১.
আমার চোখের সামনে ছিন্নমূলদের বস্তিতে পাহাড় ধসে পড়ল
আমি হাত বাড়িয়ে ওটা আটকাতে পারলাম না
আমার শরীরে কোন দানবীয় শক্তি ভর করল না
অসহায় আমি হাত দুটোর দিকে তাকিয়ে থাকলাম
শীর্ণ ওরা আমাকে তিরষ্কার করতে লাগল
আমি আর থাকতে পারলাম না
আমি ঝাপিয়ে পড়লাম মৃতদের দিকে
কাদা-মাটি খেয়ে পাহাড়ী ঢলে আমিও মরে গেলাম!
২.
১১ জুন, ২০০৭: পাহাড় ধসে লাশ ১২৭
আমার বোন চট্টগ্রামকে প্রকৃতি মৃতের নগরী বানিয়ে দিল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

