আমার প্রিয় পোস্ট

ওহে নৈঃশব্দ্য আমাকে আবিষ্কার কর! http://www.writer74.tk/

*মুভি গাইড* ক্লিন্ট ইস্টউডের সেরা ১০টি মুভি

১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৬

শেয়ার করুন:                   Facebook

*মুভি গাইড*
কি দেখবেন, কি দেখবেন না

ক্লিন্ট ইস্টউডের পরিচয় মুভিপ্রেমীদের কাছে অজানা নয়। তাই কোন ভুমিকা না দিয়েই এই সুপারস্টার অভিনেতা এবং সুপারস্টার ডিরেক্টরের সেরা ১০টি মুভির তালিকা এখানে দিচ্ছি, অসাধারণ এবং ক্লাসিক এই মুভিগুলি মুভিপ্রেমীরা সংগ্রহ করে দেখবেন।

তালিকাটির ক্রম রিলিজ ডেট অনুসারে:

The Good, The Bad And The Ugly (1966)
Kelly's Heroes (1970)
Dirty Harry (1971)
Magnum Force (1973)
The Outlaw Josey Wales (1976)
Pale Rider (1985)
Unforgiven (1992)
In The Line Of Fire (1993)
Mystic River (2003)
Million Dollar Baby (2004)

হ্যাপি মুভি টাইম!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুভি গাইড ক্লিন্ট ইস্টউডTop 10 Clint Eastwood Movies ;
প্রকাশ করা হয়েছে: মুভি টাইম  বিভাগে ।

 

  • ২১ টি মন্তব্য
  • ২০২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি
১. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩০
comment by: মৈথুনানন্দ বলেছেন: good! he's been an all time sexiest actor.
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৫

লেখক বলেছেন: :)

২. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩০
comment by: খিলালী বলেছেন: বাংলা বৎব্লেগ ইংরাজি? তাই মাইনাস
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৩

লেখক বলেছেন: "সামহোয়্যার ইন..." নামটা কি বাংলা?

৩. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩১
comment by: কাঙাল মামা বলেছেন: মিলিয়ন ডলার বেবি কই গেলো?
৪. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩১
comment by: বিডি আইডল বলেছেন: মিলিয়ন ডলার বেবী, আনফরগিভেন আর মিস্টিক রিভার নাই!!

কি দেখলেন তাইলে?
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০৪

লেখক বলেছেন:

আসলে ভদ্রলোকের প্রায় সব মুভিই অনবদ্য। তালিকা করতে গেলে কিছু তো বাদ যাবেই! আরেকটা কথা, সব জনপ্রিয় মুভিই কিন্তু অস্কার পাই না- অর্থাৎ সেরা নির্বাচন স্রেফ জনপ্রিয়তার নিরিখে হয় না, আরও অনেক কিছুই নির্ভর করে। তার উপর কারও গোটা ক্যারিয়ার থেকেই ক'টি মুভি নির্বাচন করতে গেলে বিষয়টা আরও জটিল হয়। তার মধ্যে বৈচিত্র রাখতে হলে কিছুটা ছাড় দিতেই হবে!

৫. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫
comment by: টিংকু ট্রাভেলার বলেছেন: টুউউ..উউ.উউউউ
গুড ব্যাড এন্ড আগলী
জানিনা এটা কার মুভি তবে ভাল মুভি।
৬. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৬
comment by: মাহমুদউল্লাহ বলেছেন: A fistfull of dollars
For a few dollars more
Good, bad and Ugly
Unforgiven....

