আমার প্রিয় পোস্ট

:: :: ওহে নৈঃশব্দ্য আমাকে আবিষ্কার করো! :: : ©2007 - 2012 **Do Not Copy!**

উইন্ডোজ এক্সপির বিভিন্ন সমস্যার সমাধান এখানেই!!

২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩২

শেয়ারঃ
2 0

বিল গেটস কিংবা মাইক্রোসফট থেকে দায়িত্বপ্রাপ্ত না হলেও খুবই আনন্দের সঙ্গে এই কাজটি হাতে নিলাম। উদ্দেশ্য একটাই উইন্ডোজ এক্সপির ইউজাররা যেন উদ্ভূত সমস্যার সমাধানগুলো এখানেই পান।

কম্পিউটার ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমি নিজেও অসংখ্য সমস্যার সম্মুখীন হয়েছি, শিকার হয়েছি চরম ভোগান্তির। কিন্তু নিজেই সেসবের সমাধান করেছি। এর ফলে আমাকে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে। নিতে হয়েছে রিস্ক। বাকিরা যেন সময় অপচয় ও ভোগান্তির হাত থেকে রক্ষা পান তাই এই উদ্যোগ। আমি নিজে যেসব প্রোবলেম সল্‌ভ করেছি তেমন সমস্যায় অন্য কেউ পড়লে সমাধান দিব। তাছাড়া নতুন সমস্যাগুলোও সমাধানে চেষ্টা করবো। আসলে শুধু আমিই নই, এখানে এক্সপির ইউজাররাই এক্সপি ইউজারদের সাহায্য করবেন। অর্থাৎ যে যেটার সমাধান জানেন, জানাবেন। এভাবে আমরা সহজেই সমস্যামুক্ত হতে পারি। বস্তুত এটি একটি সমবায় প্রয়াস।

নিয়মটা সহজ। আপনার সমস্যাটি নিঃশঙ্কচে বিস্তারিত মন্তব্যের ঘরে লিখুন। পরবর্তী সময়ে পোস্টটি চেক করুন। কিংবা ভালো হয় যদি বুকমার্ক করে রাখেন। আমি অথবা অন্য ব্লগার বন্ধুরা সমাধান দিবেন। এভাবেই বিষয়টি কন্টিনিউ হবে।

উল্লেখ্য, সলিউশনের দায়িত্ব সবার কিন্তু ব্যবহারের দায়ভার একার।

প্রিয় ও সম্মানিত সব ব্লগারদের কাছে উদ্যোগটি সফল করার জন্য সহায়তা কামনা করছি। এক পোস্টেই উইন্ডোজ এক্সপির বিভিন্ন সমস্যার সমাধান পেলে আমরা সবাই উপকৃত হবো।

সবাইকে অগ্রিম ধন্যবাদ। শুভ কম্পিউটিং!


-------------------------------------
গ্রুপ ব্লগ থেকে মূল পোস্টে মন্তব্য লিখুন: Click This Link
-------------------------------------

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): XP Solution Center ;
প্রকাশ করা হয়েছে: ফিচার/নিউজ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি আপনার এই উদ্যোগটিকে স্বাগত জানাচ্ছি।

প্রশ্ন : অনেকে বলে যে ৩ মাস পর পর কোন সমস্যা না হলেও নাকি এক্স পি নতুন করে সেটাপ দিতে হয়। কথাটা কতটুকু যুক্তিযুক্ত।
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন:

কথাটা অযৌক্তিক! এক ইনস্টল দিয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে পারবেন, যদি না কোন মেজর প্রোবলেম হয়।

২. ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৫
অমাবশ্যার চাঁদ বলেছেন: ভাল উদ্যোগ। কোন ছাগল যেন সব পোস্টে মাইনাস দিয়ে যাচ্ছে। এই পোস্টে মাইনাস দেয়ার কারণ কি?
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন:

আমিও তো বুঝলাম নারে ভাই!!

৩. ২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:২২
ডট কম ০০৯ বলেছেন: সাধুবাদ জানাই আপনাকে।
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন:

অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন!

৪. ২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১১
বন্ধু কই কৈ বলেছেন: এই পোষ্টেও মাইনাস!!!!!!!

ব্লগে পইতাল ভরে গেছে............।।

আপনার পোষ্ট টি প্রিয়তে রাখলাম.........
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন:

থ্যাঙ্কস! আশা করি এতে অন্যদের উপকার হবে।

৫. ২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৫
প্রদীপ নাথ বলেছেন: মনে হচ্ছে এতদিনে মনের কথা কওনের একটা জায়গা মিলল। শুভ কমনা।
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন:

মনের কথা বলেই ফেলুন না! মনে জমিয়ে কেন?

