন্দিদের হাসপাতালে পাঠানোর ‘ট্র্যাডিশন’ বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। গুরুতর অসুস্থ না হয়েও যারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের কারাগারে ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে ইতিমধ্যেই খোঁজখবর নেয়া শুরু হয়েছে। পাশাপাশি কারাগারে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসা ব্যবস্থার আরো উন্নতি করে যাতে গুরুতর অসুস্থ রোগী ছাড়া অন্য বন্দিদের কারা অভ্যন্তরেই চিকিৎসা দেয়া যায়, সে ব্যাপারে পরিকল্পনা নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানসহ ১৯ ভিআইপি বন্দি চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। তাদের কয়েকজন গুরুতর অসুস্থ হলেও বাকিরা সামান্য অসুখ নিয়েই হাসপাতালে রয়েছেন। তাই কম অসুস্থ বন্দিদের কারাগারে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিবহন শাখার একটি সূত্রে জানা যায়, বর্তমানে কারাগার থেকে আসামি আনা-নেয়ার জন্য ১৮টি প্রিজনভ্যান ব্যবহার হচ্ছে। এসব ভ্যানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডিএমপির পরিবহন শাখার। তবে জ্বালানি খরচ বহন করে কারা অধিদপ্তর। এ অধিদপ্তরের কারা কর্তৃপক্ষ নিরাপত্তা প্রহরী সংক্রান্ত একটি খাত থেকে প্রিজনভ্যানের জ্বালানি খাতের বরাদ্দ দেয়া হয়। সূত্রে জানা যায়, ২০০৭-০৮ অর্থবছরে সারাদেশে ৯৫টি প্রিজনভ্যানের জ্বালানি খরচ বাবদ ৫৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে ডিএমপির ১৮টি প্রিজনভ্যানের জ্বালানি খরচ বাবদ ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়। এ টাকা দিয়ে ২০০৬-০৭ অর্থ বছরের প্রিজনভ্যানের জ্বালানি খাতে বকেয়া সাড়ে ১১ লাখ টাকা পরিশোধ করা হয়।
গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১৮টি প্রিজনভ্যানে ৮৫ লাখ ৪০ হাজার টাকার জ্বালানি খরচ হয়েছে। এ টাকা কারা অধিদপ্তর থেকে পরিশোধ করা হয়নি। কারা অধিদপ্তর জানিয়েছে, গত অর্থবছরে এ খাতে বরাদ্দের সব টাকাই শেষ হয়ে গেছে।
অন্যদিকে ঢাকা ছাড়াও সারাদেশে ভিআইপি আসামিদের আনা-নেয়ায় প্রিজনভ্যানের জ্বালানি খরচ দ্বিগুণ বেড়েছে। ডিএমপির মতো সারাদেশে ৭৭টি প্রিজনভ্যানের জ্বালানি খাতে ৭০ লাখ টাকা বকেয়া পড়েছে। ফলে ডিএমপির প্রিজনভ্যানের তেল সরবরাহকারী পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ না করলে আর তেল সরবরাহ করা হবে না বলে জানিয়ে দিয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×