'তুমি' করেই বলব বঙ্গবন্ধু!
পাইপের ধোঁয়া ছড়িয়ে
এই শোকার্ত দিনেও
তুমি শান্তির হাসি হাসতে পার
চারিদিকে চলছে তোমার নামে
দোয়া-মাহফিল, আলোচনা-সভা
তোমারই কন্যার নির্দেশ ও তার
দলের তত্ত্বাবধানে
মহল্লার মোড়ে আজও মাইকে
বাজছে বাগ্মী তোমার গমগমে
কণ্ঠে মার্চের স্বাধীনতার ডাক- জয় বাংলা!
তোমার এই যুগের সৈন্য-সামন্তরা
জবাবে উচ্চারণ করছে জয় বঙ্গবন্ধু!
তুমি সুখী হতেই পার- স্কুল-কলেজ-মাদ্রাসা
সর্বত্র আরোপিত হয়েছে আজকের কমসূচী
চে'র মতো বিপ্লবী না হলেও
তুমি ছিলে মহান সংগ্রামী
এতো কাল পরও তোমার সঙ্গে
চে'র যেন এক মিল খুঁজে পাচ্ছি
টি-শার্টে বন্দি চে
তুমি পড়েছ পলিটিক্সে
টি-শার্টওয়ালারাও খাই, পলিটিক্সওয়ালারাও খাই
তোমাদের বেচেই খাই
এই খাওয়া-খাওয়ির যুগে
চেলা-কমরেডবিহীন ভাসানীরা ভেসেই যাবেন
শেয়ার বাজারের মতো দরপতন হবে
এক সময়ের মূল্যবান নামগুলো
তুমি বিমর্ষ হতেই পার বঙ্গবন্ধু
তবু বলব ভালো আছো, ভালো থেকো!
১৫ আগষ্ট, ২০০৯
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