৬. ২৩ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৭
হাবিব রাজু বলেছেন: খুব ভাল একটা কাজ হয়ছে।
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন:

শুকরিয়া! Am at your service.

৭. ২৩ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৭
হাবিব রাজু বলেছেন: খুব ভাল একটা কাজ হয়ছে।
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন:

তো, সবাই প্রশ্নবাণে জর্জরিত করা শুরু করুন! :)

৮. ২৪ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫২
হাবিব রাজু বলেছেন: নেট দিয়াই শুরু করা যাক,ফায়ার ফক্স দিয়ে IDM এ ভিডিও কিল্প এর উপর এর ডাওনলোড অপশন দেয়,অপেরা তে পাছছি না কেন?
opera না firefox জনপ্রিয় ব্লগয়ার দের কাছে জানতে চাই।ধন্যবাদ।
৯. ২৪ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৩
হাবিব রাজু বলেছেন: নেট দিয়াই শুরু করা যাক,ফায়ার ফক্স দিয়ে IDM এ ভিডিও কিল্প এর উপর এর ডাওনলোড অপশন দেয়,অপেরা তে পাছছি না কেন?
opera না firefox জনপ্রিয় ব্লগয়ার দের কাছে জানতে চাই।ধন্যবাদ।
২৫ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন:

১. আপনি IDM-এর অপশনে গিয়ে Use Advance Browser Integration অপশনটি চেক করুন, Reboot দিন। দেখুন হয় কিনা।

২. অবশ্যই Firefox জনপ্রিয়।

১০. ২৫ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৭
হাবিব রাজু বলেছেন: কাজ হয়েছে,ধন্যবাদ।অপেরা তে কিছু সুবিধা আছে যা ফায়ার ফক্সে নাই বা আমি হয়তো জানি না , এ বিষয়ে বিস্তারিত কোথায় জানতে পারব?
২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন:

ভাই আমি অপেরা ইউজ করি নাই। তাই ওখানে কিছু কি 'সুবিধা আছে যা ফায়ারফক্সে নাই' আমি জানি না।

ধন্যবাদ।

১১. ২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩০
মোহাম্মদ আরজু বলেছেন: আমার এক্সপি প্রতি মাসে নিয়ম কইরা গড়ে দুইবার ঝামেলা করে। গত চারমাসে আটবার সেটাপ দিতে হইছে।
১২. ২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৪
সাইফ সামির বলেছেন:

বলেন কি? আমি দেড় বছরে মাত্র একবার সেটআপ দিছি, তাও বোকামি কইরা!!

আপনি desktop থেকে my computer-এ right mouse click করে properties-যান System Restore ট্যাবে গিয়ে Turn of System Restore... এর টিক মার্কটি উঠিয়ে দিন, Ok করে বেরিয়ে আসুন। এবার start menu>Run এ services.msc লিখে Enter দিন। System Restore Service-এ double click করে Startup Type Automatic করুন, Start-এ click করে ok দিয়ে বেরিয়ে আসুন। start menu>All Programs থেকে System Restore open করুন। Create a restore point চেক করে Next দিয়ে একটি নাম দিন। যেমন: Good PC. তারপর Next>Finish.
এখন থেকে আপনার পিসিতে কোন বড় ঝামেলা হলে System Restore open করে Restore my computer to an earlier time থেকে একটি Restore Point বেছে নিন- যেদিন আপনার পিসি ভালো ছিল। তারপর Next>Finish. ব্যাস, আপনাকে আর চারমাসে আটবার সেটাপ দিতে হবে না!
১৩. ২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৪
মোহাম্মদ আরজু বলেছেন: কিন্তু কাইল দেখি এমন কোনো পয়েন্টই নাই!
অথচ পিসি আবার গোলমাল হয়া আছে।
২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন:

তাহলে সারছে! জীবনে শেষ বারের মতো আরেক বার পিসি সেটআপ দিয়ে, প্রয়োজনীয় সব software install করে উপরের ফর্মূলা কাজে লাগান।

১৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
জনি ইংলিশ বলেছেন: কিছুদিন হলো আমার কম্পিউটার যদি ইলেকট্রিসিটি চলে গেলে শাট ডাউন হয় তারপর BIOS setup চেন্জ হয়ে যায়।
কিভাবে পরিত্রান পাবো ।

বি দ্র : আমার UPS নাই ।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: BIOS setup ডিফল্ট করে দেখেন।

