অলৌকিক এক অভিজ্ঞতা!
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
::দিনপঞ্জি ২০০৯ থেকে::
আমার মাথার মধ্যে যেন একটা বিস্ফোরণ হলো। আমার শ্বাস-প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। আমি ঠিক কোথায় আছি মনে করতে পারছিলাম না। আমার চোখ বন্ধ ছিল কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আমার রুমের চেহারা মনে করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি আমার পুরনো বাসায় রয়েছি কিংবা তারও আগের বাসায়। পুরনো স্মৃতিগুলো আমার সামনে খোলা বইয়ের পাতার মতো উল্টোছিল। আমার মনে হলো আমার স্মৃতির একটা রুদ্ধদ্বার খুলে গেছে। আমি এখন যা খুশি তাই মনে করতে পারি। কিন্তু আগে আমাকে মনে করতে হবে আমি কোথায় আছি। আমি চোখ খুললেই তা জানতে পারি কিন্তু চোখ খুলতে আমার ভয় করছিল। কারণ তা আমার আত্নবিশ্বাস কমিয়ে দিত। আমি শান্ত হবার চেষ্টা করলাম কিন্তু নিঃশ্বাসের রেস থামাতে পারিনি। অতঃপর আস্তে আস্তে আমি মনে করতে পারলাম আমি কোথায় আছি, আমার বেডরুমের চেহারাটা স্পষ্ট হলো। তারপর আমি আমার স্মৃতির খোলা দরজা দিয়ে পেছনের দিনগুলিতে ইচ্ছেমত ঘুড়ে বেড়ালাম। কিন্তু প্রতিটি মুহুর্তেই মনে হলো আমি যেন আমার বর্তমান স্মৃতি ভুলে যাচ্ছি। আমার খুব ভয় হচ্ছিল, খুব! আমি চোখ খুলে ফেললাম। চারিদিকে অন্ধকার, বিদ্যুৎ ছিল না। অন্ধকারেই শুয়ে রইলাম, শ্বাস-প্রশ্বাসের গতি তখনও দ্রুত। আস্তে আস্তে অন্ধকারে চোখ সয়ে এলো। চমৎকার ভয়ংকর এক অভিজ্ঞতা। অলৌকিক?
০৬.০৩.০৯
রাত দশটা
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন