আমার প্রিয় পোস্ট

:: :: ওহে নৈঃশব্দ্য আমাকে আবিষ্কার করো! :: : ©2007 - 2012 **Do Not Copy!**

বাবা নিয়ে সেরা ১০টি মুভি

২২ শে জুন, ২০০৯ রাত ১২:০০

শেয়ারঃ
0 2 0

কোন বিষয়ের বা পারফর্মারের সেরা মুভির লিস্ট করা খুব একটা সহজ কর্ম নয়। অনেক ক্ষেত্রে গলদঘর্ম হতে হয়। যেহেতু প্রিয় নয় সেরা মুভির লিস্ট তাই যিনি করবেন তাকে একজন মুভি এক্সপার্ট হতে হবে। দেখা থাকতে হবে প্রচুর মুভি। মুভি জাজ করার ক্ষমতা থাকতে হবে। মুভি নিয়ে প্রচুর পড়াশোনা আবশ্যক। সর্বোপরি প্রয়োজন শক্তিশালী মুভি সেন্স। মুভি নিয়ে লেখালেখির ক্ষেত্রেও কথাগুলো প্রযোজ্য। অনেকে হয়তো বলবেন- 'ধ্যাৎ! এতো কিছুর কি কাজ হাজারটা ওয়েবসাইট আছে না!' এ ক্ষেত্রে আমি ক্ষান্ত দিলাম!

একি ভ্রু কুঁচকে ফেলছেন যে! অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম নাকি!
ওকে, সরি...!

ভূমিকা হলো, মূল প্রসঙ্গে আসি। বাবা বিষয়ক মুভিগুলো খুব যত্নের সঙ্গে নির্বাচনের চেষ্টা করেছি। যেহেতু ১০টি মুভির লিস্ট তাই আপনার প্রিয়টি বাদ পড়া অসম্ভব নয়। সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। তাছাড়া মুভিগুলো দেখে থাকলে বা কোন অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।

তো দেখুন তালিকাটি - কালেরক্রমানুসারে...

The Bicycle Thief (1948)

Paper Moon (1973)

Kramer vs. Kramer (1979)

Vacation (1983)

Mr. Mom (1983)

Parenthood (1989)

Life Is Beautiful (1997)

I Am Sam (2001)

Finding Nemo (2003)

Big Fish (2003)

এই মুভিগুলো নিয়ে একটু জানতে হলে দেখুন: http://www.i-love-movies.tk/

সেরা ১০টি ছাড়াও আরও পাঁচটির কথা লিখছি যেগুলো এই লিস্টের জন্য বিবেচনা করা যায়। যথাঃ

The Champ (1979)
Three Men & A Baby (1987)
Father of the Bride (1991)
Ransom (1996)
The Pursuit of Happyness (2006)

আপনি কি মনে করেন এই পাঁচটির কোনটি অনায়াসে সেরা দশে স্থান করে নিতে পারতো? সে ক্ষেত্রে অবশ্যই জানাবেন কোনটিকে বাদ দিতে হতো।

তো, লিস্টটি কোথাও সেভ করে রাখুন। তারপর সময় করে দেখুন।

আপনাদের সমর্থন পেলেই আমার কষ্টটুকু সার্থক হয়েছে মনে করবো।

ধন্যবাদ এবং হ্যাপি মুভি টাইম!

©:)

ছবি: Paper Moon

নোট:
১. ইটালিয়ান মুভি The Bicycle Thief (1948)-এর আসল নাম
Ladri di biciclette.
২. ইটালিয়ান মুভি Life Is Beautiful (1997)-এর আসল নাম
La vita è bella.
৩. Three Men & A Baby মুভিটি ইন্ডিয়াতে নকল করে বেরিয়েছিল
Hey Baby!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাবা দিবসের মুভিTop Ten Father's Day Movies ;
প্রকাশ করা হয়েছে: মুভি ব্লগ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১০ রাত ২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২২ শে জুন, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: সত্যিই যেন ভালো লাগার পরশ পেলাম...

২. ২২ শে জুন, ২০০৯ রাত ১২:১৩
কিউরিয়াস বলেছেন: বাবা বিষয়ক একটা গান মাথায় এলো, শুনে দেখতে পারেন, ভালো লাগার কথা:
http://www.youtube.com/watch?v=qgZftrobqlg
৩. ২২ শে জুন, ২০০৯ রাত ১২:১৫
অদ্রোহ বলেছেন: অনেকগুলোই দেখা সিনেমা।তবে টেকেন আর র‌্যানসম সেরা দশে স্থান করে নেওয়ার মত অবশ্যই নয়।

যাই হোক,অবাক হলাম পারস্যুট আফ হ্যাপিনেস নেই দেখে।
২২ শে জুন, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন:

Thanks!

উইল স্মিথের পারস্যুট অফ হ্যাপিনেসেও কম যোগ্য নয়।
এ ধরণের লিস্ট করতে গেলে যা হয়- সবাই কে সন্তুষ্ট করা যায় না।
কিন্তু বলবেন এর বিপরীতে কোনটিকে বাদ দিতে হতো?