১৫. ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২৮
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপনার দেয়া ১২ নং কমেন্টটা আমার খুব ভাল লেগেছে। কিন্তু আমি এটা পুরোপুরি বুঝতে পারিনি।

তা হল "আপনি desktop থেকে my computer-এ right mouse click করে properties-যান System Restore ট্যাবে গিয়ে Turn of System Restore... এর টিক মার্কটি উঠিয়ে দিন, Ok করে বেরিয়ে আসুন। এবার start menu>Run এ services.msc লিখে Enter দিন। System Restore Service-এ double click করে Startup Type Automatic করুন, Start-এ click করে ok দিয়ে বেরিয়ে আসুন। start menu>All Programs থেকে System Restore open করুন। Create a restore point চেক করে Next দিয়ে একটি নাম দিন। যেমন: Good PC. তারপর Next>Finish. "------------

উপরের কাজগুলো করার পরে কি আবার my computer-এ গিয়ে রাইট ক্লিক করে বর্তমান System Restore এর Turn of System Restore... এর টিক মার্কটি আবার দিয়ে দিব ?


কারণ আমার মনে হয় যদি আবার সিস্টেম রিষ্টোর বন্ধ না করি তবে পিসি সবসময় অধিক ব্যস্ত থাকবে।

আমি আপরার কাছে এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা আশা করছি। ধন্যবাদ।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৪

লেখক বলেছেন:

আপনার এই মনে করাটা ভুল। 'System Restore... এর Turn of System Restore... এর টিক মার্কটি আবার দিয়ে' দিলে সার্ভিসটি অফ হয়ে যাবে। অর্থাৎ কাজে গোল্লা!

১৬. ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৮
মারূফ মনিরুজ্জামান বলেছেন: জনি ইংলিশ বলেছেন কিছুদিন হলো আমার কম্পিউটার যদি ইলেকট্রিসিটি চলে গেলে শাট ডাউন হয় তারপর BIOS setup চেন্জ হয়ে যায়।
কিভাবে পরিত্রান পাবো ।

মাদারবোর্ড কতদিনের পুরাতন?

বায়োসের জন্য মাদারবোর্ড এ একটা ব্যাটরি থাকে- বড় সাইজের ঘড়ির ব্যাটারির মত- ঐটা বদলে দেখতে পারেন- ৫০ টাকার মত দাম পড়বে। আইডিবি তে বলবেন মাদারবোর্ডের ব্যাটারি-।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন:

গুড সার্পোট। সেই সঙ্গে বায়োস 'ফ্লাশ' (আপডেট) করলেও ভালো হয়। এর জন্য মাদারবোর্ড নির্মাতার ওয়েবে ঢু মারতে হবে। ধন্যবাদ।

১৭. ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার প্রশ্নের উত্তর কই??? কিসের সার্ভিস দিচ্ছেন ???

একটু দ্রুত করেন । চিন্তার মধ্যে আছি।
১৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৩
সাইফ সামির বলেছেন:

ভাই, আমি তো ২৪/৭ না! আর দেখুন না পোস্টে কি লেখা আছে-

"আমি নিজে যেসব প্রোবলেম সল্‌ভ করেছি তেমন সমস্যায় অন্য কেউ পড়লে সমাধান দিব। তাছাড়া নতুন সমস্যাগুলোও সমাধানে চেষ্টা করবো। আসলে শুধু আমিই নই, এখানে এক্সপির ইউজাররাই এক্সপি ইউজারদের সাহায্য করবেন। অর্থাৎ যে যেটার সমাধান জানেন, জানাবেন। এভাবে আমরা সহজেই সমস্যামুক্ত হতে পারি। বস্তুত এটি একটি সমবায় প্রয়াস।"

তাই মারূফ মনিরুজ্জামান- এর মতো জানেওয়ালাদেরও সহযোগিতা চাই।
১৯. ০৯ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৪
টিপস ম্যান বলেছেন: কম্পিউটারের সকল ডাইভ ডাবল Click করলে Open হয় না। আমি Avast Antiviras 5.0 ব্যবহার করি। ডাবল Click করলে Open With দেখায়। আমার বন্ধুর কম্পিউটারের ডাবল Click করলে অনেক খন পরে Open হয় এবং একটি নতুন একটি Windows কপি হয়ে আসে। এখন কি করবো?
সমাধান টা ১০০% চাই জান্ থাকলে দয়াকরে বলবেন

 

মোট সময় লেগেছে ২.৮৩৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
*******************
Saif Samir's Movie Blog
moviecriticblog.co.cc
No.1 Movie Blog in Bengali
Inspiration for moviegoers
******************...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