এরকম কঠিন মুভিগুলাই তো বাদ দিছেন দেখি... :(
৭. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯
comment by: আরজু বলেছেন: "দ্যা গুড,দ্যা ব্যাড এন্ড দ্যা আগলী " নাই।এটা তাহলে ক্লিন্ট ইস্টউডের মুভি র কোন তালিকা ই নয়।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:২০

লেখক বলেছেন:

জি না, এটা ক্লিন্ট ইস্টউডের মুভির কোন তালিকা নয়। এটা RJ ভাবীর বাজারের ফর্দ।

৮. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
comment by: ইন্টেল বলেছেন: Minus
for a few dollars
fistful of dollar
good,bad
unforgiven

egoola koi?
৯. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৯
comment by: কাঙাল মামা বলেছেন: গুড ব্যাড এন্ড আগলী এই লুকের মুভি :)
১০. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৬
comment by: কালপুরুষ বলেছেন: আমার দেখা ক্লিন্ট ইস্টউডের অন্যতম সেরা "কাউ বয়" (ওয়েস্টার্ণ) মুভ্যি-

The Good, the Bad and the Ugly (টাইটেলটা ঠিক হলো কি?)
১১. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ২:১২
comment by: সাইফ সামির বলেছেন:

আমি খুবই দুঃখিত! কিভাবে যে The Good, The Bad And The Ugly মুভিটি এই তালিকা থেকে বাদ পড়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না! লেটেস্ট মুভি Changeling-কে ঢুকাতে গিয়েই কি একদম উপরেরটা বাদ পড়ে গেল? এক্ষুনি সংশোধন করছি...
১২. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৩৪
comment by: মাহমুদুল হাসান রুবেল বলেছেন: সবগুলো দেখা ।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৪

লেখক বলেছেন:
সত্যি? দারুণ ব্যাপার!
কোনটা সবচেয়ে ভালো লেগেছে?

১৩. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৩
comment by: দূরন্ত বলেছেন: আমি The Gauntlet ও Space Cowboys (2000) দেখিনি। লিস্টের জন্য ধন্যবাদ।
১৪. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৮
comment by: হাসান বিপুল বলেছেন: ফর এ ফিউ ডলার্স মোর, এ ফিস্টফুল অফ ডলার্স এবং দি গুড দি ব্যাড অ্যান্ড দি আগলি এ তিনটি মুভি আমার মনে ইস্টউডের সিগরেচার মুভি। এই মুভি তিনটিই তার সিনেমাকে দীর্ঘদিনের "ইস্টউড মুভি" ইমেজ দেয়। ১৯৯০ পর্যন্ত ইস্টউডের অন্য মুভি যেমন পেল রাইডার বা ব্রিজেস অফ ম্যাডিসন কাউন্টি মুভিগুলো দেখে খুব আহামরি কিছু মনে হয়নি। ১৯৯১ সালে তিনি বানালেন দি আনফরগিভেন। বলা হয় এ সিনেমাতে ইস্টউড ওয়েস্টার্ন সিনেমায় নতুন মহাকাব্যিক মাত্রা যোগ করেছেন।

এর পর সম্পতি তিনি বানালেন মিলিয়ন ডলার বেবি।

ডায়ার স্ট্রেইটসের অ্যালবামগুলোর পর মার্ক নফলারের গোল্ডেন হার্ট যেমন, বর্ন ইন দি ইউএসএর ব্রুস স্প্রিংসটিনের ৮০ দশকের তীব্র প্রতিবাদী গনের পর ঘোস্ট অফ টম জোড অ্যালবামটি যেমন, তেমনি আমার কাছে ইস্টউডের মিলিয়ন ডলার বেবি। মনে হয়েছে এখন তিনি যেন ধীর স্থির ভাবে গল্প বলতে চান। উত্তেজনার তুলনায় মানব চরিত্র হয়তো এখন তার ছবিতে বেশি আসবে। আগের মুভিগুলো আমার মতে অনেকটাই ঘটনা নির্ভর, মিলিয়ন ডলার বেবি সে তুলনায় চরিত্র নির্ভর। আর এ দুয়ের মাঝামাঝি মনে হয় আনফরগিভেন। যেখানে ঘটনা আর চরিত্র দুটিই প্রধান্য পেয়েছে।

