মাস্ট রিড পোস্ট: পুরুষের প্রজনন ক্ষমতা
১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুরুষত্বহীন ছেলেরা বিয়ের পরে অতৃপ্তির যন্ত্রণায় দগ্ধ করছেন অনেক নারীকে। এই জাতীয় স্বামীদের অনেকেই নিজেদের অক্ষমতার কথা জনেও বিয়ের নামে প্রতারণা করেন। একজন সক্ষম পুরুষ বিয়ের পর যদি জানতে পারেন তার স্ত্রী বন্ধ্যা তবে তিনি আরেকটি বিয়ে করে পরিতৃপ্তি লাভ করতে পারেন। এক্ষেত্রে তিনি প্রথম স্ত্রীকে তালাক দিতে পারেন, নাও দিতে পারেন। কিন্তু একজন সক্ষম স্ত্রী অক্ষম পুরুষকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারেন না ধর্মের কারণে। আবার স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় সংসার করাও সামাজিক প্রতিবন্ধকতার ফলে নারীর জন্য দুঃসাধ্য। নারীর এমন দুঃসময়ে গুরুজনেরা মিথ্যা হাদিস শুনিয়ে বলেন 'স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত' তাই বাকি জীবন ওদের সেবা করে যাও! বেচারা নারী তাই সই! কিন্তু একজন সক্ষম পুরুষ বন্ধ্যা স্ত্রীকে নিয়ে জীবন যাপনে মোটেও আগ্রহী নয়। বরঞ্ঝ 'দূর অলক্ষী, আমি আরেকটা বিয়ে করবো' এমন কথাই শোনা যায়।
যদিও কেউ রক্ত পরীক্ষা করে প্রেম করার কথা ভাবে না তবুও এখন বিয়ের আগে রক্ত পরীক্ষা করতে বলা হচ্ছে। যাতে এইডস বা জেনেটিক কোন সমস্যায় নারী-পুরুষ বা ভবিষত প্রজন্ম আক্রান্ত না হয়। তেমনি বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর বিশেষত পুরুষের প্রজনন ক্ষমতা পরীক্ষা করানো প্রয়োজন বলে মনে করছি। সাধারণত এই ধরণের সমস্যা চিকিতসাযোগ্য। যদিও অনেকেই বলেন শারীরিক সম্পর্কটাই সব নয়, কিন্তু এটাও ঠিক মনটাও সব নয়! একটি সফল বৈবাহিক সম্পর্ক মন ও শরীর দুটোর সামঞ্জস্যেই হয়।
ছবি: ব্যক্তিগত সংগ্রহ
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন