পরলোকে অবিশ্বাসী ছদ্মবেশী নিন্দুকদের গল্প এবং একটি সতর্কীকরণ
১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগের ছদ্মবেশীরা যারা স্বীয় পরিচয় গোপন করে বিভিন্ন নিকে বিচরণ করেন তারা দুটি শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী সাধু কিংবা লাজুক এবং দ্বিতীয় শ্রেণী ভন্ড কিংবা কাপুরুষ। কতিপয় অবিশ্বাসী ও সংশয়বাদী ব্লগার আমার বিগত কয়েকটি পোস্টে যা যোগ্যতা দেখিয়েছেন অনায়াসে বলা যায় তারা দ্বিতীয় শ্রেণীভুক্ত। এই দ্বিতীয় শ্রেণীর ব্লগাররা আমার 'সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসীরা বোকা' ও 'সৃষ্টিকর্তার অস্তিত্বে সংশয়বাদীরা দুর্ভাগা'- দৃপ্ত ঘোষণাদ্বয়ে রুষ্ট হয়ে পর্দার আড়াল হতে পর্দাসমেত ঝাপিয়ে পড়েন। কিন্তু আমি আত্তরক্ষার্থে পিছিয়ে যায়নি কিংবা আক্রমণে উদ্যত হয়নি। আমার অবস্থান ছিল অবিচল। তবে তাদের চোখ মোটা পর্দায় আবৃত থাকার দরুন সম্মিলিত মনোষ্কামনাপূর্ণ হয়নি। শূন্যেই তারা হস্ত-পদ চতুষ্টয় সঞ্চাচল করতে থাকে! দয়াপরবশ হয়ে আমি নিজেই তাদের চোখ আলোয় অনাবৃত করতে চেষ্টা করি। কিন্তু আমার 'অপ্রিয়' বাণী বিষ হয়ে তাদের মনে রোষের সঞ্চার করে। এই হিংসুক ব্যক্তিদের প্রশ্নের সন্তোষজনক উওর দেয়ার পরও তারা তৃপ্ত হয় না বরং তাদের হিংসাই বাড়ে। সুতরাং আমাকে নীরব থাকতে হয়। ফলে হিংসুটে লোক তার মনের হিংসায় নিজেই দগ্ধ হয়। স্বভাবমত এই হিংসুক ও বিরুদ্ধবাদীরা যখন তাদের সম্মুখে কোন রাস্তা খুঁজে পায় না তখন তারা গালাগাল শরু করে এবং জঘণ্য অপপ্রচারে লিপ্ত হয়। দুঃখের সঙ্গে আবিষ্কার করলাম নাস্তিকেরা কতটা বেয়াদব হতে পারে!
রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন,
"কোথাকার গন্ডমূর্খ পাষন্ড নাস্তিক"!
সতর্কীকরণ: বোকা অজ্ঞতার ভিত্তিতে তর্ক করে। সচেতন ব্যক্তি তা জানেন বলে তার কুরুচিপূর্ণ সমালোচনায় তিনি কান দেন না। সুতরাং আপনিও এদের এড়িয়ে চলবেন এবং এদের সাথে কখনও তর্কে লিপ্ত হবেন না!
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন