somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবেকের সাথে অপ্রিয় কথোপকথন

১৬ ই জুন, ২০০৭ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- লোকে হাসছে!
- কেন হাসছে?
- তোমাদের কান্ড দেখে হাসছে।
- আমাদের মানে?
- ব্লগারদের...
- কেন আমরা কী করেছি?
- তোমরা নাকি ক্যাম্পেইন করছ- চট্টগ্রামের বিপর্যয় নিয়ে...
- বারে... এটা তো গর্বের বিষয়!
- হা: হা: হা: দেখ আমি হাসছি... কারণ এটা হাসির বিষয়!
- বাজে বকবা না, আমরা ওদের সাহায্য করছি।
- কী সাহায্য করছ শুনি?
- আমরা ব্লগররা লিখছি...
- তোমরা তো সাহিত্য করছ!
- দেখ, আমরা আর্তদের দুর্দশার কথা লিখছি। যাতে মানুষের সহানুভূতি জাগে- ওদের সাহায্য করতে এগিয়ে আসে। অকুস্থল থেকে ওখানকার সাম্প্রতিক অবস্থার কথা সবাইকে জানাচ্ছি...
- তোমরা কি সাংবাদিক? মিডিয়ার মাধ্যমে কি সবাই এসব জানে না? এ বিষয়ে কি সংবাদ আপডেট হচ্ছে না?
- কিন্তু আমরা যেহেতু ওদের সরাসরি সাহায্য করতে চাই- তাই বিষয়গুলো আমাদের চাক্ষুষ দেখা দরকার।
- আজ কী বার?
- শনিবার।
- সেদিন ছিল সোমবার। মানে ছয়দিন পেরিয়ে যাচ্ছে- তোমরা এখনও কানাকড়িও সাহায্য করতে পার নি! তোমরা এখনও দেখছ!
- আসলে আমাদের সদিচ্ছা থাকলেও কিছু টেকনিকাল প্রবলেম রয়েছে- তাই এখনও শুরু করতে পারি নি। তবে আমরা বসে নেই- কিভাবে সাহায্য করা যায় আলোচনা করছি...
- হা: হা: হা: তোমরা আলোচনা করতে থাক। ওদিকে সরকার ও সিটি কর্পরেশন সাহায্য চালিয়ে যাচ্ছে, আর্মি ও চবি সাহায্য করছে, একটি ব্যাংকও অর্থ সাহায্য দিচ্ছে- আরও অনেকে সাহায্য করছে। আর তোমরা এখনও আলোচনা করছ- লিখে লিখে হাত পাকাচ্ছ! আসলে হয়েছে কি জান- মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই! হা: হা: হা: দেখ আমি হাসছি... লোকে হাসছে!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৭ দুপুর ১:৪৪
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×