পৃথিবীর সব আলো যদি
ম্রিয়মান হয়ে যায় তবে কি ক্ষতি
আদিম সভ্যতায় ফিরে যাবার টান
বড় বেশি কি মৌলবাদী
এই ধরণীর দৈর্ঘ্য-প্রস্থ সবাইকে
একবার একা হওয়ার সাধ্য দিক না!
কবিতার কঠিন বুনন
আর সুধা মনে হয় না
নির্মেদ সরল রেখার অপ্রাপ্তি
কাকে না খাচ্ছে কুঁরেকুঁরে
কোথায় আছেন জনাব দার্শনিকতা
আপনার মুখে ফুল-চন্দন পড়ুক
তবু এই কুটিল গোলকধাঁধা থেকে
রেহাই দিন প্লিজ!
আজ হতে নিজেকেই শুধু ভালবাসবো
একা একা রাত্রি দিন সঙ্গীহীন
আর সব জাহান্নামে যাক-
একাই ভালো! প্রকৃতপ্রস্তাবে সর্বোত্তম।
১১/১২/০৮
রাত আটটা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


