ভাবতেও শিউরে ওঠে শরীর!
চাঁদ, সাবেক প্রিয়তমা আমার-
মাঝে মাঝে চুরি করেও তোমাকে দেখতে পাব না!
নদী ও সাগর, তোমাদের প্রকাশ্য সঙ্গম
সেটাও একদিন অদৃশ্য হয়ে যাবে!
পাহাড়ী ঝর্ণা, তোমার গড়িয়ে পরা চুল দেখে
আর কখনও বিমুগ্ধ হব না!
প্রভু, জায়নামাজের জমিন-
সেও হবে শুধু স্পর্শের!
গ্রাম পথ, তুমি আমার খালি পা
মেঠো করে দিবে আর আমি দেখব না!
বন্ধু ও স্বজন, তোমাদের হাসির ঝংকার
আমার কানে মধুর বাজবে
অথচ সুন্দর স্মৃতি হয়ে থাকবে না!
স্মৃতি... সেও দেখে রাখতে হয়
আমি যে দেখার শক্তি হারিয়ে ফেলছি!
চোখ, তোমাকে আমি আর
আয়নায় দেখব না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