"বেস্ট" তকমা লাগিয়ে কারো মুভি তালিকা, গানের তালিকা বা কবিতার তালিকা করার আগে বোধহয় দৃষ্টিকোণটি ঠিক করে নেয়া জরুরী।
১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন:

জি, আমার দৃষ্টিকোণটি আপনার মতো করা উচিত। সতীর্থ 'শিকড়'-এ যাক, কিংবা বস 'ঢিল' খুঁজুক- আমি 'বহাল' থাকলেই হলো।

১৫. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫২
comment by: সাইফ সামির বলেছেন:

আমার এই পোস্টটি অস্কার নমিনেশন নয় কিংবা এখানে কোন বেদবাক্যও নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি লিস্টে কিছুটা পরিবর্তন আনবো। The Gauntlet, True Crime ও Space Cowboys মুভি তিনটিকে আউট করে Unforgiven, Mystic River ও Million Dollar Baby মুভি তিনটি ইন করছি। এই পোস্টটি লিখার সময় অত্যন্ত জনপ্রিয় এই মুভি তিনটি বাদ পড়েছিল। আসলে আমার ইচ্ছা ছিল তালিকায় বিভিন্ন ক্যাটাগরির মুভি সন্নিবেশিত করা। যাতে একজন অভিনেতার ক্যারিয়ারটি Spanning করে। একজন অভিনেতার জাত চেনার জন্য আমি দর্শকদের সুপারহিট মুভির পাশাপাশি ফ্লপ বা অপেক্ষাকৃত কম জনপ্রিয় মুভি দেখারও পরামর্শ দিব। যেমনঁ কেউ যদি আমাকে শাহরুখ খানের বক্স অফিস হিট 'ওম শান্তি ওম' এবং বক্স অফিস ফ্লপ 'দিল সে' মুভির মধ্যে বাছাই করতে বলে আমি 'দিল সে' মুভিটি নির্বাচন করবো। কারণ ফ্লপ মুভি মানেই মন্দ মুভি নয় আবার হিট মুভি মানেই ভালো মুভি নয়। কিন্তু আমার উচিত শিক্ষা হয়েছে। মুভি নির্বাচনে কৌশলী হতে গিয়ে ঐ তিনটির অনুপস্থিতি অনেকের মনোঃক্ষুণ্ণের কারণ হয়েছে। ফলে আমারও মনে হতে লাগলো আমি ঐ মুভি তিনটির প্রতি অন্যায় করে ফেলেছি। যদিও বাইরের অনেক মুভি ফোরামে এই জাতীয় নির্বাচনে অনেক ভালো মুভি বাদ যায় কিন্তু সেখানে কেউ মন্তব্য করতে গিয়ে অসহনশীল হয়ে ওঠে না। কারণ তাদের বোঝবার ক্ষমতা আছে নির্বাচনটি Absolute নয়, লেখকের নিজস্ব, তারাও নিজেদের পচ্ছন্দের কথা জানাতে পারে। যদিও ক্লিন্ট ইস্টউডের প্রায় ছয় ডজন মুভি থেকে ১০টি মুভি নির্বাচন করা খুবই কঠিন। অবশ্য নির্বাচিত লিস্টটির সমালোচনা করা খুবই সহজ! আমি আগেই বলেছি ইস্টউডের প্রায় সব মুভি অনবদ্য। তাই আমি একটি হীরক-খন্ডের বিচিত্র রূপ দেখাতে চেয়েছিলাম। কিন্তু তালিকা বৈচিত্র রাখতে গেলে অনেক ভালো মুভিই বাদ যাবে। তাই এখন আমার মনে হচ্ছে 'আমার দেখা প্রিয় মুভি' টাইপ লিস্ট করাই ভালো, এতে সবার মন রক্ষা হয়। যা হোক, আগামী থেকে এই জাতীয় লিস্ট দিতে আমি অত্যন্ত সতর্কতা অবলম্বন করবো। আশা করি, পাঠকরাও সহায়ক হবেন।

 



 


তোমাদেরই একজন!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫২৩৬৭