৪. ২২ শে জুন, ২০০৯ রাত ১২:৩০
আসফাকুল আমিন বলেছেন: অবাক হলাম পারস্যুট আফ হ্যাপিনেস নেই দেখে।
২২ শে জুন, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন:

এমন আরও পাঁচটি মুভির কথা আপনি বলতে পারেন। কিন্তু মুশকিল হলো একটাকে বাদ দিয়ে অন্যটাকে আনলে যেটা বাদ গেলো ওটা নিয়ে হয়তো অন্য একজন বলতেন, 'ওমা, ওই মুভিটা নাই!' :)

৫. ২২ শে জুন, ২০০৯ রাত ১২:৩৬
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: 'আসফাকুল আমিন বলেছেন: অবাক হলাম পারস্যুট আফ হ্যাপিনেস নেই দেখে।'

একমত!
২২ শে জুন, ২০০৯ রাত ১:৫৯

লেখক বলেছেন:

আপনি অবাক হয়েছেন দেখে আমিও অবাক হয়েছি আমাকে অবাক হতে দেখে আপনি আবার ডাবল অবাক হয়ে যাবেন না যেন তখন আমাকে আবারও অবাক হতে হবে এবং এই অবাক হওয়া চলতেই থাকবে!!! হাঃ হাঃ হাঃ :)

৬. ২২ শে জুন, ২০০৯ রাত ১২:৩৭
তারার হাসি বলেছেন:
The Champ অনেক অনেক কেঁদেছিলাম, অনেক অনেক !
২২ শে জুন, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: মুভি দেখে যারা কাঁদে তারা সত্যিকার হৃদয়বান....

৭. ২২ শে জুন, ২০০৯ রাত ১২:৪৭
ভেবে ভেবে বলি বলেছেন: ভালো লিখেছেন, অনেক কাজের পোস্ট। কিন্তু সত্যিই খুব ভালো হতো যদি প্রতিটি মুভির নামের পাশে মুভিটির অনবদ্যতা সম্পর্কে অন্ততঃ দু'টি করে কথা/বাক্য লিখে দিতেন।
২২ শে জুন, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন:

আপনি দেখি সত্যিই ভেবে ভেবে বলেন!

যাক এদ্দিনে একটা কাজের পোস্ট লিখলাম! এতো দিন কি সব হাবিজাবি লিখছি! হোঃ হোঃ হোঃ :)

ভাই, মুভির নামের সঙ্গে রিভিউ লাইন দিতাম। ইদানিং দিই নাই! তবে আগামীতে অবশ্যই বিবেচনা করবো। কারণ আপনারাই সব।

আন্তরিক ধন্যবাদ জানবেন।

৯. ২২ শে জুন, ২০০৯ রাত ১২:৫২
আসফাকুল আমিন বলেছেন: ভাই বাদ দেয়ার দরকার কী । মুভির সংখ্যা ১০টাও যা ১৫ টাও তাই । ভাল মুভি তো ভালো মুভিই ।
২২ শে জুন, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন:

১০টি মুভির লিস্টে তো ১১টি বা ১৫টি রাখা যায় না! তাই না? :)

১০. ২২ শে জুন, ২০০৯ রাত ১:০০
সমীরণ বলেছেন: দ্য কিড, চার্লি চ্যাপলিন। হতে পারে? (কারন নিজের ছেলে ছিল না)
১১. ২২ শে জুন, ২০০৯ রাত ১:০৫
নাজিম উদদীন বলেছেন: পেপার মুনটা জটিল লাগছিল, অনেক পুরানা কিন্তু দেখার মত।
২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: Yap!

১২. ২২ শে জুন, ২০০৯ রাত ১:২৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: টম হ্যাঙ্কস এর একটা মুভি বেশ লাগে...মনে হয় রোড টু পারডিশন
১৩. ২২ শে জুন, ২০০৯ রাত ১:৩৪
অপরিচিত_আবির বলেছেন: বিগ ফিশের জায়গায় বোধহয় পারসুট অফ হ্যাপিনেস যাইতে পারতো। টেকেন যদি বাবা নিয়ে ছবি ধরা হয় তবে আমি ৩.১০ টু ইয়ুমা আর দেয়ার উইল বি ব্লাড এর নামও প্রস্তাব করতে পারি।
২২ শে জুন, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন:

ও মাই আল্লাহ! এবার আমি অবাক হলাম! টিম বার্টনের বিগ ফিশ বাদ দিলে আমি এই লিস্টটাই করতাম না!! :((

.... .... ..................
শুধু ৩.১০ টু ইয়ুমা আর দেয়ার উইল বি ব্লাড নয় গডফাদার, স্টার ওয়ারস: রিটার্ন অফ দি জেডাই এমন নামও প্রস্তাব করা যায়। কিন্তু অন্য ক্যাটাগরিতে এগুলো অধিক সক্রিয় দেখে আর আনি নাই।

২২ শে জুন, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন।

১৫. ২২ শে জুন, ২০০৯ রাত ১:৫৪
নতুন বলেছেন: I Am Sam (2001) খুবই ভাল লেগেছে...
২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: শন পেন যে!

১৬. ২২ শে জুন, ২০০৯ রাত ২:০৮
আশীফ এন্তাজ রবি বলেছেন: এই ছবিগুলোর ডিভিডি ঢাকায় কোথায় পাওয়া যাবে? প্রিয়তে রাখলাম। অনেক ধন্যবাদ।
২২ শে জুন, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন:

ইয়ে... আমি তো চিটাগং-এ থাকি তবে আপনি ভালো ডিভিডি পেতে পারেন রাইফেলস স্কোয়ারে। খুব ধন্যবাদ!

১৭. ২২ শে জুন, ২০০৯ রাত ২:১৭
রানজনি বলেছেন: life is beautiful এক নাম্বার। বাকি গুলোও কোন অংশে কম নয়।
২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন:

আপনি দেখি খুব সাহসী, নাম্বার দিয়ে দিলেন! :)

১৮. ২২ শে জুন, ২০০৯ রাত ৩:০২
সাইফ সামির বলেছেন:

আপডেট:

ব্লগার/পাঠকদের মতামতের প্রতি সম্মান জানিয়ে তালিকার বাইরের পাঁচটি মুভিতে Taken (2008)-কে আউট করে The Pursuit of Happyness (2006)-কে ইন করা হলো।

মূল তালিকা অপরিবর্তিত থাকছে।

সহযোগীতার জন্য সবাইকে ধন্যবাদ।
১৯. ১১ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৯
মাহমুদ সিএসই বলেছেন: Bicycle Thieves (1948) মুভিটির ইংরেজি সাবটাইটেল পাচ্ছি না। যদি আপনার কাছে থাকে তবে হেল্প করুন প্লিজ।
১৩ ই আগস্ট, ২০১০ রাত ১২:০০

লেখক বলেছেন: Click This Link

২০. ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১:৫৪
Neelpoddo বলেছেন: দা সন্স রুম (লা স্টানযা দেল ফিগিলিও) দা বার্বারিক ইনভেশন এবং ডেনযেল ওয়াশিংটন এর জন কিও না থাকলে তালিকাতি পূর্নতা পাবেনা।

প্রথমটি ইটালিয়ান।মনস্তাত্বিক দিকটা নিয়েও গুরত্ব বেশি দেওয়া হয়ছে।পারফেক্ট ফ্যামেলী মুভিও বলতে পারেন।টিন এজ পুত্র মারা যাওয়ার শোকে কাতর পিতার তথা পরিবারটির অবস্থা।অবশ্যই দেখার চেষ্টা করবেন।গোল্ডেন পাম জেতা মুভি।

দ্বিতীয়টি আরো অসাধারন।এটীও গোল্ডেন পাম জেতা।মৃত্যু পথযাত্রী পিতা এবং মিলিওনেয়ার ছেলের সম্পর্ক নিয়ে।যেখানে ছেলের সাথে বাবার সম্পর্ক অনেকটা একি বনে দুই বাঘের মত থাকে প্রথমে।আস্তে আস্তে তা পরিবর্তন হতে থাকে। এক কথায় অসাধারন।

আর শেষেরটি হল সন্তানের চিকিৎসার জন্য পিতার হাসপাতাল জিম্মি করার কাহিনী।খুবই মর্মস্পর্শী।অসাধারন গতিতে এগিয়ে যাওয়া একটি ছবি।

আর সবশেষে বলবো IMDB এর র‌্যাঙ্কিং দেখে ফুল্ড হবেন না।না দেখলে বোঝায় যাবে না মুভিগুলো কেমন।তিনটি ছবিই এই তালিকায় স্থান পাওয়ার যোগ্য দাবিদার।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২০

লেখক বলেছেন:
IMDB-র ইউজার র‌্যাঙ্কিং আমি থোড়াই কেয়ার করি।
প্রস্তাবনার জন্য অশেষ ধন্যবাদ।

২১. ২৬ শে আগস্ট, ২০১০ রাত ২:০১
Neelpoddo বলেছেন: একটু তথ্যগত ভুল রয়েছে।বার্বারিয়ান এনভেশনটি গোল্ডেন পামের জন্য মনোনিত এবং সেরা ফরেন ল্যঙ্গুয়েজের ক্যটাগরিতে অস্কার প্রাপ্ত।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২১

লেখক বলেছেন: ইট'স ওকে।

২২. ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২১
সজীবসমগ্র বলেছেন: অনেক ছোটবেলায় দেখেছিলাম Patrick Swayze এর ফাদারহুড
http://www.imdb.com/title/tt0106877/

 

মোট সময় লেগেছে ১.০১৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
*******************
Saif Samir's Movie Blog
moviecriticblog.co.cc
No.1 Movie Blog in Bengali
Inspiration for moviegoers
******************...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